{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১৫ - অচেনা সতর্কবার্তার নতুন জাল | Nirobotar Arale Part 15",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৫ (অচেনা সতর্কবার্তার নতুন জাল)। বন্ধুদের আড্ডায় মাইশাকে ‘ভাবি’ উপাধি এবং গভীর রাতের রহস্যময় হুমকি!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৫, nirobotar arale porbo 15, nirobotar arale part 15, nirobotar arale episode 15, ভাবি উপাধি, বন্ধুদের আড্ডা, হুমকি মেসেজ, রায়হান",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3252-76454b.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "অচেনা সতর্কবার্তার নতুন জাল",
                    "position": 15,
                    "description": "বন্ধুদের মেসেঞ্জারে মাইশাকে ‘ভাবি’ বানানোর উল্লাসে যখন হাসির জোয়ার, রায়হানের একা দাঁড়িয়ে থাকা ছাদের নীরবতায় তখন হঠাৎ ছিটকে পড়ে তীব্র অন্ধকার। ‘যাকে সবাই তোমার বৌ ভাবছে, তাকে নিয়ে নিশ্চিন্ত হয়ো না’—অচেনা নম্বরের এমন বিষাক্ত হুঁশিয়ারি কি তাদের অনাগত সম্পর্কের ওপর অশনিসংকেত?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT9M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1423,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3252-76454b.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "অচেনা সতর্কবার্তার নতুন জাল",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3252,
        "ep_number": 15,
        "title": "অচেনা সতর্কবার্তার নতুন জাল",
        "slug": "nirobotar-arale-s1-ep15",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15",
        "reading_time": 9,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3252-76454b.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1423,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১৫ - অচেনা সতর্কবার্তার নতুন জাল | Nirobotar Arale Part 15",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৫ (অচেনা সতর্কবার্তার নতুন জাল)। বন্ধুদের আড্ডায় মাইশাকে ‘ভাবি’ উপাধি এবং গভীর রাতের রহস্যময় হুমকি!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৫, nirobotar arale porbo 15, nirobotar arale part 15, nirobotar arale episode 15, ভাবি উপাধি, বন্ধুদের আড্ডা, হুমকি মেসেজ, রায়হান",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "নোয়াখালীর সেই বিকেলটা ধীরে ধীরে সন্ধ্যার দিকে গড়িয়ে যাচ্ছিল।\nনতুন বাড়ির চারপাশে তখন এক ধরনের শান্ত পরিবেশ। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসছে, উঠানের এক পাশে কয়েকজন বড়রা বসে গল্প করছেন। মোমো আর লামিয়া তখনও মাইশাকে নিয়ে ব্যস্ত।\nমাইশা বারান্দার এক কোণে বসে ফোনটা হাতে নিয়ে নিজের ছবি দেখছিল।\nকিছুক্ষণ আগেই রায়হান তার সঙ্গে তোলা ছবিগুলো স্টোরিতে দিয়েছে।\nপ্রথমে গ্রুপ ছবি।\nতারপর তাদের দুজনের ছবি।\nতারপর আরেকটা candid ছবি।\nমাইশা ছবিগুলো দেখছিল আর নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসছিল।\nহঠাৎ মোমো পাশ থেকে উঁকি দিয়ে বলল,\n\"কী দেখছিস?\"\nমাইশা তাড়াতাড়ি ফোনটা নামিয়ে ফেলল।\n\"কিছু না।\"\nলামিয়া সঙ্গে সঙ্গে পাশে এসে বসে বলল,\n\"কিছু না মানে?\"\n\"কিছু না মানে কিছু না!\"\nমোমো চোখ ছোট করে তাকাল।\n\"রায়হানের স্টোরি দেখছিস, তাই না?\"\nমাইশা একটু থেমে গেল।\n\"তাতে কী হয়েছে?\"\nলামিয়া হেসে বলল,\n\"কিছু হয় নাই। কিন্তু একটা কথা বলি?\"\n\"বল।\"\n\"তোর মুখটা লাল হয়ে গেছে।\"\n\"চুপ কর!\"\nমোমো হেসে উঠল।\n\"ওই যে! ধরা খাইছিস!\"\nমাইশা বিরক্ত হয়ে ফোনটা উল্টো করে রেখে দিল।\n\"তোরা দুইজন না, একদম অসহ্য।\"\nলামিয়া বলল,\n\"আমরা অসহ্য না। আমরা সত্যিটা দেখতে পাচ্ছি।\"\nমাইশা চোখ বড় বড় করে তাকাল।\n\"কী সত্যি?\"\nমোমো আর লামিয়া একসঙ্গে বলে উঠল,\n\"কিছুই না! \"\nমাইশা বুঝল, এদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই।\nসে উঠে ভেতরে চলে গেল।\nকিন্তু তার যাওয়ার পরও মোমো আর লামিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল।\nঅন্যদিকে—রায়হান\nরায়হান তখন নিজের ঘরে।\nবিছানায় আধশোয়া হয়ে ফোন স্ক্রল করছিল।\nতার স্টোরির ভিউ বাড়ছে।\nএকশো।\nদুইশো।\nতারপর একের পর এক রিপ্লাই।\nপ্রথমে সে খুব একটা গুরুত্ব দিল না।\nকিন্তু হঠাৎ একটা মেসেজ দেখে তার ভ্রু কুঁচকে গেল।\nAyan:\n\"মামা \"\nরায়হান রিপ্লাই দিল,\n\"কী?\"\nদুই সেকেন্ড পর আবার মেসেজ।\n\"ভাবি তো শেইইইই! \"\nরায়হান কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল।\n\"ভাবি?\"\nতারপর আবার মেসেজ।\n\"ভাই সত্যি বল, এতদিন লুকাইছিলি কেন?\"\nরায়হান দ্রুত টাইপ করল,\n\"কী লুকাইছি?\"\nAyan সঙ্গে সঙ্গে তিনটা laughing emoji পাঠাল।\n\"আমারে বোকা বানাস না।\"\n\"স্টোরি দেখছি।\"\n\"একটা না, তিনটা।\"\n\"তাও আবার একজন মেয়ে।\"\n\"তারপর 'A good day.' \"\nরায়হান কপালে হাত রাখল।\n\"আল্লাহ...\"\nসে লিখল,\n\"ও শুধু বন্ধু।\"\nমেসেজ দেখা হলো।\nকিন্তু উত্তর এলো না।\nবরং কয়েক সেকেন্ড পর Ayan একটা screenshot পাঠাল।\nসেটা ছিল রায়হানের নিজের স্টোরি।\nমাইশার সঙ্গে তার ছবির ওপর Ayan বড় করে লিখেছে—\n“আমাদের নতুন ভাবি? ”\nরায়হান সঙ্গে সঙ্গে ফোন করল।\nAyan কল ধরেই হেসে বলল,\n\"কী রে, জামাই?\"\n\"তুই স্টোরি ডিলিট কর।\"\n\"কেন?\"\n\"ডিলিট কর।\"\n\"কিন্তু সত্যি তো সুন্দর হইছে!\"\n\"আয়ান!\"\n\"আচ্ছা আচ্ছা, রাগ করিস না।\"\n\"তুই এসব শুরু করিস না।\"\nAyan এবার একটু সিরিয়াস হওয়ার ভান করে বলল,\n\"ঠিক আছে। কিন্তু একটা কথা বল।\"\n\"কী?\"\n\"তুই মেয়েটারে পছন্দ করিস?\"\nরায়হান চুপ।\nAyan বলল,\n\"চুপ কেন?\"\n\"তুই এসব বুঝবি না।\"\n\"মানে পছন্দ করিস।\"\n\"আমি কিছু বলি নাই।\"\n\"চুপ থাকা মানেই হ্যাঁ।\"\nরায়হান হালকা হেসে ফেলল।\n\"তুই বেশি কথা বলিস।\"\n\"আর তুই কম বলিস। তাই তোকে দিয়ে সত্যি বের করা কঠিন।\"\n\"এখন রাখ।\"\n\"ঠিক আছে জামাই ভাই।\"\nকল কেটে গেল।\nরায়হান ফোনটা বিছানায় ছুড়ে দিল।\nতারপর আবার তুলে নিল।\nস্টোরি খুলল।\nমাইশার ছবিটা আবার দেখল।\nকিছুক্ষণ চুপ করে থাকার পর নিজের অজান্তেই মুচকি হাসল।\n\"ভাবি নাকি...\"\nসে মাথা নাড়ল।\n\"পাগলগুলা।\"\nকিন্তু তার মুখের হাসিটা আর গেল না।\nএক ঘণ্টা পর\nরায়হানের বন্ধুদের একটা গ্রুপ ছিল।\nনাম—\n“ভাইদের আড্ডা 2.0”\nগ্রুপে সাধারণত পড়াশোনা, ক্রিকেট, মজা—সবকিছু নিয়েই কথা হতো।\nকিন্তু সেদিন সন্ধ্যায় গ্রুপের আলোচনার বিষয় একটাই।\nমাইশা।\nAyan প্রথমে রায়হানের স্টোরির screenshot পাঠাল।\nতারপর লিখল,\n\"ভাইয়েরা, পরিচিত হও। আমাদের ভাবি।\"\nআরেকজন সঙ্গে সঙ্গে লিখল,\n\"ওহহহহ! রায়হান finally! \"\nআরেকজন—\n\"মামা এতদিন single সাজছিলি?\"\nআরেকজন—\n\"মেয়েটা সুন্দর তো! \"\nAyan লিখল,\n\"সুন্দর না? সুন্দর বললে কম বলা হয়।\"\nরায়হান গ্রুপ খুলে সব পড়ছিল।\nতারপর লিখল,\n\"তোরা থামবি?\"\nসঙ্গে সঙ্গে reply—\n\"না।\"\nতারপর আরেকজন—\n\"ভাবি কবে থেকে?\"\nরায়হান লিখল,\n\"ভাবি না।\"\nAyan:\n\"তাহলে?\"\nরায়হান:\n\"বন্ধু।\"\nAyan:\n\"বন্ধুদের সঙ্গে তিনটা ছবি একদিনে?\"\nরায়হান ফোনের দিকে তাকিয়ে রইল।\nকী উত্তর দেবে সে নিজেও বুঝতে পারল না।\nশেষে শুধু লিখল—\n\"তোদের কাজ নাই?\"\nAyan:\n\"আছে। তোকে জ্বালানো।\"\nরায়হান মাথা নাড়ল।\n\"শেষ...\"\nকিন্তু তখনই আরেকজন একটা নতুন স্টোরি দিল।\nস্টোরিতে রায়হানের সেই ছবিটা।\nআর mention—\n@Rayhan\nতার নিচে লেখা—\n“ভাইয়ের নতুন জীবনের জন্য অভিনন্দন। ভাবি তো শেইইই! ”\nরায়হান সেটা দেখেই উঠে বসে গেল।\n\"এইটা আবার কে দিল!\"\nসে সঙ্গে সঙ্গে screenshot নিয়ে বন্ধুকে পাঠাল।\n\"ডিলিট কর।\"\nওপাশ থেকে উত্তর—\n\"কেন? সত্যি তো সুন্দর লাগছে।\"\n\"ডিলিট কর বলছি।\"\n\"না।\"\n\"আয়ান!\"\n\"হুম জামাই ভাই?\"\n\"তোকে...\"\nরায়হান বাকিটা আর লিখল না।\nকারণ তার নিজেরই হাসি পাচ্ছিল।\nএরপর শুরু হলো আসল কাণ্ড।\nএকজন একটা story দিল—\n“রায়হান ভাইয়ের জীবনে বসন্ত এসেছে ”\nMention:\n@Rayhan\nতারপর আরেকজন—\n“Finally our bro is not single ”\nMention:\n@Rayhan\nতারপর আরেকজন—\n“ভাবি welcome to the group ”\nআবার mention।\nরায়হানের ফোনে একটার পর একটা notification আসতে লাগল।\nMentioned you in their story.\nMentioned you in their story.\nMentioned you in their story.\nরায়হান বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে দিল।\nকিন্তু পাঁচ মিনিট পর আবার খুলল।\nসবগুলো story দেখল।\nতারপর একটা জায়গায় এসে থেমে গেল।\nকেউ মাইশার ছবিটা নিয়ে লিখেছে—\n“ভাই, taste আছে তোমার! ”\nরায়হান কয়েক সেকেন্ড চুপ করে থাকল।\nতারপর খুব আস্তে বলল,\n\"আছে তো...\"\nকথাটা মুখ দিয়ে বের হওয়ার পর নিজেই থেমে গেল।\n\"আমি কী বললাম!\"\nসে হেসে মাথা নিচু করল।\nমাইশার ফোনেও notification\nএদিকে মাইশা তখন ঘরের ভেতরে বসে ছিল।\nফোন হাতে নিতেই একের পর এক notification।\nসে অবাক।\n\"এত mention কেন?\"\nপ্রথম story খুলল।\nতারপর দ্বিতীয়টা।\nতারপর তৃতীয়টা।\nপ্রতিটাতেই—\nRayhan\nআর তার সঙ্গে মাইশার ছবি।\nমাইশা কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর চোখ বড় করে বলল,\n\"এরা আমাকে কী ভাবছে!\"\nমোমো পাশে এসে ফোনটা কেড়ে নিল।\n\"দেখি!\"\nমোমো story দেখে এক সেকেন্ড চুপ।\nতারপর—\n\"ওওওওওওও!\"\nমাইশা তাড়াতাড়ি বলল,\n\"চুপ!\"\nলামিয়া দৌড়ে এসে বলল,\n\"কী হইছে?\"\nমোমো ফোনটা দেখিয়ে বলল,\n\"রায়হানের বন্ধুরা মাইশাকে ভাবি বানাইয়া ফেলছে!\"\nলামিয়া ফোন নিয়ে দেখল।\nতারপর হেসে কুটিকুটি।\n\"ওরে বাবা!\"\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"এটা funny কীসের?\"\nমোমো বলল,\n\"তুই জানিস না, ওরা রায়হানকে কত জ্বালাবে?\"\nমাইশা বলল,\n\"আমাকে কেন mention দিচ্ছে না?\"\nমোমো চোখ টিপে বলল,\n\"ভয় পায়।\"\n\"কিসের ভয়?\"\n\"তুই যদি সত্যি সত্যি ওদের ভাবি হয়ে যাস!\"\n\"মোমো!\"\nসবাই হেসে উঠল।\nমাইশা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল।\n\"তোরা না...\"\nরায়হানের আরেক বিপদ\nরায়হান তখনও বন্ধুদের story দেখে যাচ্ছে।\nহঠাৎ Ayan আবার একটা story দিল।\nএবার story-তে শুধু রায়হানের ছবি।\nতার নিচে লেখা—\n“Single ছিল। এখন story-তে তিনটা ছবি দিয়ে প্রমাণ করছে single না। ”\nMention:\n@Rayhan\nরায়হান এবার সত্যিই reply দিল—\n\"তুই মর।\"\nAyan সঙ্গে সঙ্গে reply—\n\"ভাবির কাছে নালিশ করব।\"\nরায়হান লিখল,\n\"ওকে এসব বলবি না।\"\nAyan:\n\"কেন?\"\nরায়হান কিছুক্ষণ চুপ থেকে লিখল—\n\"লজ্জা পাবে।\"\nওপাশে কয়েক সেকেন্ড কোনো reply নেই।\nতারপর—\n\"ওহহহহহহহহহ!\"\nতারপর একসঙ্গে ২০টা laughing emoji।\nরায়হান বুঝল—সে ভুল করেছে।\nখুব বড় ভুল।\nসে গ্রুপ mute করে দিল।\nরাত\nরাতের খাবারের পর রায়হান একা ছাদে দাঁড়িয়ে ছিল।\nচারপাশে অন্ধকার।\nদূরে বাড়ির আলো।\nহালকা বাতাস।\nতার ফোনে আবার notification এলো।\nসে ভাবল, আবার হয়তো কোনো বন্ধু।\nকিন্তু এবার মাইশার message।\nমাইশা:\n\"আপনার বন্ধুরা কি সবসময় এমন?\"\nরায়হান হেসে ফেলল।\nরায়হান:\n\"আজকে একটু বেশি হয়ে গেছে।\"\nকিছুক্ষণ পর মাইশা লিখল,\n\"আমাকে তো ভাবি বানিয়ে ফেলছে সবাই।\"\nরায়হান অনেকক্ষণ screen-এর দিকে তাকিয়ে রইল।\nতারপর লিখল—\n\"ওদের কথা সিরিয়াসলি নিও না।\"\nমাইশা:\n\"আমি নিচ্ছি না। কিন্তু আপনার বন্ধুরা অনেক পাগল।\"\nরায়হান:\n\"হ্যাঁ।\"\nতারপর একটু ভেবে লিখল—\n\"তবে একটা কথা...\"\nমাইশা:\n\"কী?\"\nরায়হান লিখল—\n\"ওরা যা ভাবছে, সেটা পুরোপুরি ভুলও না।\"\nমেসেজটা পাঠিয়ে রায়হান নিজেই থমকে গেল।\n\"আমি এটা কেন লিখলাম!\"\nসে দ্রুত message unsend করতে গেল।\nকিন্তু ততক্ষণে—\nSeen.\nরায়হানের বুক ধক করে উঠল।\nকয়েক সেকেন্ড।\nকোনো reply নেই।\nএক মিনিট।\nদুই মিনিট।\nতারপর মাইশার reply এলো—\n\"মানে?\"\nরায়হান screen-এর দিকে তাকিয়ে রইল।\nতার আঙুল keyboard-এর ওপর থেমে আছে।\nসে লিখল—\n\"মানে... বন্ধুত্বের কথা বলছি।\"\nতারপর আরেকটা message—\n\"বেশি কিছু ভাবো না।\"\nওপাশ থেকে শুধু—\n\"আচ্ছা।\"\nরায়হান ফোনটা নামিয়ে ফেলল।\nকিন্তু মুখের হাসিটা লুকাতে পারল না।\nকারণ সে জানত—\n“বন্ধুত্ব” শব্দটার আড়ালে সে নিজেই কতটা কিছু লুকিয়ে রেখেছে।\nসেই রাতেই Ayan আবার story দিল।\nকালো background।\nতার ওপর সাদা অক্ষরে—\n“কিছু মানুষ relationship status hide করে, কিন্তু story সব বলে দেয়। ”\nনিচে—\n@Rayhan\nরায়হান story দেখে মাথায় হাত দিল।\n\"এই ছেলেটাকে আমি একদিন সত্যিই মেরে ফেলব।\"\nতারপরও story-টা দেখে আবার হেসে ফেলল।\nকারণ যতই সবাই মজা করুক—\nমাইশার সঙ্গে তোলা ছবিগুলো সে delete করেনি।\nবরং gallery খুলে ছবিগুলো আবার দেখল।\nএকটা ছবিতে মাইশা হেসে তাকিয়ে আছে।\nরায়হান কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে খুব আস্তে বলল—\n\"তুই জানিস না, মাইশা...\"\n\"তোদের সবার মজা হয়তো একদিন সত্যি হয়ে যাবে।\"\nতারপর ফোনটা বুকের কাছে রেখে সে আকাশের দিকে তাকাল।\nআর ঠিক তখনই—\nতার ফোনে একটা unknown number থেকে message এলো।\n“যাকে সবাই তোমার ‘বৌ ’ ভাবছে, তাকে নিয়ে এত নিশ্চিন্ত হয়ো না, রায়হান।”\nরায়হানের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।\nসে message-টার দিকে স্থির চোখে তাকিয়ে রইল।\nআর কয়েক সেকেন্ড পর আরেকটা message এলো—\n“কারণ মাইশার গল্পে তুমি যতটা ভাবছ, তার চেয়েও বেশি কিছু লুকানো আছে।”\nরায়হান এবার আর কিছু বলল না।\nশুধু ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল।\nহাসি-ঠাট্টার আড়ালে আবারও রহস্যের দরজা খুলে গেল।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3251,
                "ep_number": 14,
                "title": "পড়ন্ত বিকেলে যুগল স্মৃতি",
                "slug": "nirobotar-arale-s1-ep14",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep14",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3253,
                "ep_number": 16,
                "title": "পুরোনো ঘড়ির ধূসর সংকেত",
                "slug": "nirobotar-arale-s1-ep16",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}