> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/florencia-s1-ep37) | [জেসন](https://golpohub.com/episodes/florencia-s1-ep37?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/florencia-s1-ep37?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/florencia-s1-ep37?format=atom)

# বক্ষতলে জ্বলন্ত নক্ষত্র ও অন্ধকার আলিঙ্গন

![বক্ষতলে জ্বলন্ত নক্ষত্র ও অন্ধকার আলিঙ্গন](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-477-279aa7.webp)

---
*[লামিমা তানহা](https://golpohub.com/authors/lamima-tanha)-এর [ফ্লোরেনসিয়া](https://golpohub.com/series/florencia) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 17 মিনিট*
- **মোট শব্দ:** 2,635
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বৃহৎ কামরার একপাশটা সম্পূর্ণ খালি ছিলো। অন্যপাশটায় সকল শিক্ষার্থী টানটান উত্তেজনা নিয়ে দাড়ানো। চিত্ত জুড়ে অসামান্য উৎকন্ঠা। কঠিন প্রতিযোগীতা। একাডেমিতে থাকা-না থাকার প্রশ্ন। প্রত্যেকের দৃঢ় বিশ্বাস, ডোনা জিতবে। সিয়া আর ওর মধ্যে তুমুল দ্বন্দ্বযুদ্ধ চলছিলো। ডোনা যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শী। সিয়া ওর তুলনায় নেহাতই অদক্ষ। কিন্তু যুদ্ধে জয়-পরাজয়ের সাথে একাডেমি থেকে বহিষ্কার হওয়ার সম্পর্ক। কেউ কাউকে এতো সহজে ছাড় দিবে না। এদুয়ার্দোর শেখানো সবগুলো রণকৈশল প্রয়োগ করে সিয়া। ওর স্মৃতিশক্তি বরাবরই অত্যন্ত প্রখর। খুব সহজেই শৈলীগুলো আয়ত্ত করে নিয়েছিলো। ডোনার সাথে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছিলো। মেয়েটা শেয়ালের মতো ধূর্ত। ওর মস্তিষ্কজুড়ে সিয়াকে গুরুতর আহত করার প্রবল উত্তেজনা। সিয়ার প্রতিটা পদক্ষেপ সিংহীর মতো ধীর,স্থির,শান্ত। অনেকটা উঁচুতে উঠে সিয়ার দিকে উড়ে আসে ডোনা। লক্ষ্য ছিলো বুকের পাজর। শক্তিশালী আঘাতে প্রথমেই সিয়াকে কাবু করে ফেলা। তবে সিয়া বেশ ভালো করেই জানতো মেয়েটার সাথে যুদ্ধে জিততে পারবে না।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/florencia-s1-ep36) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/florencia) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/florencia-s1-ep38)