> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep22) | [জেসন](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep22?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep22?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep22?format=atom)

# শেয়ারবাজারের ধস ও রুদ্ধদ্বার স্পর্শ

![শেয়ারবাজারের ধস ও রুদ্ধদ্বার স্পর্শ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1081-9af1e5.webp)

---
*[সানজিদা বিনতে সফি](https://golpohub.com/authors/sanzida-binte-safi)-এর [ইট পাটকেল](https://golpohub.com/series/it-patkel) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 10 মিনিট*
- **মোট শব্দ:** 1,468
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

কনফারেন্স রুমে মুখোমুখি বসে আছে আশমিন আর নূর।তার পাশেই আমজাদ চৌধুরী অমি আর সানভি বসে আছে। সবার মুখে চিন্তার ছাপ থাকলেও নূর স্বাভাবিক ভাবে কিছু একটা ভেবে যাচ্ছে।আজ সকাল থেকেই শেয়ারবাজারে তাদের শেয়ারের রেট কমছে।এভাবে চলতে থাকলে কোম্পানি অনেক বড় লসের মুখে পড়বে। বড় বড় কোম্পানি গুলো তাদের প্রোডাক্ট কম দামে ছেড়ে দিচ্ছে। সবার কোম্পানি তেই ইনভেস্ট করেছে আর এস কোম্পানি।তাই আজ সবাইকে মিটিং এ ডেকেছে নূর। চৌধুরী গ্রুপ অব ইনডাস্ট্রিজের এম ডি হিসেবে আশমিন আর আমজাদ চৌধুরী এখানে উপস্থিত হয়েছে। আশমিন একটু পর পর হাই তুলছে। আজ একটা সমাবেশ আছে তার। এভাবে বসে থেকে সময় নষ্ট করার সময় নেই তার।বিরোধী দল আজ একটা ঝামেলা পাকাবেই।সেভাবেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে সে। নিজের হিংস্রতা যতটা সম্ভব লুকিয়ে রাখে সে। আবার এক বেওয়ারিশ বাদর ছানা এসে জুটেছে।নাহ! আর ভালো হওয়া হলো না। আফসোসের শিষ তুললো আশমিন।আমজাদ চৌধুরী প্রচুর ক্ষেপে আছে কামিনী চৌধুরীর উপর। ভালোবাসায় অন্ধ হয়ে আজ এই দিন ডেকে এনেছে সে।প্রথম দফায় লাগাম টেনে ধরলে বুড়ো বয়সে এসব দেখতে হতো না।

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep21) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/it-patkel) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep23)