> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep20) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep20?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep20?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep20?format=atom)

# অশ্রুসিক্ত ব্যালকনি ও চিরুনির আদর

![অশ্রুসিক্ত ব্যালকনি ও চিরুনির আদর](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1611-259f85.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,274
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

জন্ম মৃত্যু এক আল্লাহর ইচ্ছায় হয়‌। এখানে আমাদের মতো সাধারণ মানুষের কোন হাত থাকে না। কখন কার মৃত্যু কিভাবে ঘনিয়ে আসে কেউ বলতে পারে না। একদিন এই সুন্দর ভুবন ছেড়ে সবাইকেই চলে যেতে হয় হবে। এটাই প্রকৃতির নিয়ম। জন্ম নিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে‌ই। সবাই জানে এই কঠিন সত্যর কথা। তবুও কেউই আপনজনের মৃত্যু সহ্য করতে পারে না।
নানা জানের সাথে জীবন এ একবার আমার দেখা হয়েছে। তাও তার বদমেজাজি কথা আর আমাদের বাসায় থেকে বের করার জন্য তাকে আমি পছন্দ করিনি। সব সময় আমি একটা যৌথ পরিবারের জন্য হাহাকার করেছি। আমার পরিবার কেন দুজন মানুষ দিয়ে সম্পূর্ণ? আমি চাইতাম আমার দাদা- দাদি, নানা-নানি, কাকা- কাকি, মামা-মামি, খালা-খালু, ফুপা-ফুপি, চাচাতো মামাতো ভাই বোন সবাইকে নিয়ে হেসে খেলে কাটাবো। কিন্তু আমার সেই আসা কখনো পূরণ হয়নি। বাবা মাকে ঘিরেই আমার সব স্বপ্ন ছিলো। তারা ছাড়া আর কোন আপন জন আমি পাইনি। বন্ধু বান্ধবীরা যখন নানা বাড়ি নিয়ে গল্প করতো, আমারো করতে ইচ্ছে করতো কিন্তু আমার যে বলার মতো কিছু ছিলো না। কারণ আমি আমার নানা বাড়ির কাউকে চিনতাম ই না কখনো তাদের দেখি ও নি। আম্মু আব্বু কে দাদা বাড়ি নানা বাড়ি নিয়ে কিছু বললে কখনো উওর দিতো না।
কিন্তু অনেক দিন পর নানা বাড়ি যাওয়ার কথা শুনে খুব খুশি হয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে আবার অবজ্ঞা অবহেলা নিয়ে শূন্য হাতে ফিরে এসেছিলাম। তখন বুঝেছি তারা আমাদের পছন্দ করে না। তারপর আর কখনো জিজ্ঞেস করেনি তাদের নিয়ে। আজ চার মাস পর এমন খবর শুনে থমকে গেছি আমি। নানাজনের সাথে তেমন ভালো সম্পর্ক ও তৈরি হয়নি আমার‌। একদেখায় তাকে আমি বদরাগী ভেবেছি আজ তার মৃত্যুর কথা শুনে আমার বুকের ভেতরটা দুমরে মুচড়ে যাচ্ছে। তার আদর স্নেহ পাওয়ার আগেই তিনি কেন চলে গেলেন। এতো কষ্ট কেন হচ্ছে? তাকে তো ভালো মতো চিনতাম ও না তবুও তার কষ্টে আমি সব এলোমেলো হয়ে যাচ্ছে। একেই বোধহয় রক্তের টান বলে।
আব্বু কল করে আমাকে এই খবরটাই দিলো। আম্মু আব্বু এখন নানু বাসায় আছে। শেষবারের মতো ও নানাজানের মুখটা দেখতে পারলাম না। বেড়াতে আসার সমস্ত আনন্দ মাটি হয়ে গেছে। এখন ভাবছি এখানে না এলে নানাজান কে শেষ বারের মত এক নজর দেখতে পেতাম। আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম সবাই ভয় পেয়ে স্যার ম্যাম কে ডেকে আনলো। আমার অবস্থা দেখে কি হয়েছে জিজ্ঞেস করছে আমি অন্য জগতে থেকে শুধু নিজের ভাবনা ভাবছি আর কাঁদছি। দিন দুনিয়ার খোঁজ নাই।
তুলির ধাক্কায় খেয়ে ওর দিকে তাকিয়ে বললাম।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep19) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep21)