{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ১ - মধ্যরাতের অচেনা সংকেত | Nirobotar Arale Part 1",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১ (মধ্যরাতের অচেনা সংকেত)। রাত ২টা ১৭ মিনিটের রহস্যময় ফোনকল মাইশার জীবনে কী ঝড় নিয়ে এল?",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১, নীরবতার আড়ালে ১, ১ম পর্ব, nirobotar arale porbo 1, nirobotar arale part 1, nirobotar arale episode 1, nirobotar arale 1 link, মাইশা, রায়হান ব্যাপারী, মধ্যরাতের ফোনকল, bangla mystery novel",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3238-a0210c.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "মধ্যরাতের অচেনা সংকেত",
                    "position": 1,
                    "description": "বৃষ্টিভেজা রাতের গভীর নীরবতা ভেঙে হঠাৎ বেজে ওঠে মাইশার ফোন। স্ক্রিনে অচেনা নম্বর আর ওপাশে রায়হান ব্যাপারীর শান্ত অথচ শিহরণ জাগানো কণ্ঠ। তার দাবি—মাইশার মা সম্পর্কে সে যা জানে তা সত্য নয়। বারো বছর আগের হারিয়ে যাওয়া সত্য কি এই একটি আহ্বানেই বদলে দেবে সব হিসাব?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT6M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 934,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3238-a0210c.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "মধ্যরাতের অচেনা সংকেত",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3238,
        "ep_number": 1,
        "title": "মধ্যরাতের অচেনা সংকেত",
        "slug": "nirobotar-arale-s1-ep1",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1",
        "reading_time": 6,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3238-a0210c.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 934,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ১ - মধ্যরাতের অচেনা সংকেত | Nirobotar Arale Part 1",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ১ (মধ্যরাতের অচেনা সংকেত)। রাত ২টা ১৭ মিনিটের রহস্যময় ফোনকল মাইশার জীবনে কী ঝড় নিয়ে এল?",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ১, নীরবতার আড়ালে ১, ১ম পর্ব, nirobotar arale porbo 1, nirobotar arale part 1, nirobotar arale episode 1, nirobotar arale 1 link, মাইশা, রায়হান ব্যাপারী, মধ্যরাতের ফোনকল, bangla mystery novel",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "ঢাকার রাত কখনো পুরোপুরি নীরব হয় না।\nদূরে কোনো গাড়ির শব্দ, কোথাও কুকুরের ডাক, ছাদের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ—সব মিলিয়ে শহরটা যেন ঘুমিয়েও জেগে থাকে।\nসেদিন রাতেও বৃষ্টি হচ্ছিল।\nজানালার কাঁচ বেয়ে পানির ফোঁটাগুলো নিচের দিকে গড়িয়ে পড়ছিল। ঘরের আলো বন্ধ। শুধু বিছানার পাশের ছোট্ট ল্যাম্পটা জ্বলছিল।\nমাইশা বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে স্ক্রল করছিল।\nঘড়ির দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল সে।\nরাত ২টা ১৭ মিনিট।\n— এত রাত হয়ে গেল!\nমাইশা ফোনটা পাশে রাখতে যাবে, ঠিক তখনই—\nট্রিং... ট্রিং...\nহঠাৎ ফোনটা বেজে উঠল।\nমাইশা চমকে উঠে বসল।\nএই রাতে কে ফোন করছে?\nস্ক্রিনের দিকে তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল।\nUnknown Number.\nকোনো নাম নেই।\nমাইশা কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইল।\nতারপর কলটা কেটে যাবে ভেবে অপেক্ষা করল।\nকিন্তু ফোনটা থামল না।\nরিং... রিং... রিং...\nঅবশেষে একটু দ্বিধা নিয়ে কলটা রিসিভ করল।\n— হ্যালো?\nওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ এল না।\nশুধু হালকা বাতাসের মতো একটা শব্দ।\nমাইশা আবার বলল—\n— হ্যালো? কে বলছেন?\nএবার একটা ছেলের কণ্ঠ ভেসে এল।\nশান্ত।\nকিছুটা নিচু।\nকিন্তু অদ্ভুতভাবে স্থির।\n— মেহেজাবিন ইসলাম মাইশা?\nমাইশার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল।\n— জ্বী... আপনি কে?\nওপাশের কণ্ঠটা কয়েক সেকেন্ড চুপ করে রইল।\nতারপর বলল—\n— আমাকে তুমি চেনো না। কিন্তু তোমার মা আমাকে চিনতেন।\nমাইশা বিছানায় সোজা হয়ে বসল।\nমায়ের কথা শুনতেই তার ঘুম পুরোপুরি উধাও হয়ে গেল।\n— আমার মা?\n— হ্যাঁ।\n— আপনি আমার মাকে কীভাবে চিনতেন?\nওপাশ থেকে উত্তর এল—\n— সেটা এখন বলা যাবে না।\nমাইশার কণ্ঠে বিরক্তি চলে এল।\n— তাহলে এত রাতে ফোন করে মায়ের কথা বলছেন কেন?\nছেলেটা এবার ধীরে বলল—\n— কারণ সময় হয়ে গেছে।\n— কিসের সময়?\n— সত্যিটা জানার সময়।\nমাইশা কিছু বলতে যাচ্ছিল।\nকিন্তু ছেলেটা তার আগেই বলল—\n— তুমি তোমার মাকে নিয়ে যা জানো, তার সবটা সত্যি নয়।\nমাইশা স্তব্ধ হয়ে গেল।\nকয়েক মুহূর্ত তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না।\nতারপর খুব ধীরে বলল—\n— আপনি কী বলতে চাইছেন?\n— তোমার বাবাকে জিজ্ঞেস করবে...\n— কী?\n— বারো বছর আগে যে মেয়েটা সবার চোখের আড়ালে চলে গিয়েছিল, তার সঙ্গে আসলে কী হয়েছিল।\nমাইশার আঙুলগুলো শক্ত হয়ে গেল ফোনের ওপর।\n— আমার মা তো... মারা যাননি।\nওপাশ থেকে সঙ্গে সঙ্গে কোনো উত্তর এল না।\nএই নীরবতাটাই যেন মাইশার ভয় আরও বাড়িয়ে দিল।\n— আপনি কে?\nএবার ছেলেটা বলল—\n— আমার নাম রায়হান ব্যাপারী।\nমাইশা নামটা মনে করার চেষ্টা করল।\nকোথাও শুনেছে?\nনা।\nকিন্তু লোকটার কণ্ঠে এমন একটা আত্মবিশ্বাস ছিল, যেন সে জানে মাইশার জীবনের এমন কিছু, যা মাইশা নিজেও জানে না।\nমাইশা আবার প্রশ্ন করল—\n— আপনি আমার মাকে কীভাবে চিনতেন?\nরায়হান এবার বলল—\n— তোমার মা শুধু আমার পরিবারকে চিনতেন না। আমাদের পরিবারের সঙ্গে তোমাদের পরিবারের একটা পুরোনো সম্পর্ক ছিল।\n— কেমন সম্পর্ক?\n— সেটা তোমার বাবা জানেন।\n— তাহলে আপনি আমাকে ফোন করছেন কেন?\nকিছুক্ষণ চুপ থেকে রায়হান বলল—\n— কারণ তোমার বাবা তোমাকে সবটা বলবেন না।\nমাইশার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি শুরু হলো।\n— আপনি কি আমার বাবাকে চেনেন?\n— হ্যাঁ।\n— তাহলে উনাকে সরাসরি জিজ্ঞেস করতে পারতেন।\n— কিছু প্রশ্ন সরাসরি করা যায় না, মাইশা।\nমাইশা চুপ করে গেল।\nতারপর রায়হান বলল—\n— কাল বিকেলে পুরোনো নদীর ঘাটে এসো।\nমাইশা সঙ্গে সঙ্গে বলল—\n— কেন?\n— তোমার মায়ের ব্যাপারে কিছু দেখানোর আছে।\n— কী?\n— সেটা সামনে এলে বুঝবে।\nমাইশা একটু ভেবে বলল—\n— আমি একা যাব না।\nওপাশে কয়েক সেকেন্ড নীরবতা।\nতারপর রায়হান শান্ত গলায় বলল—\n— একা আসার দরকার নেই। যাকে বিশ্বাস করো, তাকে সঙ্গে নিয়ে এসো।\nমাইশা অবাক হলো।\nছেলেটা যেন তার বয়সের কথাটাও বুঝতে পারছে।\nরায়হান আবার বলল—\n— আর একটা কথা।\n— কী?\n— তোমার বাবাকে আজ রাতে কিছু বলো না।\n— কেন?\n— কারণ আমি নিশ্চিত নই, তোমার বাবা এখনো জানেন কি না যে পুরোনো গল্পটা আবার শুরু হয়েছে।\nমাইশার বুকের ভেতরটা কেঁপে উঠল।\n— কোন গল্প?\nকিন্তু এবার ওপাশে শুধু নীরবতা।\n— হ্যালো?\nকোনো উত্তর নেই।\n— হ্যালো? রায়হান ভাইয়া ?\nকল কেটে গেছে।\nমাইশা কিছুক্ষণ ফোনটা কানে ধরে বসে রইল।\nতারপর স্ক্রিনের দিকে তাকাল।\n2:17 AM\nসময়টা যেন হঠাৎ তার চোখে অস্বাভাবিক লাগতে শুরু করল।\nসে কল হিস্ট্রি খুলল।\nঅচেনা নম্বরটা সেখানে আছে।\n২ মিনিট ১৭ সেকেন্ড।\nমাইশা ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখল।\nমায়ের কথা তার মাথায় ঘুরছে।\n“তোমার মা আমাকে চিনতেন।”\n“তুমি তোমার মাকে নিয়ে যা জানো, তার সবটা সত্যি নয়।”\n“বারো বছর আগে যে মেয়েটা সবার চোখের আড়ালে চলে গিয়েছিল...”\nমাইশা জানত, তার মা সম্পর্কে পরিবারে খুব বেশি কথা বলা হয় না।\nছোটবেলা থেকেই যখনই মায়ের প্রসঙ্গ উঠেছে, সবাই কোনো না কোনোভাবে কথা ঘুরিয়ে দিয়েছে।\nকিন্তু আজ প্রথমবার কেউ এসে তাকে বলল—\nতার জানা গল্পের বাইরেও আরেকটা গল্প আছে।\nমাইশা ধীরে ধীরে বিছানা থেকে উঠে জানালার কাছে গেল।\nবাইরে তখনও বৃষ্টি পড়ছে।\nসে কাঁচে হাত রাখল।\nমনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—\n“আমার মা আসলে কী লুকিয়েছিলেন?”\nঠিক তখনই তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটা পুরোনো ছবির দিকে।\nছবিটা তার মায়ের।\nছবিতে মা হাসছেন।\nমাইশা ছবিটা হাতে তুলে নিল।\nএতদিন এই মুখটাকে সে শুধু নিজের মা হিসেবেই চিনেছে।\nআজ প্রথমবার মনে হলো—\nএই হাসির আড়ালেও হয়তো কোনো গল্প ছিল।\nকোনো ভয়।\nকোনো গোপন কথা।\nহয়তো এমন কিছু, যার জন্য একজন মানুষকে বারো বছর সবার চোখের আড়ালে থাকতে হয়েছিল।\nমাইশা ছবিটা বুকের কাছে চেপে ধরল।\nতারপর খুব আস্তে বলল—\n— মা... তুমি আসলে আমার কাছ থেকে কী লুকিয়েছিলে?\nবাইরে হঠাৎ একটা বজ্রপাত হলো।\nমাইশা চমকে জানালার দিকে তাকাল।\nতার ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল।\nকোনো নতুন কল নয়।\nশুধু কয়েক সেকেন্ড আগে পাওয়া অচেনা নম্বরটা এখনও স্ক্রিনে দেখা যাচ্ছে।\nমাইশা নম্বরটার দিকে তাকিয়ে রইল।\nতারপর ফোনটা হাতে নিয়ে নম্বরটা Save করতে গেল।\nনাম লিখল—\nরায়হান ব্যাপারী।\nএক মুহূর্ত থেমে নামটার দিকে তাকিয়ে থাকল সে।\nতারপর ফোনটা রেখে দিল।\nসে তখনও জানত না—\nএই একটা ফোনকলই তার জীবনের সবচেয়ে পুরোনো কিছু দরজা খুলে দেবে।\nআর সেই দরজার ওপাশে অপেক্ষা করছে এমন এক সত্যি—\nযার শুরু মাইশার জন্মেরও আগে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": null,
            "next_episode": {
                "id": 3239,
                "ep_number": 2,
                "title": "নদীর ঘাটে পুরোনো খাম",
                "slug": "nirobotar-arale-s1-ep2",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}