{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১২ - শীতের সকালে অজানা যাত্রা | Nirobotar Arale Part 12",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১২ (শীতের সকালে অজানা যাত্রা)। নোয়াখালী যাওয়ার পথে রায়হানের কাঁধে মাইশার ঘুম আর আলভির কল!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১২, nirobotar arale porbo 12, nirobotar arale part 12, nirobotar arale episode 12, নোয়াখালী সফর, গাড়ির ভ্রমণ, রায়হানের কাঁধে মাথা, মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3249-3d7c95.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "শীতের সকালে অজানা যাত্রা",
                    "position": 12,
                    "description": "নোয়াখালী যাওয়ার পথে গাড়ির পেছনের সিটে রায়হানের অপ্রত্যাশিত আগমন পুরো পরিবেশকে চঞ্চল করে তোলে। শীতের ভোরে গানের মৃদু ছন্দে রায়হানের কাঁধে হেলে পড়ে মাইশার ঘুমন্ত মাথা। কিন্তু পথিমধ্যে আলভির একটি সাধারণ ভিডিও কল কেন রায়হানের ঠোঁটের হাসি মুছে দিয়ে জাগিয়ে তোলে এক তীব্র নীরবতা?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT8M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1174,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3249-3d7c95.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "শীতের সকালে অজানা যাত্রা",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3249,
        "ep_number": 12,
        "title": "শীতের সকালে অজানা যাত্রা",
        "slug": "nirobotar-arale-s1-ep12",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12",
        "reading_time": 8,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3249-3d7c95.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1174,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১২ - শীতের সকালে অজানা যাত্রা | Nirobotar Arale Part 12",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১২ (শীতের সকালে অজানা যাত্রা)। নোয়াখালী যাওয়ার পথে রায়হানের কাঁধে মাইশার ঘুম আর আলভির কল!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১২, nirobotar arale porbo 12, nirobotar arale part 12, nirobotar arale episode 12, নোয়াখালী সফর, গাড়ির ভ্রমণ, রায়হানের কাঁধে মাথা, মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "ডিসেম্বরের ছুটিতে কয়েকদিন বাসায় বসে থাকতে থাকতে মাইশার জীবনটা একেবারে পানসে হয়ে গিয়েছিল।\nসকালবেলা ঘুম থেকে ওঠা, কিছুক্ষণ ফোন দেখা, একটু ঘোরাঘুরি, আবার বিছানায় শুয়ে থাকা—এই একই রুটিন।\nএকদিন দুপুরে লামিয়া এসে বলল,\n\"মাইশু, নোয়াখালী যাবি?\"\nমাইশা বিছানা থেকে উঠে বসল।\n\"কবে?\"\n\"কাল ভোরে।\"\n\"আমি যাব।\"\nলামিয়া হেসে বলল,\n\"এত তাড়াতাড়ি রাজি?\"\n\"বাসায় বসে থেকে কী করব?\"\nমোমোকেও খবর দেওয়া হলো। মোমো শুনেই রাজি।\nওদের পরিকল্পনা হলো—ভোরে বের হবে। নোয়াখালীতে গিয়ে প্রথমে নতুন বাড়িতে থাকবে। দুই দিন পর নানুর বাড়িতে যাবে।\nমাইশার বাবা কাজের কারণে চট্টগ্রাম যাবে বলে মেয়েকে লামিয়ার সঙ্গে যেতে অনুমতি দিলেন।\nসবকিছু ঠিকঠাক হয়ে গেল।\nশুধু একটা ব্যাপার ইচ্ছে করেই কাউকে বলা হলো না।\nরায়হানকে।\nমাইশা নিজেই বলেছিল,\n\"ওনাকে কিছু বলবি না।\"\nমোমো হেসে বলেছিল,\n\"কেন?\"\n\"সারপ্রাইজ দেব।\"\nভোর\nভোরের ঠান্ডা বাতাসে চারপাশ তখনও ঘুমিয়ে।\nগাড়ি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে।\nলামিয়া আগে থেকেই তৈরি।\nমোমোও এসে গেছে।\nমাইশা তখনও পুরোপুরি ঘুমের মধ্যে।\nকালো একটা হুডি পরে, মাথার হুডটা অর্ধেক মাথায় তুলে, চোখেমুখে ঘুমের ছাপ নিয়ে সে গাড়ির পেছনের সিটে বসে পড়ল।\nমোমো তাকে দেখে হেসে বলল,\n\"তুই কি মানুষ, নাকি ঘুমন্ত ভূত?\"\nমাইশা চোখ না খুলেই বলল,\n\"চুপ কর।\"\nতারপর আবার মাথা সিটে ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলল।\nলামিয়া সামনে বসে ড্রাইভারের সঙ্গে কথা বলছিল।\nমোমো পেছনের সিটের বাম পাশে বসেছিল।\nমাইশা তখন মাঝখানে।\nগাড়ির অন্য পাশটা খালি।\nঠিক তখনই বাইরে আরেকটা গাড়ির শব্দ হলো।\nকিছুক্ষণ পর দরজা খুলে রায়হান এসে দাঁড়াল।\nসে জানতই না মাইশা নোয়াখালী যাচ্ছে।\nমোমো তাকে দেখে মুখ চেপে হাসল।\nরায়হান গাড়ির কাছে এসে বলল,\n\"কোথায় যাচ্ছিস তোরা?\"\nমোমো হেসে বলল,\n\"নোয়াখালী।\"\nরায়হান অবাক।\n\"নোয়াখালী?\"\n\"হ্যাঁ।\"\nরায়হান ভ্রু কুঁচকে বলল,\n\"আমারে না বলে বেরিয়ে নোয়াখালী যাবি?\"\nতারপর হঠাৎ পেছনের সিটের দিকে তাকাল।\nকালো হুডি পরা একটা মেয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে।\nরায়হান কয়েক সেকেন্ড চুপ করে রইল।\nতারপর চিনতে পারল।\nমাইশা।\nঘুমন্ত অবস্থায়ও মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছিল।\nচোখ বন্ধ, চুলগুলো এলোমেলো, কালো হুডির ভেতর মুখটা আরও শান্ত লাগছে।\nরায়হানের মুখে অজান্তেই একটা হাসি চলে এল।\nমনে হলো—\nএই মেয়েটার প্রেমে সে হয়তো অনেক আগেই পড়ে গেছে। শুধু মাইশাই সেটা জানে না।\nরায়হান নিচু গলায় বলল,\n\"তুই তো আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিলি।\"\nমাইশা অবশ্য কিছুই শুনল না।\nসে তখনও ঘুমাচ্ছে।\nলামিয়া পেছন ফিরে বলল,\n\"সামনে আসো।\"\nরায়হান সামনে বসতে যাচ্ছিল।\nকিন্তু লামিয়া হঠাৎ বলল,\n\"না না, সামনে আমি বসব। তুমি পেছনে যাও।\"\nরায়হান হেসে বলল,\n\"আচ্ছা।\"\nলামিয়া সামনের সিটে বসে পড়ল।\nরায়হান পেছনের দরজা খুলে উঠতেই মাইশা একটু নড়ল।\nকিন্তু ঘুম ভাঙল না।\nরায়হান পেছনের ডান পাশে বসে পড়ল।\nএখন পেছনের সিটে—\nমোমো — মাইশা — রায়হান।\nমোমো বাম পাশে।\nমাইশা মাঝখানে।\nরায়হান ডান পাশে।\nমোমো চারদিকে তাকিয়ে হেসে বলল,\n\"লামিয়া, আল্লাহ তোর বিচার করবে!\"\nলামিয়া সামনে থেকে বলল,\n\"কেন?\"\n\"এই দুইজনের মাঝখানে আমাকে বসাইছিস কেন?\"\nরায়হান হেসে ফেলল।\nমোমোও হাসতে হাসতে বলল,\n\"আমি তো কিছুই করিনি!\"\nলামিয়া বলল,\n\"তুই মাঝখানেই থাক।\"\nমোমো মাথা নেড়ে বলল,\n\"আচ্ছা, ঠিক আছে।\"\nগাড়ি চলতে শুরু করল।\nভোরের রাস্তা তখনও বেশ ফাঁকা।\nমাইশা ধীরে ধীরে ঘুম থেকে উঠছিল।\nকিছুক্ষণ পর সে চোখ মেলে সামনে তাকাল।\nতারপর ডান দিকে তাকাতেই—\nরায়হান।\nমাইশা পুরো জমে গেল।\nকয়েক সেকেন্ড সে শুধু তাকিয়ে রইল।\n\"আপনি এখানে?!\"\nরায়হান হেসে বলল,\n\"হ্যাঁ।\"\n\"আপনি এখানে কী করেন?\"\n\"নোয়াখালী যাচ্ছি।\"\n\"কিন্তু...\"\nমাইশা লামিয়ার দিকে তাকাল।\n\"তুমি ওনাকে বলছ?\"\nলামিয়া হেসে বলল,\n\"আমি না।\"\nমোমো বলল,\n\"সারপ্রাইজ!\"\nমাইশা আবার রায়হানের দিকে তাকাল।\nরায়হান মুচকি হেসে বলল,\n\"আমারে না বলে নোয়াখালী চলে যাচ্ছিলে?\"\nমাইশা মুখ বাঁকিয়ে বলল,\n\"আপনাকে বলতেই হবে নাকি?\"\n\"না। তবে বললে ভালো লাগত।\"\n\"সারপ্রাইজ দিতে চেয়েছিলাম।\"\nরায়হানের মুখের হাসিটা আরও গভীর হলো।\n\"সারপ্রাইজটা খারাপ হয়নি।\"\nমাইশা চোখ ঘুরিয়ে সামনে তাকাল।\n\"বেশি খুশি হওয়ার কিছু নাই।\"\n\"আমি তো খুশি।\"\n\"কেন?\"\nরায়হান শান্তভাবে বলল,\n\"কারণ তুমি এখানে।\"\nমাইশা আর কিছু বলল না।\nমোমো চুপচাপ দুজনের কথা শুনে হাসছিল।\nকিছুক্ষণ পর গাড়ির ভেতর নরম সুরে “I Was Never There” বাজতে শুরু করল।\nমাইশা গানটা মন দিয়ে শুনতে লাগল।\nতার চোখে তখনও একটু ঘুম।\nগাড়ির দুলুনি, শীতের সকাল আর গানের ধীর সুর—সব মিলিয়ে আবার তার চোখ ভারী হয়ে এল।\nরায়হান পাশে বসে চুপচাপ ছিল।\nকিছুক্ষণ পর মোমোও ঘুমিয়ে পড়ল।\nলামিয়া সামনে।\nড্রাইভার গাড়ি চালাচ্ছে।\nআর পেছনে ধীরে ধীরে আবার নীরবতা নেমে এল।\nমাইশার মাথা একবার সামনে ঝুঁকল।\nআবার সোজা হলো।\nতারপর ধীরে ধীরে ডান দিকে হেলে গেল।\nরায়হান বুঝতে পারছিল কী হতে যাচ্ছে।\nকিন্তু সে নড়ল না।\nএকসময় মাইশার মাথা এসে থামল—\nরায়হানের কাঁধে।\nরায়হান কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইল।\nতারপর মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল।\nতার প্রিয় মানুষটা আজ তার পাশেই।\nতার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে।\nসে মনে মনে বলল,\n\"আজকে তোকে একটুও বিরক্ত করব না। ঘুমা।\"\nরায়হান নিজের অবস্থানও বদলাল না।\nযাতে মাইশার ঘুম না ভাঙে।\nগাড়ির ভেতর সবাই চুপ।\nশুধু গানটা আস্তে বাজছে।\nকিছুক্ষণ পর মাইশার ফোনে একটা নোটিফিকেশন এল।\nঘুমের মধ্যেই সে একটু নড়ল।\nরায়হান তার ফোনের দিকে তাকাল না।\nমাইশা ধীরে ধীরে ফোনটা হাতে নিল।\nস্ক্রিন জ্বলে উঠতেই তার চোখে পড়ল—\nআলভি।\nতার বেস্ট ফ্রেন্ড।\nআর তার সঙ্গে একটা ছোট্ট মেয়ের ছবি।\nআলভির ছোট বোন।\nমাইশা মেসেজ খুলল।\nআলভি লিখেছে,\n\"কোথায় আছিস?\"\nমাইশা উত্তর দিল।\nকথা শুরু হলো।\nএকটু পর ভিডিও কলও এল।\nমাইশা খুব আস্তে কথা বলছিল, যাতে বাকিদের ঘুম না ভাঙে।\nআলভির ছোট বোন ভিডিও কলে চিৎকার করে বলছিল,\n\"মাইশা আপু!\"\nমাইশা হেসে ফেলল।\n\"আরে আস্তে!\"\nমেয়েটা আবার চিৎকার করে বলল,\n\"আপু!\"\nমাইশা ওর সঙ্গে কথা বলতে লাগল।\nরায়হান কিছু বলল না।\nকিন্তু তার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল।\nসে চুপচাপ সামনে তাকিয়ে রইল।\nকিছুক্ষণ পর মাইশা ফোন রেখে দেখল রায়হান অস্বাভাবিকভাবে চুপ।\nসে আস্তে বলল,\n\"আপনার কী হয়েছে?\"\nরায়হান মাথা নাড়ল।\n\"কিছু না।\"\n\"না, কিছু একটা হয়েছে।\"\n\"বললাম তো কিছু না।\"\nমাইশা একটু তাকিয়ে থেকে বলল,\n\"আপনি মন খারাপ করেছেন?\"\nরায়হান হেসে বলল,\n\"না।\"\nমাইশা বুঝতে পারছিল না।\nতারপর রায়হান হঠাৎ বলল,\n\"আলভিও কি চট্টগ্রামে থাকে?\"\nমাইশা একটু অবাক হয়ে তাকাল।\n\"হ্যাঁ।\"\n\"ওহ।\"\nআর কিছু বলল না রায়হান।\nমাইশা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল—\nকিছু একটা হয়েছে।\nকিন্তু রায়হান সেটা বলছে না।\nসে আর জোর করল না।\nশুধু আবার মাথাটা সিটে ঠেকিয়ে বসে রইল।\nরায়হানও জানালার বাইরে তাকিয়ে রইল।\nতার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি।\nসে জানে, মাইশার জীবনে তার জায়গাটা এখনও স্পষ্ট নয়।\nকিন্তু আজ অন্তত কয়েক ঘণ্টার জন্য—\nমাইশা তার পাশে।\nএটুকুই যেন তার কাছে যথেষ্ট।\nঘণ্টার পর ঘণ্টা পথ পেরিয়ে অবশেষে নোয়াখালীর পরিচিত রাস্তা চোখে পড়ল।\nমাইশার ঘুম তখন পুরোপুরি কেটে গেছে।\nগাড়ি যখন তাদের নতুন বাড়ির সামনে এসে থামল, মাইশা জানালার দিকে তাকিয়ে হেসে উঠল।\n\"এসে গেছি!\"\nলামিয়াও নেমে পড়ল।\nমোমো ব্যাগ হাতে নামল।\nমাইশা গাড়ি থেকে নেমে চারপাশের দিকে তাকাল।\nপরিচিত বাড়ি।\nপরিচিত উঠান।\nপরিচিত মানুষগুলোর কণ্ঠ।\nকয়েক মুহূর্তের মধ্যেই বাড়ির সবাই তাদের ঘিরে ফেলল।\nকে এসেছে, কেমন আছে, ঢাকা থেকে কবে বেরিয়েছে—সব নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেল।\nমাইশা একে একে সবার সঙ্গে দেখা করল।\nদুই দিন তারা এখানেই থাকবে।\nতারপর যাবে নানুর বাড়িতে।\nরায়হানও তাদের নামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল।\nতারপর বলল,\n\"তোমরা ঠিকমতো থেকো।\"\nমাইশা বলল,\n\"আপনি?\"\n\"আমি আমাদের বাসায় যাচ্ছি।\"\nমাইশা মাথা নাড়ল।\n\"আচ্ছা।\"\nরায়হান গাড়িতে উঠতে উঠতে একবার পেছনে তাকাল।\nমাইশা তখন বাড়ির সবার মাঝে দাঁড়িয়ে।\nচোখে সেই পরিচিত উজ্জ্বলতা।\nরায়হান মৃদু হেসে গাড়িতে উঠে গেল।\nকিন্তু গাড়ি চলে যাওয়ার পরও তার মাথায় একটা দৃশ্যই ঘুরছিল—\nকালো হুডি পরা ঘুমন্ত মাইশা, যে তাকে না জানিয়েই নোয়াখালী এসে তাকে সারপ্রাইজ দিয়েছিল।\nআর মাইশা?\nসে তখনও জানত না—\nএই নোয়াখালী সফরটা শুধু কয়েক দিনের বেড়ানো হয়ে থাকবে না।\nকারণ এই বাড়ির দেয়ালের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু গল্প,\nযেগুলো একদিন তার নিজের জীবনকে বদলে দেবে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3248,
                "ep_number": 11,
                "title": "ক্লাসরুমের বাইরে নীরব সুরক্ষা",
                "slug": "nirobotar-arale-s1-ep11",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep11",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3250,
                "ep_number": 13,
                "title": "মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি",
                "slug": "nirobotar-arale-s1-ep13",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}