> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep6) | [জেসন](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep6?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep6?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep6?format=atom)

# অনাকাঙ্ক্ষিত আগন্তুক ও তীব্র অভিমান

![অনাকাঙ্ক্ষিত আগন্তুক ও তীব্র অভিমান](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-496-30d4e6.webp)

---
*[নুসরাত সুলতানা সেঁজুতি](https://golpohub.com/authors/nusrat-sultana-sejuti)-এর [এক সমুদ্র প্রেম](https://golpohub.com/series/ek-somudro-prem) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 19 মিনিট*
- **মোট শব্দ:** 2,966
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সূর্য ওঠে,আলো ফোটে,সকাল হয়। শুরু হয় পিউয়ের ব্যস্ততম জীবন। দশটা থেকে কলেজ,আর চারটা থেকে কোচিং। এরপরে আবার সন্ধ্যা ছয়টা থেকে প্রাইভেট টিউটরের এক গাদা পড়া। সামনে ধেঁয়ে আসছে এইচ- এস-সির তা\*ন্ডব। ভালো রেজাল্ট চেয়ে বসে আছে সবাই। প্রত্যেকের এক কথা ‘এ -প্লাস চাই পিউ’। কিন্তু এর পেছনের শ্রমটা যে দেয় সেই বোঝে! উচ্চ মাধ্যমিকে এ- প্লাস চাট্টিখানি কথা? তাও আবার বিজ্ঞান বিভাগ নিয়ে? পরীক্ষার কথা ভাবলেই পিউয়ের হাত পা ঠা\*ন্ডা হয়ে আসে। তাদের সিকদার বাড়িতে জ্ঞাতিগুষ্টির মধ্যে সবথেকে ভালো রেজাল্ট ধূসরের। এমনকি কোনও ক্লাশে সেকেন্ড অবধি হয়নি সে। সবসময় ফার্স্ট! জেলা পর্যায়েও উঠে গেছিল ধূসরের নাম। সেই ধূসরকে জীবনে পাওয়ার স্বপ্ন দেখলে তার মতো হতে হবে না? রেজাল্ট টা তো একটু ভালো করা দরকার। গোল্ডেন না হোক, এ প্লাসটা অন্তত ঝুলিতে আয়ত্ত করতে হবে। বাকী সব গো\*ল্লায় যাক! পরীক্ষার ফল খা\*রাপ হলে কোন মুখে ধূসরের পাশে দাঁড়াবে সে? ইটস আ প্রেস্টিজ ইস্যু!

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep5) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/ek-somudro-prem) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/ek-somudro-prem-s1-ep7)