> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep2?format=atom)

# অস্বীকৃত অশ্রু ও নববর্ষের আগমন

![অস্বীকৃত অশ্রু ও নববর্ষের আগমন](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1593-204646.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,212
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

যে আশা নিয়ে আসা হয়েছিল তার কিছু হলো না। কারো এক ফোঁটা রাগ কমলো না। শুধু আমার খালা আর নানু আমাদের জন্য কান্নাকাটি করতে লাগলো কিন্তু নানা জানের মন গললো না। কিন্তু আমার সাথে খারাপ বিহেভ ও করেনি। আম্মু আব্বুর সাথে কথা না বললেও আমার সাথে কথা বলেছে গম্ভীর মুখ করে। এতো দূরে থেকে যাওয়া হয়েছে তাই থাকতে বললো নানু কিন্তু আম্মু রাজি না। চোখের জল মুছে তখনি বেরিয়ে এলো। আমার খুব খারাপ লাগছিল সাথে কষ্ট ও। ইশ নানাজান এমন কেন এতো গম্ভীর রাগী। মা বাবাকে মেনে নিলে কি হতো। প্রেম করে বিয়ে করলে এতোটা অপরাধী হয় নাকি। জীবনের প্রথম বার নানু বাড়ি এসেও তাদের আদর খেতে পারলাম না। সবাই মুখ ভার করে চলে এলাম নিজেদের গন্তব্যে। সারা রাস্তা আম্মু কাঁদলো আব্বু আম্মুকে শান্ত করার চেষ্টা করছে। আমি জানালাতে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছি। মনটা খুব খারাপ। অল্পতেই মন খারাপ হ‌ওয়ার দারুন অভ্যাস আমার। আর এখন তো খুব কষ্টের মুহূর্ত কষ্ট না পেয়ে কি উপায় আছে।এতো দিন পর নিজের বাড়ি গিয়ে ও আম্মু কারো থেকে সহানুভূতি পেলো না। ভালোবাসা পেলো না। দুজন ভালোবেসে বিয়ে করেছিলো বলে কি খুব বড় অপরাধ করে ফেলেছিলো। আম্মু আব্বু কতো হ্যাপি কিন্তু তাও তাদের মনে শান্তি নাই। আমি কখনো নানুবাড়ির আদর পাইনা‌‌। এক রাশ আফসোস নিয়ে বসে র‌ইলাম।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep1) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep3)