> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep37) | [জেসন](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep37?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep37?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep37?format=atom)

# ভাঙা হাত ও বিচ্ছেদের ছায়া

![ভাঙা হাত ও বিচ্ছেদের ছায়া](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1628-c3b8c0.webp)

---
*[নন্দিনী নীলা](https://golpohub.com/authors/nondini-nila)-এর [এক চিলতে রোদ](https://golpohub.com/series/ek-chilte-rod) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 976
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ইহান আমার চোখের সামনে নিজের হাতে অনবরত ঘুসি মেরে হাত রক্তাক্ত করে ফেলল। মুখের দিকে তাকানো যাচ্ছে না। লাল হয়ে আছে অসম্ভব। আমি ভয়ে এক কোনে জড়োসরো হয়ে দাঁড়িয়ে আছি। বাসায় না এসে পার্কে এসেছে ইহান আমি ভেবেছি বেড়াতে কিন্তু না এসেই এরকম করে যাচ্ছে।আমি ভয়ে কিছু বলতে ও পারছি না। ইহান সেই একটা কথাই বলেছিল আর কথাও বলেনি। এমন রাগ ই বা কেন করছে। নিজেকে আঘাত‌ই বা করছে কেন? আমি আজকেই এই ইহানকে চিনতে পারছি না। এতোটা ভয়ংকর লাগছে তাকে। তার রক্তাক্ত হাতের দিকে তাকালে মাইল বুক কেঁপে উঠছে। ইহানকে আটকানোর সাহস ও দেখাতে পারছি না‌ আমি সেকেন্ড এ ভীতুর খাঁতায় নাম লিখিয়ে ফেলেছি। ইহান নিজেই নিজেকে শান্ত করে ফোন এগিয়ে নিয়ে এলো আমার কাছে। আর সেখানে একটা রেকর্ড শুনালো। যেখানে আমি আম্মুর কন্ঠ শুনতে পেলাম সাথে একটা পুরুষ ও আরেকটা মহিলার আওয়াজ। তাঁদের কথা বার্তা স্পষ্ট হলো তারা কি নিয়ে কথা বলছে‌। তারা বিয়ে নিয়ে আলোচনা করছে। আর বিয়েটা আমাকে নিয়ে। আর ওই অপরিচিত মহিলাটির ছেলেকে নিয়ে। তার ছেলের জন্য আমার কথা বলছে। আম্মু রাজি না হলেও না করছে না। হেসে হেসে ভদ্রতা স্বরুপ কথা বলছে। হঠাৎ মহিলাটা ছেলেটাকে নাম ধরে ডাকলো সাথে সাথে শুভ্র নামটা কানে এসে বাড়ি খেলো। আমি যেন আসমান থেকে ধপ করে জমিনের পরলাম। ইহান আগুন চোখে ঘাসের দিকে তাকিয়ে আছে। আমি ঢোক গিলে ইহানের দিকে তাকিয়ে আছি। এই শুভ্র আমাকে এই ভাবে ফাঁসালো। এবার আমার ও রাগ হচ্ছে। মা ছেলের পেটে এই ছিল। এজন্য সেইদিন মহিলাটা আমার দিকে তাকিয়ে ছিল ওমন করে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep36) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-chilte-rod) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-chilte-rod-s2-ep38)