> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep12) | [জেসন](https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep12?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep12?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep12?format=atom)

# কেভিনের বন্ধ দরজার ওপাশে

![কেভিনের বন্ধ দরজার ওপাশে](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1656-6ef70f.webp)

---
*[তানজিল মিম](https://golpohub.com/authors/tanjil-mim)-এর [এক মুঠো কাঠগোলাপ](https://golpohub.com/series/ek-mutho-kathgolap) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,415
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

“রিয়াদের হাত শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে গভীর ঘুমে মগ্ন “তানজু”!!কাল শেষ রাতে ঘুমিয়ে ছিল সে’!!প্রথমে রিয়াদের হাতে চকলেট দেখে অবাক হয় তানজু’!পরক্ষণেই যখন জানতে পারে ওগুলো রিয়াদ নয় অপূর্ব দিয়েছে তখনই খুশি হয়ে চকলেটগুলো নিয়ে খেতে থাকে তানজু’!!আর রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তার দিকে’!!এভাবেই সারারাত কাটিয়ে শেষ রাতে ঘুমিয়ে পড়ে তানজু’ বাসের জানালায় মাথা দিয়ে’!!তানজু ঘুমিয়েছে বুঝতে পেরে রিয়াদ তানজুকে নিজের কাছে নিয়ে এসে নিজেও ঘুমিয়ে পড়ে….!!
“বর্তমানে…..
“সূর্যের মিটমিট আলোতে ঘুম ভাঙল রিয়াদের’!!পাশেই বাচ্চাদের মতো তাকে জড়িয়ে ধরে থাকা তানজুকে ঘুমাতে দেখে মুচকি হাসে সে’!!হাতের ঘড়ির দিকে তাকাতেই দেখলো রিয়াদ’!!
“ভোর\_৫ঃ০০টা বাজে…..
“আকাশটা হাল্কা সাদা বর্ন ধারণ করেছে’!!গাড়ি থেমে গেছে অনেক আগেই’!!কারন ভোর\_৪ঃ০০টার সময় বাস এসে পৌঁছায় খুলনা শহরের লঞ্চ ঘাটে’!!কিন্তু সূর্যের আলোর কোনো রেখা পাওয়া যায় নি তখন তাই কাউকে আর জাগানোর প্রয়োজন মনে হয় নি কারো’!!পুরো বাস জুড়েই কুটকুটে নীরবতা বিরাজ করছে’!!এই মুহূর্তে রিয়াদের বুঝতে বাকি নেই এখানের কেউই এত ভোরে ঘুম থেকে উঠে না’!!রিয়াদ বাসের চারদিকে একবার চোখ বুলালো’!!সবাই বেঘোরে ঘুমাচ্ছে’!!রিয়াদ চারদিকে চোখ বুলিয়ে আবারো তাকালো তার পাশে থাকা তার প্রিয়সীর দিকে’!!তানজুর চুলগুলো পড়ে আছে কপালে’!!যেটা দেখে রিয়াদ তার হাত দিয়ে স্পর্শ করলো তানজুর কপালে’!!

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep11) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-mutho-kathgolap) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep13)