{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১৬ - পুরোনো ঘড়ির ধূসর সংকেত | Nirobotar Arale Part 16",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৬ (পুরোনো ঘড়ির ধূসর সংকেত)। ২০১৪ সালের ছবি, R.B. ঘড়ি এবং রায়হানের বাবার ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর মোড়!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৬, nirobotar arale porbo 16, nirobotar arale part 16, nirobotar arale episode 16, RB ঘড়ি, ২০১৪ সালের ছবি, রায়হান, রাশেদ ব্যাপারী",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3253-f6dc05.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "পুরোনো ঘড়ির ধূসর সংকেত",
                    "position": 16,
                    "description": "২০১৪ সালের পুরোনো এক ছবিতে অচেনা এক ব্যক্তির কব্জিতে জ্বলজ্বল করে ওঠে ‘R.B.’ খোদাই করা বিশেষ ঘড়ি। অচেনা নম্বরের দাবি—তানিয়া হারিয়ে যাওয়ার পেছনে রায়হানের বাবারও কোনো ভূমিকা ছিল। ভালোবাসার প্রস্ফুটিত কুঁড়ির ভেতরে কি তবে লুকিয়ে আছে কোনো রক্তক্ষয়ী বিশ্বাসঘাতকতা?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT7M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1026,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3253-f6dc05.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "পুরোনো ঘড়ির ধূসর সংকেত",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3253,
        "ep_number": 16,
        "title": "পুরোনো ঘড়ির ধূসর সংকেত",
        "slug": "nirobotar-arale-s1-ep16",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16",
        "reading_time": 7,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3253-f6dc05.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1026,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১৬ - পুরোনো ঘড়ির ধূসর সংকেত | Nirobotar Arale Part 16",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৬ (পুরোনো ঘড়ির ধূসর সংকেত)। ২০১৪ সালের ছবি, R.B. ঘড়ি এবং রায়হানের বাবার ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর মোড়!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৬, nirobotar arale porbo 16, nirobotar arale part 16, nirobotar arale episode 16, RB ঘড়ি, ২০১৪ সালের ছবি, রায়হান, রাশেদ ব্যাপারী",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "রাতটা আর আগের মতো ছিল না।\nকয়েক মিনিট আগেও রায়হান বারান্দায় দাঁড়িয়ে মাইশার সঙ্গে নিজের ছবি নিয়ে বন্ধুদের পাগলামি দেখে হাসছিল। একের পর এক স্টোরি, “ভাবি তো শেইই!”, “Finally our bro is not single”—এসব দেখে বিরক্ত হওয়ার ভান করলেও ভেতরে ভেতরে কোথাও একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল।\nকিন্তু অচেনা নম্বরের শেষ দুটো মেসেজ তার মাথার ভেতরের সব হাসি এক মুহূর্তে থামিয়ে দিল।\n“যাকে সবাই তোমার ‘বৌ ’ ভাবছে, তাকে নিয়ে এত নিশ্চিন্ত হয়ো না, রায়হান।”\nতারপর—\n“কারণ মাইশার গল্পে তুমি যতটা ভাবছ, তার চেয়েও বেশি কিছু লুকানো আছে।”\nরায়হান স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nতার আঙুল থেমে আছে।\nমেসেজ দুটো বারবার পড়েও কোনো অর্থ খুঁজে পাচ্ছিল না।\nএই মানুষটা মাইশাকে চেনে।\nশুধু চেনে না—\nরায়হানকে তার নাম ধরে সতর্ক করছে।\nকিন্তু কেন?\nরায়হান ধীরে ধীরে টাইপ করল,\n\"তুমি কে?\"\nকয়েক সেকেন্ড পর দেখা গেল—\nSeen.\nকিন্তু কোনো উত্তর নেই।\nরায়হান আবার লিখল,\n\"মাইশার ব্যাপারে তুমি কী জানো?\"\nআবারও—\nSeen.\nতারপর দীর্ঘ নীরবতা।\nরায়হান ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল।\n\"কে তুমি?\"\nএবারও কোনো উত্তর এলো না।\nপরদিন সকাল\nসকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল।\nবাড়ির ভেতরে সবাই নিজেদের কাজে ব্যস্ত। রান্নাঘর থেকে নাশতার গন্ধ আসছে। বাইরে উঠানে ছোটরা খেলছে।\nমাইশা ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই প্রথমে মোমোর মেসেজ।\n\"ঘুম থেকে উঠছিস?\"\nমাইশা লিখল,\n\"হুম।\"\nতারপর মোমো আবার—\n\"গতকালের story দেখেছিস?\"\nমাইশা বিরক্ত হয়ে লিখল,\n\"দেখছি। আর আমাকে এসব নিয়ে আর জ্বালাবি না।\"\nমোমো:\n\"আমি তো কিছু করি নাই। রায়হানের বন্ধুরা করছে। \"\nমাইশা ফোনটা রেখে দিল।\nতারপর আবার তুলে নিল।\nকেন জানি না, সে রায়হানের profile খুলে ফেলল।\nগতকালের story আর নেই।\nকিন্তু highlights-এ কয়েকটা নতুন ছবি।\nমাইশা একটু থেমে গেল।\nতারপর নিজের সঙ্গে নিজেই বলল,\n\"এই ছেলে আবার আমার ছবি রাখছে নাকি?\"\nসে আরও একটু দেখল।\nতারপর দ্রুত বের হয়ে এলো।\n\"আমি এসব কেন দেখছি!\"\nঅন্যদিকে রায়হান\nরায়হান সারারাত ভালোভাবে ঘুমাতে পারেনি।\nঅচেনা নম্বরের কথাগুলো বারবার মাথায় ঘুরছিল।\nসে জানত, মাইশার জীবনে এমন কিছু আছে যার পুরোটা সে নিজেও জানে না।\nতার বাবার পুরোনো কাগজপত্র।\n২০১৪ সালের ঘটনা।\nমাইশার মায়ের নাম।\nগুনহাজী ব্যাপারী বাড়ি।\nআর এখন—\nএকজন অচেনা মানুষ তাকে সরাসরি সতর্ক করছে।\nরায়হান বিছানা থেকে উঠে টেবিলের কাছে গেল।\nতার ড্রয়ার খুলল।\nভেতরে কয়েকটা পুরোনো কাগজ, একটা ছোট নোটবুক আর কিছু ছবি রাখা।\nসে একটা ছবি বের করল।\nছবিটা অনেক পুরোনো।\nছবির পেছনে একটা তারিখ লেখা—\n২০১৪\nরায়হান ছবিটার দিকে তাকিয়ে খুব আস্তে বলল,\n\"তুমি আসলে কে?\"\nতারপর তার চোখ আটকে গেল ছবির এক কোণে।\nএকজন মানুষ দাঁড়িয়ে আছে।\nমুখ পুরোপুরি দেখা যাচ্ছে না।\nকিন্তু হাতে একটা ঘড়ি।\nরায়হান ছবিটা আরও কাছে নিয়ে এল।\n\"এই ঘড়িটা...\"\nহঠাৎ তার মনে হলো—\nএটা সে আগে কোথাও দেখেছে।\nদুপুর\nমাইশা বারান্দায় বসে ছিল।\nমোমো পাশে।\nলামিয়া সামনে।\nতিনজন গল্প করছিল।\nহঠাৎ মোমো বলল,\n\"মাইশা, একটা কথা জিজ্ঞেস করি?\"\n\"কর।\"\n\"রায়হানকে তুই কবে থেকে চিনিস?\"\nমাইশা ভ্রু কুঁচকে বলল,\n\"কেন?\"\n\"এমনিই।\"\n\"এমনিই আবার কী?\"\nলামিয়া হেসে বলল,\n\"ওর বন্ধুরা তোকে ভাবি বানিয়ে ফেলেছে। এখন আমরাও জানতে চাই, ব্যাপারটা আসলে কী।\"\nমাইশা মুখ বাঁকিয়ে বলল,\n\"কিছুই না।\"\nমোমো বলল,\n\"একদম?\"\n\"একদম।\"\n\"তুই ওকে পছন্দ করিস না?\"\nমাইশা কয়েক সেকেন্ড চুপ করে রইল।\nতারপর বলল,\n\"পছন্দ-টছন্দ জানি না। মানুষটা একটু ভালো।\"\nমোমো সঙ্গে সঙ্গে লামিয়ার দিকে তাকাল।\nলামিয়াও তাকাল মোমোর দিকে।\nদুজনের চোখে একই হাসি।\nমাইশা সেটা দেখে বলল,\n\"কী?\"\nমোমো বলল,\n\"কিছু না।\"\n\"তোদের এই ‘কিছু না’টাই সবচেয়ে সন্দেহজনক।\"\nলামিয়া হাসতে হাসতে বলল,\n\"ঠিক আছে, আমরা চুপ।\"\nঠিক তখনই—\nমাইশার ফোন বেজে উঠল।\nরায়হান কলিং...\nমাইশা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nমোমো ফিসফিস করে বলল,\n\"ওওওওও!\"\n\"চুপ!\"\nমাইশা কলটা ধরল।\n\"হ্যালো?\"\nওপাশ থেকে রায়হানের কণ্ঠ।\n\"কী করছ?\"\n\"কিছু না।\"\n\"ব্যস্ত?\"\n\"না।\"\nরায়হান কয়েক সেকেন্ড চুপ করে থাকল।\nতারপর বলল,\n\"গতকালের ব্যাপারে...\"\nমাইশা সঙ্গে সঙ্গে বলল,\n\"আপনার বন্ধুদের কথা বলবেন না।\"\nরায়হান হেসে ফেলল।\n\"না। অন্য কথা।\"\n\"কী?\"\n\"তোমাকে একটা প্রশ্ন করব?\"\n\"করেন।\"\n\"তোমার মায়ের পুরোনো কোনো জিনিস কি তোমার কাছে আছে?\"\nমাইশার হাসি থেমে গেল।\nমোমো আর লামিয়াও তার মুখের পরিবর্তন লক্ষ্য করল।\n\"হঠাৎ?\"\n\"এমনিই জানতে চাইলাম।\"\nমাইশা কিছুক্ষণ চুপ থেকে বলল,\n\"কিছু পুরোনো জিনিস আছে। কেন?\"\nরায়হান বলল,\n\"তুমি কি কখনো সেগুলো ভালো করে দেখেছ?\"\n\"হ্যাঁ।\"\n\"সব?\"\n\"হুম।\"\nরায়হান আবার চুপ।\nতারপর খুব নিচু গলায় বলল,\n\"মাইশা, তোমার কাছে যদি কোনো পুরোনো ছবি থাকে, বিশেষ করে ২০১৪ সালের, সেটা আমাকে দেখাবে?\"\nমাইশা এবার অবাক হলো।\n\"২০১৪?\"\n\"হ্যাঁ।\"\n\"কেন?\"\n\"কিছু একটা মিলাতে চাই।\"\n\"কী মিলাতে?\"\nরায়হান উত্তর দিল না।\nমাইশা বলল,\n\"আপনি আবার রহস্য করছেন।\"\nরায়হান মৃদু হেসে বলল,\n\"তুমি তো রহস্য পছন্দ করো।\"\n\"না, আমি উত্তর পছন্দ করি।\"\n\"উত্তর পাবে।\"\n\"কবে?\"\n\"সময় হলে।\"\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"আপনি না একদম...\"\nরায়হান হেসে বলল,\n\"জানি।\"\nতারপর কল কেটে গেল।\nসন্ধ্যা\nরায়হান আবার সেই পুরোনো ছবিটা বের করল।\nছবির মানুষটার হাতে ঘড়ি।\nসে নিজের ফোনে ছবিটা zoom করল।\nঘড়ির ডায়ালের পাশে খুব ছোট করে একটা অক্ষর দেখা যাচ্ছে।\nR.B.\nরায়হানের বুকটা ধক করে উঠল।\nR.B.\nসে ফিসফিস করে বলল,\n\"রাশেদ ব্যাপারী?\"\nকিন্তু সঙ্গে সঙ্গে মাথা নাড়ল।\n\"অসম্ভব।\"\nরাশেদ ব্যাপারী সম্পর্কে সে যতটুকু জানে, তার গল্পের শেষটা অন্যরকম।\nকিন্তু তাহলে—\nএই ছবির মানুষটা কে?\nঠিক তখন তার ফোনে আবার notification এলো।\nঅচেনা নম্বর।\nরায়হান দ্রুত message খুলল।\nএবার মাত্র একটা লাইন—\n“ঘড়িটা দেখেছ?”\nরায়হানের হাত ঠান্ডা হয়ে গেল।\nসে সঙ্গে সঙ্গে লিখল,\n\"তুমি আমার ছবি দেখছ?\"\nকোনো উত্তর নেই।\nআবার লিখল,\n\"তুমি কি আমার বাবাকে চেনো?\"\nকয়েক সেকেন্ড পর reply এলো।\n“তোমার বাবা আমাকে চিনতেন।”\nরায়হানের বুকের ভেতরটা কেঁপে উঠল।\nসে আবার লিখল,\n\"মাইশার মায়ের সঙ্গে তোমার সম্পর্ক কী?\"\nএইবার উত্তর আসতে একটু সময় লাগল।\nতারপর—\n“আমি তার গল্পের শেষ মানুষ ছিলাম না।”\nরায়হান স্থির হয়ে গেল।\nআরেকটা message এলো।\n“কিন্তু আমি জানি, সে কেন হারিয়ে গিয়েছিল।”\nরায়হান এবার আর এক মুহূর্তও অপেক্ষা করল না।\n\"সে কি সত্যিই হারিয়ে গিয়েছিল?\"\nSeen.\nকোনো উত্তর নেই।\nতারপর—\nফোনের screen-এ নতুন একটা ছবি এসে হাজির হলো।\nএকটা পুরোনো বাড়ি।\nঅন্ধকার।\nসামনে একটা দরজা।\nআর দরজার ওপরে ছোট করে লেখা—\nG.B.B — 2014\nরায়হানের চোখ বড় হয়ে গেল।\nএটা সেই বাড়ি।\nগুনহাজী ব্যাপারী বাড়ি।\nতারপর ছবির নিচে একটা লাইন—\n“তুমি যদি সত্যিই মাইশাকে ভালোবাসো, তাহলে তাকে সত্যিটা জানতে দাও।”\nরায়হান অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না।\nতারপর খুব ধীরে ফোনটা নামিয়ে রাখল।\nপ্রথমবার—\nতার নিজের অনুভূতিটাকে সে আর “পছন্দ” বলে এড়িয়ে যেতে পারল না।\nকারণ অচেনা মানুষটাও সেটা বুঝে গেছে।\nরায়হান সত্যিই মাইশাকে ভালোবাসে।\nকিন্তু এখন প্রশ্ন একটাই—\nমাইশাকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তাকে কি মাইশার অতীতের সত্যিটাও বলতে হবে?\nআর যদি সেই সত্যিটা মাইশার জীবনটাই বদলে দেয়?\nরায়হান জানত না।\nশুধু জানত—\nগুনহাজী ব্যাপারী বাড়ির দরজাটা আবার খুলতে চলেছে।\nআর এবার—\nতার সঙ্গে মাইশাও থাকবে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3252,
                "ep_number": 15,
                "title": "অচেনা সতর্কবার্তার নতুন জাল",
                "slug": "nirobotar-arale-s1-ep15",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep15",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3254,
                "ep_number": 17,
                "title": "জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম",
                "slug": "nirobotar-arale-s1-ep17",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}