> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep53) | [জেসন](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep53?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep53?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep53?format=atom)

# অপ্রত্যাশিত ব্যর্থতা ও কান্নার বান

![অপ্রত্যাশিত ব্যর্থতা ও কান্নার বান](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-543-da08a1.webp)

---
*[নুসরাত সুলতানা সেঁজুতি](https://golpohub.com/authors/nusrat-sultana-sejuti)-এর [এক সমুদ্র প্রেম](https://golpohub.com/series/ek-somudro-prem) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 24 মিনিট*
- **মোট শব্দ:** 3,722
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

আমজাদ সিকদারের চকচকে গাড়িটা লম্বা জ্যামের কবলে । বারবার তিনি হাত ঘড়ি দেখছেন। এই নিয়ে বিশ মিনিট হতে চলল,জট ছোটার নাম নেই। এই জ্যামের মুখাপেক্ষী হবেন না বলেই প্রতিদিন ভোরে বের হন। কিন্তু আজ,আজ আর রক্ষে পাওয়া গেল না। তিনি পাশ ফিরে একবার ভাইয়ের দিক চাইলেন। আফতাব ঘুমে ঢুলছেন। একটু পরপর মাথাটা হেলে পরছে,আবার সোজা করছেন উনি। ভদ্রলোকের এটা দৈনন্দিন রুটিন। নাস্তাও কোনও রকম নাকে মুখে ঠুসে বের হন। এত বছরেও অভ্যাসে দাঁড়াল না বলে মাঝেমধ্যে আমজাদ বিরক্ত হন বটে৷ এই, এখনও হলেন। গাড়ি যে জ্যামে আটকে,দেখো গিয়ে হুশই নেই এর। তিনি কাঁচ নামালেন। জানলা থেকে বাইরে তাকালেন। গলা উঁচিয়ে বোঝার চেষ্টা করলেন,জ্যামের লাগাম কতটা! না,এই জ্যাম ছুটতে আরো মিনিট দশেক লাগবে৷ কোন কুক্ষণে যে ফ্যাক্টরি টা এদিকে নিয়েছিলেন!

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep52) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-somudro-prem) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep54)