{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১৯ - পশ্চিম ঘরের নিভে যাওয়া আলো | Nirobotar Arale Part 19",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৯ (পশ্চিম ঘরের নিভে যাওয়া আলো)। পুরোনো বাড়ির বন্ধ পশ্চিম ঘরে রহস্যময় আলো আর ২০১৪ সালের হুঁশিয়ারি!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৯, nirobotar arale porbo 19, nirobotar arale part 19, nirobotar arale episode 19, পশ্চিম ঘর, পুরোনো বাড়ি, রহস্য আলো, মাইশা রায়হান",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3256-aec500.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "পশ্চিম ঘরের নিভে যাওয়া আলো",
                    "position": 19,
                    "description": "পুরোনো বাড়ির নীরবতার আড়ালে লুকিয়ে থাকা সেই রুদ্ধদ্বার পশ্চিম ঘরের চিরকুট পেয়ে স্তব্ধ হয়ে যায় মাইশা। সন্ধ্যার ঘন অন্ধকারে সেই বন্ধ ঘরের জানালায় ক্ষীণ এক আলো জ্বলে উঠতে দেখে রায়হানের চোখও জমে যায়। ২০১৪ সালের পুনরাবৃত্তির ভয় দেখিয়ে প্রেরিত মেসেজটি কার চক্রান্ত?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT7M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1039,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3256-aec500.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "পশ্চিম ঘরের নিভে যাওয়া আলো",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3256,
        "ep_number": 19,
        "title": "পশ্চিম ঘরের নিভে যাওয়া আলো",
        "slug": "nirobotar-arale-s1-ep19",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep19",
        "reading_time": 7,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3256-aec500.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1039,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১৯ - পশ্চিম ঘরের নিভে যাওয়া আলো | Nirobotar Arale Part 19",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১৯ (পশ্চিম ঘরের নিভে যাওয়া আলো)। পুরোনো বাড়ির বন্ধ পশ্চিম ঘরে রহস্যময় আলো আর ২০১৪ সালের হুঁশিয়ারি!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১৯, nirobotar arale porbo 19, nirobotar arale part 19, nirobotar arale episode 19, পশ্চিম ঘর, পুরোনো বাড়ি, রহস্য আলো, মাইশা রায়হান",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো"
            ]
        },
        "content": "১১ ডিসেম্বর, বিকেল\nমাইশার নাকে বল লাগার ঘটনাটা ঘটার পর থেকে রায়হান যেন পুরোপুরি বদলে গেছে।\nসকাল থেকে অন্তত দশবার জিজ্ঞেস করেছে—\n\"এখন ব্যথা করছে?\"\nমাইশা প্রতিবার একই উত্তর দিয়েছে,\n\"না।\"\nকিছুক্ষণ পর আবার—\n\"রক্ত বের হচ্ছে?\"\n\"না।\"\nআর একটু পর—\n\"মাথা ঘুরতেছে না তো?\"\nমাইশা বিরক্ত হয়ে তাকিয়ে বলেছে,\n\"রায়হান, আমি ঠিক আছি!\"\nরায়হান কিছুক্ষণ চুপ থেকে আবার বলেছে,\n\"নিশ্চিত?\"\nমাইশা এবার হেসে ফেলেছে।\n\"হ্যাঁ, নিশ্চিত।\"\n\"ঠিক আছে।\"\nকিন্তু পাঁচ মিনিট পর আবার—\n\"মাইশা...\"\n\"আবার কী?\"\n\"ব্যথা করলে আমাকে বলবা।\"\nমাইশা মাথা নাড়িয়ে বলেছিল,\n\"আচ্ছা, বলব।\"\nরায়হান তখনই শান্ত হয়েছিল।\nঅন্তত কয়েক মিনিটের জন্য।\nদুপুরের পর বাড়িটা একটু শান্ত হয়ে গেল।\nবাড়ির বড়রা কেউ ভেতরে গল্প করছে, কেউ দুপুরের খাবারের পর বিশ্রাম নিচ্ছে। মাঠের দিকেও আগের মতো ভিড় নেই।\nমাইশা বারান্দায় বসে একটা বই খুলে রেখেছিল।\nকিন্তু পড়ছিল না।\nতার চোখ বারবার চলে যাচ্ছিল বাড়ির একেবারে পেছনের দিকে।\nপুরোনো বাড়িটার দিকে।\nনোয়াখালীর এই বাড়ির নতুন অংশটা যতটা গোছানো আর ব্যস্ত, পুরোনো বাড়িটা ততটাই নীরব।\nঅনেকদিন ধরে সেখানে কেউ নিয়মিত থাকে না।\nপুরোনো কাঠের দরজা।\nদেয়ালের কিছু অংশে শ্যাওলা।\nজানালাগুলো প্রায় সবসময় বন্ধ।\nআর সবচেয়ে অদ্ভুত ব্যাপার—\nবাড়ির সবাই পুরোনো বাড়িটার কথা উঠলেই কথাটা অন্যদিকে ঘুরিয়ে দেয়।\nমাইশা বইটা বন্ধ করল।\nনিজের মনেই বলল,\n\"ওই বাড়িটায় আসলে কী আছে?\"\nঠিক তখনই পেছন থেকে মোমোর গলা—\n\"কী দেখছিস?\"\nমাইশা চমকে ফিরে তাকাল।\n\"কিছু না।\"\nমোমো এসে তার পাশে বসল।\n\"তুই যখন 'কিছু না' বলিস, তখনই বুঝি কিছু একটা আছে।\"\nমাইশা হেসে বলল,\n\"ওই পুরোনো বাড়িটা দেখছিলাম।\"\nমোমোর মুখের হাসি একটু কমে গেল।\n\"ওই বাড়ি?\"\n\"হুম।\"\n\"কেন?\"\n\"জানি না।\"\nমাইশা একটু নিচু গলায় বলল,\n\"তোর কি কখনো মনে হয় না, এই বাড়ির কিছু ব্যাপার সবাই আমার কাছ থেকে লুকায়?\"\nমোমো কিছুক্ষণ চুপ করে থাকল।\nতারপর বলল,\n\"তোর মায়ের ব্যাপারটার পর থেকে তোর সন্দেহ আরও বেড়েছে।\"\nমাইশা মাথা নাড়ল।\n\"হ্যাঁ।\"\n\"কিন্তু একা একা কোথাও যাস না।\"\nমাইশা হেসে বলল,\n\"আমি কি এতটা বোকা?\"\nমোমো তাকিয়ে বলল,\n\"হ্যাঁ।\"\n\"এই!\"\nদুজনেই হেসে ফেলল।\nঠিক তখনই রায়হান দূর থেকে হাঁটতে হাঁটতে এলো।\nমাইশাকে দেখেই প্রথম প্রশ্ন—\n\"নাক কেমন?\"\nমোমো সঙ্গে সঙ্গে মুখ চেপে হাসল।\nমাইশা চোখ ঘুরিয়ে বলল,\n\"আবার শুরু!\"\nরায়হান বসতে বসতে বলল,\n\"জিজ্ঞেস করলাম।\"\n\"ভালো।\"\n\"ব্যথা?\"\n\"না।\"\n\"রক্ত?\"\n\"না।\"\n\"মাথা—\"\nমাইশা হাত তুলে থামিয়ে দিল।\n\"আর একটা প্রশ্ন করলে কিন্তু সত্যি তোমাকে মেরে ফেলব।\"\nরায়হান মুচকি হেসে বলল,\n\"ঠিক আছে।\"\nমোমো ফিসফিস করে বলল,\n\"ওর তো এখন ডাক্তার হওয়ার শখ হইছে।\"\nরায়হান তাকিয়ে বলল,\n\"তুই চুপ কর।\"\nমাইশা হাসতে হাসতে বলল,\n\"আচ্ছা, রায়হান—তুমি এত ভয় পেয়েছিলে কেন?\"\nরায়হান কিছুক্ষণ চুপ।\nতারপর বলল,\n\"কারণ...\"\nসে থেমে গেল।\n\"তোমার নাক থেকে রক্ত দেখার পর মাথা কাজ করছিল না।\"\nমাইশা এবার আর মজা করল না।\nরায়হান খুব স্বাভাবিক গলায় বলল,\n\"তুমি কাঁদলে আমি বুঝতে পারি না কী করব।\"\nমাইশা ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল।\nকথাটা খুব সাধারণ ছিল।\nকিন্তু তার ভেতরে কোথাও গিয়ে আটকে রইল।\nবিকেলের দিকে সবাই মিলে বাড়ির উঠানে বসেছিল।\nআয়ান, সিফাত আর আরও কয়েকজন গল্প করছিল।\nমাইশা একটু দূরে দাঁড়িয়ে পুরোনো বাড়িটার দিকে তাকিয়ে ছিল।\nহঠাৎ রায়হান তার পাশে এসে দাঁড়াল।\n\"কী দেখছ?\"\nমাইশা আস্তে বলল,\n\"ওই বাড়িটা।\"\nরায়হান তাকাল।\nকয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল,\n\"ওখানে যেও না।\"\nমাইশা সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল।\n\"কেন?\"\nরায়হান উত্তর দিল না।\n\"রায়হান?\"\n\"কিছু না।\"\n\"কিছু না হলে যেতে মানা করছ কেন?\"\nরায়হান দীর্ঘশ্বাস ফেলল।\n\"কারণ জায়গাটা অনেক পুরোনো। অনেক কিছু আছে যেগুলো আমরা নিজেরাও জানি না।\"\nমাইশা একটু কাছে এসে বলল,\n\"তুমি জানো?\"\nরায়হান তার দিকে তাকাল।\n\"সব না।\"\n\"কিছু জানো?\"\nরায়হান এবারও চুপ।\nমাইশার চোখ সরু হয়ে গেল।\n\"তুমি কিছু লুকাচ্ছ।\"\n\"না।\"\n\"হ্যাঁ।\"\n\"মাইশা...\"\n\"তুমি যদি কিছু জানো, আমাকে বলবে।\"\nরায়হান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল,\n\"যদি জানি, বলব।\"\nমাইশা বলল,\n\"প্রমিস?\"\nরায়হান মাথা নাড়ল।\n\"প্রমিস।\"\nসন্ধ্যার একটু আগে মাইশা নিজের ঘরে ফিরে গেল।\nআলমারি থেকে কিছু কাপড় বের করতে গিয়ে হঠাৎ একটা পুরোনো বাক্স চোখে পড়ল।\nসে বাক্সটা টেনে বের করল।\nঢাকনা খুলতেই পুরোনো কাগজের গন্ধ।\nকিছু পুরোনো ছবি।\nকয়েকটা চিঠি।\nআর নিচে একটা ছোট্ট কালো খাম।\nমাইশার বুক ধক করে উঠল।\nকালো খামটা সে আগে দেখেছে।\nসেই একই ধরনের খাম।\nযেটা তার মায়ের পুরোনো জিনিসের মধ্যে পেয়েছিল।\nমাইশা ধীরে ধীরে খামটা হাতে নিল।\nভেতর থেকে একটা ছোট কাগজ বের হলো।\nমাত্র কয়েকটা শব্দ।\n\"পুরোনো বাড়ির পশ্চিম ঘর।\nদরজাটা কখনো খোলা হয়নি।\nচাবি যার কাছে, সে-ই জানে কেন।\"\nমাইশার হাত ঠান্ডা হয়ে গেল।\nসে আবার কাগজটা পড়ল।\nপশ্চিম ঘর।\nতার মনে পড়ল—\nপুরোনো বাড়ির পশ্চিম দিকটা সবসময় বন্ধ থাকে।\nকেউ সেখানে যায় না।\nমাইশা দ্রুত ফোনটা হাতে নিল।\nপ্রথমে কারও কথা মনে হলো না।\nতারপর সে রায়হানের নামের ওপর চাপ দিল।\nকল গেল।\nএকবার।\nদুইবার।\nতিনবার।\nরায়হান ধরল না।\nমাইশা বিরক্ত হয়ে ফোনটা নামিয়ে রাখল।\nঠিক তখনই একটা মেসেজ এলো।\nরায়হান।\n\"কী হয়েছে?\"\nমাইশা সঙ্গে সঙ্গে লিখল,\n\"তুমি কোথায়?\"\n\"বাইরে। কেন?\"\n\"আমার তোমার সাথে কথা আছে।\"\nকিছুক্ষণ পর—\n\"এখন আসব?\"\nমাইশা লিখল,\n\"হ্যাঁ।\"\nপ্রায় দশ মিনিট পর রায়হান দরজার সামনে এসে দাঁড়াল।\n\"কী হয়েছে?\"\nমাইশা কোনো কথা না বলে কালো খামটা তার হাতে দিল।\nরায়হান খামটা দেখে থমকে গেল।\nতার মুখের রং বদলে গেল।\n\"এটা কোথায় পেলে?\"\nমাইশা বলল,\n\"আমার পুরোনো বাক্সে।\"\nরায়হান কাগজটা খুলে পড়ল।\nতারপর ধীরে ধীরে মাইশার দিকে তাকাল।\n\"তুমি এটা কাউকে দেখিয়েছ?\"\n\"না। শুধু তোমাকে।\"\nরায়হান কিছুক্ষণ চুপ।\nতারপর বলল,\n\"মাইশা, তুমি কি জানো এই পশ্চিম ঘরটা কোথায়?\"\n\"হ্যাঁ।\"\n\"কেউ তোমাকে ওখানে যেতে বলেছে?\"\n\"না।\"\n\"তাহলে যাবে না।\"\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"আবার একই কথা!\"\nরায়হান গম্ভীর হয়ে বলল,\n\"কারণ আমি এবার মজা করছি না।\"\nমাইশা চুপ হয়ে গেল।\nরায়হান আবার কাগজটার দিকে তাকাল।\n\"এই লেখাটা...\"\n\"কী?\"\n\"আমি আগে দেখেছি।\"\nমাইশার চোখ বড় হয়ে গেল।\n\"কোথায়?\"\nরায়হান উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে একটা শব্দ হলো।\nখট্।\nদুজনেই থেমে গেল।\nআবার—\nখট্...\nমনে হলো পুরোনো বাড়ির দিক থেকে কাঠের কোনো দরজা নড়ল।\nমাইশা ফিসফিস করে বলল,\n\"ওইটা কী?\"\nরায়হান জানালার দিকে এগিয়ে গেল।\nদূরে পুরোনো বাড়িটার পশ্চিম পাশ দেখা যাচ্ছে।\nঅন্ধকার প্রায় নেমে এসেছে।\nকিন্তু—\nএকটা জানালায় খুব ক্ষীণ আলো।\nরায়হান স্থির হয়ে তাকিয়ে রইল।\nমাইশা তার পাশে এসে দাঁড়াল।\n\"ওখানে আলো জ্বলছে?\"\nরায়হান কোনো উত্তর দিল না।\nতারপর হঠাৎ তার ফোন বেজে উঠল।\nUnknown Number.\nরায়হান কলটা ধরল না।\nকিছুক্ষণ পর একটা মেসেজ এলো।\nসে স্ক্রিনের দিকে তাকাল।\nমাত্র একটা লাইন—\n\"পশ্চিম ঘরের দরজা খুললে, ২০১৪ আবার ফিরে আসবে।\"\nরায়হানের চোখ স্থির হয়ে গেল।\nমাইশা তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল—\nএবার ব্যাপারটা সত্যিই গুরুতর।\nসে ধীরে ধীরে বলল,\n\"রায়হান... ২০১৪ সালে ওই ঘরে কী হয়েছিল?\"\nরায়হান এবার তার দিকে তাকাল।\nকিছু বলতে গিয়ে থেমে গেল।\nতারপর খুব নিচু গলায় বলল—\n\"আমি জানি না, মাইশা।\"\nএকটু থেমে সে যোগ করল,\n\"কিন্তু আমার ভয় হচ্ছে... তোমার মা জানতেন।”",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3255,
                "ep_number": 18,
                "title": "ভেজা চোখে নীরব হাহাকার",
                "slug": "nirobotar-arale-s1-ep18",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep18",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3257,
                "ep_number": 20,
                "title": "বারো বছরের রুদ্ধদ্বার রহস্য",
                "slug": "nirobotar-arale-s1-ep20",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep20",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}