> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/florencia-s1-ep3) | [জেসন](https://golpohub.com/episodes/florencia-s1-ep3?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/florencia-s1-ep3?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/florencia-s1-ep3?format=atom)

# প্রাচীন পুস্তকের নিষিদ্ধ ইন্দ্রজাল

![প্রাচীন পুস্তকের নিষিদ্ধ ইন্দ্রজাল](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-443-60e1de.webp)

---
*[লামিমা তানহা](https://golpohub.com/authors/lamima-tanha)-এর [ফ্লোরেনসিয়া](https://golpohub.com/series/florencia) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 15 মিনিট*
- **মোট শব্দ:** 2,379
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

সিয়াদের এল আকৃতির কাঠের দোতলা বাড়ি। উপরের তলায় সরু বারান্দা, নিচের তলায় ছোটখাটো বাগান। বাড়িতে প্রবেশ করার রাস্তাটাও শক্ত কাঠের তক্তা দিয়ে সিঁড়ির মতো করে বাঁধানো ছিলো। রাস্তার একপাশে অসংখ্য বুনোফুল। অন্যপাশ দিয়ে বয়ে গেছে খাল। বাড়ির পশ্চাদ্ভাগে বিশাল উঠান। সামনে রান্নাঘর। তার পেছনে ঝোপঝাড়। পূর্বদিকের অনেকটা জায়গাজুড়ে খামার। বাড়ির আঙিনা ছাড়াও খানিকটা জমি আছে চাষাবাদ করার। যেখানে ব্র্যান্ডিওয়াইন টমেটো, ভুট্টা, আলু, গাজর, ক্যাপসিকামসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন সিয়ার দাদা। সাথে বেশ কয়েক জোড়া হাঁস, মুরগি ও কবুতর পোষেন। সিয়ার দাদী বৃদ্ধ বয়সেও মোটা ফ্রেমের চশমা পরে উলের বিভিন্ন পোশাক তৈরি করেন। ইলহামা অ্যালিয়েভ সংসারের সব কাজ শেষ করে শাশুড়ীর কাজে হাত লাগান। ইনায়া সময় পেলেই মা আর দাদীকে বিভিন্ন কাজে সাহায্য করে। ক্রিসক্রিংগলের পরিবারের সবাই কোনো না কোনো কাজ করেন। অলস জীবন-যাপন মোটেই পছন্দ নয় তাদের। কিন্তু সিয়াটাই হয়েছে ভিন্ন ধাঁচের।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/florencia-s1-ep2) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/florencia) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/florencia-s1-ep4)