{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১৭ - জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম | Nirobotar Arale Part 17",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৭ (জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম)। ফুড ফরেস্টে রায়হানের সারপ্রাইজ বার্থডে এবং মাইশার সাদা শাড়ির রূপ!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৭, nirobotar arale porbo 17, nirobotar arale part 17, nirobotar arale episode 17, রায়হানের জন্মদিন, ফুড ফরেস্ট, সারপ্রাইজ পার্টি, মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3254-2fa818.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম",
                    "position": 17,
                    "description": "সকাল থেকে সবার অবহেলায় একা রায়হান যখন বেদনায় নীল, ফুড ফরেস্টে সাদা মুক্তোর মতো শাড়িতে মাইশা সাজিয়ে তোলে এক স্বপ্নের মতো সারপ্রাইজ। গানের তালে রায়হানের হাত ধরে মাইশার নাচ যখন মুগ্ধতা ছড়ায়, ঠিক তখনই মেসেজের স্ক্রিনে আবারও ভেসে ওঠে তানিয়ার জীবনের গোপন সতর্কবার্তা।",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT9M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1430,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3254-2fa818.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3254,
        "ep_number": 17,
        "title": "জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম",
        "slug": "nirobotar-arale-s1-ep17",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17",
        "reading_time": 9,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3254-2fa818.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1430,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১৭ - জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম | Nirobotar Arale Part 17",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৭ (জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম)। ফুড ফরেস্টে রায়হানের সারপ্রাইজ বার্থডে এবং মাইশার সাদা শাড়ির রূপ!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৭, nirobotar arale porbo 17, nirobotar arale part 17, nirobotar arale episode 17, রায়হানের জন্মদিন, ফুড ফরেস্ট, সারপ্রাইজ পার্টি, মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "৯ ডিসেম্বর\nনোয়াখালীর বিকেলটা সেদিন অদ্ভুত সুন্দর ছিল।\nশীতের হালকা আমেজ, চারপাশে নরম রোদ আর বাড়ির উঠানে ছড়িয়ে থাকা হাসি-আড্ডা। মাইশা বারান্দায় বসে ফোন স্ক্রল করছিল। হঠাৎ একটা নতুন মেসেজের নোটিফিকেশন আসতেই সে ভ্রু কুঁচকে তাকাল।\nঅপরিচিত একটা আইডি।\nমেসেজটা খুলতেই লেখা—\n\"হাই। আমি আয়ান। রায়হানের বন্ধু।\"\nমাইশা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nতারপর রিপ্লাই দিল,\n\"জি? \"\nকয়েক সেকেন্ড পর আবার মেসেজ এলো।\n\"আগামীকাল ১০ ডিসেম্বর রায়হানের birthday।\"\nমাইশার চোখ বড় হয়ে গেল।\n\"কীইই? \"\nআয়ান লিখল,\n\"হ্যাঁ। আর আমরা কয়েকজন কাল নোয়াখালী আসতেছি।\"\nমাইশা কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর নিজের অজান্তেই মুখে একটা দুষ্টু হাসি ফুটে উঠল।\n\"আচ্ছা... তাহলে কালকে একটা কাজ করা যায়।\"\nআয়ান জিজ্ঞেস করল,\n\"কী কাজ?\"\nমাইশা সঙ্গে সঙ্গে লিখল,\n\"সেটা কালকে বুঝবেন। \"\nআয়ান আর কিছু বুঝতে না পেরে শুধু লিখল,\n\"ভয় লাগতেছে আপনার কথা শুনে। \"\nমাইশা ফোনটা পাশে রেখে হেসে ফেলল।\nতার মাথায় তখন একটা মাত্র চিন্তা—\nরায়হানকে এমন একটা জন্মদিন দিতে হবে, যেটা সে কোনোদিন ভুলবে না।\n১০ ডিসেম্বর\nসকাল থেকেই রায়হানের মনটা অদ্ভুত খারাপ।\nঘুম থেকে উঠে ফোন হাতে নিয়েই সে অপেক্ষা করেছিল—\nহয়তো কেউ একটা মেসেজ দেবে।\n\"Happy Birthday.\"\nকিন্তু...\nকিছুই নেই।\nএকটা মেসেজও না।\nরায়হান ভ্রু কুঁচকে ফোনটা টেবিলে রেখে দিল।\nকিছুক্ষণ পর আবার হাতে নিল।\nনোটিফিকেশন নেই।\nসে নিজের মনেই বলল,\n\"বাহ! বন্ধুরা মনে হয় আমার জন্মদিনটাও ভুলে গেছে।\"\nআসলে কেউ ভুলেনি।\nআয়ান, সিফাত, আরও কয়েকজন বন্ধু—সবাই ইচ্ছা করেই চুপ করে আছে।\nকারণ তারা সবাই মিলে একটা surprise plan করছে।\nকিন্তু রায়হান সেটা জানে না।\nদুপুরের দিকে আয়ান তাকে ফোন করল।\n\"ভাই, আজকে কোথায় খাওয়া যায় বলেন তো?\"\nরায়হান বিরক্ত গলায় বলল,\n\"আমার জন্মদিন আর তুই আমাকে জিজ্ঞেস করতেছিস কোথায় খাবি?\"\nআয়ান হাসি চেপে বলল,\n\"আরে ভাই, এমনিই জিজ্ঞেস করলাম।\"\n\"যা খুশি খা।\"\n\"ঠিক আছে ভাই।\"\nকল কেটে আয়ান সঙ্গে সঙ্গে মাইশাকে মেসেজ করল।\n\"আপা, কোন restaurant ভালো?\"\nমাইশা এক মুহূর্তও দেরি না করে লিখল—\n\"এগুলা নিয়ে আপনি চিন্তা কইরেন না, আমি ওর birthday program Food Forest-এ করব।\"\nআয়ান অবাক হয়ে লিখল,\n\"কিন্তু ওকে আনবেন কীভাবে?\"\nমাইশার মুখে আবার সেই দুষ্টু হাসি।\n\"ওটা আমার দায়িত্ব।\"\n\"কীভাবে?\"\n\"আমি বলব, একটা ছেলে আমাকে disturb করতেছে।\"\nআয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে লিখল,\n\"আপা, আপনি ভয়ংকর। \"\nমাইশা রিপ্লাই দিল,\n\"জানি। \"\nবিকেলের দিকে মাইশা ছুটে গেল মোমো আর লামিয়ার কাছে।\n\"শোন, কালকে না—মানে আজকেই—রায়হানের birthday!\"\nমোমো চোখ বড় করে বলল,\n\"কীইই? আজকে?\"\n\"হ্যাঁ!\"\nলামিয়া বলল,\n\"তাহলে surprise হবে!\"\nমাইশা মাথা নাড়ল।\n\"হ্যাঁ। কিন্তু এমন surprise, ও জীবনে ভুলবে না।\"\nমোমো হেসে বলল,\n\"আমি কিন্তু আয়াতকেও আনব।\"\n\"আয়াত আসতেছে?\"\n\"হ্যাঁ। আজকে নোয়াখালী আসতেছে।\"\nলামিয়া সঙ্গে সঙ্গে বলল,\n\"তাহলে আমিও সাজব!\"\nমাইশা হেসে ফেলল।\n\"সবাই সাজবি। কিন্তু একটা কথা—আমার surprise যেন নষ্ট না হয়।\"\nমোমো বলল,\n\"চিন্তা করিস না।\"\nতারপর তিনজন একসঙ্গে একে অপরের দিকে তাকাল।\nপরিকল্পনা শুরু হয়ে গেল।\nসন্ধ্যার আগে মাইশা নিজের ঘরে ঢুকে আলমারি খুলল।\nএকটার পর একটা পোশাক সরাতে সরাতে শেষ পর্যন্ত তার হাত থেমে গেল একটা শাড়ির ওপর।\nসাদা, মুক্তোর মতো নরম একটা শাড়ি।\nশাড়িটার রঙ একেবারে ঝকঝকে সাদা নয়—বরং হালকা pearl-white। আলো পড়লে খুব সূক্ষ্ম একটা ঝিলিক দেখা যায়।\nমাইশা শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়াল।\n\"এটাই পরব।\"\nলামিয়া দরজা থেকে তাকিয়ে বলল,\n\"এইটা?\"\n\"হ্যাঁ।\"\nমোমো পেছন থেকে এসে বলল,\n\"রায়হান তো শেষ।\"\nমাইশা সঙ্গে সঙ্গে তাকাল।\n\"চুপ!\"\nমোমো হাসতে হাসতে বলল,\n\"আরে আমি কী বললাম?\"\n\"বেশি কথা বললে তোকে বাদ দিয়ে দিব।\"\n\"আচ্ছা আচ্ছা। \"\nঅন্যদিকে রায়হানের দিনটা আরও খারাপ হতে লাগল।\nসকাল থেকে কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা দেয়নি।\nদুপুরে আয়ান ফোন করেও এমনভাবে কথা বলেছে যেন আজ আর দশটা দিনের মতোই সাধারণ একটা দিন।\nসিফাতও শুধু বলেছে,\n\"কী খবর?\"\nরায়হান মনে মনে বলল,\n\"সবাই বদলে গেছে।\"\nসন্ধ্যার দিকে সে চুপচাপ বসে ছিল।\nফোনের স্ক্রিনে নিজের জন্মতারিখ দেখে আবার ফোনটা বন্ধ করে দিল।\nতারপর নিজের মনেই বলল,\n\"একজনও মনে রাখল না...\"\nঠিক তখনই ফোন বেজে উঠল।\nস্ক্রিনে নাম—\nমাইশা।\nরায়হানের মনটা এক মুহূর্তে একটু ভালো হয়ে গেল।\nসে কল ধরল।\n\"হ্যালো?\"\nওপাশ থেকে মাইশার কাঁপা কাঁপা গলা।\n\"রায়হান...\"\nরায়হানের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।\n\"কী হয়েছে?\"\nমাইশা যেন কাঁদতে কাঁদতে বলল,\n\"একটা ছেলে আমাকে অনেকক্ষণ ধরে disturb করতেছে...\"\nরায়হান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল।\n\"কোথায় তুমি?\"\n\"আমি... Food Forest-এ।\"\n\"কার সঙ্গে আছো?\"\nমাইশা একটু থেমে বলল,\n\"তুমি আগে এখানে আসো।\"\nরায়হানের গলায় এবার একদম চিন্তার সুর।\n\"ঠিক আছে। আমি আসতেছি। তুমি কোথাও যেও না।\"\nকল কেটে সে দ্রুত বেরিয়ে গেল।\nতার মাথায় তখন একটাই চিন্তা—\nমাইশার কিছু যেন না হয়।\nFood Forest-এর ভেতরে তখন অন্যরকম আয়োজন।\nটেবিল সাজানো।\nসাদা-রুপালি decoration।\nমাঝখানে সুন্দর একটা সাদা কেক।\nআর চারপাশে মোমো, লামিয়া, আয়াত, সিফাত, আয়ানসহ সবাই লুকিয়ে আছে।\nমাইশা দরজার কাছে দাঁড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল।\nঠিক তখনই বাইরে গাড়ির শব্দ।\nমাইশার মুখে হাসি ফুটে উঠল।\n\"ও এসেছে।\"\nসবাই দ্রুত নিজেদের জায়গায় চলে গেল।\nদরজা খুলে রায়হান ঢুকল।\nতার চোখে তখনও দুশ্চিন্তা।\n\"মাইশা কোথায়?\"\nহঠাৎ—\nসব আলো জ্বলে উঠল।\nসবাই একসঙ্গে চিৎকার করে উঠল—\n\"SURPRISEEEE!\"\nরায়হান থমকে দাঁড়িয়ে গেল।\nকয়েক সেকেন্ড সে কিছুই বুঝতে পারল না।\nতারপর ধীরে ধীরে চোখ গেল সামনে দাঁড়িয়ে থাকা মাইশার দিকে।\nসাদা মুক্তোর মতো শাড়ি।\nখোলা চুল, সুন্দরভাবে সাজানো মুখ, চোখে হালকা কাজল।\nরায়হান শুধু তাকিয়েই রইল।\nমাইশা হেসে বলল,\n\"Happy Birthday, রায়হান।\"\nরায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল,\n\"তুমি...\"\nমাইশা ভ্রু তুলল।\n\"আমি কী?\"\nরায়হান মৃদু হেসে মাথা নাড়ল।\n\"কিছু না।\"\nআয়ান পেছন থেকে বলল,\n\"ভাই, আজকে কিন্তু মুখটা বন্ধ রাখবেন না।\"\nসিফাত হেসে বলল,\n\"এতক্ষণ যে মানুষটা ভাবতেছিল কেউ ওরে মনে রাখে নাই, এখন দেখেন অবস্থা।\"\nরায়হান হাসতে হাসতে বলল,\n\"তোরা সবাই মিলে আমাকে বোকা বানাইছিস?\"\nমোমো বলল,\n\"হ্যাঁ।\"\n\"আর মাইশা?\"\nমাইশা গর্ব করে বলল,\n\"আমি তো কিছুই করি নাই।\"\nরায়হান তাকিয়ে বলল,\n\"তুমি আমাকে কাঁদতে কাঁদতে ফোন করে বললে একটা ছেলে তোমাকে disturb করছে!\"\nমাইশা হেসে ফেলল।\n\"ওটা surprise-এর অংশ ছিল।\"\nরায়হান মাথায় হাত দিয়ে বলল,\n\"আল্লাহ! এই মেয়েটা আমাকে একদিন হার্ট অ্যাটাক করাইয়া ছাড়বে।\"\nসবাই হেসে উঠল।\nএরপর মোমো সামনে এসে একটা বড় সাদা কেক বের করল।\nকেকের ওপর লেখা—\nHappy Birthday, Rayhan \nরায়হান কেকটার দিকে তাকিয়ে মুচকি হাসল।\n\"এটা কে করেছে?\"\nমোমো বলল,\n\"আমি।\"\n\"ভালো হইছে।\"\nমাইশা বলল,\n\"এখন candle blow করেন।\"\nরায়হান মোমবাতির সামনে দাঁড়াল।\nসবাই একসঙ্গে জন্মদিনের গান গাইতে শুরু করল।\nমোমবাতি নিভে গেল।\nরায়হান চোখ বন্ধ করে কিছুক্ষণ wish করল।\nতারপর চোখ খুলতেই প্রথম যে মানুষটার দিকে তাকাল—\nসে ছিল মাইশা।\nমাইশা সেটা খেয়াল করলেও কিছু বলল না।\nশুধু হেসে ফেলল।\nকিছুক্ষণ পর আয়াত এসে মোমোর পাশে দাঁড়াল।\nমোমো বলল,\n\"এতক্ষণ কোথায় ছিলে?\"\nআয়াত হেসে বলল,\n\"তোমার জন্যই তো এত দূর আসছি।\"\nমোমো লজ্জা পেয়ে বলল,\n\"চুপ!\"\nঅন্যদিকে লামিয়া আর সিফাত একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল।\nআয়ান নিজের এক single friend-কে নিয়ে দাঁড়িয়ে ছিল।\nহঠাৎ মিউজিক শুরু হলো।\n\"Disco Deewane\"\nমোমো হাততালি দিয়ে বলল,\n\"চলো! Dance!\"\nসবাই একে একে উঠল।\nমোমো হাত ধরে আয়াতকে টেনে নিল।\nমোমো আর আয়াত একসঙ্গে নাচতে শুরু করল।\nলামিয়া একটু ইতস্তত করছিল।\nসিফাত হাত বাড়িয়ে বলল,\n\"চলেন?\"\nলামিয়া হেসে হাত বাড়িয়ে দিল।\nলামিয়া আর সিফাত নাচতে শুরু করল।\nআয়ান তার সেই single বন্ধুকে নিয়ে নাচতে লাগল।\nআর কিছুক্ষণ পর মাইশা রায়হানের দিকে তাকাল।\n\"আপনি দাঁড়িয়ে আছেন কেন?\"\nরায়হান বলল,\n\"আমি নাচি না।\"\nমাইশা চোখ ছোট করে বলল,\n\"আজকে birthday। আজকে নাচতেই হবে।\"\n\"না।\"\n\"হ্যাঁ।\"\n\"মাইশা—\"\n\"চলুন।\"\nমাইশা তার হাত ধরে টেনে নিল।\nরায়হান অবাক হয়ে তার দিকে তাকাল।\nতারপর হেসে ফেলল।\nমাইশা আর রায়হান একসঙ্গে নাচতে শুরু করল।\nকিছুক্ষণ পর সবাই মিলে একটা group dance শুরু করল।\nহাসি, চিৎকার, হাততালি—পুরো জায়গাটা যেন মুহূর্তের জন্য অন্যরকম হয়ে উঠল।\nরায়হান মাঝে মাঝে মাইশার দিকে তাকাচ্ছিল।\nমাইশা সেটা বুঝতে পারলেও না বোঝার ভান করছিল।\nএকসময় তাদের চোখাচোখি হলো।\nমাত্র কয়েক সেকেন্ড।\nকিন্তু সেই কয়েক সেকেন্ড যেন আশেপাশের সব শব্দকে একটু থামিয়ে দিল।\nতারপর মাইশা হেসে অন্যদিকে তাকিয়ে ফেলল।\nরায়হানও মুচকি হাসল।\nনাচ শেষ হওয়ার পর রায়হানের বন্ধুরা একটা ব্যাগ নিয়ে এল।\nআয়ান বলল,\n\"ভাই, আপনার জন্য gift.\"\nরায়হান ব্যাগ খুলে দেখল—\nসাদা শার্ট, সঙ্গে সাদা coat আর pant।\nরায়হান অবাক হয়ে বলল,\n\"সাদা?\"\nআয়ান বলল,\n\"আজকে পুরো white look হবে।\"\nমাইশা হেসে বলল,\n\"পরবেন কিন্তু।\"\nরায়হান তার দিকে তাকিয়ে বলল,\n\"আপনার পছন্দ?\"\nমাইশা একটু থেমে বলল,\n\"হুম... ভালো লাগবে।\"\nরায়হানের মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল।\n\"তাহলে পরব।\"\nমোমো দূর থেকে লামিয়াকে কনুই দিয়ে ধাক্কা দিল।\nলামিয়া ফিসফিস করে বলল,\n\"দেখছিস?\"\nমোমো হাসি চেপে বলল,\n\"সব দেখতেছি।\"\nরাত একটু গভীর হলে সবাই একসঙ্গে বসে গল্প করছিল।\nরায়হান তখন নতুন সাদা শার্ট আর coat-pant পরে ফিরে এসেছে।\nমাইশা তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থাকল।\nতারপর বলল,\n\"ভালো লাগতেছে।\"\nরায়হান মৃদু হেসে বলল,\n\"আপনারও।\"\nমাইশা একটু লজ্জা পেয়ে বলল,\n\"আমি তো জানিই।\"\nরায়হান হেসে ফেলল।\nঠিক তখনই তার ফোনে একটা notification এলো।\nএকটা অপরিচিত নম্বর।\nরায়হান মেসেজটা খুলল।\nমাত্র এক লাইন—\n\"জন্মদিনের আনন্দ শেষ হওয়ার আগে একটা কথা মনে রাখুন, রায়হান—মাইশার জীবনে আপনি যতটা ভাবছেন, তার চেয়েও বেশি কিছু লুকিয়ে আছে।\"\nরায়হানের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল।\nসে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nতারপর অজান্তেই চোখ চলে গেল মাইশার দিকে।\nমাইশা তখন মোমোর সঙ্গে হাসতে হাসতে কথা বলছে।\nরায়হান ফোনটা শক্ত করে ধরে রাখল।\nতার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগল—\nমাইশার জীবনে আসলে কী লুকিয়ে আছে?\nআর সবচেয়ে বড় প্রশ্ন—\nএই মানুষটা বারবার তাদের দুজনকে অনুসরণ করছে কেন?",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3253,
                "ep_number": 16,
                "title": "পুরোনো ঘড়ির ধূসর সংকেত",
                "slug": "nirobotar-arale-s1-ep16",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep16",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3255,
                "ep_number": 18,
                "title": "ভেজা চোখে নীরব হাহাকার",
                "slug": "nirobotar-arale-s1-ep18",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}