> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep27) | [জেসন](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep27?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep27?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep27?format=atom)

# রাজকুমারীর রূপকথা ও শীতল বিষাদ

![রাজকুমারীর রূপকথা ও শীতল বিষাদ](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1086-3eea4f.webp)

---
*[সানজিদা বিনতে সফি](https://golpohub.com/authors/sanzida-binte-safi)-এর [ইট পাটকেল](https://golpohub.com/series/it-patkel) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 8 মিনিট*
- **মোট শব্দ:** 1,258
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

রাতের আকাশে অজস্র তারার মেলা বসেছে।চারিদিকের ভ্যাপসা গরমের কারনে সবার জীবন ওষ্ঠাগত। ছাদের দোলনায় বসে গরমের তীব্রতা আন্দাজ করতে পারছে নূর। সারাদিন এসির ভেতর থেকে গরমের তীব্রতা উপভোগ করার সুযোগ হয় না।পূর্বপুরুষদের অর্জনের জন্য এই বিলাসবহুল জীবন তার।কি হতো যদি এতো বিলাসিতা না থাকতো?আর পাচটা মধ্যবিত্ত পরিবারের মতো তারাও না হয় সংগ্রাম করে বেচে থাকতো।দামী গাড়িতে না চড়ে লোকাল বাসে চড়ে সবার মতো সাধারণ জীবন যাপন করতো। দিন শেষে আপন মানুষগুলো কে পাশে তো পাওয়া যেতো। কি হবে এতো অর্থ পতিপত্তি দিয়ে।আভিজাত্য যদি দিন শেষে নিঃসঙ্গতা দেয় সেই আভিজাত্য তো অভিশাপ স্বরুপ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নূরের।পেটে হাত রেখে অনুভব করলো নিজের অস্তিত্ব কে। মা হওয়ার সংবাদ তাকে আশমিন ই দিয়েছে। চোখে মুখে তার কি নিদারুণ জোত্যি ছিল।ভাবতেই নূরের ঠোঁটে বিষাদের হাসি ফুটে উঠলো। কি হতো তাকে একটু ভালবাসলে? মিথ্যা ভালবাসি না বলে সত্যি ঘৃণা করি বলে নাহয় গু\*লি ই করে দিতো।মৃ\*ত্যু যন্ত্রণা হয়তো এই মিথ্যার যন্ত্রণার থেকে কম ই হতো। এই যে ক্ষনে ক্ষনে বুক ভারি হয়ে আসে।কান্না গুলো দলা পাকিয়ে গলায় আটকে থেকে মরণ যন্ত্রণা দেয়।এর চেয়ে কি মৃত্যু ভালো ছিল না?

---

[<< পূর্ববর্তী অধ্যায়](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep26) | [সিরিজ সূচি](https://golpohub.com/series/it-patkel) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/it-patkel-s1-ep28)