> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep47) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep47?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep47?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep47?format=atom)

# ব্যালকনির বৃষ্টি ও অসমাপ্ত স্বীকারোক্তি

![ব্যালকনির বৃষ্টি ও অসমাপ্ত স্বীকারোক্তি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1580-e01c4d.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,309
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বিকেলে থেকে আমি ছটফট করছি। ভাইয়া সেই যে আমাকে বের করলো আর দরজা খুলে বের হয়নি‌। আমি কতোবার যে উপরে গেলাম কিন্তু দরজা ভেতরে থেকে বন্ধ। ভালো লাগছে না আমার। মন খারাপ করে সিঁড়ি বেয়ে নিচে নামতেই চাচি কে দেখলাম। গেস্ট রুমের দিকে যাচ্ছে। ওইখানে তো ফারিয়া মেয়েটা থাকে চাচি সেখানে কেন যাচ্ছে আমি তাকিয়ে আছি। তখন লতা এলো আর আমাকে টেনে নিয়ে বললো,
‘ শুন এই ফারিয়া মেয়েটাকে আমার সুবিধার লাগছে না। কেমন ভাইজানের গায়ে পরে থাকে।’
আমি কিছু বললাম না‌। ও আবার বললো,
‘ ওই মেয়েকে বেশি ভাইজানের কাছে যেতে দিস না।’
আমি মনে মনে ভাবছি। আমি কি আর যেতে দিতে চাইরে। আমিও তো চাই দূরে থাকুক। আমি চাইলেই কি হবে? তার উপর ভাইয়া রেগে আছে কি করে তার রাগ ভাঙাবো আমি কে জানে?
মন খারাপ করে সোফায় বসলাম। তখন ইলা আপু এলো আর আমার দিকে তাকিয়ে বললো,
‘আমার রুমে খাবার নিয়ে আয়।’
আমি আচ্ছা বলে খাবার নিয়ে গেলাম। আপু তার কতো গুলো জামাকাপড় দিয়ে বললো,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep46) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep48)