> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep10) | [জেসন](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep10?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep10?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep10?format=atom)

# অপ্রত্যাশিত উপহার ও চাপা আকুলতা

![অপ্রত্যাশিত উপহার ও চাপা আকুলতা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-500-3e53ae.webp)

---
*[নুসরাত সুলতানা সেঁজুতি](https://golpohub.com/authors/nusrat-sultana-sejuti)-এর [এক সমুদ্র প্রেম](https://golpohub.com/series/ek-somudro-prem) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 23 মিনিট*
- **মোট শব্দ:** 3,651
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

পুষ্পর একটি চি\*ন্তাযুক্ত সকাল আজ। মিনা বেগম প্রত্যেক দিন নামাজ পড়তে উঠে দুই মেয়ের দরজা ধা\*ক্কান,নামাজের জন্যে ডাকেন। পিউ ম\*রার মত ঘুমায়। টের পায়না প্রায়সই। ডাক কানে গেলে উঠে যায় অবশ্য। কিন্তু এদিক থেকে কয়েক ধাপ এগিয়ে পুষ্প। ধা\*ক্কাতে ধা\*ক্কাতে হাত খুলে গেলেও সে ওঠেনা। মোড়ামুড়ি করে। নানা রকম ভ\*য়ড\*র দিয়ে তুলতে হয়। অথচ আজ ভোর পাঁচটায় উঠে বসে আছে সে। ফজরের নামাজ আদায় শেষ। মনপ্রান দিয়ে আল্লাহ আল্লাহ করছে প্রান বাঁচানোর জন্যে। এরপর ঘরময় পায়চারি করল কিছুক্ষন। শেষ রাতে শীতের প্রকোপ বাড়ে। কনকনে ঠান্ডায় পুষ্পর দাঁত কপাটি বা\*রি খাচ্ছে বারবার। দুশ্চিন্তায় হাবুডু\*বু খেয়ে সে আর বেশিক্ষন বসে থাকতে পারল না। বিপদে একটু সাহারা পেতে চলল পিউয়ের ঘরের দিক। ওর ঘুম হা\*রাম যখন,ওটাকেও আর ঘুমোতে দেবেনা।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep9) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-somudro-prem) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep11)