> **বিকল্প ফরম্যাটসমূহ:** [এইচটিএমএল](https://golpohub.com/episodes/love-marriage-s1-ep1) | [জেসন](https://golpohub.com/episodes/love-marriage-s1-ep1?format=json) | [আরএসএস ফিড](https://golpohub.com/episodes/love-marriage-s1-ep1?format=rss) | [অ্যাটম ফিড](https://golpohub.com/episodes/love-marriage-s1-ep1?format=atom)

# ক্ষতিপূরণের অদ্ভুত শর্ত

![ক্ষতিপূরণের অদ্ভুত শর্ত](https://cdn.golpohub.com/covers/episodes/chapter-1764-e49d69.webp)

---
*[মুমতাহিনা জান্নাত মৌ](https://golpohub.com/authors/mumtahina-jannat-mou)-এর [Love Marriage](https://golpohub.com/series/love-marriage) সিরিজ থেকে*\n*আনুমানিক পড়ার সময়: 9 মিনিট*
- **মোট শব্দ:** 1,439
- **প্রকাশিত:** Aug 27, 2026
---

——— পাত্রী পছন্দ হয় নি ভালো কথা।
যাওয়ার আগে খরচের টাকা টাকা টা দিয়ে যান।
——— কিসের খরচের টাকা?
গোষ্ঠীসহ এসে যে খেয়ে গেলেন সেই টাকা কে দেবে?
বাবা বাজার করেছে পনেরো হাজার টাকার।
আর আমার মা,চাচীরা যে পরিশ্রম করে রান্না করেছে তার দাম পাঁচ হাজার টাকা।
আর হ্যাঁ অবশ্যয় আমার টাকাটাও দিয়ে যাবেন।
পার্লারে যাওয়া আসা সহ সব মিলে খরচ হয়েছে পাঁচ হাজার টাকা।
সর্বমোট পঁচিশ হাজার টাকা।
পাত্রীর মুখে এমন কথা শুনে সবাই অবাক।
বিশেষ করে পাত্রের মা।
পাত্রীর নাম ছিলো দিশা।
পাত্রের মা তার স্বামীকে শুধু চিমটি কাটছে।
আর ফিসফিস করে বলছে ওঠো না কেনো?
আর এক মুহুর্ত ও থাকা যাবে না।
পাত্রের বাবা উঠতে ধরলো।

---

[সিরিজ সূচি](https://golpohub.com/series/love-marriage) | [পরবর্তী অধ্যায় >>](https://golpohub.com/episodes/love-marriage-s1-ep2)