{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১১ - ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা | Nirobotar Arale Part 11",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১১ (ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা)। ক্লাসরুমে শিক্ষিকার সামনে রায়হানের আগমন আর মাইশার বিস্ময়!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১১, nirobotar arale porbo 11, nirobotar arale part 11, nirobotar arale episode 11, ক্লাসরুম ৩০৮, রায়হান মাইশা, মতিঝিল আইডিয়াল",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3248-404120.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা",
                    "position": 11,
                    "description": "রাগের মাথায় রায়হানের নম্বর ব্লক করে ক্লাসে গুম মেরে বসে থাকে মাইশা। কিন্তু পরদিন সকালে ৩০৮ নম্বর ক্লাসরুমের দরজায় শিক্ষিকার সামনে রায়হানের অপ্রত্যাশিত উপস্থিতি তাকে স্তব্ধ করে দেয়। ‘কাজিন’ পরিচয়ের আড়ালে রায়হান কি শুধুই এক অভিভাবক, নাকি তার চোখে খেলা করছে অধিকারবোধের অন্য কোনো আলো?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT3M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 436,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3248-404120.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3248,
        "ep_number": 11,
        "title": "ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা",
        "slug": "nirobotar-arale-s1-ep11",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11",
        "reading_time": 3,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3248-404120.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 436,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১১ - ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা | Nirobotar Arale Part 11",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১১ (ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা)। ক্লাসরুমে শিক্ষিকার সামনে রায়হানের আগমন আর মাইশার বিস্ময়!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১১, nirobotar arale porbo 11, nirobotar arale part 11, nirobotar arale episode 11, ক্লাসরুম ৩০৮, রায়হান মাইশা, মতিঝিল আইডিয়াল",
            "characters_involved": [
                "মাইশা",
                "মোমো",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "ফেস্টের পরের দিনও মাইশার মাথা গরম।\nরাগটা রায়হানের ওপর নয়—আনিকার ওপর।\nগতকাল আনিকা যেভাবে তাকে সবার সামনে কথা শুনিয়েছিল, সেটা মাইশা এখনও ভুলতে পারেনি। রাগের মাথায় একটা থাপ্পড়ও দিয়ে ফেলেছে—এখন সেটা নিয়ে মোমো বকা দিলেও মাইশার রাগ কমছে না।\nঅন্যদিকে রায়হান বুঝতে পারছিল, মাইশার মাথা এখন গরম।\nতাই সে বারবার ফোন করছিল।\nপ্রথমবার—\nমাইশা ধরল না।\nদ্বিতীয়বার—\nধরল না।\nতৃতীয়বার—\nনা।\nচতুর্থবার—\nআবারও না।\nরায়হান বিরক্ত হয়ে ফোনের দিকে তাকিয়ে বলল,\n“আচ্ছা! ফোনটা ধরবি না?”\nকিছুক্ষণ পর আবার কল দিল।\nএবার মাইশা শেষ পর্যন্ত ফোনটা ধরল।\nওপাশ থেকে প্রচণ্ড বিরক্ত গলা—\n“আর একবার কল দিলে আপনার কপালে শনি আছে।”\nরায়হান কিছু বলার আগেই—\nটুট।\nকল কেটে গেল।\nরায়হান ফোনের দিকে তাকিয়ে রইল।\nতারপর আবার কল দেওয়ার জন্য স্ক্রিনে হাত রাখতেই দেখল—\nBlocked.\nরায়হান কয়েক সেকেন্ড চুপ করে থেকে মাথায় হাত দিল।\n“আল্লাহ! আমি কী করলাম?”\nতারপর নিজেই হেসে ফেলল।\n“একজন আনিকার ওপর রাগ করে ফুঁসতেছে, আর আমার ওপরও সেই রাগের কিছু অংশ পড়তেছে!”\nসে ফোনটা পাশে রেখে বলল,\n“আচ্ছা, রাগ করুক।”\nএকটু পর আবার মুচকি হেসে যোগ করল,\n“একটু বড় হোক, শোনা। পরে রাগ করবি… তখন আমি ঠিক করে দেব।”\nতার নিজের কথাতেই আবার হাসি পেল।\nকিন্তু মাইশা তখন এসবের কিছুই শুনছে না।\nসে নিজের ঘরে বসে আনিকার কথাগুলো মনে করে আবার রেগে যাচ্ছে।\n“ওই মেয়েটা আবার আমার সামনে আসলে…”\nতারপর নিজেই থেমে গেল।\n“না, এবার আর কিছু করব না।”\nদুই সেকেন্ড পর—\n“কিন্তু ও যদি আবার শুরু করে?”\nমাইশা বিরক্ত হয়ে বালিশে মুখ গুঁজে দিল।\nপরদিন সকাল ৭টা ১০ মিনিটে ক্লাস।\nমতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্লাসরুম ৩০৮-এ মাইশা বসে ছিল।\nমোমো পাশে বসে বলল,\n“তোর রাগ এখনও কমে নাই?”\nমাইশা খাতা খুলতে খুলতে বলল,\n“আনিকার ওপর? না।”\n“কালকে যা হইছে, সেটা নিয়ে এত রাগ করিস না।”\n“ও আগে এসে আমার সঙ্গে লাগতে আসছে।”\n“তাও থাপ্পড়?”\nমাইশা মুখ বাঁকিয়ে বলল,\n“রাগের মাথায় হয়ে গেছে।”\nঠিক তখনই ক্লাসরুমের বাইরে একটা কণ্ঠ শোনা গেল—\n“মিস?”\nমাইশা প্রথমে তাকাল না।\nশিক্ষিকা দরজার কাছে গিয়ে বললেন,\n“আরে, রায়হান যে!”\nরায়হান হেসে বলল,\n“জি, মিস।”\n“কোনো সমস্যা?”\n“জি, একটু কথা ছিল।”\n“বলো।”\nরায়হান বলল,\n“আমার কাজিনকে এই ক্লাসের আনিকা নামের একটা মেয়ে অনেক disturb করে।”\nমাইশার কলম থেমে গেল।\nকাজিন?\nসে ধীরে ধীরে মাথা তুলল।\nরায়হান বলল,\n“মাইশা।”\nনিজের নাম শুনেই মাইশা দরজার দিকে তাকাল।\nরায়হানকে দেখেই তার চোখ বড় হয়ে গেল।\nতারপর খুব নিচু গলায় বলল—\n“এই পাগলটা এখানে কেন?”\nমোমো মুখ চেপে হাসতে লাগল।\nআর রায়হান?\nসে দরজার বাইরে দাঁড়িয়ে মাইশার দিকে তাকিয়ে মুচকি হাসল।\nমাইশা চোখ সরিয়ে নিল।\nমনে মনে বলল—\n“কাল ফোন করে মাথা খাইছে, আজকে আবার স্কুলে হাজির!”\nকিন্তু সে তখনও জানত না—\nরায়হান আজ শুধু আনিকার ব্যাপারে কথা বলতে আসেনি।\nতার মাথায় মাইশাকে নিয়ে আরও একটা চিন্তা ঘুরছে।\nগতকাল মেয়েটা এত রেগে গিয়েছিল কেন?",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3247,
                "ep_number": 10,
                "title": "অপ্রত্যাশিত ক্রোধ ও দূরত্ব",
                "slug": "nirobotar-arale-s1-ep10",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep10",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3249,
                "ep_number": 12,
                "title": "শীতের সকালে অজানা যাত্রা",
                "slug": "nirobotar-arale-s1-ep12",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}