{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১৩ - মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি | Nirobotar Arale Part 13",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৩ (মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি)। মাইশার এনগেজমেন্টের মিথ্যা খবরে রায়হানের প্রেমের অকপট স্বীকারোক্তি!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৩, nirobotar arale porbo 13, nirobotar arale part 13, nirobotar arale episode 13, রায়হানের স্বীকারোক্তি, ভুয়া এনগেজমেন্ট, মোমো লামিয়া, মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3250-a45826.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি",
                    "position": 13,
                    "description": "মাইশার মিথ্যা এনগেজমেন্টের সাজানো নাটক মুহূর্তে ওলটপালট করে দেয় রায়হানের মানসিক ভারসাম্য। অন্য কারও সাথে মাইশার সম্পর্কের ভীতিতে এতদিন মনের গভীরে চেপে রাখা সেই চরম সত্যিটি শেষমেশ প্রকাশ করতে বাধ্য হয় রায়হান। মোমো আর লামিয়ার চাতুরির কাছে কি ধরা পড়ে গেল তার অতল ভালোবাসা?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT10M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1600,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3250-a45826.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3250,
        "ep_number": 13,
        "title": "মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি",
        "slug": "nirobotar-arale-s1-ep13",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13",
        "reading_time": 10,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3250-a45826.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1600,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১৩ - মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি | Nirobotar Arale Part 13",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৩ (মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি)। মাইশার এনগেজমেন্টের মিথ্যা খবরে রায়হানের প্রেমের অকপট স্বীকারোক্তি!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৩, nirobotar arale porbo 13, nirobotar arale part 13, nirobotar arale episode 13, রায়হানের স্বীকারোক্তি, ভুয়া এনগেজমেন্ট, মোমো লামিয়া, মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "নোয়াখালীর নতুন বাড়িটায় দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল বেশ শান্তভাবেই।\nসকালের রোদটা উঠানের একপাশে এসে পড়েছে। নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে আলো মাটিতে ছায়ার নকশা তৈরি করেছে। বাড়ির ভেতর থেকে রান্নার গন্ধ আসছে, দূরে কোথাও একটা মুরগি ডাকছে, আর উঠানের এক কোণে ছোটরা নিজেদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া করছে।\nঢাকার ব্যস্ত সকাল থেকে এই সকালটা একেবারেই আলাদা।\nমাইশু বারান্দার রেলিংয়ে কনুই রেখে দাঁড়িয়ে ছিল।\nচুলগুলো ঘুম থেকে ওঠার পর ঠিকমতো আঁচড়ানো হয়নি। কয়েকটা চুল মুখের সামনে এসে পড়েছে। হাতে ফোন, কিন্তু সে ফোনের দিকে তাকাচ্ছিল না।\nতার চোখ ছিল উঠানের দিকে।\nমনে হচ্ছিল, এতদিন পর নিজের পরিবারের এই বাড়িতে এসে সে যেন একটু অন্যরকম হয়ে গেছে।\nপেছন থেকে মোমোর গলা শোনা গেল,\n\"এই যে, এত সকালে কী নিয়ে এত চিন্তা করছিস?\"\nমাইশু ঘুরে তাকাল।\n\"চিন্তা করছি না।\"\nমোমো পাশে এসে দাঁড়াল।\n\"তাহলে?\"\n\"কিছু না।\"\n\"তোর 'কিছু না' কথাটা আমি বিশ্বাস করি না।\"\nমাইশু মুচকি হেসে বলল,\n\"তুই বেশি বুঝিস।\"\nঠিক তখন লামিয়া দুই কাপ চা হাতে নিয়ে বারান্দায় উঠল।\n\"নে, তোদের চা।\"\nমাইশু কাপটা নিয়ে বলল,\n\"থ্যাংকস।\"\nলামিয়া মোমোর পাশে এসে দাঁড়াল।\nদুজনের চোখাচোখি হলো।\nমাত্র এক সেকেন্ড।\nকিন্তু মাইশুর চোখ এড়াল না।\nসে ভুরু কুঁচকে বলল,\n\"তোরা দুজন কী করছিস?\"\nমোমো অবাক হওয়ার অভিনয় করে বলল,\n\"কী করছি?\"\n\"এভাবে তাকাচ্ছিস কেন?\"\nলামিয়া হেসে বলল,\n\"এমনিই তো।\"\nমাইশু সন্দেহের চোখে দুজনের দিকে তাকাল।\n\"তোদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে।\"\nমোমো সঙ্গে সঙ্গে বলল,\n\"না।\"\nলামিয়াও বলল,\n\"একদম না।\"\nমাইশু চায়ের কাপে চুমুক দিয়ে শান্ত গলায় বলল,\n\"ঠিক আছে।\"\nমোমো হেসে বলল,\n\"এত সহজে বিশ্বাস করলি?\"\nমাইশু বলল,\n\"না। মনে রাখলাম।\"\nদুজনেই হেসে ফেলল।\nকিন্তু মাইশু তখনও জানত না, তার এই দুই বান্ধবীর মাথায় এরই মধ্যে একটা পরিকল্পনা ঘুরছে।\nআর সেই পরিকল্পনার প্রধান শিকার হবে একজন—\nরায়হান ব্যাপারী।\nদুপুরের পর\nদুপুরের খাবার শেষ হওয়ার পর বাড়ির সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গেল।\nকেউ ঘুমাতে গেল।\nকেউ উঠানে বসে গল্প করতে লাগল।\nমাইশু নিজের ঘরে এসে বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল।\nহঠাৎ মোমো দরজা খুলে ঢুকল।\n\"মাইশা!\"\n\"হুম?\"\n\"আজকে আমরা শাড়ি পরব।\"\nমাইশু ফোন থেকে চোখ তুলল।\n\"তোমরা পরো।\"\n\"না, তুইও পরবি।\"\n\"আমি কেন?\"\nলামিয়াও এবার ঘরে ঢুকল।\n\"কারণ আজকে আমরা তিনজন একসঙ্গে ছবি তুলব।\"\nমাইশু বিরক্ত মুখে বলল,\n\"আমার ছবি তুলতে ভালো লাগে না।\"\nমোমো বলল,\n\"মিথ্যা কথা।\"\n\"কীভাবে?\"\n\"তোর গ্যালারিতে তোর নিজের ছবিই সবচেয়ে বেশি।\"\nমাইশু একটু থেমে বলল,\n\"সেটা আলাদা বিষয়।\"\nলামিয়া হাসতে হাসতে বলল,\n\"চল, বেশি কথা না। শাড়ি পর।\"\n\"না।\"\n\"প্লিজ।\"\n\"না।\"\n\"মাইশু...\"\n\"উফফ, আচ্ছা!\"\nমোমো সঙ্গে সঙ্গে বিজয়ের হাসি দিল।\n\"এই তো আমার মাইশা!\"\nমাইশু আঙুল তুলে বলল,\n\"কিন্তু বেশি সাজাবি না।\"\n\"একদম না।\"\n\"মেকআপও বেশি না।\"\n\"না।\"\n\"চুলও বেশি কিছু করবি না।\"\n\"না।\"\nমাইশু সন্দেহের চোখে তাকাল।\n\"তোরা আজকে এত ভালো কেন?\"\nমোমো মুখ লুকিয়ে হাসল।\n\"আমরা সবসময়ই ভালো।\"\nলামিয়া বলল,\n\"হ্যাঁ, আমরা খুব ভালো মেয়ে।\"\nমাইশু জানত না—\nএই 'ভালো মেয়ে' দুজনই আজকে সবচেয়ে বড় ফাজলামিটা করতে যাচ্ছে।\nপ্রায় এক ঘণ্টা পর মাইশু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে রইল।\nহালকা রঙের একটা শাড়ি।\nচুল খোলা, সামনে কয়েকটা নরম করে নামানো।\nচোখে হালকা কাজল।\nখুব সামান্য মেকআপ।\nঠোঁটে ন্যাচারাল শেড।\nকানে ছোট দুল।\nব্যস।\nবিয়ের কনের মতো কিছুই নয়।\nবরং এমন একটা সাজ, যেটা দেখে যে কেউ বলবে—\n\"আজকে মেয়েটা একটু বেশি সুন্দর করে সেজেছে।\"\nমাইশু আয়নার দিকে তাকিয়ে বলল,\n\"হুম... ভালোই তো।\"\nমোমো পেছন থেকে বলল,\n\"শুধু ভালো?\"\n\"হ্যাঁ।\"\nলামিয়া বলল,\n\"তুই নিজেকে কখনো সুন্দর বলিস না কেন?\"\nমাইশু হাসল।\n\"কারণ বেশি বললে তোরা বলবি আমার attitude বেড়ে গেছে।\"\nমোমো বলল,\n\"ওটা তো এমনিতেই আছে।\"\nমাইশু সঙ্গে সঙ্গে বালিশ তুলে মোমোর দিকে ছুড়ে মারল।\n\"চুপ!\"\nতিনজনের হাসিতে ঘরটা ভরে গেল।\nঅন্যদিকে...\nরায়হান তখন নিজের বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।\nনোয়াখালীতে আসার পর আজকে তারও বেশ কিছু আত্মীয়ের সঙ্গে দেখা করার কথা ছিল।\nগাড়িতে ওঠার আগে ফোনটা হাতে নিয়ে সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nমাইশার সঙ্গে তার শেষ কথোপকথনটা এখনো ওপেন ছিল।\nসে একটা মেসেজ লিখল—\n\"কী করছ?\"\nকিছুক্ষণ পর reply এল।\n\"কিছু না।\"\nরায়হান মুচকি হাসল।\n\"খেয়েছ?\"\nমাইশা reply দিল,\n\"হ্যাঁ। আপনি?\"\n\"আমিও।\"\nতারপর আর কোনো message এল না।\nরায়হান ফোনটা পকেটে রাখল।\nকিন্তু তার মুখের হাসিটা রয়ে গেল।\nসে জানত না, কয়েক ঘণ্টা পর এই হাসিটা কেড়ে নেওয়ার জন্য মোমো আর লামিয়া প্রস্তুত হয়ে বসে আছে।\nবিকেলের দিকে রায়হান নতুন বাড়ির দিকে এল।\nগাড়ি থেকে নামতেই মোমো তাকে দেখতে পেল।\nতার চোখ চকচক করে উঠল।\nলামিয়াকে আস্তে করে বলল,\n\"শিকার এসেছে।\"\nলামিয়া হাসি চাপল।\n\"আজকে ভাইয়ার অবস্থা খারাপ করব।\"\nদুজনেই রায়হানের দিকে এগিয়ে গেল।\nরায়হান বলল,\n\"কী ব্যাপার? তোমরা দুজন এভাবে আসছ কেন?\"\nমোমো একটু গম্ভীর হয়ে বলল,\n\"রায়হান ভাই, একটা কথা আছে।\"\nরায়হান সঙ্গে সঙ্গে সিরিয়াস হয়ে গেল।\n\"কী হয়েছে?\"\nলামিয়া চারপাশে তাকিয়ে বলল,\n\"এখানে না। একটু সাইডে আসেন।\"\nরায়হান তাদের সঙ্গে বাড়ির একপাশে গেল।\n\"এবার বলো।\"\nমোমো একটা দীর্ঘশ্বাস ফেলল।\n\"একটা খবর আছে।\"\n\"কী খবর?\"\nলামিয়া বলল,\n\"মাইশাকে নিয়ে।\"\nরায়হানের মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল।\n\"মাইশার কী হয়েছে?\"\nমোমো একটু থেমে বলল,\n\"ওর নাকি একটা ছেলের সঙ্গে engagement হয়ে গেছে।\"\nরায়হান স্থির হয়ে গেল।\nএক মুহূর্ত।\nদুই মুহূর্ত।\nতারপর সে খুব ধীরে বলল,\n\"কী?\"\nমোমো গম্ভীর থাকার চেষ্টা করে বলল,\n\"হ্যাঁ।\"\n\"কে বলেছে?\"\nলামিয়া বলল,\n\"ওর বাবা নাকি ঠিক করেছেন।\"\nরায়হান কিছুক্ষণ চুপ করে রইল।\nতার চোখের সামনে হঠাৎ মাইশার মুখটা ভেসে উঠল।\nতার হাসি।\nতার রাগ।\nতার অদ্ভুত কথা বলার ধরন।\nতার \"রায়হান ভাই\" বলা।\nতারপর সে নিজের অজান্তেই বলে ফেলল,\n\"কিন্তু... আমাকে তো কিছু বলেনি।\"\nমোমো মুখ ঘুরিয়ে হাসি লুকাল।\nলামিয়া ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল।\nরায়হান নিজেকে সামলে নিয়ে বলল,\n\"আচ্ছা...\"\nমোমো বলল,\n\"আপনি ঠিক আছেন?\"\n\"হ্যাঁ।\"\n\"সত্যি?\"\n\"হ্যাঁ।\"\nরায়হান মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও তার চোখে সেটা একেবারেই ছিল না।\nঠিক তখনই দূর থেকে মাইশাকে দেখা গেল।\nমোমো বলল,\n\"ওই যে আসছে।\"\nরায়হান অনিচ্ছা সত্ত্বেও তাকাল।\nআর তারপর কয়েক সেকেন্ডের জন্য সে কিছুই বলতে পারল না।\nমাইশা ধীরে ধীরে হাঁটছে।\nহালকা শাড়ি।\nখোলা চুল।\nচোখে হালকা কাজল।\nমুখে স্বাভাবিক হাসি।\nকোনো বাড়তি সাজ নেই।\nতবুও রায়হানের চোখ আটকে গেল।\nসে মনে মনে শুধু বলল,\n\"এই মেয়েটা এত সুন্দর কেন?\"\nমোমো তার মুখের expression দেখে লামিয়ার কানে ফিসফিস করে বলল,\n\"শেষ।\"\nলামিয়া হাসি চাপল।\nমাইশা কাছে এসে বলল,\n\"আপনারা এখানে কী করছেন?\"\nরায়হান দ্রুত নিজের expression স্বাভাবিক করে বলল,\n\"কিছু না।\"\nমাইশা তার দিকে তাকাল।\n\"আপনার মুখ এমন কেন?\"\n\"কেমন?\"\n\"জানি না।\"\nরায়হান হালকা হাসল।\n\"কিছু হয়নি।\"\nমাইশু বলল,\n\"হুম।\"\nতারপর মোমোর দিকে তাকিয়ে বলল,\n\"চল, ছবি তুলব।\"\nমোমো বলল,\n\"হ্যাঁ, চল।\"\nমাইশু চলে গেল।\nরায়হান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।\nতার মাথায় তখনো একটা কথাই ঘুরছে—\n\"ওর engagement হয়ে গেছে?\"\nমোমো আর লামিয়ার দ্বিতীয় ধাপ\nমাইশু অন্যদিকে চলে যেতেই মোমো আবার রায়হানের কাছে এল।\n\"রায়হান ভাই?\"\n\"হুম?\"\n\"একটা কথা জিজ্ঞেস করি?\"\n\"করো।\"\nলামিয়াও এসে পাশে দাঁড়াল।\nমোমো সরাসরি বলল,\n\"আপনি মাইশাকে like করেন?\"\nরায়হান একদম স্বাভাবিক থাকার চেষ্টা করল।\n\"আরে না!\"\nমোমো ভুরু তুলল।\n\"সত্যি করে বলেন।\"\n\"সত্যিই তো বললাম।\"\n\"তাহলে ঠিক আছে।\"\nরায়হান বলল,\n\"কী ঠিক আছে?\"\nমোমো ফোন বের করল।\n\"আমি আমার boyfriend আয়াতের best friend-এর সঙ্গে মাইশার relationship করিয়ে দেব।\"\nরায়হানের মুখের expression মুহূর্তেই বদলে গেল।\n\"আরে না না! সেটা করতে হবে না!\"\nলামিয়া হেসে ফেলল।\n\"কেন?\"\nরায়হান থেমে গেল।\nমোমো এবার বলল,\n\"আপনি তো মাইশাকে পছন্দ করেন না। তাহলে সমস্যা কী?\"\nরায়হান কিছু বলল না।\nমোমো আবার বলল,\n\"বলুন।\"\n\"কী বলব?\"\n\"সত্যি কথা।\"\nরায়হান কয়েক সেকেন্ড চুপ করে থাকল।\nতারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,\n\"আচ্ছা।\"\nমোমো আর লামিয়া একসঙ্গে তাকাল।\nরায়হান নিচু গলায় বলল,\n\"হ্যাঁ... আমি মাইশাকে পছন্দ করি।\"\nমোমো হাসল।\n\"শুধু পছন্দ?\"\nরায়হান এবার চোখ তুলে মাইশার দিকে তাকাল।\nদূরে মাইশা তখন হাসতে হাসতে কারও সঙ্গে কথা বলছে।\nরায়হানের গলায় এবার আর কোনো দ্বিধা ছিল না।\n\"না।\"\nএকটু থেমে সে বলল,\n\"আমি মাইশাকে ভালোবাসি।\"\nমোমো আর লামিয়া দুজনেই কয়েক সেকেন্ড চুপ।\nতারপর মোমো মুখ চেপে বলল,\n\"আহা! অবশেষে!\"\nরায়হান বিরক্ত হয়ে বলল,\n\"এত খুশি হওয়ার কী আছে?\"\nলামিয়া হেসে বলল,\n\"কারণ এতদিন ধরে আপনি না না করছিলেন!\"\nরায়হান বলল,\n\"আমি কখন না করেছি?\"\nমোমো বলল,\n\"এই তো একটু আগেই!\"\nরায়হান মাথা নাড়ল।\n\"তোমরা অনেক কথা বলো।\"\nমোমো আবার জিজ্ঞেস করল,\n\"মাইশাকে জানাব?\"\nরায়হান সঙ্গে সঙ্গে বলল,\n\"না।\"\n\"কেন?\"\n\"এখন না।\"\nলামিয়া বলল,\n\"কেন?\"\nরায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল,\n\"ওকে আমি নিজের মতো করে বুঝতে চাই। ওকে চাপ দিতে চাই না।\"\nমোমো মুচকি হেসে বলল,\n\"আর engagement-এর কথাটা?\"\nরায়হান এবার বিরক্ত হয়ে বলল,\n\"ওটা সত্যি?\"\nমোমো আর লামিয়া একসঙ্গে হেসে ফেলল।\nরায়হান বুঝে গেল।\n\"তোমরা মিথ্যা বলেছ!\"\nমোমো হাসতে হাসতে বলল,\n\"একটু ফাজলামি করেছি!\"\nরায়হান কপালে হাত দিল।\n\"আল্লাহ!\"\nলামিয়া বলল,\n\"আপনার মুখটা দেখার মতো হয়েছিল!\"\nরায়হান বিরক্ত হওয়ার ভান করে বলল,\n\"তোমাদের দুজনকে আমি ছাড়ব না।\"\nমোমো বলল,\n\"কিন্তু একটা কথা সত্যি।\"\n\"কী?\"\n\"আপনি মাইশাকে সত্যিই ভালোবাসেন।\"\nরায়হান আর কিছু বলল না।\nতার চোখ আবার মাইশার দিকে চলে গেল।\nমাইশা তখনও কিছু জানে না।\nসে হাসছে।\nকথা বলছে।\nনিজের মতোই স্বাভাবিক আছে।\nরায়হান খুব আস্তে বলল,\n\"ও জানুক... তবে আমার মুখ থেকে।\"\nকিছুক্ষণ পর মাইশা আবার তাদের কাছে ফিরে এল।\n\"তোরা এতক্ষণ কোথায় ছিলি?\"\nমোমো দ্রুত বলল,\n\"কোথাও না।\"\nমাইশু রায়হানের দিকে তাকাল।\n\"আপনিও?\"\nরায়হান স্বাভাবিকভাবে বলল,\n\"আমি তো এখানেই।\"\nমাইশু সন্দেহের চোখে তাকাল।\n\"আপনাদের সবাইকে আজকে অদ্ভুত লাগছে।\"\nমোমো হেসে বলল,\n\"তুই বেশি ভাবিস।\"\nমাইশু বলল,\n\"হুম।\"\nতারপর হঠাৎ রায়হানের দিকে তাকিয়ে বলল,\n\"আমাকে কেমন লাগছে?\"\nপ্রশ্নটা শুনে রায়হান কয়েক মুহূর্ত থেমে গেল।\nমোমো আর লামিয়া একে অপরের দিকে তাকাল।\nরায়হান হালকা হাসল।\n\"ভালো।\"\nমাইশু বলল,\n\"শুধু ভালো?\"\nরায়হান চোখ সরিয়ে বলল,\n\"অনেক ভালো।\"\nমাইশু মুচকি হেসে বলল,\n\"এইবার ঠিক আছে।\"\nতারপর সে চলে গেল।\nরায়হান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল।\nমোমো পাশে দাঁড়িয়ে খুব আস্তে বলল,\n\"ভাইয়া, সাবধান। আপনার চোখ সব বলে দিচ্ছে।\"\nরায়হান হেসে বলল,\n\"ও যেন না দেখে।\"\nমোমো বলল,\n\"কতদিন লুকাবেন?\"\nরায়হান উত্তর দিল না।\nকারণ সে নিজেও জানত না—\nমাইশাকে ভালোবাসার কথা কতদিন নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে।\nআর মাইশা?\nসে তখনও একদম অজ্ঞাত।\nতার জানা ছিল না, আজকের এই সাধারণ শাড়ি পরার পেছনে শুধু মোমো আর লামিয়ার ফাজলামি ছিল না।\nআজ তার অজান্তেই—\nরায়হান ব্যাপারী প্রথমবার নিজের ভালোবাসার কথা মুখে স্বীকার করেছে।\nআর সামনে যে দিনগুলো আসছে, সেগুলো হয়তো এই সম্পর্কটাকে আরও কাছে নিয়ে যাবে...\nঅথবা এমন কিছু সত্যি সামনে আনবে,\nযার জন্য এই হাসিগুলো একদিন খুব দূরের স্মৃতি হয়ে যাবে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3249,
                "ep_number": 12,
                "title": "শীতের সকালে অজানা যাত্রা",
                "slug": "nirobotar-arale-s1-ep12",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep12",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3251,
                "ep_number": 14,
                "title": "পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি",
                "slug": "nirobotar-arale-s1-ep14",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}