"_links": {
"html": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4",
"json": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4?format=json",
"markdown": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4?format=md",
"rss": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4?format=rss",
"atom": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4?format=atom"

"seo": {
"canonical_url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4",
"title": "এক মুঠো কাঠগোলাপ পর্ব ৪ - জবাবদিহি ও কঠোর অনুশাসন | Ek Mutho Kathgolap Part 4",
"description": "পড়ুন এক মুঠো কাঠগোলাপ পর্ব ৪। রিয়াদের কড়া প্রশ্নের জবাবে তানজু কী সত্য উন্মোচন করল?",
"keywords": "এক মুঠো কাঠগোলাপ পর্ব ৪, এক মুঠো কাঠগোলাপ ৪, ৪র্থ পর্ব, ek mutho kathgolap porbo 4, ek mutho kathgolap part 4, ak mutho kathgolap episode 4, তানজু, রিয়াদ, কান ধরা, আবির, লাউডস্পিকার",
"image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1648-4fffd1.webp",
"schema": {
"@context": "https://schema.org",
"@graph": [

"@type": "Chapter",
"name": "জবাবদিহি ও কঠোর অনুশাসন",
"position": 4,
"description": "অন্ধকার ঘরে মুখ চেপে ধরে তানজুকে জেরা করতে গিয়ে রিয়াদ স্যারের মুখে কেন হঠাৎ অপ্রত্যাশিত অধিকারবোধের ছাপ? সেই চরম মুহূর্ত থেকে পালিয়ে এসেও ক্লাসরুমের কান ধরার পুরনো শাস্তি থেকে তানজু কি নিস্তার পেল?",
"url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4",
"inLanguage": "bn",
"timeRequired": "PT8M",
"datePublished": "2026-08-27T22:02:26+00:00",
"dateModified": "2026-09-06T01:34:26+00:00",
"wordCount": 1211,
"image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1648-4fffd1.webp",
"isPartOf": {
"@type": [
"BookSeries",
"CreativeWorkSeries"

"name": "এক মুঠো কাঠগোলাপ",
"url": "https://golpohub.com/series/ek-mutho-kathgolap"

"author": {
"@type": "Person",
"name": "তানজিল মিম",
"url": "https://golpohub.com/authors/tanjil-mim"

"@type": "BreadcrumbList",
"itemListElement": [

"@type": "ListItem",
"position": 1,
"name": "Golpo Hub",
"item": "https://golpohub.com"

"@type": "ListItem",
"position": 2,
"name": "সিরিজসমূহ",
"item": "https://golpohub.com/series"

"@type": "ListItem",
"position": 3,
"name": "এক মুঠো কাঠগোলাপ",
"item": "https://golpohub.com/series/ek-mutho-kathgolap"

"@type": "ListItem",
"position": 4,
"name": "জবাবদিহি ও কঠোর অনুশাসন",
"item": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4"

"filters": [],
"data": {
"id": 1648,
"ep_number": 4,
"title": "জবাবদিহি ও কঠোর অনুশাসন",
"slug": "ek-mutho-kathgolap-s1-ep4",
"url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep4",
"reading_time": 8,
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1648-4fffd1.webp",
"yt_video_id": null,
"yt_video_url": null,
"timestamps": {
"published_at": "2026-08-27T22:02:26+00:00",
"updated_at": "2026-09-06T01:34:26+00:00"

"meta": {
"word_count": 1211,
"chapter_number": 4,
"seo_title": "এক মুঠো কাঠগোলাপ পর্ব ৪ - জবাবদিহি ও কঠোর অনুশাসন | Ek Mutho Kathgolap Part 4",
"seo_description": "পড়ুন এক মুঠো কাঠগোলাপ পর্ব ৪। রিয়াদের কড়া প্রশ্নের জবাবে তানজু কী সত্য উন্মোচন করল?",
"keywords": "এক মুঠো কাঠগোলাপ পর্ব ৪, এক মুঠো কাঠগোলাপ ৪, ৪র্থ পর্ব, ek mutho kathgolap porbo 4, ek mutho kathgolap part 4, ak mutho kathgolap episode 4, তানজু, রিয়াদ, কান ধরা, আবির, লাউডস্পিকার",
"characters_involved": [
"তানজু",
"রিয়াদ",
"আবির",
"তুলি",
"দিহান"

"content": "
“চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি রিয়াদ স্যারের দিকে’!!উনি যে হুট করে এমন কিছু একটা করবে সেটা একদমই কল্পনার বাহিরে ছিল আমার’!!অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে’!!হর্ঠাৎই বলে উঠলেন উনিঃ
———-“এত ছেলেদের সাথে হাসাহাসি করো কেন তুমি….
“ওনার কথা শুনে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি আমি’!!এসব কি বলছেন উনি’!!
———-“কি হলো কথা বলছো না কেন?
“আশ্চর্য মুখ চেপে ধরে থাকলে আমি কথা বলবো কি করে(মনে মনে)’!!তাই আস্তে উম উম উচ্চারণ করলাম আমি’!!যার অর্থ মুখ থেকে হাত সরান’!!রিয়াদও আমার কথা অর্থ বুঝতে পেরে মুখ থেকে হাত সরালেন’!!সাথে সাথে জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলাম আমি’!!তারপর বলে উঠলামঃ
———“আপনি কি হ্যাঁ এতক্ষণ কেউ মুখ চেপে ধরে রাখে আর কতক্ষণ হলে তো শ্বাস বন্ধ হয়ে মারা যেতাম আমি হুহ….

———“জাস্ট শ্যাট আপ(ধমক দিয়ে)
“ওনার ধমক শুনে মুখে আঙুল দিয়ে আমি চুপ!’আমি চুপ হয়ে যেতেই আবারো বলে উঠলেন উনিঃ
———–“কাল রাতে কোন ছেলের সাথে ছিলে তুমি…
———“উম.. ??
———-“ওইভাবে তাকিয়ে আছো কেন?
———“লাইক সিরিয়ালি স্যার কাল রাতে আপনি আমায় দেখেছিলেন নাকি….
———“যেটা বলেছি সেটার উওর দেও কে ছিলো তোমার সাথে….
———“আপনি এইভাবে রেগে কথা বলছেন কেন আমার সাথে স্যার…
———“তোমাকে যেটা বলেছি তার উওর দেও(ধমক দিয়ে)
“ওনার ধমক শুনে কেঁপে উঠলাম আমি’!!তারপর কাঁপা কাঁপা গলায় বলে উঠলামঃ
——–“আমার বড় ভাই ছিল স্যার আমরা দুজন একসাথে আইসক্রিম খেতে গিয়েছিলাম কাল রাতে…..
“তানজুর কথা শুনে একটু শান্ত হয় রিয়াদ’!!এতক্ষণ পর যেন সে প্রান খুলে নিশ্বাস নিতে পারছে’!!আস্তে করে সরে আসলো রিয়াদ তানজুর কাছ থেকে’!!তারপর বলে উঠলঃ

——–“ফের যদি দেখি ছেলেদের সাথে বেশি হাসাহাসি করছো তাহলে তোমার একদিন কি আমার একদিন “লাউডস্পিকার”….
“ওনার শুনে একটু রেগে গিয়ে বলে উঠলাম আমিঃ
———-“আমি কোনো ছেলের সাথে হাসাহাসি করলে আপনার তাতে কি হ্যাঁ আর কি আমায় লাউডস্পিকার, লাউডস্পিকার বলছেন আমি যদি লাউডস্পিকার হই তাহলে আপনি হলেন “টিউবলাইট” হুহ..
“বলে মুখে হাত দিলাম আমি’!!এই রে মুখ ফসকে কি বলে ফেললাম আমি’!!রিয়াদ আমার কথা শুনে একটু উচ্চ স্বরে এগিয়ে আসতে আসতে বললোঃ

———–“কি বললে তুমি….
———–“এই রে না না স্যার কিছু বলে নি,মুখ ফসকে বেরিয়ে গেছে…
———“মুখ ফসকে বেরিয়ে গেছে….
———“হুহ,ইয়ে না মানে…
———“কি ইয়ে না মানে মানে করছো…
“বলেই তানজুর দিকে এগিয়ে আসতে লাগলো রিয়াদ’!!
“স্যারকে আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি’!!কাঁপা কাঁপা গলায় বললাম আমিঃ
———“সরি স্যার বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছু বলি নি মুখ ফস্কে বেরিয়ে গেছে…
———-“তুমি তো কোনোকিছুই ইচ্ছে করে বলো না সব এমনি এমনি হয়ে যায়….
———“দেখুন স্যার আপনি কিন্তু কথায় কথায় এইভাবে কাছে আসতে পারেন না…..
———“তাই নাকি…
———“আর আপনি যখন আমায় লাউডস্পিকার বলেছেন তার বেলা….
———“আমি বললে তুমিও বলবে নাকি….
———“আমি সেটা বলিছি নাকি….
——–“তাহলে তুমি কি বলেছো শুনি….
“এই রে এখন কি বলি নিজের কথার জালে মনে হয় নিজেইই পেঁচিয়ে গেছি আমি’!!(মনে মনে)

“এমন সময় ফোনটা বেজে উঠল আমার’!!এতে আরো ঘাবড়ে গেলাম আমি’!!ফোনটা হাতে নিতেই দেখলাম ভাইয়া কল করেছে’!!ফোনটা তুলতে যাবো এর আগেই রিয়াদ স্যার ফোনটা ছো মেরে নিয়ে গেল আমার কাছ থেকে’!!আমি একটু অবাক হয়ে বললামঃ
———–“এটা কি হলো….
———-“কি হলো তুমি দেখতে পাও নি…
———“এটা কিন্তু ঠিক হচ্ছে না ফোনটা দিন আমায়…
———“দিবো না কি করবে তুমি….
“কোনোকিছু না বলেই টান মেরে ফোনটা নিয়ে নিলাম আমি’!!তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে স্যারকে ভেংচি কেটে আবার দৌড়’!!বাবা গো বাবা বাবা ভয়ে হাত পা এখনও কাঁপছে আমার’!!আজকে আর কোনোভাবেই যাচ্ছি না আমি স্যারের সামনে’!!এই ভেবে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে চললাম আমি’!!

“অন্যদিকে রিয়াদ এখনও হ্যাঁ হয়ে দাঁড়িয়ে আছে’!!যেন কি হলো সব তার মাথার উপর দিয়ে গেল’!!পরক্ষণেই হেঁসে বলে উঠল সেঃ
——-পাগলী “প্রিয়সী” একটা, সাথে লাউডস্পিকারও….
“তারপর হাসতে হাসতে সেও বেরিয়ে গেল রুম থেকে ‘!!

“ভার্সিটির মাঠে দাঁড়িয়ে ফোনে কথা বলছি আমি’!!কারন ভাইয়া আমার জন্য বাহিরে অপেক্ষা করছে আমায় নিয়ে যাবে’!!এমন সময় পিছন থেকে বলে উঠল কেউঃ
————“তানজু শোনো….
“আচমকা পিছন থেকে কারো মুখে নিজের নাম শুনে পিছন ফিরে তাকালাম আমি’!!তাকিয়ে ফোর্থ ইয়ারের আবির ভাইয়াকে দেখে হাল্কা চমকে উঠলাম আমি’!!ভাইয়াকে কলে আসছি বলে ফোনটা কান থেকে সরিয়ে হাল্কা হেঁসে বলে উঠলাম আমিঃ

——–“জ্বী বলুন ভাইয়া…..
———“তোমাকে কিন্তু আজকে এই শাড়িতে খুব সুন্দর লাগছে….
“হুট করেই আবির ভাইয়ার মুখে এমন আহামরি কথা শুনে কি রিয়েকশন দিবো আমি ভুলে গেছি’!!তারপরও কিছুটা সংকোচ বোধ নিয়েই বললাম আমিঃ
———-“থ্যাংকু ভাইয়া…
———–“মোস্ট ওয়েলকাম!
———-“আজকে তাহলে আসি ভাইয়া আমার বড় ভাই আমার জন্য গেটের বাহিরে অপেক্ষা করছে’!!
“উনিও হাল্কা হেঁসে বললেনঃ
———“ঠিক আছে….
“আমিও আর কথা না বারিয়ে চলে আসলাম ওখান থেকে’!!এই ভাইয়াটা কেমন জানো দেখলেই শুধু সুন্দর লাগছে সুন্দর লাগছে বলে যেটা একদমই পছন্দ হয় না আমার’!!কেউ চাহিদার তুলনায় অতিরিক্ত বললে সেটা একদমই সহ্য হয় না আমার’!!তার জন্য ওনাকেও ভালো লাগে না আমার’!!
“এদিকে আবির কিছুক্ষন তানজুর যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হেঁসে বললোঃ
——–“খুব তাড়াতাড়ি তোমায় আমি আমার মনের কথা বলবো “তানজু”…

“আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ হলো’!!এঁকে এঁকে সবাই যে যার বাসায় চলে যেতে লাগলো’!!আমিও সবার কাছ থেকে বিদায় জানিয়ে বেরিয়ে আসলাম ভার্সিটি থেকে’!!ভার্সিটির বাহিরের বের হতেই দেখলাম ভাইয়া বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে’!!আমি হাল্কা হেঁসে ভাইয়ার সামনে দাঁড়িয়ে বললামঃ
———-“ভিতরে আসতে পারতে তো ভাইয়া….
———“না বোনু আজ নয় অন্য আরেকদিন….
———“ঠিক আছে….
———“উঠ তাড়াতাড়ি….
———-“হুম চলো…..

|| “মাঝখানে কাটলো ৭ দিন’ ||??
“আজকে আবারো টাকলা স্যারের ক্লাসে যেতে লেট হয়ে গেছে আমার’!!আজকে না জানি কি কি বলে বকা দেয় টাকলা স্যারে’!!ঘুম তোরা জীবনে আর মানুষ হবি না রাতে আসোস না আর সকালে উঠোস না আর তোর জন্য আমি খালি টাকলা স্যারের কাছে বকা খাই’!!এসব ভেবে এক প্রকার দৌড়ে সিঁড়ি টপকে ক্লাস রুমের সামনে গেলাম আমি’!!তারপর জোরে জোরে শ্বাস ফেলে মাথা নিচু করে বলে উঠলাম আমিঃ
——–“মে আই কাম ইন স্যার,….
——“কাম…
“টাকলা স্যারের ভয়েসটা একটু অন্যরকম মনে হওয়াতে চোখ তুলে সামনে তাকালাম আমি’!!টাকলা স্যারের জায়গায় রিয়াদ স্যারকে দেখে বেশ অবাক হলাম আমি’!!আশ্চর্য আজকে টাকলা স্যার আসেন নি নাকি’!!আমার ভাবনার মাঝে রিয়াদ স্যার বলে উঠলেনঃ
——–“কি হলো লাউডস্পিকার আসছো না কেন তুমি….
“ওনার কথা শুনে পুরো ক্লাস রুমের স্টুডেন্টরা হেঁসে দিল’!!আর আমি হা হয়ে তাকিয়ে রইলাম ওনার মুখের দিকে’!!উনি যে সবার সামনে আমায় এই নামে ডাকবে এটা তো একদমই অজানা ছিল আমার’!!সবার হাসি দেখে স্যার একটু রেগে বলে উঠলেনঃ

———“তোমরা হাসছো কেন?
“রিয়াদ স্যারের কথা শুনে সবাই চুপ হয়ে গেল’!!কিন্তু আমার রাগ হচ্ছে’!!সবাই চুপ হয়ে যাওয়াতে স্যার আমার দিকে তাকিয়ে বললোঃ
——–“তুমি কি বাহিরেই দাঁড়িয়ে থাকবে নাকি…
——–“ইয়েস স্যার থুক্কু নো স্যার এই তো আসছি আমি….
“বলেই ভিতরে ঢুকে নিজের সিটে কাছে যাচ্ছি আর মনে মনে প্রচন্ড বেগে খুশি হলাম আমি’!!উফ আজ প্রথম বার টাকলা স্যারের ক্লাসে বকা না খেয়ে ক্লাস শুরু করবো’!!উফ ভালোই লাগছে কিন্তু টাকলা স্যারে আসলো না কেন?হর্ঠাৎই রিয়াদ স্যার বলে উঠলেনঃ
———“আমি কি তোমায় যেতে বলেছি….
“রিয়াদ স্যারের মুখে এমন কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে পরলাম আমি’!!আমায় দাঁড়াতে দেখে বলে উঠলেন উনিঃ

———“এদিকে আসো…..
“আমিও চুপচাপ গিয়ে দাঁড়ালাম ওনার সামনে’!!রিয়াদ স্যার তার হাতে থাকা ঘড়িটা দেখিয়ে বললেনঃ
———-“কয়টা বাজে….
———-“ইয়ে মানে স্যার….
———-“তোমার ইয়ে মানে শুনতে চাই নি আমি কয়টা বাজে ঘড়িতে(ধমক দিয়ে)
———–“স্যার দশ টা পয়তাল্লিশ (১০ঃ৪৫)…..
———-“ক্লাস কয়টায় তোমায়….
———“ইয়ে ১০ঃ৩০টায়….
———-“তাহলে কতক্ষণ লেট করেছো তুমি…
“ফট করে ফাস্ট বেঞ্জ থেকে বলে উঠল একটা মেয়েঃ
———“স্যার ১৫ মিনিট….
“স্যার মেয়েটার দিকে তাকিয়ে বললোঃ
———“গুড…
———-“তো মিস তানজু এখন বলো এই ১৫ মিনিট লেট কেন হলো তোমার….
———“আসলে স্যার….
“আমি কিছু বলার আগেই তুলি বলে উঠলঃ
———“স্যার এটা ওর রোজকার রুটিন ও প্রতিদিন এই স্যারের ক্লাসে দেরি করে আসে আর রোজ বকা খায় কিন্তু কোনোদিনও ঠিক সময় আসতে পারে না….
“তুলির কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রিয়াদ স্যার বলে উঠলেন আমায়ঃ

———-“এসব কি শুনছি আমি….
“উফ মাইডাও না সব বলা লাগে’!!সুযোগ পেলেই হইছে’!!এখন না জানি আরো কত কথা শোনায় আমায়’!!ধুর ভালো লাগে না’!কোথায় ভাবলাম টাকলা আসে নি বকা শুনবো না ধুর…..
———“কি হলো কথা বলছো না কেন তুমি?
“ধুর এখন কি বলি আমি’!!(মনে মনে)
“হাতের আঙুল চেপে ধরে বলে উঠলাম আমিঃ
———“আসলে স্যার সকালে ঘুম ভাঙতে লেট হয়ে গেছে আমার তাই আর কি….
———“রোজ…
——–“ওই আর কি…
———“রোজ রাতে কি জেগে থেকে কাবাডি খেলো নাকি!
——–“না স্যার…..
———“তাহলে কি করো…
———“জানি না স্যার কি করি….
———-“তা জানবে কেন তুমি তো পারো শুধু লাফালাফি করতে….
“বিনিময়ে আমি আর কিছু বললাম না’!!কারন এই মুহুর্তে আমার কিছু বলার নেই’!!তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি’!!

“ক্লাস রুমের সবাই আমায় নিয়ে মজা নিচ্ছে’!!দিহান,হৃদয়,আরিফা, রিতু ওঁরাও চুপচাপ বসে জানে এখন এত এত বক বক শুনতে হবে আমায়’!!হর্ঠাৎই রিয়াদ স্যার বলে উঠলেনঃ
———“কানে ধরো…..
———-“কি…..??
———-“আমি একটা কথা একবারের বেশি বলি না….

“হায়রে এখন ভরা ক্লাস রুমের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে আমায়’!!এর চেয়ে তো আমার টাকলা স্যারেই ভালো ছিল।
——“ওরে আমার টাকলা স্যার কনে গেলা তুমি(মনে মনে)…???

"series": {
"id": 37,
"title": "এক মুঠো কাঠগোলাপ",
"slug": "ek-mutho-kathgolap",
"url": "https://golpohub.com/series/ek-mutho-kathgolap",
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-ek-mutho-kathgolap-37-b90660.webp",
"progress_status": "completed"

"author": {
"id": 32,
"name": "তানজিল মিম",
"slug": "tanjil-mim",
"url": "https://golpohub.com/authors/tanjil-mim",
"avatar_url": "https://cdn.golpohub.com/avatars/tanjil-mim-32-d52a9a.webp",
"bio": "তানজিল মিম সমকালীন বাংলা অনলাইন কথাসাহিত্যের এক পরিচিত ও প্রাণবন্ত লেখিকা। কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের খুনসুটি, চঞ্চল তারুণ্যের মিষ্টি প্রেম, পারিবারিক বন্ধন এবং গভীর অনুভূতির মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে সাবলীল ও নাটকীয় বর্ণনায় ফুটিয়ে তোলায় তাঁর লেখনী অনন্য। তাঁর প্রতিটি গল্পে চরিত্রের দ্বিধাদ্বন্দ্ব ও আবেগের আন্তরিক বহিঃপ্রকাশ পাঠককে বিমোহিত করে রাখে।",
"series_count": 0,
"meta": {
"bio": "তানজিল মিম সমকালীন বাংলা অনলাইন কথাসাহিত্যের এক পরিচিত ও প্রাণবন্ত লেখিকা। কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের খুনসুটি, চঞ্চল তারুণ্যের মিষ্টি প্রেম, পারিবারিক বন্ধন এবং গভীর অনুভূতির মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে সাবলীল ও নাটকীয় বর্ণনায় ফুটিয়ে তোলায় তাঁর লেখনী অনন্য। তাঁর প্রতিটি গল্পে চরিত্রের দ্বিধাদ্বন্দ্ব ও আবেগের আন্তরিক বহিঃপ্রকাশ পাঠককে বিমোহিত করে রাখে।",
"phone": null,
"gender": "female",
"address": {
"country": "Bangladesh"

"birth_date": null,
"social_links": {
"facebook": "https://facebook.com/108573347214637"

"pen_name": "তানজিল মিম",
"aliases": [
"Tanjil Mim",
"মিম",
"তানজু"

"timestamps": {
"created_at": null,
"updated_at": null

"navigation": {
"previous_episode": {
"id": 1647,
"ep_number": 3,
"title": "অন্ধকার ঘরের টানাপোড়েন",
"slug": "ek-mutho-kathgolap-s1-ep3",
"url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep3",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"

"next_episode": {
"id": 1649,
"ep_number": 5,
"title": "করিডোরের নীরব সমবেদনা",
"slug": "ek-mutho-kathgolap-s1-ep5",
"url": "https://golpohub.com/episodes/ek-mutho-kathgolap-s1-ep5",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"