"_links": {
"html": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20",
"json": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20?format=json",
"markdown": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20?format=md",
"rss": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20?format=rss",
"atom": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20?format=atom"

"seo": {
"canonical_url": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20",
"title": "ইট পাটকেল পর্ব ২০ - হকিস্টিকের প্রলয় ও ভাঙা কাচ | It Patkel Part 20",
"description": "ইট পাটকেল পর্ব ২০: আশমিনের হকিস্টিক দিয়ে টেবিল ভাঙচুর এবং কনসার্ট শেষে আশমিনের মার্সিডিজ ভেঙে নূরের শোধ তোলা।",
"keywords": "ইট পাটকেল পর্ব ২০, it patkel porbo 20, it patkel part 20, it patkel episode 20, নূর গাড়ি ভাঙলো, আশমিন, নূর",
"image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1079-39de1d.webp",
"schema": {
"@context": "https://schema.org",
"@graph": [

"@type": "Chapter",
"name": "হকিস্টিকের প্রলয় ও ভাঙা কাচ",
"position": 20,
"description": "ডাইনিং টেবিলে নূরের মুখের ডিভোর্সের কথা শুনে আশমিনের হাতে চূর্ণবিচূর্ণ হয়ে যায় স্মৃতিবিজড়িত কাচের টেবিল। সেই অপমানের মোক্ষম জবাব দিতে বিশ্ববিদ্যালয় চত্বরে নূরের হাতে কী পরিণতি হলো মন্ত্রীর দামি গাড়ির?",
"url": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20",
"inLanguage": "bn",
"timeRequired": "PT8M",
"datePublished": "2026-08-27T22:02:03+00:00",
"dateModified": "2026-09-06T01:33:08+00:00",
"wordCount": 1251,
"image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1079-39de1d.webp",
"isPartOf": {
"@type": [
"BookSeries",
"CreativeWorkSeries"

"name": "ইট পাটকেল",
"url": "https://golpohub.com/series/it-patkel"

"author": {
"@type": "Person",
"name": "সানজিদা বিনতে সফি",
"url": "https://golpohub.com/authors/sanzida-binte-safi"

"@type": "BreadcrumbList",
"itemListElement": [

"@type": "ListItem",
"position": 1,
"name": "Golpo Hub",
"item": "https://golpohub.com"

"@type": "ListItem",
"position": 2,
"name": "সিরিজসমূহ",
"item": "https://golpohub.com/series"

"@type": "ListItem",
"position": 3,
"name": "ইট পাটকেল",
"item": "https://golpohub.com/series/it-patkel"

"@type": "ListItem",
"position": 4,
"name": "হকিস্টিকের প্রলয় ও ভাঙা কাচ",
"item": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20"

"filters": [],
"data": {
"id": 1079,
"ep_number": 20,
"title": "হকিস্টিকের প্রলয় ও ভাঙা কাচ",
"slug": "it-patkel-s1-ep20",
"url": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep20",
"reading_time": 8,
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1079-39de1d.webp",
"yt_video_id": null,
"yt_video_url": null,
"timestamps": {
"published_at": "2026-08-27T22:02:03+00:00",
"updated_at": "2026-09-06T01:33:08+00:00"

"meta": {
"word_count": 1251,
"chapter_number": 20,
"seo_title": "ইট পাটকেল পর্ব ২০ - হকিস্টিকের প্রলয় ও ভাঙা কাচ | It Patkel Part 20",
"seo_description": "ইট পাটকেল পর্ব ২০: আশমিনের হকিস্টিক দিয়ে টেবিল ভাঙচুর এবং কনসার্ট শেষে আশমিনের মার্সিডিজ ভেঙে নূরের শোধ তোলা।",
"keywords": "ইট পাটকেল পর্ব ২০, it patkel porbo 20, it patkel part 20, it patkel episode 20, নূর গাড়ি ভাঙলো, আশমিন, নূর",
"characters_involved": [
"আশমিন",
"নূর",
"আমজাদ চৌধুরী",
"সানভি",
"অমি"

"content": "
কামিনী চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজপেপারে চোখ বুলাচ্ছে।তাকে দেখে বোঝার উপায় নেই কাল তার স্বামী আরেকটা বিয়ে করে বাসর ও সেরে ফেলেছে। আর কেউ এখনো ব্রেকফাস্ট টেবিলে আসে নি।নূরের আজ কনসার্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে। অসুস্থতার জন্য পোগ্রাম পিছিয়ে দেয়া হয়েছে।আজ সারাদিন রিহার্সাল করবে। রাত আট টায় শুরু হবে কনসার্ট। আশমিন সেখানে চিফ গেস্ট। যদিও নূর সেটা জানে না।আশমিন নিজেই জানতে দেয়নি নুর কে। বর্ষসেরা শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হবে আজ। আশমিনের পোগ্রাম দুপুরে হলেও আশমিন রাতে একবার যাবে সেখানে।আশমিনের মতে,বউয়ের লেজ ধরে ঘোরা স্বামীদের নৈতিক দায়িত্বের মধ্যে পরে।আর সে কখনো নিজের দায়িত্বের অবহেলা করে না।
\n
আশমিন সকাল সকাল জীমে গিয়েছে।ইদানীং সে নিজেকে নিয়ে চিন্তায় আছে। বউ তার দিকে খুব একটা নজর দিচ্ছে না। ব্যপার টা গুরুতর। এতো মেন্টাল স্ট্রেস নিতে পারছে না সে।কোথায় এসে হ্যান্ডসাম বরের সাথে চিপকে থাকবে তা না করে সারাক্ষণ লাঠিসোঁটা নিয়ে যুদ্ধ করার পায়তারা করে । সে ভালো বলে এখনো কিছু বলছে না। না হলে এতো দিনে দুই বাচ্চার মা করে ঘরে বসিয়ে রাখতো। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেলো আশমিন।
\n
সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে এক ভ্রু উচু করে ফেললো আশমিন। কামিনী চৌধুরী গুনগুন করতে ব্রেকফাস্ট করছে।আমজাদ চৌধুরী এখনো নিচে আসেনি। সানভি আর অমি ব্রেকফাস্ট করতে করতে নিজেদের মধ্যে কথা বলছে। আশমিন কে দেখে তারা দাঁড়িয়ে গেলো। আশমিন ইশারায় বসতে বলে গম্ভীর গলায় বলল,
\n
আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন
\n
— আর কখনো খাবার ছেড়ে এভাবে দাঁড়াবে না।
\n
দুজনেই মাথা নেড়ে সম্মতি দিলেন। মিনিট দুই পরে ঘুমে ঢুলতে ঢুলতে নূর এসে উপস্থিত হলো। ধপ করে চেয়ারে বসে মাথা এলিয়ে দিলো টেবিলে।অজানা কারনে তার খুব ঘুম পাচ্ছে। রাগের বসে সে সত্যিই সেই গ্লাসের পানি খেয়ে ফেলেনি তো?উফফফ।মাথা ধরে বসে রইলো নূর। আশমিন নূরের দিকে নির্লিপ্ত চোখে চোখ রেখেই খাবার মুখে পুরছে।তীক্ষ্ণ চোখে নিজের দেওয়া চিহ্ন গুলোতে চোখ বুলিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল সে। আশমিনেএ পুর্ণ ধ্যান কামিনী চৌধুরীর দিকে। এতো শান্ত মানেই ঝড়ের পূর্বাভাস।
\n
নূর টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পরেছে।অমি নূরের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলেও সানভি একটু পর পর লাজুক চোখে আশমিনের দিকে তাকাচ্ছে। আশমিনের খাওয়ার শেষ পর্যায়ে আমজাদ চৌধুরী আর মায়া আন্টি নিচে নেমে এলো। হালকা গোলাপি শাড়ি তে দারুণ লাগছে তাকে।মায়া আন্টির ভেজা চুল দেখে চোখ বড় বড় করে আমজাদ চৌধুরীর দিকে তাকালো আশমিন।আমজাদ চৌধুরী ও ভ্রু কুচকে তাকালো ছেলের দিকে।এভাবে তাকানোর কি আছে? মায়ার ভেজা চুলের দিকে তাকিয়ে থমকে গেলো কামিনী চৌধুরী। কটমট করে তাকিয়ে রইলো দুজনের দিকে। মায়া এসে আমজাদ চৌধুরীর বরাবর বসে পরলো। কামিনী চৌধুরী গটগট করে চলে গেলো সেখান থেকে। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল,
\n
— বিয়ে করবে না করবে না করে গড়াগড়ি খেয়ে কান্নাকাটি করছিলে।যেই বিয়ে করিয়ে দিলাম অমনি মেইন কাজ সেরে ফেললে!
\n
আমজাদ চৌধুরী চারিদিকে চোখ বুলিয়ে নিলেন।ভাগ্য ভালো আর কেউ শোনে নি।আশমিনের দিকে তাকিয়ে কটমট করে বললো,
\n
— বাবা হই তোমার। লাজলজ্জা সব খেয়ে বসে আছো? বেয়াদব ছেলে। বিয়েটা নকল, তাই এসব অবান্তর কথা বলা বন্ধ করো।
\n
আশমিন অবাক হওয়ার ভান করে বললো,,
\n
— তারমানে বিয়েটা আসল হলে সত্যিই বাসর সেরে ফেলতে! এই বয়সে এতো ডেস্পারেট হওয়া ভালো না। আর আমাকে বেয়াদব নির্লজ্জ যাই বলো না কেন আমার কিছু যায় আসে না। কারণ আমি আমার বাবার মতো হয়েছি। আমি নির্লজ্জ মানে সেও নির্লজ্জ। আর বিয়ে টা আসল ছিল।
\n
আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে বসে ছেলের চলে যাওয়া দেখলো।তার মাথায় একটা কথাই ঘুরছে,বিয়ে টা আসল ছিল।
\n
নূর চোখ বন্ধ করে বাবা ছেলের কথা শুনছিল।আশমিন কে এখন তার শুধু একজন অসহ্য ভয়ংকর মানুষ মনে হয়। চোখ খুলে আমজাদ চৌধুরীর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল নূর। শান্ত গলায় বললো,
\n
— কিছু কথা ছিল আংকেল।
\n
আমজাদ চৌধুরী ক্লান্ত চোখে তাকালো নূরের দিকে। নূর চোখ সরিয়ে নিলো। শান্ত গলায় বললো,
\n
— আমি ডিভোর্স নিতে চাইছি।যেহেতু আমাদের বিয়ের কোন ডকুমেন্টস নেই সেহেতু মৌখিক তালাক দিলেই হবে।
\n
আমজাদ চৌধুরী চমকে উঠলেন।ভয়ার্ত চোখে তাকালো নূরের দিকে। নূরের পিছনেই আশমিন দাঁড়িয়ে। শান্ত চেহারায় ভয়ংকর চোখে তাকিয়ে আছে সে। সানভি অসহায় চোখে তাকালো আশমিনের দিকে।
\n
আশমিন ঠান্ডা গলায় হুংকার দিয়ে বললো,
\n
— সান,,,
\n
সানভি পরিমরি পায়ে দৌড়ে গিয়ে একটি হকিস্টিক এনে দিলো আশমিনের হাতে।নূর ভ্রু কুচকে তাকিয়ে আছে আশমিনের দিকে।
\n
মুহুর্তেই ডাইনিং টেবিলে চুর্নবিচুর্ন হয়ে গেলো। নূর চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ভাঙ্গা কাচের দিকে। এটা তার মায়ের হাতে কেনা।মায়ের স্মৃতি এভাবে নষ্ট হতে দেখে রাগে কষ্টে মুখ লাল হয়ে গেলো নূরের।চোখ বন্ধ করে হাত মুঠ করে নিজেকে সামলাতে চেষ্টা করলো। আশমিন হকিস্টিক টা সানভির হাতে দিয়ে নূরের সামনে এসে দাড়ালো। শক্ত হাতে নূরের মুখ নিজের দিকে ঘুরিয়ে দাতে দাত চেপে বললো,,
\n
— আরেকবার এই কথা মুখ থেকে বের করলেও এই টেবিলের জায়গায় তুই থাকবি আর হকিস্টিকের জায়গায় আমি।কিভাবে ভাঙ্গবো তা সবার সামনে বলতে চাইছি না।
\n
নূরের মুখ ছেড়ে দিয়ে শান্ত ভাবেই বেড়িয়ে গেলো আশমিন। ভাব দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি।নূর হনহন করে নিজের রুমে চলে গেলো। আমজাদ চৌধুরী আর মায়া আন্টি চুপচাপ বসে আছে। আমজাদ চৌধুরী কে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তার কাছে এলেন মায়া আন্টি। নরম গলায় বলল,
\n
— চিন্তা করবেন না।রাগ উঠেছে তাই এমন করেছে।মাথা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে।
\n
এমনিতেই আমজাদ চৌধুরীর মাথা গরম ছিল।মায়ার কথা শুনে আগুনে ঘি ঢালার কাজ হলো। সে আগুন চোখে তাকালো মায়ার দিকে। শক্ত করে বাহু চেপে ধরে দাতে দাত চেপে বললো,
\n
— নাটক করছো?বউ সাজতে চাইছো? কান খুলে শুনে রাখো,এই বাড়িতে কয়েকদিনের মেহমান তুমি।নিজের সীমার মধ্যে থাকো।আমার কাছে ঘেসার চেষ্টা করবে না। আর সবাই কে ভেজা চুল দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো?আমি খুব আদর করেছি তোমায়।ছিঃ, নোংরা মেয়েমানুষ। আমার পরিবার থেকে দূরে থাকো।সময় হলে আমি নিজে তোমাকে রাস্তায় ছুড়ে ফেলবো।
\n
মায়া ছলছল চোখে তাকিয়ে আছে আমজাদ চৌধুরীর দিকে। হাতটা ব্যথায় নিল হয়ে গেছে।কাল তো সব ঠিকই ছিল।আজ হঠাৎ করে কি হলো?
\n
মায়া ধরা গলায় বলল,
\n
— আপনি এসব কি বলছেন? আমি তো শুধু আপনাকে শান্তনা দেয়ার জন্য বলছিলাম,,
\n
আমজাদ চৌধুরী তেতে উঠলেন। কর্কশ গলায় বলল,
\n
— আমি চেয়েছি তোমার কাছে সান্তনা? একদম আমার কাছে ঘেসার চেষ্টা করবে না। অসহ্য লাগে তোমাকে।
\n
মায়ার বাহু ছেড়ে গটগট করে চলে গেলো আমজাদ চৌধুরী।মায়া অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখলো তার চলে যাওয়া।
\n
কামিনী চৌধুরী রুমে বসেই ক্রুর হাসলো। টাকার ব্যবস্থা করা হতে গেছে। কাল অথবা পরশু টাকা হাতে পাবে।তখন সে নিজের আসল চাল চালবে।
\n
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্তরে এসে নূরের মন খানিকটা ভালো হয়ে গেলো। অন্যান্য শিল্পিরা এখন পারফর্ম করছে।মন ভালো হলেও আশমিনের উপর রাগটা ষোল আনাই আছে। পার্কিং এ আশমিনের গাড়ি বহর দেখে বাকা হাসলো নূর।কালো মার্সেটিজ টা আশমিনের অসম্ভব প্রিয়। এটা ছাড়া সে কোথাও যায় না।গাড়ি তে একটা স্ক্রেচ পরলেও আশমিন মাথা ঠিক রাখতে পারে না। ক্রুর হেসে নূর তার জন্য বরাদ্দকৃত রুমে চলে গেলো
\n
light one day I’m gonna fly away
\n
One day when heaven calls my name
\n
I lay down I close my eyes at night
\n
I can see morning light
\n
One day I’m gonna fly away
\n
One day I’ll see your eyes again
\n
I lay down I close my eyes at night
\n
I can see morning light
\n
নূরের সাথে একজন মেল সিঙ্গার পারফর্ম করছে।আশমিন তীক্ষ্ণ চোখে সবকিছু দেখছে। নূর কে ঠিক একটা বার্বিডলের মতো লাগছে।বউ সুন্দরী হলে অনেক জ্বালা। সেখানে মন্ত্রী হয়েও কোন লাভ নেই।বউয়ের কাছে পাত্তা পাওয়া যায় না। পুতুলের মতো একটা বউ তার। সারাক্ষণ কোলে নিয়ে না ঘুরে এখানে বসে মুরগির মতো ঝিমাতে হচ্ছে!বিরক্তিতে মুখ তেতো হয়ে গেলো আশমিনের।
\n
কনসার্ট শেষ হলো রাত দুইটায়।আশমি ভার্সিটি চত্তরে দলের কিছু ছেলের সাথে কথা বলছে।নূরের গাড়ি এসে আশমিনের গাড়ির সামনে থামলো। আশমিন ভ্রু কুচকে সেদিকে তাকালো।নূর হাতে হকিস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই বিরস মুখে অমি দাঁড়িয়ে। নূর দুই আঙ্গুল দিয়ে স্যালুট দেখিয়ে ধুম করে আশমিনের গাড়ির গ্লাস ভেঙ্গে ফেললো। ছেলেরা দৌড়ে যেতে চাইলে আশমিন ইশারায় থামিয়ে দিল।
\n
— তোরা মিডিয়া সামলা।এদিকে যেন না আসে।
\n
ছেলেগুলো মাথা নেড়ে চলে গেলো। নুর সব গুলো গ্লাস ভেঙ্গেই ক্ষান্ত হয় নি। পুরো গাড়ি অচল করেই ক্ষান্ত হয়েছে।আশমিন দুই হাত ভাজ করে শান্ত চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর ক্রুর হেসে আশমিনের কাছে এসে দাড়ালো। ময়লা ঝাড়ার মতো হাত ঝেড়ে ফিচলে গলায় বলল,
\n
— হিসাব বরাবর মন্ত্রী সাহেব। উইস ইউ আ ভেরি নাইস জার্নি টুনাইট।

"series": {
"id": 22,
"title": "ইট পাটকেল",
"slug": "it-patkel",
"url": "https://golpohub.com/series/it-patkel",
"thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-it-patkel-22-f753a1.webp",
"progress_status": "completed"

"author": {
"id": 21,
"name": "সানজিদা বিনতে সফি",
"slug": "sanzida-binte-safi",
"url": "https://golpohub.com/authors/sanzida-binte-safi",
"avatar_url": "https://cdn.golpohub.com/avatars/sanjida-binte-sfi-21-1683b7.webp",
"bio": "সানজিদা বিনতে সফি সমকালীন বাংলা ডিজিটাল কথাসাহিত্যের এক শক্তিশালী ও বহুমুখী লেখক। তীব্র আবেগ, পারিবারিক মনস্তত্ত্ব, রোমাঞ্চকর রাজনৈতিক সংঘাত এবং রোমান্টিক কমেডির অনবদ্য মিশ্রণ ঘটিয়ে তিনি পাঠকমহলে এক বিশেষ স্থান তৈরি করেছেন। তাঁর লেখনীতে একদিকে যেমন পাওয়া যায় চরম নাটকীয়তা ও টানটান রহস্য, অন্যদিকে জীবন্ত হয়ে ওঠে মান-অভিমান, খুনসুটি এবং পরিবারের সূক্ষ্ম সম্পর্কের মেলবন্ধন। 'ইট পাটকেল' উপন্যাসে তিনি প্রতিশোধের তীব্র আগুন এবং নিঃশর্ত ভালোবাসার রূপান্তরকে অত্যন্ত আকর্ষণীয় ও বাস্তবসম্মতভাবে চিত্রিত করেছেন।",
"series_count": 0,
"meta": {
"bio": "সানজিদা বিনতে সফি সমকালীন বাংলা ডিজিটাল কথাসাহিত্যের এক শক্তিশালী ও বহুমুখী লেখক। তীব্র আবেগ, পারিবারিক মনস্তত্ত্ব, রোমাঞ্চকর রাজনৈতিক সংঘাত এবং রোমান্টিক কমেডির অনবদ্য মিশ্রণ ঘটিয়ে তিনি পাঠকমহলে এক বিশেষ স্থান তৈরি করেছেন। তাঁর লেখনীতে একদিকে যেমন পাওয়া যায় চরম নাটকীয়তা ও টানটান রহস্য, অন্যদিকে জীবন্ত হয়ে ওঠে মান-অভিমান, খুনসুটি এবং পরিবারের সূক্ষ্ম সম্পর্কের মেলবন্ধন। 'ইট পাটকেল' উপন্যাসে তিনি প্রতিশোধের তীব্র আগুন এবং নিঃশর্ত ভালোবাসার রূপান্তরকে অত্যন্ত আকর্ষণীয় ও বাস্তবসম্মতভাবে চিত্রিত করেছেন।",
"phone": null,
"gender": "female",
"address": {
"city": "Munshiganj",
"street": "Munshiganj, Dhaka, Bangladesh",
"country": "Bangladesh"

"birth_date": null,
"social_links": {
"facebook": "https://facebook.com/100070815593733"

"pen_name": "সানজিদা বিনতে সফি",
"aliases": [
"Sanzida Binte Safi",
"সানজিদা সফি",
"Sanzida Safi"

"timestamps": {
"created_at": null,
"updated_at": null

"navigation": {
"previous_episode": {
"id": 1078,
"ep_number": 19,
"title": "ডিভোর্সের আলটিমেটাম ও বদলানো গ্লাস",
"slug": "it-patkel-s1-ep19",
"url": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep19",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"

"next_episode": {
"id": 1080,
"ep_number": 21,
"title": "মাফিয়ার প্রবেশ ও অবৈধ উত্তরাধিকার",
"slug": "it-patkel-s1-ep21",
"url": "https://golpohub.com/episodes/it-patkel-s1-ep21",
"thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"