"_links": {
"html": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2",
"json": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2?format=json",
"markdown": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2?format=md",
"rss": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2?format=rss",
"atom": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2?format=atom"

"seo": {
"canonical_url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2",
"title": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ২ - অস্বীকৃত অশ্রু ও নববর্ষের আগমন | Ek Chilte Rod S2 Part 2",
"description": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ২ পড়ুন। নানার বাড়িতে প্রত্যাখ্যানের কষ্ট এবং নববর্ষের অনুষ্ঠানে ইহানের গানের প্রস্তুতি।",
"keywords": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ২, ek chilte rod season 2 part 2, ঊষা, ইহান",
"image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1593-204646.webp",
"schema": {
"@context": "https://schema.org",
"@graph": [

"@type": "Chapter",
"name": "অস্বীকৃত অশ্রু ও নববর্ষের আগমন",
"position": 2,
"description": "নানা বাড়ি থেকে অপমানে চোখ মুছে ফিরে আসে ঊষা ও তার পরিবার। তবে নববর্ষের অনুষ্ঠানে নিজাম উদ্দিন হাজারীর স্কুলে গান গাওয়ার অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কেন জড়িয়ে পড়ে ইহান?",
"url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2",
"inLanguage": "bn",
"timeRequired": "PT8M",
"datePublished": "2026-08-27T22:02:24+00:00",
"dateModified": "2026-09-06T01:34:20+00:00",
"wordCount": 1212,
"image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1593-204646.webp",
"isPartOf": {
"@type": [
"BookSeries",
"CreativeWorkSeries"

"name": "এক চিলতে রোদ",
"url": "https://golpohub.com/series/ek-chilte-rod"

"author": {
"@type": "Person",
"name": "নন্দিনী নীলা",
"url": "https://golpohub.com/authors/nondini-nila"

"@type": "BreadcrumbList",
"itemListElement": [

"@type": "ListItem",
"position": 1,
"name": "Golpo Hub",
"item": "https://golpohub.com"

"@type": "ListItem",
"position": 2,
"name": "সিরিজসমূহ",
"item": "https://golpohub.com/series"

"@type": "ListItem",
"position": 3,
"name": "এক চিলতে রোদ",
"item": "https://golpohub.com/series/ek-chilte-rod"

"@type": "ListItem",
"position": 4,
"name": "অস্বীকৃত অশ্রু ও নববর্ষের আগমন",
"item": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2"

"filters": [],
"data": {
"id": 1593,
"ep_number": 2,
"title": "অস্বীকৃত অশ্রু ও নববর্ষের আগমন",
"slug": "ek-chilte-rod-s2-ep2",
"url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2",
"reading_time": 8,
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1593-204646.webp",
"yt_video_id": null,
"yt_video_url": null,
"timestamps": {
"published_at": "2026-08-27T22:02:24+00:00",
"updated_at": "2026-09-06T01:34:20+00:00"

"meta": {
"word_count": 1212,
"chapter_number": 2,
"seo_title": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ২ - অস্বীকৃত অশ্রু ও নববর্ষের আগমন | Ek Chilte Rod S2 Part 2",
"seo_description": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ২ পড়ুন। নানার বাড়িতে প্রত্যাখ্যানের কষ্ট এবং নববর্ষের অনুষ্ঠানে ইহানের গানের প্রস্তুতি।",
"keywords": "এক চিলতে রোদ সিজন ২ পর্ব ২, ek chilte rod season 2 part 2, ঊষা, ইহান",
"characters_involved": [
"ঊষা",
"ইহান",
"তুলি"

"content": "
যে আশা নিয়ে আসা হয়েছিল তার কিছু হলো না। কারো এক ফোঁটা রাগ কমলো না। শুধু আমার খালা আর নানু আমাদের জন্য কান্নাকাটি করতে লাগলো কিন্তু নানা জানের মন গললো না। কিন্তু আমার সাথে খারাপ বিহেভ ও করেনি। আম্মু আব্বুর সাথে কথা না বললেও আমার সাথে কথা বলেছে গম্ভীর মুখ করে। এতো দূরে থেকে যাওয়া হয়েছে তাই থাকতে বললো নানু কিন্তু আম্মু রাজি না। চোখের জল মুছে তখনি বেরিয়ে এলো। আমার খুব খারাপ লাগছিল সাথে কষ্ট ও। ইশ নানাজান এমন কেন এতো গম্ভীর রাগী। মা বাবাকে মেনে নিলে কি হতো। প্রেম করে বিয়ে করলে এতোটা অপরাধী হয় নাকি। জীবনের প্রথম বার নানু বাড়ি এসেও তাদের আদর খেতে পারলাম না। সবাই মুখ ভার করে চলে এলাম নিজেদের গন্তব্যে। সারা রাস্তা আম্মু কাঁদলো আব্বু আম্মুকে শান্ত করার চেষ্টা করছে। আমি জানালাতে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছি। মনটা খুব খারাপ। অল্পতেই মন খারাপ হ‌ওয়ার দারুন অভ্যাস আমার। আর এখন তো খুব কষ্টের মুহূর্ত কষ্ট না পেয়ে কি উপায় আছে।এতো দিন পর নিজের বাড়ি গিয়ে ও আম্মু কারো থেকে সহানুভূতি পেলো না। ভালোবাসা পেলো না। দুজন ভালোবেসে বিয়ে করেছিলো বলে কি খুব বড় অপরাধ করে ফেলেছিলো। আম্মু আব্বু কতো হ্যাপি কিন্তু তাও তাদের মনে শান্তি নাই। আমি কখনো নানুবাড়ির আদর পাইনা‌‌। এক রাশ আফসোস নিয়ে বসে র‌ইলাম।

বাসায় আসতে রাত হয়ে গেলো। আমি গাড়িতে ঘুমিয়ে পরেছিলাম। আম্মুর ডাকে চোখ কচলে গাড়িতে থেকে নেমে পরলাম। সারা রাস্তা ঘুমিয়ে কাটিয়েছি এজন্য রুমে এসে শাওয়ার নিয়ে টিভির সামনে বসে পরলাম। পছন্দের কার্টুন দিয়ে চিপস খেতে লাগলাম।
নয়টা বাজে আমি টিভি দেখতে মগ্ন তখন ফোনে কল এলো তাকিয়ে দেখি তুলি কল করেছে।

‘ হ্যালো,

‘ কোথায় তুই বলতো। আজ স্কুলে আসলি না কেন?’

‘ এক জায়গায় গিয়েছিলাম। কাল আসবো আগেই চলে আসিস।’

‘ কোথায় গেছিলি?’

‘ নানু বাসায়‌।’

‘ কি তোর নানা বাড়ি?’

‘ হুম।’

‘ কোনদিন তো তোকে নানাবাড়ি যাওয়ার কথা শুনি নাই। আজ হঠাৎ!’

‘ ওই এমনি, রাখছি খাবো এখনো। কাল কথা বলি।’

‘ আচ্ছা।’

আম্মু খেতে ডাকছে তাই কল কেটে টিভি অফ করে খাবার টেবিলে চলে গেলাম। আমি ও আব্বু ঠিক মতো খেলেও আম্মু খেলো না।তার মনের অবস্থা খারাপ জানি তাই কেউ কিছু বললাম না। আমি দ্রুত খাবার খেয়ে চলে এলাম।

আজ আর পড়া হবে না তাই বিছানায় শুয়ে পরলাম।

সিলেট থেকে এসেই লম্বা ঘুম দিয়েছে ইহান। কোথাও বেড়াতে গেলেই সারাদিন বিছানাতেই কাটাতে হয় ওর। ঘুম ভাঙে রাত এগারোটার। পেটে খিদের যন্ত্রণায়। মা বাসায় নেই তাই এভাবে বিকেলে থেকে ঘুমাতে পেরেছে শান্তিতে না হলে কতোবার যে বিরক্ত করতে আসতো। এতে ইহান অবশ্য বিছানায় থেকে নামতো না কিন্তু ইলিনা বেগম চেঁচিয়ে ছেলেকে ডেকেই যেতো। বাসায় এসে জানতে পেরেছে সকালেই মা বড় খালার বাসায় চলে গেছে। এতো রাতে কেউ তো আর জেগে নাই। নিজেকেই খাবার নিয়ে খেতে হবে। মুখে পানির ছিটা দিয়ে ড্রায়নিং টেবিলে এসে বসলো। খাবার গরম করতে যাবে কে এখন। বিরক্ত হয়ে ফ্রিজ থেকে ফল বের করে নিলো, সাথে মিষ্টি। সেসব গেয়ে রান্না ঘরে গিয়ে কফি বানিয়ে রুমে চলে এলো। বেলকনিতে বসে কফি খাচ্ছে আর ফোন টিপছে। ফারিয়ার অনেক গুলো কল দেখলো। কিন্তু নিজে থেকে আর ব্যাক করলো না।
সকালে দরজা ধাক্কায় উঠে বসে ইহান বাইরে ইমার গলা পাওয়া যাচ্ছে। দরজা খুলতেই ইমা রেগে ঘরে ঢুকে বললো,

‘ কাল না খেয়ে ঘুমিয়ে পরেছিলি কেন? কতো ডাকাডাকি করলাম শুনলি না তুই।’

‘ না খেয়ে ঘুমাবো কেন? আমি রাতে উঠে খেয়েছিলাম।’

‘কি খেয়েছিস? কিছু তো গরম করা ছিলো না।’অবাক হয়ে বললো ইমা।

‘গরম করা ছাড়া যা পেয়েছি তাই খেয়েছি। বাবা কোথায়?’

‘ বাবা তো অফিসে চলে গেছে। কেন?’

‘ এমনি।’

‘ আচ্ছা তারাতাড়ি ফ্রেশ হয়ে আয় একসাথে ব্রেকফাস্ট করবো।’

‘ আচ্ছা আসছি আমি।’

ইমা চলে গেলো। একসাথে ব্রেকফাস্ট করে নিলো। ইলা, ইমা ও ইহান।
ভার্সিটিতে যাওয়ার সময় ফারিয়ার কল এলো। ফারিয়ার সাথে কথা বলতে বলতে ইহান ভার্সিটিতে এসে উপস্থিত হলো। ইহান অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে। বাইক রেখে ইহান ওদের পাশে গিয়ে বসলো। ওকে খেতে বললে খেলো না কিছু। কফি নিয়ে বসেই আছে।

‘ ইহান তোকে এক জায়গায় গান গাইতে হবে।’

‘ কিহ? কপাল কুঁচকে বললো ইহান। ও গান শখ করে গায়। সেটা বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ থাকলে সমস্যা নাই কিন্তু এই অনুষ্ঠানে গাওয়াটা এক দম পছন্দ করে না। বিরক্ত লাগে ওর। রাগে গজগজ করতে লাগলো ও। এই ভার্সিটির প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন হাজারীর আরেকটা স্কুল আছে সেখানে নববর্ষের অনুষ্ঠান হবে খুব ধুমধাম। আর সেখানেই ইহানকে গান গাওয়ার জন্য বলা হয়েছে। ইহান ভার্সিটির অনুষ্ঠানে গান গেয়ে থাকে এজন্য সবাই জানে ওর মুগ্ধ গানের গলা।যা সবার পছন্দের এজন্য তিনি এই কথা বলেছে। স্কুল টা ভার্সিটি আসতে রাস্তায় পরে। কখনো যাওয়া হয়নি ইহানের। নিজাম উদ্দিন হাজারীর কথা শুনে ওরা ওর হয়ে সম্মতি দিয়ে দিয়েছে। তাতে ইহান আরো রেগে গেলো।

‘ আমাকে না বলে তোরা রাজি কেন হয়েছিস? আমি কোন গান ফান গাইতে পারবো না।’

‘ প্লিজ দোস্ত এখন আর আমাদের মান সম্মান ডুবাইস না। তিনি বললো আর আমরা কিভাবে জানি রাজি হয়ে গেলাম। বিশ্বাস কর তোকে জানাতে চাইছিলাম কিন্তু নাম্বার বিজি ছিলো।’

ইহান কলেজে আসার সময় ফারিয়ার সাথে কথা বলেছে। তার মানে তখন কল করেছিলো।ডিজগাস্টিং ‌
ফারিয়া আজ ভার্সিটি আসবে না। ইহানকে রাজি করানো গেলো না। সবাই ওর পেছনে ঘুরতে লাগলো‌। রাজি করানোর জন্য। রাজি না হলে মান সম্মান সব যাবে। ইহান ধমক দিয়ে বসে আছে।
বন্ধু দের মান সম্মান যাক এমন কিছু করতে পারবে না ইহান তাই রাজি হতেই হলো। যত‌ই না করুক ওদের কথা ও ফেলতে পারেনা।

লাল সাদা শাড়ি হাতে বসে আছে ঊষা। ও একটু ও শাড়ি পরতে চায় নি‌। কিন্তু তুলি নাছরবান্দা অনেক ইমোশনাল ব্ল্যাকমেইল করে ঊষাকে রাজি করিয়েছে শাড়ি পরে যেতে। ঊষা শাড়ি একদম সামলাতে পারে না। খুব আন‌ইজি লাগে শাড়ি পরলে। আর মনটা ভয়ে থাকে এই বুঝি খুলে যাবে।
কিন্তু সব এক পাশে ফেলে আজ ওকে শাড়ি পরেই যেতে হবে। আম্মু এসে নিজে হাতে সুন্দর করে শাড়ি পড়িয়ে দিলো আমি এক দৃষ্টিতে তাকিয়ে তার শাড়ি পড়ানো দেখালাম। সাদা শাড়ি ও লাল ব্লাউজ, লাল চুড়ি, আর চুল খোঁপা করে গাজড়া দিয়ে দিলো।
সাজতে আমার কোন কালেই পছন্দ না কিন্তু শাড়ি পরে একটুও না সাজলে ভালো লাগবে না তাই আম্মু আমাকে হালকা সাজিয়ে দিলো। ঠোঁটে হালকা লিপস্টিক দিলাম, মুখে ফেসপাউডার, কানে ঝুমকা। আম্মু কাজল দিতে বললো কিন্তু আমি কাজল দেয়না কখনো আজ ও দিলাম না। আমার চোখ চুলকায় কাজল দিলে। তাই এটা বাদ র‌ইল। শাড়ি হয়ে আছি বিছানায় গুটিসুটি মেরে বসে আছি।স্কুলে কখনো সেজে গুজে যাই নাই‌। আজ শাড়ি পরে যেতে আমার লজ্জা নাক মুখ লাল হয়ে উঠছে। সবাই কেমন করে তাকিয়ে থাকবে সেসব ভেবে আমি লজ্জায় লাল হয়ে বসে নখ খুচাচ্ছি।
তুলি এসে আমাকে এই ভাবে বসে লজ্জার লাল হতে দেখে বললো,

‘ এই তুই এমন লজ্জা লাল নীল হচ্ছিস কেন? নতুন ব‌উ এর মতোন।’

‘ আমি শাড়ি পাল্টে অন্য ড্রেস পরে যাই রে আমার না খুব লজ্জা লাগছে এই ভাবে কলেজে যেতে।’

‘ কিইই অসম্ভব। চুপচাপ চল।’

‘ আমার লজ্জা লাগছে বুঝতে পারছিস না।’

তুলি আমার আম্মু কে ডাক দিলো।

‘ আন্টি আপনি কোথায়? দেখুন ঊষা কী বলছে ও নাকি শাড়ি পাল্টে ফেলবে আপনি অন্তত কিছু বলেন। এই মেয়ে এতো লজ্জা কেন পায় আমি বুঝি না। যেন নতুন ব‌উ উনি।’

আম্মু এসে আমাকে জোর করে তুলির সাথে পাঠিয়ে দিলো। নিজেদের গাড়ি করে এলাম আজ।সব সময় লোকালে চলাচল করি আমি এতেই আমার ভালো লাগে। কিন্তু আজ তা করলাম না। শাড়ি পরে আমার অটোতে যেতে ইচ্ছে করছে না।

স্কুলে এসে কিছুটা স্বস্তি বোধ করলাম। কারণ সবাই শাড়ি পরে সেজে গুজে এসেছে। এটা দেখে কিছুটা লজ্জা কমলো আমার। আর গাড়ি থেকে নেমে পরলাম।
আমি আর তুলি চারপাশের সাজানো দেখতে দেখতে গেটের ভেতরে ঢুকছি তখন কারো সাথে ধাক্কা খেয়ে শাড়িতে পা বেজে ধপাস করে পরে গেলাম। আমি মৃদু চিৎকার করে উঠলাম। ইশ কি লজ্জা! লজ্জায় এবার মরেই যেতে ইচ্ছে করছে! মাথা নিচু করে ঘাসের উপর বসে আছি আমি। কোন দিকে তাকাচ্ছি না। তাকানোর সাহস হচ্ছে না আমার। আজকেই এইভাবে পরতো হলো। ইশ সবাই নিশ্চয়ই আমার দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় আমার গাল লাল হয়ে গেছে চোখের কোণে জল চলে এসেছে। আমার চোখ বন্ধ করে এই মুহুর্তে ছুটে বাসায় চলে যেতে ইচ্ছে করছে।

"series": {
"id": 35,
"title": "এক চিলতে রোদ",
"slug": "ek-chilte-rod",
"url": "https://golpohub.com/series/ek-chilte-rod",
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-ek-cilte-rod-35-3c3f9a.webp",
"progress_status": "completed"

"author": {
"id": 31,
"name": "নন্দিনী নীলা",
"slug": "nondini-nila",
"url": "https://golpohub.com/authors/nondini-nila",
"avatar_url": "https://cdn.golpohub.com/avatars/nndinee-neela-31-5b583a.webp",
"bio": "নন্দিনী নীলা সমকালীন বাংলা অন্তর্জাল সাহিত্যের এক সংবেদনশীল ও পাঠকপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর লেখায় পারিবারিক টানাপোড়েন, অবহেলিত নারীর আত্মমর্যাদার লড়াই এবং গভীর মায়াময় মানবিক সম্পর্কের রসায়ন বাস্তবধর্মী ও সাবলীল ভাষায় মূর্ত হয়ে ওঠে। জটিল মনস্তাত্ত্বিক সংঘাতের মাঝেও নির্মল ভালোবাসার আলো ফুটিয়ে তোলাই তাঁর স্বতন্ত্র শৈলী।",
"series_count": 0,
"meta": {
"bio": "নন্দিনী নীলা সমকালীন বাংলা অন্তর্জাল সাহিত্যের এক সংবেদনশীল ও পাঠকপ্রিয় কথাসাহিত্যিক। তাঁর লেখায় পারিবারিক টানাপোড়েন, অবহেলিত নারীর আত্মমর্যাদার লড়াই এবং গভীর মায়াময় মানবিক সম্পর্কের রসায়ন বাস্তবধর্মী ও সাবলীল ভাষায় মূর্ত হয়ে ওঠে। জটিল মনস্তাত্ত্বিক সংঘাতের মাঝেও নির্মল ভালোবাসার আলো ফুটিয়ে তোলাই তাঁর স্বতন্ত্র শৈলী।",
"phone": null,
"gender": "female",
"address": {
"country": "Bangladesh"

"birth_date": null,
"social_links": {
"facebook": "https://facebook.com/NondiniNila.Stories"

"pen_name": "নন্দিনী নীলা",
"aliases": [
"Nondini Nila",
"Nandini Nila",
"নীলা"

"timestamps": {
"created_at": null,
"updated_at": null

"navigation": {
"previous_episode": {
"id": 1592,
"ep_number": 1,
"title": "ভাঙা সুরের আড্ডা ও নানুবাড়ির যাত্রা",
"slug": "ek-chilte-rod-s2-ep1",
"url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep1",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"

"next_episode": {
"id": 1594,
"ep_number": 3,
"title": "ধাক্কা লাগা অহংকার ও সুরের মোহ",
"slug": "ek-chilte-rod-s2-ep3",
"url": "https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep3",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"