"_links": {
"html": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25",
"json": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25?format=json",
"markdown": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25?format=md",
"rss": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25?format=rss",
"atom": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25?format=atom"

"seo": {
"canonical_url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25",
"title": "এক মুঠো কাঠগোলাপ পর্ব ২৫ - কফি শপের কাঁপা হাতের চিরকুট | Ek Mutho Kathgolap Part 25",
"description": "পড়ুন এক মুঠো কাঠগোলাপ পর্ব ২৫। আবিরের প্রস্তাব প্রত্যাখ্যান এবং কফি শপে রিয়াদের কাঁপাকাঁপা স্বীকারোক্তি।",
"keywords": "এক মুঠো কাঠগোলাপ পর্ব ২৫, এক মুঠো কাঠগোলাপ ২৫, ২৫তম পর্ব, ek mutho kathgolap porbo 25, ek mutho kathgolap part 25, ak mutho kathgolap episode 25, তানজু, রিয়াদ, আবির, চিরকুট, কফি শপ, প্রপোজ",
"image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1669-fd73d1.webp",
"schema": {
"@context": "https://schema.org",
"@graph": [

"@type": "Chapter",
"name": "কফি শপের কাঁপা হাতের চিরকুট",
"position": 25,
"description": "আবিরের হুটহাট প্রেম নিবেদনকে উচিত জবাব দিয়ে তানজু যখন সাজানো কফি শপে এসে পৌঁছায়, তখন চরম নার্ভাস রিয়াদ কথা হারিয়ে ফেলে। টেবিল ছেড়ে এসে হাতে তুলে দেওয়া এক টুকরো গোপন চিরকুট তানজুকে কোন অবিস্মরণীয় সিদ্ধান্তের সামনে দাঁড় করাল?",
"url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25",
"inLanguage": "bn",
"timeRequired": "PT10M",
"datePublished": "2026-08-27T22:02:27+00:00",
"dateModified": "2026-09-06T01:34:26+00:00",
"wordCount": 1482,
"image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1669-fd73d1.webp",
"isPartOf": {
"@type": [
"BookSeries",
"CreativeWorkSeries"

"name": "এক মুঠো কাঠগোলাপ",
"url": "https://golpohub.com/series/ek-mutho-kathgolap"

"author": {
"@type": "Person",
"name": "তানজিল মিম",
"url": "https://golpohub.com/authors/tanjil-mim"

"@type": "BreadcrumbList",
"itemListElement": [

"@type": "ListItem",
"position": 1,
"name": "Golpo Hub",
"item": "https://golpohub.com"

"@type": "ListItem",
"position": 2,
"name": "সিরিজসমূহ",
"item": "https://golpohub.com/series"

"@type": "ListItem",
"position": 3,
"name": "এক মুঠো কাঠগোলাপ",
"item": "https://golpohub.com/series/ek-mutho-kathgolap"

"@type": "ListItem",
"position": 4,
"name": "কফি শপের কাঁপা হাতের চিরকুট",
"item": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25"

"filters": [],
"data": {
"id": 1669,
"ep_number": 25,
"title": "কফি শপের কাঁপা হাতের চিরকুট",
"slug": "ek-mutho-kathgolap-s1-ep25",
"url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep25",
"reading_time": 10,
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1669-fd73d1.webp",
"yt_video_id": null,
"yt_video_url": null,
"timestamps": {
"published_at": "2026-08-27T22:02:27+00:00",
"updated_at": "2026-09-06T01:34:26+00:00"

"meta": {
"word_count": 1482,
"chapter_number": 25,
"seo_title": "এক মুঠো কাঠগোলাপ পর্ব ২৫ - কফি শপের কাঁপা হাতের চিরকুট | Ek Mutho Kathgolap Part 25",
"seo_description": "পড়ুন এক মুঠো কাঠগোলাপ পর্ব ২৫। আবিরের প্রস্তাব প্রত্যাখ্যান এবং কফি শপে রিয়াদের কাঁপাকাঁপা স্বীকারোক্তি।",
"keywords": "এক মুঠো কাঠগোলাপ পর্ব ২৫, এক মুঠো কাঠগোলাপ ২৫, ২৫তম পর্ব, ek mutho kathgolap porbo 25, ek mutho kathgolap part 25, ak mutho kathgolap episode 25, তানজু, রিয়াদ, আবির, চিরকুট, কফি শপ, প্রপোজ",
"characters_involved": [
"তানজু",
"রিয়াদ",
"আবির",
"অপূর্ব"

"content": "
——“কি হলো ভাইয়া আর কতক্ষণ চুপ থাকবেন যা বলার তাড়াতাড়ি বলুন প্লিজ আমায় যেতে হবে…..
“একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে কথাটা বলে উঠলাম আমি আবির ভাইয়াকে’!!কারন উনি বেশকিছুক্ষন যাবৎ কিছু বলবে বলেও বলছে না’!!আর ওদিকে আমিও যেতে পারছি না!!
——-“না জানি দেরি হচ্ছে বলে রিয়াদ স্যার কথাটা রেগে গেছে (মনে মনে)
“আমার অস্থিরতা দেখে আবির ভাইয়া বলে উঠলঃ
——–“এখনই বলছি তানজু জাস্ট দু’মিনিট….
——-“দেখুন ভাইয়া আপনি দু’মিনিট দু’মিনিট বলে অনেক মিনিট নিয়েছেন প্লিজ যা বলার তাড়াতাড়ি বলুন আমায় যেতে হবে…
——-“কোথায় যাবে তুমি…?
——–“এই রে এখন কি বলি বলবো রিয়াদ স্যারের সাথে কফি খেতে যাচ্ছি (মনে মনে)
——–“কি হলো কথা বলছো না কেন কোথায় যাবে তুমি….
“আবির ভাইয়ার কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি’!!তারপর বলে উঠলামঃ
——-“সেটা আপনার না জানলেও চলবে ভাইয়া আপনি কি বলবেন সেটা তাড়াতাড়ি বলুন….
“আবির কিছুক্ষন চুপ থেকে বলে উঠলঃ

——-“আসলে আমি…
——-“আপনি কি তাড়াতাড়ি বলুন….
“এদিকে আবির ঘেমে একাকার হয়ে গেছে কাউকে প্রপোজ করতে যে এত সময় লাগে সেটা একদমই বুঝতে পারছে না আবির’!!কারন বেশকিছুক্ষন যাবৎই সে চেষ্টা করছে তানজুকে বলার সে তাকে ভালোবাসে”!!কিন্তু বার বার ভালোবাসি কথাটা মুখে এসে আঁটকে যাচ্ছে তার’!!
——–“একটু সময় দেও বলছি আমি…
“আবির ভাইয়ার কথা শুনে বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেছি’!!তার সাথে রাগও হচ্ছে শালার জন্য যদি আজকে বকা খাই তাইলে খবর আছে তোর আবির’!!(মনে মনে)
“২ মিনিট পর….
“একটা রাগী লুক নিয়ে বলে উঠলাম আমিঃ
——–“আপনি বলবেন নাকি যাবো আমি…
——–“না না যেও না প্লিজ বলছি আমি….
——–“তাহলে বলুন তাড়াতাড়ি….
———“আই লাভ ইউ…. (ফড়ফড় করে)
“আবির ভাইয়ার মুখে এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পরলো আমার’!!অবাক হয়ে বলে উঠলাম আমিঃ
——–“কি….???
——-“সত্যি বলছি তানজু আই রিয়েলি লাভ ইউ…
——–“আপনার কি মাথা ঠিক আছে ভাইয়া কি সব উল্টো পাল্টা বকছেন…
——–“আমি সত্যি বলছি বেশ কয়েকদিন আগে থেকেই আমি তোমায় ভালোবাসি কিন্তু বলতে পারি নি,আজ অনেক আশা নিয়ে এসেছি আমি প্লিজ ফিরিয়ে দিও না আমায়….
——–“দেখুন ভাইয়া কিছু কথা বলি মন দিয়ে শুনুন প্লিজ…
“দেখুন ভালোবাসা দুতরফার হয়’!!দু দিকেরই ভালো-লাগার বিষয়টা থাকতে হবে’!!

———“মানে…
———“বোঝাচ্ছি শুনুন, যেমন আপনার আমার প্রতি ভালোলাগার আছে তেমন আমারও তো আপনার প্রতি ভালো লাগাটা থাকতে হবে…
——-“কিন্তু আমি তো তোমায় ভালো লাগার চেয়ে ভালোবাসি বেশি….
——–“না আমার প্রতি আপনার কোনো ভালোবাসা নেই যেটা আছে সেটা হলো ভালো লাগা….
——–“কি বলতে চাইছো তুমি…
——–“এটাই বলতে চাইছি যে আপনি আমায় ভালোবাসেন না আপনার আমাকে জাস্ট ভালো লাগে…..
——–“এটা তুমি কি করে বলতে পারো, তুমি জানো তুমি যখন জাহাজ থেকে পড়ে গিয়েছিলে তখন আমার অবস্থাটা কি হয়েছিল, সব কিছু অন্ধকার অন্ধকার লাগছিল,মনে হচ্ছিল পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে তখন..
———“এতই যখন অন্ধকার হয়ে গিয়েছিল তাহলে আপনি কেন রিয়াদ স্যারের মতো পানিতে ঝাপ দেন নি….
“তানজুর কথা শুনে স্তব্ধ হয়ে যায় আবির’!!আবির ভাইয়া চুপ হয়ে যাওয়া দেখে আবারো বলে উঠলাম আমিঃ
——–“কি হলো ভাইয়া চুপ হয়ে গেলেন যে এতই যখন টেনশন হচ্ছিল আমায় নিয়ে, এতই যখন সবকিছু অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল তাহলে কেন আপনি আমাকে বাঁচাতে ঝাপ দিলেন না ভাইয়া….
——–“সেটা তো রিয়াদ স্যার…
——–“এটা আপনার এখন জাস্ট বাহানা ভাইয়া তাই বলবো কিছুদিনের আকৃষ্টতাকে ভালোবাসা মনে করবেন না…

“কারন ভালোলাগা আর ভালোবাসা এক নয়!?
“আজকে তাহলে আসি ভাইয়া আশা করি আপনি আপনার উওর পেয়ে গেছেন…!
“বলেই চলে আসতে নিলাম আমি’!!হর্ঠাৎই আবির ভাইয়া বলে উঠলঃ
——–“তার মানে রিয়াদ স্যার সেদিন তোমায় ভালোবাসে বলে নদীতে ঝাপ দিয়েছিল…
“বিনিময়ে আমি কোনো উওর দিলাম না আমি’!!হাল্কা হেঁসে চলে আসলাম ওখান থেকে’!!কারন প্রশ্নের উত্তর তো….
“আনমনে আবারো হেঁসে উঠলাম আমি’!!
“এদিকে আবির অবাক হয়ে তাকিয়ে রইল তানজুর যাওয়ার পানে’!!
——–“তানজুর কথাগুলো কি তাহলে সত্যি সে ভালোবাসে না তানজুকে জাস্ট ভালো লাগে’!!তার চেয়েও বড় কথা হলো রিয়াদ স্যার কি তাহলে তানজুকে ভালোবাসে….

“এসব ভাবতে ভাবতে চলে যায় আবির’!!আবিরের থেকে দু কদম দূরে দাঁড়িয়ে ছিল তুলি’!!আবির আর তানজুর মাঝে হয়ে যাওয়া সব কথাই শুনেছে তুলি’!!এই মুহূর্তে তুলির মাথায় একটা কথাই ভাঁজছেঃ
——–“তাহলে কি তার ভালোবাসাও জাস্ট ভালো লাগা নাকি….

“প্রায় আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে রিয়াদ তানজুর জন্য’!!কিন্তু তানজুর আশার নাম গন্ধ পাওয়া যাচ্ছে না’!!মনে মনে প্রচন্ড বেগে রেগে গেছে রিয়াদ’!!ভার্সিটির ভিতরে যাবে যাবে ভেবেও যাওয়া হয় নি তার’!!অপেক্ষা জিনিসটা কোনোদিনও ভালো লাগে না রিয়াদের’!!কিন্তু তানজুর বিষয় নিয়ে সেই কবে থেকে সে অপেক্ষা করে বসে আছে’!!কবে যে এই অপেক্ষার প্রহর শেষ হবে আজও জানে না রিয়াদ’!!এমন সময় ফোনটা বেজে উঠল রিয়াদের’!!উপরে অপূর্বের নাম দেখে মুচকি হেঁসে ফোনটা তুললো রিয়াদ’!!ফোনটা তুলতেই অপূর্ব এক্সাইটিং নিয়ে বলে উঠলঃ
——–“কি শালা বলেছিস আমার বোনকে….
——–“রাখ তোর শালা!সেই কতক্ষণ যাবৎ তোর বোনের জন্য অপেক্ষা করছি কিন্তু তোর বোনের তো কোনো পাওাই নেই না জানি কোথায় হারিয়ে গেছে…
——–“মানে…
——–“আধ ঘন্টা যাবৎ ওয়েট করছি তোর বোনের জন্য কিন্তু মহারানীর ভার্সিটি ভিতর থেকে বের হওয়ার কোনো নাম গন্ধই তো পাচ্ছি না….
“এমন সময় হতভম্ব হয়ে পিছন থেকে বলে উঠল তানজুঃ
——–“সরি স্যার একটু দেরি হয়ে গেল…
“পিছন থেকে তানজুর কন্ঠ শুনে ঘাবড়ে গেল রিয়াদ পরক্ষণেই অপূর্বকে বলে উঠল সেঃ
——–“পরে কথা হবে…
——–“আসছে তাই না…
——–“হু

——-“বাই শালা আর একটা কথা শোন অল দা বেস্ট….
“বিনিময়ে হাসলো রিয়াদ’!!ফিসফিস করে বলে উঠল সেঃ
——–“থ্যাংকু শালা….
“অপরপাশে হাসলো অপূর্ব’!!তারপর ফটাফট ফোন কেটে দিল সে’!!এদিকে রিয়াদ ফোনটা পকেটে রেখে একটা শ্বাস ফেলে একটু রাগী লুক নিয়ে বলে উঠলঃ
——–“এতক্ষণ কি করছিলে ‘লাউডস্পিকার”….
——–“সরি স্যার আসলে…
——–“আবার আসলে…
——–“সরি স্যার হয়েছে কি….
——–“তুমি জানো তোমার জন্য কতক্ষণ যাবৎ অপেক্ষা করছি আমি…
——–“সরি স্যার….
——–“হয়েছে এখন উঠো তাড়াতাড়ি গাড়িতে….
——–“জ্বী স্যার….
“বলেই চুপচাপ বসে পরলাম আমি গাড়িতে!
“এদিকে রিয়াদ ভাবছেঃ
——–“যা বলতে চাইছি সব কি বলতে পারবো আজকে’!!না জানি সব শুনে লাউডস্পিকারের রিয়েকশন কেমন হবে কে জানে,টেনশনে মাথা অর্ধেক খারাপ হয়ে যাচ্ছে রিয়াদের না জানি একটু পর কি হবে….
———“ওই যে টিউবলাইট স্যার আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এখন দেরি হচ্ছে না….
“তানজুর কথা শুনে রিয়াদ তার ভাবনা থেকে বের হলো’!!তারপর “আসছি” বলে চটজলদি গিয়ে বসলো সে গাড়িতে’!!রিয়াদ এতটাই নার্ভাস তাকে যে তানজু টিউবলাইট বললো তা তার কানে পর্যন্ত পৌছায় নি হয়তো…?
“রিয়াদের কাজে হাসলো তানজু’!!

“বেশকিছুক্ষন পর…..
“আমাদের গাড়ি এসে থামলো একটা কফি-শপের সামনে’!!তারপর গাড়ি থেকে নেমে আমরা দুজন চলে গেলাম কফি-শপের ভিতরে…
“ভিতরে ঢুকতেই অবাক আমি’!!কারন কফি-শপের ভিতরে কেউ নেই পুরো শপ খালি’!!যাতে অবাক হয়ে বললাম আমিঃ
———“কি ব্যাপার স্যার পুরো শপ খালি কেন…
“বিনিময়ে উওর দিলেন না রিয়াদ স্যার’!!আমার হাত ধরে হাঁটতে হাঁটতে বলে উঠলেন উনিঃ
——–“এত কিছু তোমায় না ভাবলেও চলবে….
“আমরা ঢুকতেই একজন লোক এসে বললেনঃ
———“আপনারা চলে এসেছেন স্যার…
——–“হুম সব তৈরি তো….
——–“জ্বী স্যার আপনি যেমনভাবে বলেছিলেন আমরা তেমনভাবেই সবটা করেছি স্যার…
“রিয়াদ মুচকি হেঁসে বললোঃ
——-“গুড!
“হর্ঠাৎই পুরো শপের লাইট’স অফ হয়ে গেল’!!এতে অবাক হয়ে বললাম আমিঃ
———“কি হলো স্যার সব লাইট অফ কেন হয়ে গেল…..
———“একটু অপেক্ষা করো লাউডস্পিকার সব বুঝে যাবে…
“কিছুক্ষণ পর হর্ঠাৎই লাইট অন হয়ে গেল’!!সামনে তাকাতেই অবাকের আরো চরম সীমানায় পৌঁছে গেছি আমি’!!কারন সামনেই পুরো জায়গাটা বেলুন দিয়ে সাজানো হয়েছে সাথে লাইটিং সিস্টেম’!!এবার বুঝলাম কেন সাদা পর্দা দিয়ে সামনের জায়গাটা ঢাকা ছিল’!!আমি অবাক চোখে তাকালাম রিয়াদ স্যারের দিকে’!!কিন্তু উনি কিছু বললেন না’!!

“কোনোকিছু না ভেবেই ভিতরে ঢুকে পরলাম আমি’!!রিয়াদ আমায় একটা সুন্দর সাজানো টেবিলে কাছে নিয়ে বসিয়ে দিলেন চেয়ারে’!!তারপর উনিও বসলেন সামনের চেয়ারে’!!উনি বসতেই বলে উঠলাম আমিঃ
———“এগুলো কি হচ্ছে স্যার…
———“কিছুই হচ্ছে না,কফি খাবে হট কফি, নাকি কোল্ড….. (নার্ভাসে)
“রিয়াদ স্যারের কথা শুনে হতাশ আমি’!!এটা বলা উচিত ছিল নাকি…
———“জ্বী স্যার কোল্ড….
———“ঠিক আছে তুমি বসো আমি এক্ষুনি নিয়ে আসছি…..
“রিয়াদ স্যারের কথা শুনে আমি অবাক হয়ে বললামঃ
———-“আপনি কেন?
——–“এমনি আনবো বসো তুমি…
“বলেই দু’মিনিট দাঁড়ালো না রিয়াদ’!!একপ্রকার দৌড়ে পালিয়ে আসলো সে’!!তানজুর কাছ থেকে কিছুটা দূরে আসতেই রিয়াদ জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো’!!জীবনে প্রথম বার কোনো মেয়েকে ভালোবাসার কথা বলবে রিয়াদ’!!কিন্তু এক্সাইটিং এ কিছুই বলতে পারছে না সে,,
——-“উফ বি পজিটিভ রিয়াদ,তুই শুধু লাউডস্পিকারকে বলবি আই লাভ ইউ লাউডস্পিকার এতটুকু বলতে পারছিস না,,

“গালে হাত দিয়ে টেবিলে বসে আছি আমি’!!কারন রিয়াদ স্যার এখনো আসছে না’!!আমার মনে হয় না আজকে টিউবলাইট কিছু বলতে পারবে আমায়’!!
——-“আচ্ছা আমিই বলে দিবো নাকি…
“ধুর পাগলী তুই কি বলবি…
“এমন সময় হাতে দু’কাপ কফি নিয়ে আসলেন রিয়াদ স্যার’!!তারপর হাল্কা হেঁসে বলে উঠলেন উনিঃ
——–“এই নেও তোমার কোল্ড কফি….
——–“থ্যাংকু….
——–“মোস্ট ওয়েলকাম….
“কফিতে চুমুক দিতে দিতে বলে উঠল তানজুঃ
——–“এখন তাহলে বলে ফেলুন কি বলবেন?
———“আগে কফিটা শেষ করো তারপর বলছি….
———“এই টিউবলাইট আমায় কিছু বলতে পারবে না বুঝে গেছি আমি(মনে মনে)
———“কি হলো তাকিয়ে আছো কেন?
——–“না তেমন কিছু নয়…
———“ওহ, লাউডস্পিকার….
——–“জ্বী বলে ফেলুন…
——–“খুব সুন্দর…
“রিয়াদ স্যারের কথা শুনে আমি অবাক সাথে খুশি হয়ে বললামঃ
——–“কি….
———“না মানে কফি….
——–“কি…..
——–“না মানে এই জায়গাটা…
——–“আপনার মাথা ঠিক আছে…
———“না মানে হয়েছে কি….
——–“হুম বলুন না কি হয়েছে…
“তানজুর কথা শুনে রিয়াদ আরো নার্ভাস হয়ে পরছে’!!ফট করে বলে উঠল সেঃ
——–“না মানে তোমার জামাটা খুব সুন্দর….
“এরে দিয়া কোনো কাজ হবে না বুঝতে পারছি আমি’!!(মনে মনে)
“বেশকিছুক্ষন নীরবতায় কেটে গেল’!অবশ্য নীরবতা বললেও ভুল হবে’!!ওই কিছুক্ষণ পর পর রিয়াদ স্যারে…

“হয়েছে কি, আসলে, আমি, তোমায় এগুলো বের হয়েছে’!!
“একরাশ বিরক্ত নিয়ে বলে উঠলাম আমিঃ
——-“স্যার কফি খাওয়া শেষ এখনও তাহলে বাড়ি ফেরা যাক!
——–“এখনই চলে যাবে….
——–“আপনি তো কিছু বলছেন না…
——–“আরে বলবো না কখন বললাম…..
——–“তাহলে বলছে না কেন…
——–“আসলে…
——–“কি কখন থেকে আমার মতো আসলে আসলে করে যাচ্ছেন কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলুন….
“হর্ঠাৎই রিয়াদ বলে উঠলঃ
——–“তুমি বসো আমি এক্ষুনি আসছি…
“বলেই চলে গেলেন উনি’!!আর আমি হতাশ হয়ে বসে রইলাম’!!আর বুঝে গেছিঃ
——-“এর ধারা কিচ্ছু হবে না….

“বেশকিছুক্ষন পর….
“বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেছি আমি’!!কারন এখনো রিয়াদ স্যারের আসার কোনো নাম গন্ধ পাচ্ছি না আমি’!!এই মুহূর্তে আমার মনে হচ্ছে রিয়াদ স্যার একটা ভিতুর ডিম….
“এমন সময় হাতে একটা চিরকূট নিয়ে আসলেন রিয়াদ স্যার’!!আমার হাতে দিয়ে বললোঃ
——-“এটা তোমার জন্য…
“প্লিজ রেগে যেও না উওর “না” হলে তুমি দাঁড়িয়ে পরো আর উওর “হ্যাঁ” হলে মুখে বলার দরকার নেই চিরকূটেই লিখে দিও আমি বুঝে যাবো!
“রিয়াদ স্যারের কথা শুনে অবাক হয়ে চিরকূট টা খুললাম আমি’!!যেখানে বড় বড় অক্ষরের লেখাঃ
——–“আই লাভ ইউ ”লাউডস্পিকার”…..
“রিয়াদ স্যারের লেখা দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার’!!চিরকূট হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পরলাম আমি’!!

“এদিকে রিয়াদ তানজুকে দাঁড়িয়ে পরতে দেখতেই বুকের ভিতর দক করে উঠলো তার’!!তাহলে তানজু একসেপ্ট করলো না তাকে’!!মুহূর্তেই মন টা খারাপ হয়ে গেল তার’!!যে ভয়ে এতক্ষণ কিছু বলতে পারছিল না তাই হলো….
“এদিকে তানজু রিয়াদের মুখ দেখে ভিতরে ভিতরে প্রচুর মজা পাচ্ছে’!!কিছুকক্ষন এমন ফেস দেখলে মন্দ হয় না’!!আচ্ছা আর একটু..
“ভাবলেই বলে উঠলাম আমিঃ
——-“এসব কি টিউবলাইট….
“তানজুর কথা শুনে আরো ঘাবড়ে যায় রিয়াদ এখন কি বলবে সে’!!
“রিয়াদের ফেস দেখে খিল খিল ধরে হেঁসে দিল তানজু’!!তারপর হুট করেই সে রিয়াদকে জড়িয়ে ধরে বলে উঠলঃ
———-“এতো ভয় পেলে চলে নাকি আমিও তো ভালোবাসি “টিউবলাইট”…..

"series": {
"id": 37,
"title": "এক মুঠো কাঠগোলাপ",
"slug": "ek-mutho-kathgolap",
"url": "https://golpohub.com/series/ek-mutho-kathgolap",
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-ek-mutho-kathgolap-37-b90660.webp",
"progress_status": "completed"

"author": {
"id": 32,
"name": "তানজিল মিম",
"slug": "tanjil-mim",
"url": "https://golpohub.com/authors/tanjil-mim",
"avatar_url": "https://cdn.golpohub.com/avatars/tanjil-mim-32-d52a9a.webp",
"bio": "তানজিল মিম সমকালীন বাংলা অনলাইন কথাসাহিত্যের এক পরিচিত ও প্রাণবন্ত লেখিকা। কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের খুনসুটি, চঞ্চল তারুণ্যের মিষ্টি প্রেম, পারিবারিক বন্ধন এবং গভীর অনুভূতির মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে সাবলীল ও নাটকীয় বর্ণনায় ফুটিয়ে তোলায় তাঁর লেখনী অনন্য। তাঁর প্রতিটি গল্পে চরিত্রের দ্বিধাদ্বন্দ্ব ও আবেগের আন্তরিক বহিঃপ্রকাশ পাঠককে বিমোহিত করে রাখে।",
"series_count": 0,
"meta": {
"bio": "তানজিল মিম সমকালীন বাংলা অনলাইন কথাসাহিত্যের এক পরিচিত ও প্রাণবন্ত লেখিকা। কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের খুনসুটি, চঞ্চল তারুণ্যের মিষ্টি প্রেম, পারিবারিক বন্ধন এবং গভীর অনুভূতির মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে সাবলীল ও নাটকীয় বর্ণনায় ফুটিয়ে তোলায় তাঁর লেখনী অনন্য। তাঁর প্রতিটি গল্পে চরিত্রের দ্বিধাদ্বন্দ্ব ও আবেগের আন্তরিক বহিঃপ্রকাশ পাঠককে বিমোহিত করে রাখে।",
"phone": null,
"gender": "female",
"address": {
"country": "Bangladesh"

"birth_date": null,
"social_links": {
"facebook": "https://facebook.com/108573347214637"

"pen_name": "তানজিল মিম",
"aliases": [
"Tanjil Mim",
"মিম",
"তানজু"

"timestamps": {
"created_at": null,
"updated_at": null

"navigation": {
"previous_episode": {
"id": 1668,
"ep_number": 24,
"title": "গোপন প্রেমের আকস্মিক ফাঁস",
"slug": "ek-mutho-kathgolap-s1-ep24",
"url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep24",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"

"next_episode": {
"id": 1670,
"ep_number": 26,
"title": "অপেক্ষার অবসান ও মিষ্টি স্বীকারোক্তি",
"slug": "ek-mutho-kathgolap-s1-ep26",
"url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep26",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"