"_links": {
"html": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12",
"json": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12?format=json",
"markdown": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12?format=md",
"rss": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12?format=rss",
"atom": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12?format=atom"

"seo": {
"canonical_url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12",
"title": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ১২ - টেনে নেওয়া চেয়ার ও রাগী সুর | Ek Chilte Rod S2 Part 12",
"description": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ১২ পড়ুন। ইহানের মাটিতে পড়ে যাওয়ার হাস্যকর মুহূর্ত এবং মঞ্চে তার মুগ্ধ করা গান।",
"keywords": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ১২, ek chilte rod s2 part 12, ঊষা, ইহান, তুলি",
"image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1603-c86eca.webp",
"schema": {
"@context": "https://schema.org",
"@graph": [

"@type": "Chapter",
"name": "টেনে নেওয়া চেয়ার ও রাগী সুর",
"position": 12,
"description": "ইহানের পেছনের চেয়ার সরাতেই ইহান মাটিতে পড়ে গেলে রেগে আগুন হয়ে যায়। তবে গায়ে হলুদের রাতে মঞ্চে ইহানের কণ্ঠে প্রেমের গভীর গান শুনে কেন ঊষার মন আবার কেঁপে ওঠে?",
"url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12",
"inLanguage": "bn",
"timeRequired": "PT8M",
"datePublished": "2026-08-27T22:02:24+00:00",
"dateModified": "2026-09-06T01:34:20+00:00",
"wordCount": 1152,
"image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1603-c86eca.webp",
"isPartOf": {
"@type": [
"BookSeries",
"CreativeWorkSeries"

"name": "এক চিলতে রোদ",
"url": "https://golpohub.com/series/ek-chilte-rod"

"author": {
"@type": "Person",
"name": "নন্দিনী নীলা",
"url": "https://golpohub.com/authors/nondini-nila"

"@type": "BreadcrumbList",
"itemListElement": [

"@type": "ListItem",
"position": 1,
"name": "Golpo Hub",
"item": "https://golpohub.com"

"@type": "ListItem",
"position": 2,
"name": "সিরিজসমূহ",
"item": "https://golpohub.com/series"

"@type": "ListItem",
"position": 3,
"name": "এক চিলতে রোদ",
"item": "https://golpohub.com/series/ek-chilte-rod"

"@type": "ListItem",
"position": 4,
"name": "টেনে নেওয়া চেয়ার ও রাগী সুর",
"item": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12"

"filters": [],
"data": {
"id": 1603,
"ep_number": 12,
"title": "টেনে নেওয়া চেয়ার ও রাগী সুর",
"slug": "ek-chilte-rod-s2-ep12",
"url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep12",
"reading_time": 8,
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1603-c86eca.webp",
"yt_video_id": null,
"yt_video_url": null,
"timestamps": {
"published_at": "2026-08-27T22:02:24+00:00",
"updated_at": "2026-09-06T01:34:20+00:00"

"meta": {
"word_count": 1152,
"chapter_number": 12,
"seo_title": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ১২ - টেনে নেওয়া চেয়ার ও রাগী সুর | Ek Chilte Rod S2 Part 12",
"seo_description": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ১২ পড়ুন। ইহানের মাটিতে পড়ে যাওয়ার হাস্যকর মুহূর্ত এবং মঞ্চে তার মুগ্ধ করা গান।",
"keywords": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ১২, ek chilte rod s2 part 12, ঊষা, ইহান, তুলি",
"characters_involved": [
"ঊষা",
"ইহান",
"তুলি",
"রিমঝিম"

"content": "
পরদিন তুলি চলে আসে সকাল সকাল। তুলি এসেই ইহানকে দেখে চমকে যায়। আর ইহানের কাছে গিয়ে কি যেন কথা বলে, আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। ও এসে আমার বাহু খামচে ধরে রুমে আসে। আর এসেই কিভাবে গায়ে হলুদ এ শাড়ি পরবে তা নিয়ে আলোচনা করতে লাগলো। রিমা এসে আমাদের নিয়ে মাঠে এলো। এখানে গায়ে হলুদ এর আয়োজন করা হচ্ছে। স্টেজ সাজানো হচ্ছে। আর পাশে দাঁড়িয়ে ইহান তাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। আমরা চারপাশে ঘুরে দেখছি।

‘আমার না পা ব্যাথা করছে রে।’ তুলি বলেই পা উঁচু করে দেখালো কাটা জায়গা।

‘ কাটলো কি করে?’ রিমা বললো।

‘ আর বলিস না। আমার শয়তান মামাতো ভাই এর জন্য। একটু বসার কিছু দে না মনে হচ্ছে পায়ে ময়লা গেছে।’

রিমা বললো , দাঁড়া দিচ্ছি।’

রিমা চেয়ার খুঁজবে এমন সময় বাসা থেকে ওর ডাক পরলো আঙ্কেল ডাকছে কোন দরকারে মনে হয়।

‘ এই আব্বু ডাকছে। আমি শুনে এসে তোকে চেয়ার দেবো একটু দাঁড়া।’

বলেই রিমা দৌড়ে বাসায় চলে গেলো।
এবার তুলি আমাকে চেয়ারে ব্যবস্থা করতে বললো।ওর নাকি পা চুলকাচ্ছে। না দিলে বসেই পরবে।

আমি বললাম, তাহলে চল বাসায় গিয়ে দেখি।

‘ যেতে পারলে তো।’

আমি বললাম, ‘ কি দিবো। এখানে কি আছে বসার? যে কয়টা চেয়ার সব তো দখল করা।’

‘ ওই যে ইহান ভাইয়ের পেছনে ওইটা দে না। ভাই তো না বসে ফোনে কথা বলছে তার ওইটা দরকার নাই। আমি একটু বসে দেখি ময়লা ঢুকে গেলো নাকি!’

বাধ্য হয়ে এগিয়ে গেলাম ইহানের দিকে তিনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বসছে না ওইটাই আনি। ইহান বাম হাত পকেটে রেখে ফোন কথা বলছে আমি পেছনে থেকে চেয়ার টেনে একটু সরাতেই ধপাস করে শব্দ চমকে পেছনে তাকিয়ে থমকে গেলাম। আমি চেয়ার টেনে ঘুরে গেছিলাম আর এদিকে ইহান আমি চেয়ার নিতেই চেয়ার বসতে গেছিলো আর ঘটলো অঘটন।চেয়ার না থাকায় তিনি ঘাসের উপর পড়ে গেছে। আমি মৃদু চিৎকার করে উঠলাম। ভয়ে আমি মুখে দুই হাত চেপে তাকিয়ে আছি। আমার জন্য ই তো পরে গেলো এখন আমি না জানি কতো বকা খাই। ঢোক গিলে দাড়িয়ে আছি। আসে পাশের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তারপর হো হো করে হেসে উঠলো। ইহান রাগে গজগজ করছে। চোখ মুখ লাল হয়ে গেছে। বসা থেকেই পেছনে ঘুরে আমাকে দেখে আরো রেগে গেলো। অগ্নি দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করলো। চোখ দিয়ে গিলে খাবে এমন তার চাহনী। আমি তোতলানো কন্ঠে বললাম,

‘ আমি ইচ্ছে করে এটা করি নি বিশ্বাস করুন। আমি তো ভাবছি আপনি হয়তো বসতে চান না তাই এটা নিতে এসেছিলাম।’

ইহান বসা থেকে দাঁড়িয়ে যায় আর কারো দিকে না তাকিয়ে সোজা চলে গেলো। আমি হাঁ করে উনার যাওয়ার দিকে তাকিয়ে র‌ইলাম। এটা কি হয়ে গেলো। আর উনি আমাকে কিছু বললো না কেন? পড়ে নিশ্চয়‌ই এর জন্য আমাকে ভুগতে হবে সব ওই তুলির জন্য। উনি ব্যাথা ভালোই পেয়েছে। মুখটা ব্যথিত ছিলো। পেছনে থেকে তুলি ডাকছে আমি রেগে ওর কাছে গেলাম চেয়ার ছাড়া। ওর সাথে এক দফা ঝগড়া করে বাসার ভেতরে ঢুকে গেলাম।
রিমা কে দেখলাম সিঁড়ি বেয়ে নামছে আমাদের কাছে যাওয়ার জন্য। আমার সামনে পরলো রিমার ফুফাতো ভাই বোনেরা তারা কেবল এসেছে বোধ হয় সাজ পোশাক দেখে মনে হল।তারা বোধহয় বাইরে যাচ্ছিল কি যেন বলে হাসছিল। আমি তখন ভেতরে আসছিলাম তাই গেটের কাছে দেখা হয়ে গেল।

তাদের পাশ কাটিয়ে ভেতরে গিয়ে দেখলাম ইহান সোফায় বসে আছে। আমি ঢোক গিললাম আবার। রিমা এসে বললো,

‘কিরে চলে আসলি কেনো? আমি তো তাদের কাছে যাচ্ছিলাম তুলি কোথায়!’

‘ জানিনা। ‘

বলেই রুমে চলে এলাম। রিমা হা করে আমার রাগ দেখলো। ও গিয়ে তুলির কাছে সব শুনে হাসতে হাসতে শেষ রিমা। আমি রুমে এসে রিমঝিম আপুর কাছে বসলাম।
বারোটার আগেই রিমঝিম আপু আমাকে আর তুলি কে নিয়ে পালারে চলে এলো।রিমাকে আনতে চেয়েছিল কিন্তু রিমার অনেক কাজ। মেয়েটা বোনের বিয়েতে একটু আনন্দ করতে পারছে না। এ ডাক দিয়ে একটা কাজ দিচ্ছে তো আরেকজন ডাক দেয়ার আরেকটা কাজ হাতে ধরিয়ে দিচ্ছে।
তাই ও আসে নি রাগ করে রয়ে গেছে। আর কেউ বউয়ের সাথে পার্লারে আসার সময় নেই। সবাই যার যার সাজ পোশাক নিয়ে চিন্তিত। কিন্তু আমি আর তুলি আনন্দের সাথেই আপুর সাথে চলে এসেছি। বসে আছি দুই ঘন্টা ধরে। এখনো সাজ কমপ্লিট হয়নি। আরো অনেক সময় লাগবে এদিকে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। তুলি রাগ করে নিজে নিজেই কাপড় পরতে লাগলো পার্লারের একজন তা দেখে সাহায্য করে। গায়ে হলুদে এত সময় বিয়ের দিন যে কত সময় লাগবে আল্লাহ। আমি গালে হাত দিয়ে বসে আছি।আমার অবশ্য সাজগোজ দেখতে ভালোই লাগছে কিন্তু মনে মনে ভাবছি। আমি যদি এখন রিমঝিম আপুর জায়গা থাকলাম পাগল হয়ে যেতাম এত সাজগোজ নিয়ে আমি উঠে দাড়াতে পারতাম না। পুতুল হয়ে বসে আছে রিমঝিম আপু আর পালারে মহিলা গুলো ইচ্ছে মতো নাচাচ্ছে।

সাজ কমপ্লিট হয়েছে যাওয়ার ও সময় হয়েছে।কিন্তু রিমঝিম আপু বসে আছে বলেছে আমাকে সাজানো দেন না হ‌ওয়া পর্যন্ত যাবে না যতই সময় যাক না কেন! আমি বলছি,

‘আপু আমি এমনিতেও সাজগোজ পছন্দ করিনা। আর শাড়ি পরে নিজেকে সামলাতে পারি না। আমাকে নিয়ে ভাবতে হবে না আমি হলুদ গাউন এনেছি বাসায় গিয়ে পড়ে নিবো। এখন চলো প্লিজ বাসায় থেকে কত বার ফোন এসেছে তোমার ফোনে জানো তুমি! অনেক বকবে আর লেট করলে।’

আমি বললো, ‘সেসব তোমার ভাবতে হবে না তাড়াতাড়ি তুমি বসে পড়ো। তোমার জন্য এখন কিন্তু লেট হচ্ছে ঊষা।’

বাঙালি স্টাইলে কাপড় পরিয়ে দিল আমাকে। হাতে চুড়ি ও মুখে হালকা করে সাজিয়ে দিতে বললাম। চুলগুলো বাধতে সময় লাগবে তাই খোলা রাখলাম। কপালে ছোট টিপ, ঠোটে হালকা লিপস্টিক, কানে ঝুমকা, চোখে মোটা করে কাজল।
আমার ফোনটা বেজে উঠলো গাড়িতে উঠতে ই।
সবাই ফোনের যন্ত্রণায় ফোন অফ করে রেখেছে শুধু আমার ফোনটা অন ছিলো আর আমার ফোনে কোনো কল আসছিল না। এখন থেকে আমার ফোনে বাজতে শুরু করলো পার্স থেকে ফোন বের করে দেখি ইহান কল করেছে‌। তার নাম্বারটা আমি ইমা আপু্য সাথে যোগাযোগ করার পরেই সেভ করে রেখেছি।‌

‘ হ্যালো! ‘

‘তোমরা কোথায় আছো?’

‘আমরা এইতো গাড়িতে কেন?’

‘এত সময় কারো লাগে! আর রিমঝিম কোথায়! ওর ফোন অফ কেন! ফোন রিসিভ করছো না কেন’

‘আপুতো আমার সাথে আছে আপুর ফোনে না চার্জ নাই তাই অফ হয়ে গেছে!’
ডাহা মিথ্যে কথা বললাম আসলে রিমঝিম আমার কানের সাথে কান লাগিয়ে কথাগুলো শুনে এই মিথ্যে কথাটা বলতে বলল।

‘রিমজিমে কাছে ফোনটা একটু দাও তো!’

‘আচ্ছা দিচ্ছি!’

আপু ফোন কানে ধরার পর দুই তিনটা ঝাড়ি খেলো।
গাড়িতে থেকে নেমে হেঁটে আপুকে নিয়ে স্টেজে বসে দিয়ে এলাম।দেখি রিমা শাড়ি পড়ে সাজগোজ করে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে। এরা তো দেখি বাসায় ভালো সাজতে পারে। রিমা ফুফাতো ভাই-বোনরা ও সবাই খুব সুন্দর করে শাড়ি পরে সেজেগুজে বসে আছে। এজন্য এরা কেউ যায়নি
তারা জানত ওখানে গেলে বউ ছাড়া আর কেউ সাজার টাইম পাবে না। আমি রিমার ফুফাতো ভাই-বোনদের দিকে তাকাতে তাকাতে হাঁটছি তখন কারো বুকের সাথে ধাক্কা খেলাম। কপালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি ‌ ইহান রেগে তাকিয়ে আছে। খুব হ্যান্ডসাম লাগছে ইহানকে। ইহান হলুদ পাঞ্জাবি পড়েছে।

‘ এ মেয়ে চোখে দেখো না? তোমার সব সময় সমস্ত ধাক্কা আমার সাথে খেতে হয় নাকি। ইচ্ছে করে ধাক্কা খাও তাইনা। হ্যান্ডসাম ছেলে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে তাই না। আমার থেকে দূরে থাকবে সবসময় ইডিয়েট গার্ল!’

বলেই ইহান গটগট করে চলেই এলো। আমি হাঁ করে তাকিয়ে র‌ইলাম‌। নিজেকে নিজেই হ্যান্ডসাম বলল। কি ভাব আমার বয়েই গেছে ওনার সাথে ধাক্কা খেতে। ঊষা ভেংচি কাটলো।
সামনে ইমা আপু কে দেখে তারাতাড়ি গেলাম আর তাকে জড়িয়ে ধরলাম। আপু হয়তো আমাকে দেখে অবাক হয়েছে।

‘ ঊষা তুই এইখানে?’ আপু আমাকে এখন তুই করেই বলে।

‘হ্যাঁ এটাতো আমার ফ্রেন্ডের বাড়ি!’

‘ও আচ্ছা! ভালোই হয়েছে আবার আমাদের দেখা হয়ে গেল।’

‘ হুম তোমাকে খুব সুন্দর লাগছে আপু।’

‘তাই তো কেউ খুব সুন্দর লাগছে।’

বাকিটা সময় আমি আপুর সাথে থাকলাম ওই বাসায় যাওয়ার সময় আপুর সাথে বসলাম আর অনেক কথা বললাম। অনেক আড্ডা দিলাম।

"series": {
"id": 35,
"title": "এক চিলতে রোদ",
"slug": "ek-chilte-rod",
"url": "https://golpohub.com/series/ek-chilte-rod",
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-ek-cilte-rod-35-3c3f9a.webp",
"progress_status": "completed"

"author": {
"id": 31,
"name": "নন্দিনী নীলা",
"slug": "nondini-nila",
"url": "https://golpohub.com/authors/nondini-nila",
"avatar_url": "https://cdn.golpohub.com/avatars/nndinee-neela-31-5b583a.webp",
"bio": "নন্দিনী নীলা সমকালীন বাংলা অন্তর্জাল সাহিত্যের এক সংবেদনশীল ও পাঠকপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর লেখায় পারিবারিক টানাপোড়েন, অবহেলিত নারীর আত্মমর্যাদার লড়াই এবং গভীর মায়াময় মানবিক সম্পর্কের রসায়ন বাস্তবধর্মী ও সাবলীল ভাষায় মূর্ত হয়ে ওঠে। জটিল মনস্তাত্ত্বিক সংঘাতের মাঝেও নির্মল ভালোবাসার আলো ফুটিয়ে তোলাই তাঁর স্বতন্ত্র শৈলী।",
"series_count": 0,
"meta": {
"bio": "নন্দিনী নীলা সমকালীন বাংলা অন্তর্জাল সাহিত্যের এক সংবেদনশীল ও পাঠকপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর লেখায় পারিবারিক টানাপোড়েন, অবহেলিত নারীর আত্মমর্যাদার লড়াই এবং গভীর মায়াময় মানবিক সম্পর্কের রসায়ন বাস্তবধর্মী ও সাবলীল ভাষায় মূর্ত হয়ে ওঠে। জটিল মনস্তাত্ত্বিক সংঘাতের মাঝেও নির্মল ভালোবাসার আলো ফুটিয়ে তোলাই তাঁর স্বতন্ত্র শৈলী।",
"phone": null,
"gender": "female",
"address": {
"country": "Bangladesh"

"birth_date": null,
"social_links": {
"facebook": "https://facebook.com/NondiniNila.Stories"

"pen_name": "নন্দিনী নীলা",
"aliases": [
"Nondini Nila",
"Nandini Nila",
"নীলা"

"timestamps": {
"created_at": null,
"updated_at": null

"navigation": {
"previous_episode": {
"id": 1602,
"ep_number": 11,
"title": "দাদুর রক্ত ও ছাদের মুখোমুখি",
"slug": "ek-chilte-rod-s2-ep11",
"url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep11",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"

"next_episode": {
"id": 1604,
"ep_number": 13,
"title": "চাপা সিটের নিশ্বাস ও জুতোর দাগ",
"slug": "ek-chilte-rod-s2-ep13",
"url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep13",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"