> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep16) | [জেসন](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep16?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep16?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep16?format=atom)

# পারিবারিক চাপের অগ্নিপরীক্ষা

![পারিবারিক চাপের অগ্নিপরীক্ষা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-571-a01b0e.webp)

---
*[অহর্নিশা](https://golpohub.com/authors/ahornisha)-এর [হৃদ রোগ](https://golpohub.com/series/hrid-rog) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 4 মিনিট*
- **মোট শব্দ:** 591
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

পড়ন্ত বিকেল বেলা, সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আকাশটা কেমন লাল আর কমলার মিশ্রন দেখাচ্ছে । পাখিরা উড়ে যাচ্ছে নিজস্ব ঠিকানায় । হালকা ঠান্ডা বাতাস বইছে, সুদেষ্ণা ছাদের রেলিং ধরে এক ভাবে আকাশের দিকে চেয়ে আছে । তার নেই কোনো ব্যস্ততা, নেই কোনো ক্লান্তি,,,,,,,, তার একা থাকতে ভালো লাগছে , তার ভালো লাগছে সূর্য, পাখি আর আকাশ দেখতে । সুদেষ্ণার এখন পড়াশোনারও চিন্তা নেই, এই তো আগের দিন পরীক্ষা শেষ হলো । তাও সুদেষ্ণা খুশি হতে পারছে না । আগে যখন সুদেষ্ণা ছোটো ছিলো তখন পরীক্ষার শেষদিনে কী মাতামাতিটাই না করতো , পরীক্ষা দিয়ে এসে বিকেলে দিদি ভাইয়ের সঙ্গে ফুচকা খেতে বেরোতো তারপর সারা রাত জেগে মুভি দেখতো ,,,, আবার পরের দিন মামার বাড়ি যেতো একসপ্তাহের জন্য। আগের দিন গুলোর কথা ভেবে সুদেষ্ণার মুখে হাঁসি ফুটে উঠলো। আগের দিন গুলো কতো সুন্দর ছিলো,,,,,,,, তখন তো এত চিন্তা ভাবনা ছিলো না । যতো দিন যাচ্ছে সময়ের সাথে সাথে চিন্তা ভাবনা গুলো তর তর করে বাড়ছে।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep15) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/hrid-rog) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep17)