{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১৪ - পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি | Nirobotar Arale Part 14",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৪ (পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি)। নোয়াখালীর উঠানে যুগল ছবি তোলা আর রায়হানের পুরো নাম জানার মুহূর্ত।",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৪, nirobotar arale porbo 14, nirobotar arale part 14, nirobotar arale episode 14, আমির ইসলাম রায়হান, নোয়াখালী বাড়ি, মাইশা রায়হান",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3251-5ad17d.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি",
                    "position": 14,
                    "description": "উঠানের নরম আলোয় রায়হানের অনুরোধে তোলা তিনটি বিশেষ ছবি হয়ে ওঠে এক অনন্য স্মৃতিচিহ্ন। ইনস্টাগ্রামের পাতায় ভেসে ওঠা যুগল ছবি যখন মাইশার হৃদয়ে দোলা দেয়, তখন বারান্দায় দাঁড়িয়ে প্রথমবার জানা যায় তার পুরো নাম—‘আমির ইসলাম রায়হান’। এই নামের আড়ালে আর কী লুকানো রয়েছে?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT5M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 732,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3251-5ad17d.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3251,
        "ep_number": 14,
        "title": "পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি",
        "slug": "nirobotar-arale-s1-ep14",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14",
        "reading_time": 5,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3251-5ad17d.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 732,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১৪ - পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি | Nirobotar Arale Part 14",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৪ (পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি)। নোয়াখালীর উঠানে যুগল ছবি তোলা আর রায়হানের পুরো নাম জানার মুহূর্ত।",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৪, nirobotar arale porbo 14, nirobotar arale part 14, nirobotar arale episode 14, আমির ইসলাম রায়হান, নোয়াখালী বাড়ি, মাইশা রায়হান",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "বিকেলের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছিল।\nনোয়াখালীর বাড়ির বিশাল উঠানটায় সবাই যার যার মতো ব্যস্ত। কেউ গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার ছোটদের নিয়ে হাসাহাসি করছে।\nমাইশু তখন বারান্দার একপাশে দাঁড়িয়ে নিজের শাড়িটা ঠিক করছিল।\nমোমো ফোন হাতে নিয়ে একের পর এক ছবি তুলছে।\n\"এইদিকে তাকাস!\"\n\"দাঁড়া, চুলটা ঠিক করি।\"\n\"মাইশা, একটু হাস!\"\nমাইশু বিরক্ত হয়ে বলল,\n\"আর কত ছবি তুলবি?\"\nমোমো বলল,\n\"যতক্ষণ না একটা perfect ছবি পাই।\"\nলামিয়া পাশ থেকে বলল,\n\"তুই এমন ভাব করছিস যেন ছবি তুললে তোর জরিমানা দিতে হবে।\"\nমাইশু হেসে ফেলল।\n\"তোরা দুইজন পাগল।\"\nঠিক তখনই পেছন থেকে রায়হানের গলা এল—\n\"একটা ছবি আমিও তুলতে পারি?\"\nমাইশু ঘুরে তাকাল।\nরায়হান দাঁড়িয়ে আছে।\nকয়েক সেকেন্ডের জন্য দুজনের চোখাচোখি হলো।\nমাইশু একটু অপ্রস্তুত হয়ে গেল।\n\"আপনি?\"\nরায়হান হালকা হেসে বলল,\n\"হ্যাঁ, আমি।\"\nমোমো সঙ্গে সঙ্গে লামিয়ার দিকে তাকাল।\nলামিয়া ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করল।\nরায়হান মাইশার দিকে তাকিয়ে বলল,\n\"আমার সাথে একটা ছবি তুলবে?\"\nমাইশু কয়েক সেকেন্ড চুপ করে থাকল।\nতারপর একটু নিচু গলায় বলল,\n\"আচ্ছা...\"\nমোমো আর লামিয়া দুজনেই—\n\"ওওওওওওওওও! \"\nরায়হান সঙ্গে সঙ্গে ওদের দিকে তাকিয়ে চোখ বড় করে ইশারা করল—\nচুপ।\nদুজনেই মুখ চেপে হাসতে লাগল।\nমাইশুর গাল হালকা লাল হয়ে গেছে।\nসে আস্তে করে বলল,\n\"তোরা চুপ করবি?\"\nমোমো বলল,\n\"আমরা তো কিছুই বলিনি!\"\n\"এই 'ওওওও' কে বলল?\"\n\"আমরা না।\"\nলামিয়া বলল,\n\"হয়তো বাতাস বলেছে।\"\nমাইশু মাথায় হাত দিল।\n\"আল্লাহ!\"\nরায়হান হেসে ফেলল।\nতারপর একটু দূরে দাঁড়িয়ে থাকা একজন কাজিনকে বলল,\n\"ভাই, একটা ছবি তুলে দেবেন?\"\nসে ফোনটা হাতে নিল।\nরায়হান মাইশার পাশে গিয়ে দাঁড়াল।\nমাইশু একটু দূরে দাঁড়ানোর চেষ্টা করছিল।\nরায়হান আস্তে বলল,\n\"এত দূরে দাঁড়াচ্ছ কেন?\"\n\"এমনিই।\"\n\"ছবিতে দুজনকেই দেখা যাবে তো?\"\nমাইশু হালকা হেসে তার পাশে দাঁড়াল।\nক্যামেরার দিকে তাকানোর সময় মাইশু একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল।\nরায়হান সেটা দেখে মুচকি হাসল।\nClick.\nপ্রথম ছবি।\n\"আরেকটা,\" রায়হান বলল।\nClick.\nদ্বিতীয় ছবি।\nতৃতীয়বার মাইশু একটু স্বাভাবিক হয়ে হাসল।\nClick.\nতৃতীয় ছবিটা দেখে রায়হান বলল,\n\"এইটা ভালো হয়েছে।\"\nমাইশু বলল,\n\"দেখি।\"\nরায়হান ফোনটা দেখাল।\nছবিটায় দুজন পাশাপাশি দাঁড়িয়ে।\nমাইশুর মুখে নরম হাসি।\nরায়হানের চোখে সেই চেনা শান্ত expression।\nমাইশু ছবিটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর বলল,\n\"হুম... ভালোই।\"\nমোমো পেছন থেকে বলল,\n\"শুধু ভালো?\"\nরায়হান সঙ্গে সঙ্গে মোমোর দিকে তাকাল।\nমোমো আবার মুখ চেপে হাসল।\nকিছুক্ষণ পর সবাই মিলে ছবি তোলার সিদ্ধান্ত হলো।\nমোমো, লামিয়া, মাইশু আর রায়হান—চারজন একসঙ্গে দাঁড়াল।\nপ্রথম ছবিতে মোমো অদ্ভুত একটা face দিল।\nদ্বিতীয় ছবিতে লামিয়া মাইশুর কাঁধে মাথা রাখল।\nতৃতীয় ছবিতে মাইশু হেসে ফেলল কারণ রায়হান ঠিক তখনই বলেছিল,\n\"মাইশা, serious হও।\"\nমাইশু বলেছিল,\n\"আপনি আগে serious হন।\"\nআর সেই মুহূর্তটাই ক্যামেরায় ধরা পড়ে গেল।\nরায়হান ছবিগুলো পরে নিজের ফোনে নিল।\nমোমো বলল,\n\"রায়হান ভাই, story দিবেন?\"\nরায়হান বলল,\n\"দেখি।\"\nমোমো চোখ টিপে বলল,\n\"দিবেনই।\"\nরায়হান কোনো উত্তর দিল না।\nকিন্তু কিছুক্ষণ পর সে Instagram খুলল।\nপ্রথম story-তে চারজনের একটা ছবি দিল।\nকোনো caption না।\nশুধু একটা ছোট্ট white heart.\nদ্বিতীয় story-তে মাইশার সঙ্গে তোলা ছবিটা।\nতার ওপর খুব ছোট করে লিখল—\n\"A good day.\"\nতৃতীয় story-তে সবাই হাসছে এমন একটা candid ছবি।\nসঙ্গে একটা soft music।\nমাইশু তখনও জানত না, রায়হানের story-তে তার ছবি উঠে গেছে।\nকিছুক্ষণ পর\nমাইশু নিজের ফোন হাতে নিয়ে বসেছিল।\nহঠাৎ মোমো দৌড়ে এসে বলল,\n\"মাইশা!\"\n\"কী?\"\n\"তুই রায়হানের story দেখেছিস?\"\nমাইশু ভুরু কুঁচকে বলল,\n\"না। কেন?\"\nমোমো ফোনটা সামনে ধরল।\nমাইশু স্ক্রিনের দিকে তাকাল।\nতার নিজের ছবি।\nরায়হানের সঙ্গে।\nমাইশু কয়েক সেকেন্ড চুপ।\nতারপর বলল,\n\"এইটা story-তে দিল কেন?\"\nমোমো মুখ বাঁকিয়ে বলল,\n\"কেন? ছবি তো সুন্দর।\"\nলামিয়া পাশে এসে বলল,\n\"হ্যাঁ, অনেক সুন্দর।\"\nমাইশু একটু লজ্জা পেয়ে বলল,\n\"তোরা আবার শুরু করিস না।\"\nমোমো হেসে বলল,\n\"আমরা কিছু বলছি না।\"\nরাতের দিকে বাড়ির সবাই যখন ধীরে ধীরে নিজেদের ঘরে ফিরছিল, মাইশু বারান্দায় একা দাঁড়িয়ে ছিল।\nরায়হানও কিছু দূরে দাঁড়িয়ে ফোন দেখছিল।\nমাইশু হঠাৎ বলল,\n\"একটা কথা জিজ্ঞেস করি?\"\nরায়হান ফোন থেকে চোখ তুলল।\n\"হুম?\"\n\"আপনার পুরো নাম কী?\"\nরায়হান একটু অবাক হলো।\n\"হঠাৎ?\"\n\"এমনিই।\"\nরায়হান মুচকি হেসে বলল,\n\"আমির ইসলাম রায়হান।\"\nমাইশু কয়েক সেকেন্ড নামটা মনে মনে বলল।\n\"আমির ইসলাম রায়হান...\"\nরায়হান বলল,\n\"কেন?\"\nমাইশু মাথা নাড়ল।\n\"কিছু না।\"\n\"এতদিন পর পুরো নাম জানলে?\"\n\"হ্যাঁ।\"\nরায়হান হেসে বলল,\n\"তাহলে এখন থেকে কী বলে ডাকবে?\"\nমাইশু একটু ভেবে বলল,\n\"রায়হানই ভালো।\"\nরায়হান বলল,\n\"ঠিক আছে।\"\nদুজনেই কিছুক্ষণ চুপ করে থাকল।\nদূরে রাতের বাতাসে নারকেল পাতার শব্দ হচ্ছিল।\nমাইশু জানত না—\nএই মানুষটার পুরো নাম আজ প্রথম জানলেও,\nতার জীবনে এই নামটা আরও অনেক বছর ধরে থেকে যাবে।\nআর রায়হান?\nসে জানত না, আজ যে মেয়েটার সঙ্গে তোলা একটা সাধারণ ছবি সে story-তে দিয়েছে,\nএকদিন সেই ছবিটাই হয়তো তার কাছে সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3250,
                "ep_number": 13,
                "title": "মিথ্যার আড়ালে গোপন স্বীকারোক্তি",
                "slug": "nirobotar-arale-s1-ep13",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep13",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3252,
                "ep_number": 15,
                "title": "অচেনা সতর্কবার্তার নতুন জাল",
                "slug": "nirobotar-arale-s1-ep15",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}