> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep22) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep22?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep22?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep22?format=atom)

# আইসক্রিম ভাগাভাগি ও কাশির রেশ

![আইসক্রিম ভাগাভাগি ও কাশির রেশ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1613-da5a9e.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,369
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

লিনা এসেছে দুইদিন হলো। আজ আমি, লিনা, তুলি
আর রিমা বেড়াতে যাব। পরিক্ষার পর এক সপ্তাহ হয়ে গেছে ওদের সাথেও দেখা হয় না‌। আর লিনা ও আসার পর থেকে বের হ‌ওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে। তুষারের সাথে দেখা করবে। তুষার হলো লিনার সেই ফেসবুক বয়ফ্রেন্ড। একা তো বের হতেই দেবে না আর আমি ওর সাথে একা কোন ছেলের সাথে দেখা করতে যাব ভাবতে কেমন লাগে। তাই তুলি আর রিমাকেও ফোন করে বলেছি চলে আয় আজ আমরা বেড়াতে যাব।
রিমা আর তুলি আসতেই চারজন বেরিয়ে পরলাম। আজ লিনা খুব সেজেছে। গায়ের রং শ্যামলা হলেও দেখতে খুব মিষ্টি। ঠোঁটে গাঢ় লিপস্টিক চোখে মোটা করে কাজল পরেছে। গায়ে বাসন্তী রঙের গাউন ওরনা একপাশে ফেলে রেখে চুল খোলা রেখেছে। প্রথম দর্শন তার বয়ফ্রেন্ড এর সাথে তাই ও সকাল থেকে সাজুগুজু করেছে। ‘আমাকে দশ বারের মত জিজ্ঞেস করেছে ওকে সুন্দর লাগছে কি না? সবকিছু ঠিক আছে কিনা?’
তুলি দের সাথে লিনাকে পরিচয় করিয়ে দিলাম। লিনা খুব মিশুক একটা মেয়ে কিছুক্ষণের মধ্যেই তুলি আর রিমার সাথে মিশে গেল।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep21) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep23)