> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep45) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep45?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep45?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep45?format=atom)

# রুপোর নূপুর ও এক চিলতে ফারিয়া

![রুপোর নূপুর ও এক চিলতে ফারিয়া](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1578-878d43.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 21 মিনিট*
- **মোট শব্দ:** 3,261
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বার কয়েক ডেকে উঠলো ভাইয়া। আমি উওর দিয়ে চুপ করে আছি। এবার অধৈর্য হয়ে ভেতরে চলে এলো ভাইয়া। আর এসেই আমাকে এমন কাপড় গায়ে পেঁচিয়ে বসে থাকতে দেখে কপাল কুঁচকালো।
‘ শাড়ি না পড়ে এভাবে বসে আছিস কেন?’
আমি অসহায় মুখে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম,’ আমি পারছিনা কিছুতেই। এটা পড়া আমার সম্ভব না।’
‘কোন রকম ও পারছিস না?’
‘ না‌। ‘ মুখ নিচু করে বললাম।
ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে। চিন্তিত হয়ে ভাবছে কি করা যায়? হুট করেই ফোন বের করে। আর ফোনের শাড়ি পরার ভিডিও বের করে। আর আমার হাতে দিয়ে বলে,
‘ ভালো করে দেখ ওই মহিলারা কেমন করে পরেছে! তারপর ট্রাই করবি।’
‘ তাও এটা পরতেই হবে।’
ভাইয়া গম্ভীর মুখে বললো, ‘ হুম পরতেই হবে।’
আমি হতাশ হয়ে ভিডিও দেখতে লাগলাম। ভাইয়া আমার সামনে দাড়িয়ে আছে আমি ভিডিও দেখছি। শাড়ি পরার নিয়ম দেখে ফোন এগিয়ে দিয়ে বললাম।
‘ দেখেছি কিন্তু একা আমি পারবোনা। কুচির নিচে ধরতে হবে। আজকে এটা বাদ দিন প্লিজ।’
ভাইয়া বললো, ‘ আমি কুচি ধরবো তুই কর।’
বলেই নিচে বসে পরলো আমি বিষ্ময়ে হতভম্ব হয়ে সরে গেলাম।
‘না না আপনাকে করতে হবে না।
বসা থেকে আমার মুখের দিকে তাকিয়ে বললো ,,’আমি করলে সমস্যা কি?’
‘আপনি যান আমি একাই যা করার করবো।’
‘এই না বললি পারবি না।’
‘ আমি চেষ্টা করবো।’

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep44) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep46)