> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep1) | [জেসন](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep1?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep1?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep1?format=atom)

# হলুদ সন্ধ্যার অগ্নিশিখা

![হলুদ সন্ধ্যার অগ্নিশিখা](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1060-1aa4de.webp)

---
*[সানজিদা বিনতে সফি](https://golpohub.com/authors/sanzida-binte-safi)-এর [ইট পাটকেল](https://golpohub.com/series/it-patkel) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 7 মিনিট*
- **মোট শব্দ:** 981
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

বিচ্ছেদের চার বছর পরে প্রিয় মানুষটির হলুদ সন্ধায় লাইভ পারফর্ম করছে নূর। পুরো নাম তেহজিব নূর। একজন প্রফেশনাল সিঙ্গার সে।মাস খানেক আগেই তাদের সাথে কনট্রাক করেছে মিনিস্টার আশমিন জায়িনের পি.এ সানভি।সব কিছু জেনে শুনেই কন্ট্রাক পেপার সাইন করেছে নূর। যে বর্তমানে স্টেজ কাপাচ্ছে নিজের সুরেলা গলার গান দিয়ে। তার সাথেই একদল মেয়ে গানের তালে তালে নেচে যাচ্ছে। নূর ও তাদের সাথে তাল মেলাচ্ছে মাঝে মাঝে। তার দিকেই রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে আশমিন।অথচ তাকে দেখে বোঝার উপায় নেই এই মুহুর্তে তার রাগ পুরো কমিউনিটি সেন্টার জ্বালিয়ে দিতে পারে।আশমিনের বাবা কিছুটা আচ করতে পেরে মুচকি হাসলেন।ছেলের চোখে চোখ পরতেই গা জ্বালানো হাসি দিতে ভুললেন না।আশমিনের রাগ তরতর করে বেড়ে গেলেও সে নূরের দিকে পুর্ণ মনোযোগ দিয়ে তাকালো।

---

[সিরিজ সূচি](https://golpohub.com/series/it-patkel) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep2)