> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep49) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep49?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep49?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep49?format=atom)

# ছাদের বিরিয়ানি ও মধ্যরাতের জন্মদিন

![ছাদের বিরিয়ানি ও মধ্যরাতের জন্মদিন](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1582-fa99b4.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 12 মিনিট*
- **মোট শব্দ:** 1,852
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

কতোক্ষণ ভাইয়ার বুকে ছিলাম জানিনা।দরজা ধাক্কা ধাক্কিতে সেটা ভঙ্গ হলো। লতার আওয়াজ পাওয়া যাচ্ছে ভাইয়া বিরক্ত হয়ে সরে বসলো। আমি উঠে দরজা খুলে দিলাম।
‘তারাতাড়ি নিচে আয়।’
আমি ভয় পেয়ে বললাম, ‘ কেন কি হয়েছে?’
লতা ভেতরে ঢুকে পরলো। ভাইয়ার সামনে এসে বললো,
‘ ভাইজান। আপনার খালা এসেছে।’
‘ খালা?’
লতা দাঁড়ালো না। যে ভাবে এসেছিলো সেভাবেই চলে গেছে।
আমিও লতার পেছনে পেছনে নিচে চলে এলাম। ড্রয়িং রুমে এক পাশে আমি আর লতা দাঁড়িয়ে আছি। সোফার একপাশে চাচি আর তার সাথে ইহান ভাইয়ের ছোট খালা বসে আছে। আর একটা ছেলে শ্যামলা বর্ণের। এটা ইহান ভাইয়ের ছোট খালার ছেলে।বিয়েতে আসে নি।আসবে কি করে তখন তো থানায় ছিলো। ছেলেটা একদম ভালো না শুনেছি। মেয়েদের ডিস্টার্ব করার জন্য আর মদ খেয়ে মাতাল হয়ে পরে থাকার জন্য পুলিশ নিয়ে গেছিলো ধরে। এখন হঠাৎ একে নিয়ে খালামনি এখানে হাজির কেন?
ছেলেটা মাথা নিচু করে বসে আছে। শুকনো ছেলেটা চোখের পার কালো। মাতাল দের অবস্থা এমনই হয় বুঝি।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep48) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s1-ep50)