{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6",
        "json": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6",
        "title": "না চাহিলে যারে পাওয়া যায় পর্ব ৬ - পিতার দেওয়া গোপন অঙ্গীকার | Na Chahile Jare Pawa Jay Part 6",
        "description": "পড়ুন না চাহিলে যারে পাওয়া যায় পর্ব ৬। বাবার পাঁচ বছরের গোপন অঙ্গীকারের কথা জেনে রুহির জীবন কীভাবে এলোমেলো হলো?",
        "keywords": "না চাহিলে যারে পাওয়া যায় পর্ব ৬, na chahile jare pawa jay porbo 6, na chahile jare pawa jay part 6, na chahile jare pawa jay episode 6, রুহি, ইয়াকুব আলী, দিলারা, বাবার প্রতিশ্রুতি",
        "image_url": "https://golpohub.com/assets/images/og.jpg",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "পিতার দেওয়া গোপন অঙ্গীকার",
                    "position": 6,
                    "description": "পাঁচ বছর আগের এক অকথিত প্রতিশ্রুতির কথা প্রকাশ করে বাবা যখন রাযীনকে একটি শেষ সুযোগ দেওয়ার মিনতি জানান, তখন রুহির পায়ের তলার মাটি সরে যায়। বাবার সম্মান রক্ষা বনাম শুভর নিঃশর্ত ভালোবাসা—এই নিষ্ঠুর দ্বন্দ্বে রুহি কোন পথ বেছে নেবে?",
                    "url": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT9M",
                    "datePublished": "2026-09-18T11:23:55+00:00",
                    "dateModified": "2026-09-18T11:29:00+00:00",
                    "wordCount": 1282,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2833-313db0.webp",
                    "accessibilityFeature": [
                        "readingOrder",
                        "structuralNavigation",
                        "displayTransformability",
                        "uncontracted"
                    ],
                    "accessibilityControl": [
                        "fullKeyboardControl",
                        "fullTouchControl"
                    ],
                    "accessibilityHazard": [
                        "none"
                    ],
                    "potentialAction": {
                        "@type": "ReadAction",
                        "target": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6"
                    },
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "না চাহিলে যারে পাওয়া যায়",
                        "url": "https://golpohub.com/series/na-chahile-jare-pawa-jay"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "ফারহানা ইয়াসমিন",
                        "url": "https://golpohub.com/authors/farhana-yesmin"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "না চাহিলে যারে পাওয়া যায়",
                            "item": "https://golpohub.com/series/na-chahile-jare-pawa-jay"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "পিতার দেওয়া গোপন অঙ্গীকার",
                            "item": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 2833,
        "ep_number": 6,
        "title": "পিতার দেওয়া গোপন অঙ্গীকার",
        "slug": "na-chahile-jare-pawa-jay-s1-ep6",
        "url": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep6",
        "reading_time": 9,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-2833-313db0.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-09-18T11:23:55+00:00",
            "updated_at": "2026-09-18T11:29:00+00:00"
        },
        "meta": {
            "word_count": 1282,
            "seo_title": "না চাহিলে যারে পাওয়া যায় পর্ব ৬ - পিতার দেওয়া গোপন অঙ্গীকার | Na Chahile Jare Pawa Jay Part 6",
            "seo_description": "পড়ুন না চাহিলে যারে পাওয়া যায় পর্ব ৬। বাবার পাঁচ বছরের গোপন অঙ্গীকারের কথা জেনে রুহির জীবন কীভাবে এলোমেলো হলো?",
            "keywords": "না চাহিলে যারে পাওয়া যায় পর্ব ৬, na chahile jare pawa jay porbo 6, na chahile jare pawa jay part 6, na chahile jare pawa jay episode 6, রুহি, ইয়াকুব আলী, দিলারা, বাবার প্রতিশ্রুতি",
            "characters_involved": [
                "রুহি",
                "ইয়াকুব আলী",
                "দিলারা"
            ]
        },
        "content": "“এসব তুমি কি বলছো? এতো বড় একটা অন্যয় হয়ে গেলো মেয়েটার সাথে তারপরও তুমি আবার ওকে ওই দঙ্গলে পাঠাতে চাইছো? না না এবার আমি আমার মেয়ের সাথে এতোবড় অন্যায় কিছুতেই হতে দেবোনা। রুহি কিছুতেই ও বাড়ি ফিরে যাবে না।”\n\nদিলারা দরজা থেকে প্রায় ছুটে এলেন ঘরের ভেতর। রুহি অবাক হয়ে ওর বাবাকে দেখছে। বাবা যেন পাল্টে গেছে একরাতে। যে বাবা ওর বিয়ে দিয়ে অনুতপ্ত ছিলো, বন্ধুর সাথে সম্পর্ক ছেদ করলো ওর কারণে সেই বাবা হঠাৎ করে পাল্টে গেলো কি করে? ইয়াকুব বিরক্ত হয়ে স্ত্রীকে দেখলো-\n“দিলারা,,ওটা দঙ্গল নয় রুহির শশুর বাড়ি। ও বাড়িতে ওর পুরো অধিকার আছে। আর তুমি এমনভাবে কথা বলছো যেন আমি ওর বাবা নয় শত্রু।”\nদিলারা আগের চাইতে দ্বিগুণ মেজাজ নিয়ে তেড়ে এলো ইয়াকুবের দিকে-\n“দেখো, একবার মেয়েকে নিয়ে যা খুশি করেছো কিছু বলিনি। অনেক কষ্টে আমার মেয়ে সব ভুলে ঘুরে দাঁড়িয়েছে, এখন আবার তার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেবোনা কিছুতেই।”\nইয়াকুব আলী এমনিতে ঠান্ডা ধাতের মানুষ কিন্তু কেউ তার সিদ্ধান্তের বিরোধিতা করলে তার প্রচন্ড মেজাজ খারাপ হয়। কারন তিনি মনে করেন, তিনি সবসময় যৌক্তিক কাজটাই করেন। অযাচিত কোন কিছুই কারো উপর চাপিয়ে দেন না। সেখানে তার কোন সিদ্ধান্তের বিরুদ্ধচারন করা মানেই তাকে ভুল ভাবা যেটা তিনি সহ্য করতে পারেন না। এই মুহূর্তে দিলারার উপর তার ভীষণ রাগ হলেও নিজের মেজাজ নিয়ন্ত্রণ করলেন-\n“শোন দিলারা যা বলেছ বলেছ আর বোলো না। আমি আমার মেয়ের ভালো চাইবোনা তো কে চাইবে? নিজের মেয়ের জন্য নিজের ভিটেমাটি ছেড়ে এই শহরে এসে পড়ে আছি কি শখ করে? এরপরেও তুমি বলছো আমি মেয়ের ভালো ভাবি না?”\n“হ্যা ভাবোনা। ভাবলে এমন কথা বলো কি করে? যে মানুষটার পাঁচ বছর কোন খোঁজ ছিলো সে হঠাৎ কোথা থেকে উদয় হয়ে আমার মেয়ের জীবনের দখল নিতে চায়? মেয়ে বলে কি মানুষ না? তোমার মেয়ের মুল্য এই তোমার কাছে?”\nদিলারা ফুঁসে উঠলো। ইয়াকুব আলী স্ত্রীকে ঠান্ডা করার চেষ্টা করলেন না। রুহি শুন্য দৃষ্টি মেলে মেঝের দিকে তাকিয়ে আছে। বাবা মায়ের ঝগড়ার কোন কিছু তার মাথায় ঢুকছে না। তার কেবল মনেহচ্ছে শুভর কি হবে? যদি তার বাধ্য হতে হয় কোন কারনে তবে শুভর কি হবে? এই ছেলেটা একনিষ্ঠ ভাবে তাকে ছায়া দিয়ে গেছে এতোগুলো দিন। রুহিকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার সাহস জুগিয়ে গেছে। একটু একটু করে রুহির মনের শুকিয়ে যাওয়া মাটিতে পানি দিয়ে দিয়ে নরম কাঁদামাটি বানিয়েছে। ভঙ্গুর নড়বড়ে রুহিকে প্রতিনিয়ত মোটিভেট করতে করতে রুহির মনে নিজের নামের চারাগাছ রোপণ করেছে। এই এতোদিন পর এসে রুহির মনটাও যেন একটু চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে। উর্বর মনের মধ্যে শুভ নামক উদ্ভিদের বীজ রোপণ হচ্ছে। রুহি আর কিছু ভাবতে পারছে না। তীব্র উদ্বেগের একটা ঢেউ আঘাত হানছে শরীর মনে। হঠাৎ শরীরে ঝাঁকি খেয়ে সম্বিৎ ফিরে সামনে বাবাকে দেখতে পেলো রুহি। ঠোঁট নড়ছে বাবার, মানে কিছু একটা বলছেন অথচ রুহির কানে কিছুই ঢুকছে না। কেবল ট্রেনের হুইশেলের শব্দ যেন গন্তব্যে আসার আগেই ক্রসিং পড়া। তারপর আধাঘন্টার যাত্রা বিরতি। রুহির চোখে আঁধার নেমে আসলো।\n\n★★★\n\n“মারে, আমার কথাগুলো কি তুই মন দিয়ে শুনবি? তারপর তোর যা ভালো মনেহয় তাই না হয় করিস?”\nজ্ঞান ফেরার পরে নিজের শিওরের কাছে বাবাকে বসে থাকতে দেখে রুহি তড়িঘড়ি উঠে বসতে চায়। ইয়াকুব আলী মেয়েকে শুয়ে থাকতে বলেন। রুহি সে কথা কানে না তুলে উঠে বসতেই ইয়াকুব আলী রুহির হাত ধরে কথাগুলো বললেন।\n“বাবা, এভাবে বলছো কেন? কি বলতে চাও বলো না। তোমার সব কথা আমি শুনবো।”\nকথা বলতে যেয়ে রুহির গলা ধরে আসে। মাঝে মাঝে পরিবেশ পরিস্থিতি এতোটা অসহায় হয়ে যায় যে মনের বিরুদ্ধচারন করতে হয়। এই মুহূর্তটা সেরকম। বাবার কোন কথাই শুনতে মন চাইছে না তার। রুহি অসহায় চোখে মায়ের দিকে তাকালো। দিলারা মুখচোখ শক্ত করে বসে আছে। রুহির জ্ঞান ফেরার পরে একটা কথাও বলেনি নিজ থেকে। ইয়াকুব আলী গলা পরিস্কার করে নেন-\n“মারে, অল্প বয়সে তোকে বিয়ে দিয়েছি বলে হয়তো সারাজীবন তোর কাছে দোষী হয়ে থাকবো কিন্তু আমি কি খুব ভুল কিছু করেছি? আমার তিন মেয়ে, বাবা হিসেবে মেয়েদের ভালো পাত্রস্থ করা আমার দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমি কিছু ভেবেছিলাম। ভেবেছি বড় মেয়ের জামাই ভালো বংশ, ভালো পরিবারের হলে বাকীদের পথ পরিস্কার হয়। তাই তোর আশরাফ চাচার সাথে দেখা হওয়ার পর যখন তার ছেলের জন্য তোর প্রস্তাব দিলো আমি সানন্দে লুফে নিলাম। ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে জানতাম ওরা বনেদী ব্যবসায়ী বংশের। এরকম পরিবার থেকে তোর বিয়ের প্রস্তাব আসাতে বাকী কিছু ভাবিনি আমি। আশরাফ ভালো ছেলে, ওর সন্তান ভালো হবে এটাই ভেবেছিলাম। কিন্তু ওর ছেলে এমন কাজ করার পরে আমার ভুল ভাঙলো। আমি তোকে ফিরিয়ে নিয়ে এলাম পরেরদিনই। আশরাফকেও বলে দিলাম তুই আর ফিরে যাবি না। তালাকের জন্য আগাম প্রস্তুতি নিতে বললাম। আশরাফ সেদিন আমাকে কিছু না বললেও আমার অফিসে এসেছিলো দিন দুয়েক পর। আমার হাত ধরে অনেক অনুনয় বিনয় করলো। প্রায় তিনঘণ্টা ধরে আমাকে বুঝিয়ে হাতে পায়ে ধর আমার থেকে কথা নিলো।”\nইয়াকুব আলী থামতেই রুহির চোখে কৌতুহল ফুটে উঠলো, ভেতর ভেতর ঘামছে সে। বাবা আসলে কি কথা দিয়েছে? তাহলে এই যে চিটাগং ছেড়ে ঢাকায় আসা এসব কি আশরাফ আঙ্কেলের ইচ্ছায়? দিলারার তর সইলো না, সে বলেই ফেললো-\n“কি কথা দিয়েছিলে? আমার মেয়ে অনন্তকাল তার ছেলের পথ চেয়ে থাকবে এই তো?”\n“আহ থামোতো! কথার মাঝে কথা বলোনা। আমি আগে শেষ করি তারপর যতখুশি কথা বলো।”\nদিলারা ফোঁস করে উঠতে চাইলে রুহি মাকে ইশারায় শান্ত থাকতে বললো। ইয়াকুব আলী নিঃশ্বাস নিয়ে আবার শুরু করলেন-\n“অন্তত পাঁচ বছর রাযীনের জন্য অপেক্ষা করতে হবে। যদি পাঁচ বছরের মধ্যে রাযীন না ফেরে তাহলে তুই ডিভোর্স ওর আবেদন করলেই ডিভোর্স পেয়ে যাবি। আর যদি এই পাঁচ বছরের মধ্যে রাযীন ফিরে আসে, সংসার করতে চায় তবে তোর তার সাথে ফিরতে হবে। একবার অন্তত সুযোগ দিতে হবে রাযীনকে। সুযোগ দেওয়ার পর তোর যদি মনেহয় সে সংসার করার যোগ্য না হয় তাহলে তুই ইচ্ছে মতো সিদ্ধান্ত নিতে পারবি। কিন্তু সু্যোগ তাকে দিতেই হবে এবং সেটা মন থেকে।”\nরুহি পাথরের মতো মুখ করে বাবার কথা শোনে। ওর চেহারা দেখে বোঝার উপায় নাই মনে কি চলছে। অথচ রুহির হাতপা অসার হয়ে আসছে ভবিষ্যৎ চিন্তায়। মনের মধ্যে ঘুর্নিঝড় সব লন্ডভন্ড করে ফেলতে চাইছে। ক্ষনে ক্ষনে শুভর মুখটা ভেসে উঠছে চোখের সামনে। ও কি কিছু বুঝতে পেরেছিল? এইজন্য বুঝি বারবার বিয়ের জন্য তাগাদা দিচ্ছিলো?\n“আমি জানি তুই এখন শুভকে নিয়ে ভাবছিস।”\nরুহি চমকে বাবার মুখের দিকে তাকালো। ওর বাবা ঠিক ওকেই দেখছে আঁখি পেতে-\n“শুভ ভালো ছেলে রুহি। ওকে নিয়ে ভাবায় দোষের কিছু নেই। ওকে জামাই হিসেবে পেলে যে কেউ বর্তে যাবে। কিন্তু মারে, আমি যে তোর চাচাকে কথা দিয়ে ফেলেছিলাম? বাবার মুখের কথাকে ফেলনা করে দিস নারে মা। গতকাল রাযীন এসেছিলো আমার কাছে। সে তার ভুল স্বীকার করে নিয়েছে। এবার ভুল সংশোধন করার জন্য সুযোগ চায় একবার। তাকে সুযোগ না দিলে যে পাপ হবে আমার? আল্লাহর দরবারে দায়ী থেকে যেতে হবে চিরটাকাল। মারে, তুই কি তাই চাস? তোর বাবাকে আখিরাতে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে চাস?”\n“বাবা!”\nরুহি আর্তনাদ করে উঠলো-\n“সব জানার পরও এভাবে বলছো?”\nএই প্রথম নিজেকে সামলে রাখতে পারে না রুহি। ঝরঝর করে কেঁদে দেয়। কি করে শুভকে দূরে ঠেলে দেবে? যে মানুষটার কারনে আজ সুস্থ ভাবে বেঁচে আছে তাকে কি করে ভুলে যাবে? শুভ এতো আশা করে আছে ওর মন ভাঙবে কি করে? কারো মন ভাঙাও তো গুনাহের কাজ? বাবা কি একটুও বুঝতে পারছে না সে কি বলছে? বাবার কাছে নিজের কথা দেওয়াটাই বড় হয়ে গেলো? রুহির মনের আর্তচিৎকার ওর বাবার কান অবধি পৌঁছে না। ইয়াকুব আলী রুহির হাত আঁকড়ে ধরে-\n“মারে, অন্য কারো জন্য না শুধু আমার জন্যই না হয় একবার ফিরে যা রাযীনের সাথে? মন থেকে চেষ্টা কর না হয় সংসার করার?”\nরুহি গুমরে উঠলো-\n“এ কি করেছো তুমি বাবা? এইজন্যই আমাকে ডিভোর্স নিতে দাওনি? তাহলে কি ঢাকায় আসা, নিজের চির পরিচিত স্হায়ী জায়গা ছেড়ে আসা সবই মিথ্যে নাটক? সবই তোমার এই কথা দিয়ে কথা রাখার চেষ্টা? বাবা হয়ে মেয়ের সাথে এ কেমন ধোঁকা? এরপর জীবনে আর কাকে বিশ্বাস করবো বাবা?”\nইয়াকুব আলী ছটফট করে ওঠেন-\n“মারে, এভাবে বলে আমাকে আর ছোট করিস না। আমি ভেবেছিলাম রাযীন বুঝি আর ফিরবে না। অপেক্ষায় ছিলাম পাঁচ বছর হওয়ার। কিন্তু মন্দ কপাল, আমার ভাবনা ভুল প্রমান হলো।”\nরুহির চোখে শ্রাবনঢল ঠোঁট কাঁপছে তিরতির যেন প্রচন্ড শীত করছে তার এমনভাবে গা কাঁপুনি দিচ্ছে-\n“কিন্তু আমি যে ফিরতে পারবোনা বাবা? কিভাবে সম্ভব বাবা? নিজেকে বারবার কি করে খন্ড খন্ড হতে দেই? আমার এতো বড় ক্ষতি কেন করলে বাবা!”",
        "series": {
            "id": 77,
            "title": "না চাহিলে যারে পাওয়া যায়",
            "slug": "na-chahile-jare-pawa-jay",
            "url": "https://golpohub.com/series/na-chahile-jare-pawa-jay",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-na-cahile-zare-paooza-zaz-77-937b1c.webp",
            "progress_status": "completed"
        },
        "author": {
            "id": 59,
            "name": "ফারহানা ইয়াসমিন",
            "slug": "farhana-yesmin",
            "url": "https://golpohub.com/authors/farhana-yesmin",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-farhana-izasmin-59-5e3ce3.webp",
            "bio": "ফারহানা ইয়াসমিন সমসাময়িক বাংলা কথাসাহিত্যের এক সংবেদনশীল ও মনস্তাত্ত্বিক আখ্যানকার। মানবমনের সূক্ষ্ম টানাপোড়েন, পারিবারিক কাঠামোর জটিল অন্ধকার এবং না-বলা ভালোবাসার অদ্ভুত রূপান্তরকে বাস্তবসম্মত ভাষায় ফুটিয়ে তোলায় তাঁর লেখনী অনন্য। তাঁর গল্পে অতি-নাটকীয়তার চেয়ে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং সামাজিক বাধার মুখে আত্মমর্যাদার লড়াই প্রাধান্য পায়।\n\nযৌথ পরিবারের অভ্যন্তরীণ জটিলতা, সম্পর্কের আড়ালে জমে থাকা ক্ষোভ এবং ত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা নির্ভেজাল প্রেমের চিত্রায়ণে ফারহানা ইয়াসমিন পাঠকমহলে এক বিশেষ মর্যাদার অধিকারী। সাবলীল বর্ণনাভঙ্গি এবং অপ্রত্যাশিত মোড়ে ভরা কাহিনীবিন্যাস পাঠকদের শুরু থেকে শেষ অবধি আখ্যানে মোহগ্রস্ত করে রাখে।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "ফারহানা ইয়াসমিন সমসাময়িক বাংলা কথাসাহিত্যের এক সংবেদনশীল ও মনস্তাত্ত্বিক আখ্যানকার। মানবমনের সূক্ষ্ম টানাপোড়েন, পারিবারিক কাঠামোর জটিল অন্ধকার এবং না-বলা ভালোবাসার অদ্ভুত রূপান্তরকে বাস্তবসম্মত ভাষায় ফুটিয়ে তোলায় তাঁর লেখনী অনন্য। তাঁর গল্পে অতি-নাটকীয়তার চেয়ে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং সামাজিক বাধার মুখে আত্মমর্যাদার লড়াই প্রাধান্য পায়।\n\nযৌথ পরিবারের অভ্যন্তরীণ জটিলতা, সম্পর্কের আড়ালে জমে থাকা ক্ষোভ এবং ত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা নির্ভেজাল প্রেমের চিত্রায়ণে ফারহানা ইয়াসমিন পাঠকমহলে এক বিশেষ মর্যাদার অধিকারী। সাবলীল বর্ণনাভঙ্গি এবং অপ্রত্যাশিত মোড়ে ভরা কাহিনীবিন্যাস পাঠকদের শুরু থেকে শেষ অবধি আখ্যানে মোহগ্রস্ত করে রাখে।",
                "pen_name": "ফারহানা ইয়াসমিন",
                "aliases": [
                    "Farhana Yesmin",
                    "Farhana Yasmin",
                    "ফারহানা ইয়াসমিন"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 2832,
                "ep_number": 5,
                "title": "অসমাপ্ত প্রশ্নের ঘূর্ণাবর্ত",
                "slug": "na-chahile-jare-pawa-jay-s1-ep5",
                "url": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep5",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 2834,
                "ep_number": 7,
                "title": "বিচ্ছেদের অশ্রুসজল প্রহর",
                "slug": "na-chahile-jare-pawa-jay-s1-ep7",
                "url": "https://golpohub.com/episodes/na-chahile-jare-pawa-jay-s1-ep7",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}