{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১৮ - ভেজা চোখে নীরব হাহাকার | Nirobotar Arale Part 18",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৮ (ভেজা চোখে নীরব হাহাকার)। মাইশার নাকে আঘাত আর রায়হানের বুকফাটা কান্না ও দুশ্চিন্তা!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৮, nirobotar arale porbo 18, nirobotar arale part 18, nirobotar arale episode 18, ফুটবল আঘাত, রায়হানের কান্না, মাইশার চোট, রোমান্টিক পর্ব",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3255-abda5c.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "ভেজা চোখে নীরব হাহাকার",
                    "position": 18,
                    "description": "মাঠে ফুটবল খেলার সময় অসাবধানতায় বল গিয়ে আঘাত হানে মাইশার নাকে। রক্তের ধারা দেখেই পাথর হয়ে যাওয়া শক্তপোক্ত রায়হান আকস্মিকভাবে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ে। মাইশার একটু ব্যথায় রায়হানের এমন বাঁধভাঙা ব্যাকুলতা কি সম্পর্কের কোনো অলিখিত সীমানা অতিক্রম করে গেল?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT8M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1124,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3255-abda5c.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "ভেজা চোখে নীরব হাহাকার",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3255,
        "ep_number": 18,
        "title": "ভেজা চোখে নীরব হাহাকার",
        "slug": "nirobotar-arale-s1-ep18",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18",
        "reading_time": 8,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3255-abda5c.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1124,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১৮ - ভেজা চোখে নীরব হাহাকার | Nirobotar Arale Part 18",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৮ (ভেজা চোখে নীরব হাহাকার)। মাইশার নাকে আঘাত আর রায়হানের বুকফাটা কান্না ও দুশ্চিন্তা!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৮, nirobotar arale porbo 18, nirobotar arale part 18, nirobotar arale episode 18, ফুটবল আঘাত, রায়হানের কান্না, মাইশার চোট, রোমান্টিক পর্ব",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "১১ ডিসেম্বর\nনোয়াখালীর সকালটা ছিল একেবারে অন্যরকম।\nশীতের হালকা কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। নতুন বাড়ির সামনে বিশাল মাঠটায় রোদ এসে পড়েছে। দূরে কয়েকটা গাছের পাতায় শিশিরের পানি ঝুলছে। বাড়ির ভেতর থেকে রান্নার গন্ধ আসছে, উঠানে কয়েকজন গল্প করছে।\nগত রাতের জন্মদিনের আয়োজনের রেশ যেন এখনও পুরোপুরি কাটেনি।\nমাইশা ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাল।\nমাঠের দিকে কয়েকজন ছেলেকে দেখা যাচ্ছে।\nমাইশা চোখ কুঁচকে একটু ভালো করে তাকাল।\nতারপরই মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল।\nরায়হান।\nসাদা টি-শার্ট পরে বন্ধুদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে আছে।\nমাইশা কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে ওদের দেখল।\nতারপর নিজের মনেই বলল,\n\"কালকে তো অনেক বড় বড় কথা বলছিল। আজকে আবার কী করছে দেখি!\"\nসে চুপচাপ ওড়নাটা ঠিক করে ঘর থেকে বেরিয়ে পড়ল।\nমাঠের মাঝখানে তখন বেশ জমজমাট অবস্থা।\nরায়হান, আয়ান, সিফাত আর আরও কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল।\nআয়ান বল নিয়ে দৌড়াতে দৌড়াতে চিৎকার করল,\n\"রায়হান! এদিকে!\"\nরায়হান বলটা পাস করে দিল।\nসিফাত বল নিয়ে এগিয়ে গিয়ে বলল,\n\"দেখি আজকে কে জিতিস!\"\nরায়হান হেসে বলল,\n\"আজকে তোদের কাউকেই ছাড়ব না।\"\nআয়ান সঙ্গে সঙ্গে বলল,\n\"কালকে birthday boy ছিলি বলে অনেক সম্মান দিছি। আজকে কিন্তু কোনো ছাড় নাই!\"\nরায়হান হাসল।\n\"আয়ান, বেশি কথা বলিস না।\"\n\"কেন?\"\n\"বল দিয়ে উত্তর দিব।\"\nআয়ান হেসে পালিয়ে গেল।\nমাঠের একপাশে দাঁড়িয়ে থাকা মাইশা দূর থেকে সব দেখছিল।\nসে ভাবছিল, রায়হানকে একটু ভয় দেখাবে।\nগতকাল birthday-তে তাকে কতবার বোকা বানিয়েছে—আজ একটু সুযোগ পেলে সে-ও মজা করবে।\nমাইশা আস্তে আস্তে মাঠের একেবারে শেষ প্রান্তের দিকে এগিয়ে গেল।\nতারপর একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রায়হানকে দেখতে লাগল।\nরায়হান তখন খেলায় এতটাই ব্যস্ত যে আশেপাশে কে আছে, কিছুই খেয়াল করছে না।\nমাইশা মনে মনে বলল,\n\"দেখি, সাহেব আজকে কত বড় খেলোয়াড় হইছে!\"\nখেলা আরও জমে উঠল।\nসিফাত বলটা রায়হানের দিকে বাড়িয়ে দিল।\nরায়হান দৌড়ে গিয়ে বলটা নিয়েই সামনে এগোল।\nআয়ান চিৎকার করে বলল,\n\"শট নে!\"\nরায়হান একটু দূরে গিয়ে বলটাকে জোরে কিক করল।\nকিন্তু...\nঠিক সেই মুহূর্তে মাইশা গাছের আড়াল থেকে বের হয়ে মাঠের পাশ দিয়ে হাঁটছিল।\nসে বুঝতেই পারেনি বলটা তার দিকেই আসছে।\nএক সেকেন্ড।\nদুই সেকেন্ড।\nতারপর—\nধপ্!\nবলটা সোজা গিয়ে মাইশার নাকে লাগল।\nমাইশা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল।\nতারপর দুই হাত দিয়ে নাক চেপে ধরল।\n\"আহ্!\"\nমাঠের সবাই থেমে গেল।\nরায়হানের মুখের হাসি মুহূর্তেই উধাও।\nসে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না।\n\"মাইশা?!\"\nমাইশা কোনো উত্তর দিল না।\nতার হাতের আঙুলের ফাঁক দিয়ে লাল রক্ত বের হতে শুরু করেছে।\nরায়হান যেন পাথর হয়ে গেল।\nতারপর হঠাৎ পুরো দৌড়ে মাইশার কাছে ছুটে গেল।\n\"মাইশা!\"\nমাইশা নাক চেপে ধরে বলল,\n\"আহ্... ব্যথা করছে...\"\nএই একটা কথা শুনেই রায়হানের মুখটা কেমন বদলে গেল।\nসে মাইশার সামনে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল,\n\"রক্ত... রক্ত বের হচ্ছে!\"\nমাইশা একটু বিরক্ত হয়ে বলল,\n\"দেখতেছি তো!\"\nরায়হান কী করবে বুঝতে পারছিল না।\nসে একবার মাইশার নাকের দিকে তাকাচ্ছে, একবার চারপাশের দিকে তাকাচ্ছে।\nতারপর আয়ানকে চিৎকার করে বলল,\n\"পানি আন!\"\nআয়ান দৌড়ে গেল।\nসিফাতও ছুটে এলো।\n\"মাইশা, মাথা একটু সোজা রাখো।\"\nকিন্তু রায়হান যেন কারও কথা শুনছেই না।\nতার চোখ তখন শুধু মাইশার মুখে।\nআর কয়েক সেকেন্ডের মধ্যেই তার চোখে পানি চলে এলো।\nমাইশা অবাক হয়ে তাকাল।\n\"রায়হান?\"\nরায়হান কিছু বলল না।\nচোখের পানি মুছতে গিয়ে আরও বেশি কাঁদতে শুরু করল।\nমাইশা অবাক হয়ে বলল,\n\"আরে! তুমি কান্না করতেছ?\"\nরায়হান মাথা নাড়ল।\n\"আমি... আমি তো চাই নাই...\"\nতার গলা কেঁপে গেল।\n\"আমি জানতাম না তুমি সামনে আসছো...\"\nমাইশা এবার একটু থেমে গেল।\nসে বুঝতে পারল, রায়হান সত্যিই ভয় পেয়ে গেছে।\n\"আরে, আমি ঠিক আছি।\"\nরায়হান কাঁদতে কাঁদতেই বলল,\n\"তুমি ঠিক আছো কই?\"\nমাইশা হালকা হেসে বলল,\n\"এই তো... নাকে একটু লাগছে।\"\n\"একটু?!\"\nরায়হানের গলা আরও কেঁপে উঠল।\n\"রক্ত বের হচ্ছে!\"\nমাইশা এবার একটু হাসতে চাইল।\n\"রায়হান, তুমি তো এমন করতেছ যেন আমার নাকটাই ভেঙে গেছে!\"\nরায়হান চোখ মুছতে মুছতে বলল,\n\"আমি বুঝতে পারি নাই...\"\nতারপর খুব আস্তে বলল,\n\"তোমার ব্যথা লাগছে... এটা আমি সহ্য করতে পারতেছি না।\"\nমাইশা কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর নাকের ওপর হাত রেখেই বলল,\n\"তুমি কাঁদতেছ কেন?\"\nরায়হান চোখ তুলে তাকাল।\n\"কারণ তুমি ব্যথা পাইছো।\"\nমাইশা মজা করে বলল,\n\"তাহলে তুমি বুঝবা না?\"\nরায়হান ভ্রু কুঁচকে বলল,\n\"কী বুঝব?\"\nমাইশা একটু হাসল।\n\"তুমি যে আমাকে নিয়ে এত চিন্তা করো!\"\nরায়হান কিছুক্ষণ চুপ।\nতারপর খুব আস্তে বলল,\n\"হ্যাঁ। করি।\"\nমাইশা এবার আর কিছু বলতে পারল না।\nআয়ান তখন পানি আর টিস্যু নিয়ে ফিরে এল।\n\"এই নেন!\"\nরায়হান সঙ্গে সঙ্গে টিস্যুটা নিয়ে মাইশার হাতে দিল।\n\"নাকটা চেপে ধরো।\"\nমাইশা বলল,\n\"আমি পারতেছি।\"\nরায়হান বলল,\n\"তবুও আমি থাকতেছি।\"\nআয়ান আর সিফাত একে অপরের দিকে তাকাল।\nআয়ান নিচু গলায় বলল,\n\"ভাই তো পুরো শেষ।\"\nসিফাত ফিসফিস করে বলল,\n\"চুপ কর। এখন বললে তোকে মেরে ফেলবে।\"\nরায়হান শুনে ফেলল।\n\"আয়ান!\"\nআয়ান সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করল।\n\"জি ভাই। \"\nমাইশা হেসে ফেলল।\nহাসতেই আবার নাকে ব্যথা লাগল।\n\"আহ্!\"\nরায়হান আবার ভয় পেয়ে গেল।\n\"ব্যথা করছে?\"\n\"হুম।\"\n\"চলো, ভেতরে যাই।\"\n\"আমি হাঁটতে পারব।\"\n\"আমি বলছি চলো।\"\nমাইশা একটু অবাক হয়ে তার দিকে তাকাল।\nরায়হানের চোখ তখনও ভেজা।\nসে খুব আস্তে বলল,\n\"প্লিজ।\"\nমাইশা আর কিছু বলল না।\nচুপচাপ রায়হানের সঙ্গে বাড়ির দিকে হাঁটতে লাগল।\nবাড়ির বারান্দায় এসে মাইশা একটা চেয়ারে বসল।\nরায়হান সামনে দাঁড়িয়ে ছিল।\nতার চোখের পানি এখনও পুরো শুকায়নি।\nমাইশা তাকিয়ে বলল,\n\"তুমি এখনও কাঁদতেছ?\"\nরায়হান মুখ ঘুরিয়ে বলল,\n\"না।\"\n\"মিথ্যা।\"\n\"চুপ।\"\n\"রায়হান...\"\n\"হুম?\"\nমাইশা একটু মিষ্টি করে বলল,\n\"তুমি সত্যিই ভয় পাইছিলা?\"\nরায়হান কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা নাড়ল।\n\"হ্যাঁ।\"\n\"এতটা?\"\n\"তুমি যখন রক্তে হাত ভিজাইলা...\"\nসে থেমে গেল।\nতারপর নিচু গলায় বলল,\n\"মনে হইছিল... যদি তোমার কিছু হয়ে যায়?\"\nমাইশার চোখের দুষ্টু ভাবটা একটু নরম হয়ে গেল।\nসে আস্তে বলল,\n\"আমার কিছু হয়নি।\"\nরায়হান তাকিয়ে রইল।\nমাইশা হেসে বলল,\n\"আর একটা কথা।\"\n\"কী?\"\n\"তুমি কাঁদলে তোমাকে একদম বাচ্চা লাগে।\"\nরায়হান বিরক্ত হয়ে বলল,\n\"তোমার জন্য কাঁদছি, আর তুমি আমারে বাচ্চা বলতেছ?\"\nমাইশা হেসে ফেলল।\n\"হ্যাঁ।\"\nরায়হানও শেষ পর্যন্ত হেসে ফেলল।\nকিন্তু তার চোখের দুশ্চিন্তা তখনও পুরোপুরি কাটেনি।\nকিছুক্ষণ পর মাইশা উঠে দাঁড়াল।\n\"আমি ঘরে যাচ্ছি।\"\nরায়হান বলল,\n\"আমি আসি?\"\nমাইশা অবাক হয়ে তাকাল।\n\"কেন?\"\n\"তুমি পড়ে গেলে?\"\nমাইশা চোখ বড় করে বলল,\n\"নাকে বল লাগছে, পায়ে না।\"\nআয়ান দূর থেকে হেসে ফেলল।\nরায়হান তাকিয়ে বলল,\n\"তুই হাসিস না!\"\nআয়ান সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল।\nমাইশা হাসতে হাসতে ঘরের দিকে চলে গেল।\nদরজার কাছে গিয়ে একবার পেছনে তাকাল।\nরায়হান তখনও দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে।\nমাইশা আস্তে করে বলল,\n\"রায়হান?\"\n\"হুম?\"\n\"আর কাঁদবা না।\"\nরায়হান হালকা হেসে বলল,\n\"তুমি আর বলের সামনে হুট করে আসবা না।\"\nমাইশা দুষ্টু হাসি দিয়ে বলল,\n\"আগে বলটা ঠিকমতো মারতে শিখেন।\"\nরায়হান মাথা নাড়ল।\n\"ঠিক আছে। কিন্তু আজকের পর থেকে তোমার সামনে শট মারা বন্ধ।\"\nমাইশা হেসে ঘরে ঢুকে গেল।\nরায়হান কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল।\nতারপর খুব আস্তে নিজের মনেই বলল—\n\"তোমার একটু ব্যথাও যদি আমার এতটা কষ্ট দেয়... তাহলে তুমি আমার কাছে আসলে কতটা?\"\nকিন্তু উত্তরটা সে নিজেও জানত না।\nআর ঠিক তখনই—\nরায়হানের ফোনে আবার সেই অপরিচিত নম্বর থেকে একটি মেসেজ এলো।\n\"তাকে যতটা ভালোবাসছেন, তার চেয়েও সাবধানে থাকুন। কারণ মাইশাকে ঘিরে খেলা এখনো শুরুই হয়নি।\"\nরায়হানের মুখের হাসি মিলিয়ে গেল।\nসে ধীরে ধীরে ফোনের স্ক্রিনের দিকে তাকাল।\nতারপর চোখ তুলে তাকাল মাইশার বন্ধ দরজার দিকে।\nগত রাতের জন্মদিন, আজকের দুর্ঘটনা—সবকিছু কি সত্যিই কেবল কাকতালীয়?",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3254,
                "ep_number": 17,
                "title": "জন্মদিনের আলোয় রঙিন বিভ্রম",
                "slug": "nirobotar-arale-s1-ep17",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep17",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3256,
                "ep_number": 19,
                "title": "পশ্চিম ঘরের নিভে যাওয়া আলো",
                "slug": "nirobotar-arale-s1-ep19",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}