{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১০ - অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব | Nirobotar Arale Part 10",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১০ (অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব)। স্কুলে আনিকার সাথে মাইশার ঝামেলা আর রায়হানের উদ্বেগভরা চাহনি।",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১০, nirobotar arale porbo 10, nirobotar arale part 10, nirobotar arale episode 10, আনিকা, স্কুল ঝামেলা, রায়হান, মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3247-fc7c20.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব",
                    "position": 10,
                    "description": "ক্লোজ ফ্রেন্ডসের স্টোরিতে রায়হানের দেওয়া পোস্ট বন্ধুদের মাঝে তোলপাড় ফেলে দেয়। পরদিন সকালে স্কুলের গেটে ক্রুদ্ধ মাইশাকে শান্ত করতে গিয়ে জানা যায় ক্লাসরুমের এক চরম অপ্রীতিকর ঘটনার কথা। কিন্তু আনিকাকে মাইশার থাপ্পড় মারার পেছনের পারিবারিক অপমানটি আসলে কী ছিল?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT7M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 984,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3247-fc7c20.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3247,
        "ep_number": 10,
        "title": "অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব",
        "slug": "nirobotar-arale-s1-ep10",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10",
        "reading_time": 7,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3247-fc7c20.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 984,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১০ - অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব | Nirobotar Arale Part 10",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১০ (অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব)। স্কুলে আনিকার সাথে মাইশার ঝামেলা আর রায়হানের উদ্বেগভরা চাহনি।",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১০, nirobotar arale porbo 10, nirobotar arale part 10, nirobotar arale episode 10, আনিকা, স্কুল ঝামেলা, রায়হান, মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "মোমো",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "ফেস্ট শেষ হওয়ার পর রাতটা বেশ শান্ত ছিল।\nসারাদিনের ভিড়, হৈচৈ, গান আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পর মাইশা অবশেষে বাসায় ফিরে নিজের ঘরে এসে বসেছিল।\nশাড়িটা খুলে আরামদায়ক পোশাক পরে সে বিছানায় বসে ফোন স্ক্রল করছিল।\nফেস্টে তোলা ছবিগুলো একে একে গ্যালারিতে আসছিল।\nমোমোর তোলা ছবি।\nবন্ধুদের সঙ্গে ছবি।\nমঞ্চের সামনে তোলা কয়েকটা ছবি।\nআর নীল শাড়ি পরা কয়েকটা ছবি।\nমাইশা একটা ছবি দেখে নিজের অজান্তেই হেসে ফেলল।\n“মন্দ হয় নাই।”\nতারপর ছবিটা মোমোকে পাঠিয়ে দিল।\nওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই—\nমোমো:\n“এই ছবিটা আমি পোস্ট করব।”\nমাইশা লিখল,\n“করিস না ”\nমোমো:\n“কেন?”\nমাইশা:\n“এমনি।”\nমোমো:\n“তুইও রায়হানের মতো ‘এমনি’ বলা শুরু করছিস!”\nমাইশা সঙ্গে সঙ্গে ফোনটা পাশে রেখে দিল।\n“এই মেয়েটা সব বুঝে ফেলে কেন!” \nঅন্যদিকে রায়হান তখন নিজের ঘরে বসে ছিল।\nঘরের আলোটা খুব বেশি উজ্জ্বল নয়। বিছানার পাশে ফোনটা রাখা।\nসে Instagram খুলল।\nকিছুক্ষণ স্ক্রল করার পর থেমে গেল।\nতার গ্যালারিতে আজকের একটা ছবি।\nমাইশা।\nনীল শাড়িতে।\nরায়হান ছবিটা আবার খুলল।\nকয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মুচকি হাসল।\nতারপর Instagram Story-তে ছবিটা দিল।\nগান হিসেবে বেছে নিল—\n“I Wanna Be Yours” — Arctic Monkeys.\nStory-টা সে Close Friends-এ দিল।\nসবার জন্য নয়।\nশুধু তার কাছের কয়েকজন বন্ধু দেখতে পারবে।\nStory পোস্ট করার পর রায়হান ফোনটা নামিয়ে রাখল।\nদুই সেকেন্ড পর আবার তুলে দেখল।\nকেউ দেখেছে কি না।\nনিজেই হেসে ফেলল।\n“আমি আবার কী করতেছি!”\nঠিক তখনই তার Close Friends-এর একজন, আয়ান, Story দেখে সঙ্গে সঙ্গে মেসেজ দিল।\nআয়ান:\n“মামা ”\nরায়হান রিপ্লাই দিল,\n“কী?”\nআয়ান লিখল,\n“এই মাইয়া দা কে রে? MASHAALLAH, অনেক সুন্দর! ”\nরায়হান কয়েক সেকেন্ড মেসেজটার দিকে তাকিয়ে রইল।\nতারপর লিখল,\n“নজর দিস না।”\nআয়ান সঙ্গে সঙ্গে—\n“কেন? ”\nরায়হান এবার লিখল,\n“ও আমার অক্সিজেন।”\nমেসেজটা পাঠানোর পর নিজেই কয়েক সেকেন্ড থেমে গেল।\nতারপর ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করল,\n“আমি এসব কী বলতেছি!”\nআয়ান তখন একের পর এক হাসির ইমোজি পাঠাচ্ছে।\nআয়ান:\n“ওহহহহ মামা! ”\nআয়ান:\n“কাহিনি অনেক দূর গড়াইছে দেখি!”\nআরেক বন্ধু মেসেজে ঢুকে বলল,\n“চালায় যা বন্ধু, আমরা কিছু দেখি নাই।”\nরায়হান বিরক্ত হয়ে লিখল,\n“তোরা চুপ কর।”\nআয়ান আবার লিখল,\n“মামা, বিয়ের দাওয়াত কিন্তু চাই।”\nরায়হান ফোনটা বিছানায় ছুড়ে রেখে বলল,\n“পাগল সব!”\nকিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোনটা হাতে নিল।\nStory-টা এখনও আছে।\nনীল শাড়িতে মাইশা।\nপেছনে বাজছে সেই গান।\nরায়হানের ঠোঁটের কোণে আবার একটা মুচকি হাসি ফুটে উঠল।\nপরদিন সকাল।\nমতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সকাল থেকেই ভিড়।\nকেউ ক্লাসে ঢুকছে, কেউ বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে।\nস্কুলের গেটের একটু দূরে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল।\nগাড়ির পাশে রায়হান।\nসে আসলে কোনো বিশেষ কাজে আসেনি।\nনিজেকেই বলেছিল,\n“এমনিই আসছি।”\nকিন্তু নিজের মনকে সে যতই বোঝাক, সে জানত—\nসে কার জন্য অপেক্ষা করছে।\nকিছুক্ষণ পর ছাত্রছাত্রীরা বের হতে শুরু করল।\nরায়হান দূর থেকে গেটের দিকে তাকিয়ে রইল।\nতারপর হঠাৎ তাকে দেখা গেল।\nমাইশা।\nকিন্তু আজকের মাইশা গতকালের মতো শান্ত নয়।\nমুখটা গম্ভীর।\nহাঁটার গতি দ্রুত।\nহাতে ব্যাগ শক্ত করে ধরা।\nদেখে মনে হচ্ছে সে ভেতর থেকে রাগে ফুঁসছে।\nরায়হান একটু সোজা হয়ে দাঁড়াল।\nমাইশা গেট দিয়ে বেরিয়ে এল।\nরায়হান তাকে দেখেও এমন ভান করল যেন কিছুই দেখেনি।\nমাইশা তার পাশ দিয়ে যাওয়ার সময় রায়হান খুব স্বাভাবিকভাবে বলল,\n“এই মাইশা…”\nমাইশা থামল না।\nরায়হান আবার বলল,\n“শুনো না।”\nমাইশা এবারও হাঁটতে হাঁটতে বলল,\n“Shut up. Bye.”\nরায়হান কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।\n“আচ্ছা?”\nমাইশা পেছনে তাকালও না।\nরায়হান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,\n“সকাল সকাল আবার কার ওপর রাগ?”\nঠিক তখনই মোমো গেট দিয়ে বের হলো।\nরায়হান তাকে থামাল।\n“মোমো।”\nমোমো তাকিয়ে বলল,\n“জি?”\n“মাইশার কী হয়েছে?”\nমোমো প্রথমে মাইশার চলে যাওয়ার দিকে তাকাল।\nতারপর রায়হানের দিকে তাকিয়ে বলল,\n“আপনি জানেন না?”\n“না।”\nমোমো একটু হেসে বলল,\n“আজকে তো ও পুরো স্কুলের সঙ্গে যুদ্ধ করে বের হইছে।”\nরায়হান ভ্রু কুঁচকাল।\n“কী হয়েছে?”\n“একটা মেয়ের সঙ্গে ঝামেলা হয়েছে।”\n“কার সঙ্গে?”\n“আনিকা।”\n“কী নিয়ে?”\nমোমো দীর্ঘশ্বাস ফেলল।\n“আনিকা মাইশাকে নিয়ে খুব বাজে কথা বলছিল।”\nরায়হানের মুখের হাসি একটু কমে গেল।\n“তারপর?”\n“মাইশা প্রথমে কিছু বলে নাই। পরে মেয়েটা আবার সামনে এসে কথা বলায়…”\nমোমো একটু থেমে বলল,\n“মাইশা রেগে গিয়ে ওকে একটা থাপ্পড় দিয়ে বসছে।”\nরায়হান অবাক হয়ে বলল,\n“কি?”\n“হুম।”\n“মাইশা?”\n“হ্যাঁ।”\nমোমো মাথা নাড়িয়ে বলল,\n“আর রাগের মাথায় বলছে—‘এই ইঁদুরের মতো চেহারা নিয়ে আমার সামনে আর আসবি না।’”\nরায়হান কয়েক সেকেন্ড চুপ করে রইল।\nতারপর নিজের অজান্তেই মুখের কোণে একটা হাসি চলে এল।\nমোমো বলল,\n“আপনি হাসতেছেন কেন?”\nরায়হান দ্রুত মুখটা স্বাভাবিক করে বলল,\n“না… কিছু না।”\nমোমো চোখ ছোট করে তাকাল।\n“আপনারও ওই ‘কিছু না’ রোগ আছে দেখি।”\nরায়হান হেসে বলল,\n“ওর সঙ্গে কী নিয়ে ঝামেলা হয়েছিল সেটা জানো?”\n“ঠিকঠাক জানি না। তবে আনিকা নাকি মাইশার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছিল।”\nরায়হান এবার গম্ভীর হলো।\n“মাইশা ঠিক কাজ করেনি।”\nমোমো মাথা নাড়ল।\n“জানি। আমিও ওকে বলছি। কিন্তু আপনি তো জানেন, রাগ উঠলে ওর মাথায় কিছু থাকে না।”\nরায়হান মাইশার চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে রইল।\nকিছুক্ষণ আগে যে মেয়েটাকে সে নীল শাড়িতে দেখে মনে মনে বলেছিল “আল্লাহ, এমন কেন!”, সেই মেয়েটাই এখন কারও সঙ্গে ঝামেলা করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেছে।\nরায়হান আস্তে করে বলল,\n“এই মাইয়া তো দেখি শাড়ির চেয়েও বেশি ডেঞ্জারাস।”\nমোমো হেসে ফেলল।\n“আপনি এখনও বুঝেন নাই?”\n“কী?”\n“মাইশুকে সামলানো সহজ না।”\nরায়হান মুচকি হেসে বলল,\n“সেটা তো অনেক আগেই বুঝছি।”\nমোমো চলে গেল।\nরায়হান গাড়ির পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকল।\nতারপর ফোন বের করল।\nInstagram খুলল।\nগত রাতের Story এখনও দেখা যাচ্ছে।\nনীল শাড়ির ছবি।\nসে ছবিটার দিকে তাকিয়ে হেসে ফেলল।\nতারপর গ্যালারি খুলল।\nআরেকটা ছবি।\nফেস্টের সময় লুকিয়ে তোলা।\nমাইশা হাসছে।\nরায়হান ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বলল,\n“একদিকে এই মেয়েটা এমন সুন্দর করে হাসে… আর অন্যদিকে রাগলে মানুষকে থাপ্পড় মারে।”\nসে মাথা নাড়িয়ে হেসে ফেলল।\n“সত্যিই ডেঞ্জারাস।”\nকিন্তু তার হাসিটা বেশিক্ষণ থাকল না।\nফোনে আবার একটা মেসেজ এল।\nঅচেনা নম্বর।\n“মাইশার সঙ্গে যতটা কাছে যাচ্ছ, ততটাই সাবধানে থেকো।”\nরায়হানের চোখ স্থির হয়ে গেল।\nআরেকটা মেসেজ এল—\n“কারণ ২০১৪-এর সত্যিটা শুধু ওর পরিবারের জন্য বিপজ্জনক নয়।”\nরায়হান ধীরে ধীরে ফোনের স্ক্রিন বন্ধ করল।\nতার চোখ এবার আর হাসছিল না।\nমাইশার দিকে তাকানোর মানুষটা হয়তো ধীরে ধীরে বদলে যাচ্ছিল।\nকারণ সে বুঝতে শুরু করেছে—\nমাইশাকে নিয়ে তার মনে যতই অন্যরকম কিছু তৈরি হোক, তাদের চারপাশের রহস্যটা এখনও শেষ হয়নি।\nবরং—\nএটা আরও গভীর হচ্ছে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3246,
                "ep_number": 9,
                "title": "উৎসবের আলোয় নীল শিহরণ",
                "slug": "nirobotar-arale-s1-ep9",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep9",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3248,
                "ep_number": 11,
                "title": "ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা",
                "slug": "nirobotar-arale-s1-ep11",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}