> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep21) | [জেসন](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep21?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep21?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep21?format=atom)

# পদ্মফুলের গভীর আকর্ষণ

![পদ্মফুলের গভীর আকর্ষণ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-576-ba939a.webp)

---
*[অহর্নিশা](https://golpohub.com/authors/ahornisha)-এর [হৃদ রোগ](https://golpohub.com/series/hrid-rog) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 6 মিনিট*
- **মোট শব্দ:** 946
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

ডিসেম্বর মাসের শেষের দিকে চলছে এখন , দুইদিন পরেই নতুন বছরের আগমন। কালকের পরই এই বছরের সমাপ্তি , ৩৬৫ দিন আর ১২ টা মাসের সমাপ্তি। সুদেষ্ণার পাড়ায় বেশ হইচই চলছে , “৩১ ডিসেম্বর” নিয়ে । পুরো পাড়া বেলুন আর ঝারবাতি দিয়ে সাজানো হয়েছে, কালকে সুদেষ্ণাদের পাড়ায় ফিস্ট আছে । সবাই মিলে একসাথে নুতন বছরের আগমনে আনন্দ করবে,,,,, তারপর খাওয়া-দাওয়া,নাচ-গান তো আছেই। সুদেষ্ণা এখন নিজের বেলকোনিতে দাঁড়িয়ে সবাই কে দেখছে, সবাই কতো আনন্দ নিয়ে মিলেমিশে কাজ করছে । সুদেষ্ণার এতে অবশ্য কোনো মাথা ব্যাথা নেই, তার এখন আর কোলাহল ভালো লাগে না। সুদেষ্ণার কোনো নিরিবিলি স্থানে বসে থাকতে ভালো লাগে,,,,, পাখি, গাছপালা, মানুষ, যানবাহন এই সব দেখতে ভালো লাগে। এই সব ভাবনার মধ্যে সুদেষ্ণার ফোনটা স্বশব্দে বেজে উঠলো । সুদেষ্ণা নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো, ঘরের ভেতরে গিয়ে ফোন হাতে নিলো। ততক্ষণে ফোন কেটে গেছে,,,,, আবার রিং হলো। স্ক্রিনে হিমাদ্রর নামটা ভেসে উঠলো। সুদেষ্ণা ফোন রিসিভ করলো না। গুনে গুনে পাঁচটা মিসকল এলো , সুদেষ্ণা একটাও রিসিভ করেনি। এবার টুংটাং শব্দে মেসেজ এলো , হিমাদ্র পাঠিয়েছে। সুদেষ্ণা মেসেজ সিন করলো,,,,,,,,,,

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep20) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/hrid-rog) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/hrid-rog-s1-ep22)