> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/florencia-s1-ep39) | [জেসন](https://golpohub.com/episodes/florencia-s1-ep39?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/florencia-s1-ep39?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/florencia-s1-ep39?format=atom)

# পাতালপুরীর গোলকধাঁধা ও অজানা সংকেত

![পাতালপুরীর গোলকধাঁধা ও অজানা সংকেত](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-479-f67179.webp)

---
*[লামিমা তানহা](https://golpohub.com/authors/lamima-tanha)-এর [ফ্লোরেনসিয়া](https://golpohub.com/series/florencia) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 16 মিনিট*
- **মোট শব্দ:** 2,432
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

মাটির নিচে একটি গুহার মধ্যে উপুড় হয়ে শুয়ে আছেন ক্রিসক্রিংগল। তার থেকে বেশ কিছুটা দুরে জবুথবু হয়ে শুয়ে আছে মার্কস। দু’জনেই অচেতন। ক্রিসক্রিংগলের পিঠের উপর এখনো ঝুলে আছে তার কাপড়ের ব্যাগ। কতক্ষণ সময় গড়িয়েছে কে জানে। মৃদু গোঙ্গানি দিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকায় মার্কস। হাতে পায়ে তীব্র ব্যথা অনুভব করে। বুকের পাঁজরের হাড়গুলো ভেঙ্গে গেছে বোধ হয়। হাঁটু আর কনুইয়ের অবস্থা ভীষণ শোচনীয়। চামড়া ছিলে গেছে। রক্ত ঝড়ে সেগুলো জমাট বেঁধে গেছে আবার। সম্পূর্ণ চোখ খুলতেই চারদিকে নিকষ কালো অন্ধকার দেখে মার্কস। শরীর নাড়ানোর শক্তিটুকুও নেই। ডান হাত নাড়িয়ে চোখ কচলাতে চেয়ে ব্যর্থ হয়। মাটি ধসে নিচে পড়ে যাওয়ার ঘটনা মনে পড়ে যায়। সর্বাঙ্গ শিঁউরে উঠে। মরুভূমির শুষ্ক বালির মতো গলা শুকিয়ে যায়। জিহ্বা দিয়ে ঠোঁট ভেঁজায়। অস্ফুট স্বরে বলে,,,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/florencia-s1-ep38) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/florencia) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/florencia-s1-ep40)