> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep35) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep35?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep35?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep35?format=atom)

# জন্মদিনের কেক ও বিকেলের হুমকি

![জন্মদিনের কেক ও বিকেলের হুমকি](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1626-e06663.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,591
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

আজ ইহানের জন্মদিন সেই সুবাদে আমি আজ রান্নাঘরে ঢুকেছি। কেকটা নিজের হাতেই তৈরি করবো। এক সপ্তাহ ধরে আমি এটা বানানো শিখেছি। আম্মু আমার এমন ছটফটানি দেখে অবাক হয়। কিন্তু কিছু বলে না। অদ্ভুত ভাবে নিরব থাকে। আমি সব কখনো ভাবিনি। আজ ও ভাবলাম না। আম্মুর স্বাভাবিক আচরণ দেখে আমি আরো সাহস পেলাম। কেক তৈরি করলাম। পাশে‌ আম্মু দাঁড়িয়েই ছিল। আমাকে বলে দিয়েছে কিন্তু আমি কোথাও হাত দিতে দেয়নি একাই করেছি‌। যে এটা আমার পরিক্ষার হল।
আম্মু দিয়ে ইহানকে কল করালাম। ইহান আসবে বলছে কিন্তু নির্দিষ্ট টাইম বলেনি। ইহান আমাদের বাসায় এলো সন্ধ্যায়। সারাদিন বন্ধুদের সাথে পরিবারের সাথে ছিল‌। কিন্তু এবার তেমন বড় আয়োজন করেনি। করার ইচ্ছে থাকলে ইহান করতে দেয়নি। কারণ তাদের এখন একটু হাত খাটা। চাচাজান ব্যবসায়ে খুব বড় একটা লস হয়েছে।‌ তাদের এখন সময় খুব খারাপ যাচ্ছে। এজন্য ইহান বাড়তি খরচ করতে দেয়নি। কিন্তু ইহানের মা তাও করার জন্য লাফালাফি করছে‌। ছেলে তার প্রাণ ভোমরা তার জন্মদিনে করতে না পারলে যেন খুব বড় ক্ষতি হয়ে যাবে। এজন্য শুধু তার জেদের জন্য ছোটখাটো আয়োজন করেছিল। ইহান এতে রাগ করেছিল কিন্তু কিছু করার ছিল না।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep34) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep36)