{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ২১ - চশমার আড়ালে অভিমানে ভরা দৃষ্টি | Nirobotar Arale Part 21",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২১ (চশমার আড়ালে অভিমানে ভরা দৃষ্টি)। আয়ানকে নিয়ে রায়হানের প্রবল ঈর্ষা আর মাইশার গানে মান ভাঙানো।",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২১, nirobotar arale porbo 21, nirobotar arale part 21, nirobotar arale episode 21, রায়হানের ঈর্ষা, মান ভাঙানো, গান, মাইশা রায়হান",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3258-8c3ca8.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "চশমার আড়ালে অভিমানে ভরা দৃষ্টি",
                    "position": 21,
                    "description": "সারারাত জেগে থাকা ফোলা চোখে চশমা পরে বের হওয়া মাইশাকে দেখে রায়হানের দৃষ্টি আটকে যায়। কিন্তু আয়ানের সঙ্গে রাত জেগে কথা বলার গল্প আর পুরোনো প্রস্তাবের কথা উঠতেই রায়হানের মুখে নেমে আসে তীব্র মৌনতা ও ঈর্ষা। মাইশার ছোট্ট একটি গান কি তার সেই অভিমানের বরফ গলাতে পারবে?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT7M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1075,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3258-8c3ca8.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "চশমার আড়ালে অভিমানে ভরা দৃষ্টি",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3258,
        "ep_number": 21,
        "title": "চশমার আড়ালে অভিমানে ভরা দৃষ্টি",
        "slug": "nirobotar-arale-s1-ep21",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21",
        "reading_time": 7,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3258-8c3ca8.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1075,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ২১ - চশমার আড়ালে অভিমানে ভরা দৃষ্টি | Nirobotar Arale Part 21",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২১ (চশমার আড়ালে অভিমানে ভরা দৃষ্টি)। আয়ানকে নিয়ে রায়হানের প্রবল ঈর্ষা আর মাইশার গানে মান ভাঙানো।",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২১, nirobotar arale porbo 21, nirobotar arale part 21, nirobotar arale episode 21, রায়হানের ঈর্ষা, মান ভাঙানো, গান, মাইশা রায়হান",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো"
            ]
        },
        "content": "১২ ডিসেম্বর, সকাল\nনোয়াখালীর সকালটা ছিল বেশ ঠান্ডা।\nশীতের কুয়াশা ধীরে ধীরে কাটছিল। বাড়ির উঠানে তখন সবাই ব্যস্ত। কেউ নাস্তা করছে, কেউ বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।\nআজ সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা।\nআয়ান, সিফাত, মোমো, আয়াত, লামিয়া—সবাই সকাল থেকেই বেশ excited।\nকিন্তু মাইশার সকালটা অন্যরকম।\nরাতটা সে প্রায় ঘুমায়ইনি।\nগত রাতের সেই কালো খাম, পশ্চিম ঘরের দরজা, হাশেম চাচার কথা—সবকিছু মাথার মধ্যে ঘুরছিল।\nতার ওপর রায়হানের শেষ কথাটা—\n\"সত্যিটা জানার পর তুমি নিজেই হয়তো আমার কাছ থেকে দূরে চলে যেতে চাইবে।\"\nকথাটা বারবার মনে পড়ছিল।\nফলে সকালে ঘুম থেকে ওঠার পর তার চোখ দুটো ফুলে গেছে।\nমাইশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাল।\n\"উফ্...\"\nচোখ দুটো সত্যিই ফুলে আছে।\nসে একটু বিরক্ত হয়ে একটা চশমা পরে নিল।\nকিন্তু আশ্চর্যের ব্যাপার—\nচশমা পরার পরও তাকে অদ্ভুত সুন্দর লাগছিল।\nচোখ ফুলে থাকার কারণে চোখ দুটো আরও নরম আর মায়াবী দেখাচ্ছিল।\nচুলগুলো এলোমেলোভাবে কাঁধের কাছে পড়ে আছে।\nমাইশা আয়নার দিকে তাকিয়ে নিজের মনেই বলল,\n\"রাত জেগে থাকার শাস্তি।\"\nতারপর নিচে নেমে এল।\nবাড়ির সামনে সবাই দাঁড়িয়ে ছিল।\nরায়হান গাড়ির পাশে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল।\nমাইশাকে দেখেই তার চোখ থেমে গেল।\nআজ মাইশাকে অন্যরকম লাগছে।\nচশমা।\nফোলা চোখ।\nসাধারণ পোশাক।\nকোনো বিশেষ সাজ নেই।\nতবুও রায়হানের চোখ কয়েক সেকেন্ডের জন্য তার ওপর আটকে রইল।\nসে মনে মনে বলল,\n\"চশমা পরলেও এই মেয়েটা এত সুন্দর লাগে কীভাবে?\"\nতারপর নিজেকে সামলে নিয়ে বলল,\n\"মাইশা।\"\nমাইশা তাকাল।\n\"হুম?\"\nরায়হান তার চশমার দিকে তাকিয়ে বলল,\n\"চশমা পরছো কেন?\"\nমাইশা একটু চোখ নামিয়ে বলল,\n\"চোখে অনেক ব্যথা করতেছে।\"\nরায়হান সঙ্গে সঙ্গে বলল,\n\"করবেই তো।\"\nমাইশা ভ্রু কুঁচকে তাকাল।\n\"কেন?\"\nরায়হান একটু কাছে এসে নিচু গলায় বলল,\n\"কাল সারারাত অনলাইনে কী করছ?\"\nমাইশা চুপ।\nরায়হান আবার বলল,\n\"আমি যখন ফোনটা খুলছি, তখনও তুমি active।\"\nমাইশা একটু অস্বস্তি নিয়ে বলল,\n\"আয়ানের সাথে কথা বলছিলাম।\"\nরায়হানের মুখটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল।\nকয়েক সেকেন্ড সে কোনো কথা বলল না।\nতারপর শুধু বলল,\n\"আচ্ছা।\"\nমাইশা অবাক হয়ে তাকাল।\n\"কী হলো?\"\n\"কিছু না।\"\nরায়হান ঘুরে চলে গেল।\nমাইশা তার পেছনের দিকে তাকিয়ে রইল।\n\"এ আবার কী হলো?\"\nকিছুক্ষণ পর সবাই গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল।\nমোমো মাইশার পাশে এসে দাঁড়িয়ে বলল,\n\"তুই এত চুপ কেন?\"\nমাইশা ফিসফিস করে বলল,\n\"জানি না। রায়হান হঠাৎ আমার ওপর রাগ করল।\"\nমোমো একটু অবাক হয়ে বলল,\n\"কেন?\"\n\"আমি বললাম আয়ানের সাথে কথা বলছিলাম। তারপর থেকেই মুখটা এমন করে আছে।\"\nমোমো ঠোঁট চেপে হাসল।\n\"ওহ্...\"\nমাইশা তাকাল।\n\"কী?\"\n\"কিছু না।\"\n\"মোমো!\"\nমোমো হাসতে হাসতে বলল,\n\"আরে, তুই বুঝিস না?\"\n\"কী?\"\n\"রায়হান jealous.\"\nমাইশা চোখ বড় করে বলল,\n\"কিসের jealous?\"\nমোমো এবার আর কিছু বলল না।\nকারণ ঠিক তখনই রায়হান পাশ দিয়ে যাচ্ছিল।\nসবাই গাড়ির কাছে জড়ো হলো।\nমোমো হঠাৎ রায়হানের দিকে তাকিয়ে বলল,\n\"ভাই, একটা কথা বলি?\"\nরায়হান গম্ভীরভাবে বলল,\n\"বলো।\"\nমোমো মাইশার দিকে তাকিয়ে আবার রায়হানের দিকে তাকাল।\n\"জানো, সবাই কিন্তু একবার মাইশা আর আয়ানকে couple বানানোর চেষ্টা করছিল।\"\nরায়হানের মুখের ভাব এক মুহূর্তে বদলে গেল।\nসে ধীরে বলল,\n\"কী?\"\nমোমো হেসে বলল,\n\"হ্যাঁ। সবাই মজা করে বলত ওরা ভালো couple হবে।\"\nরায়হান কিছু বলল না।\nমোমো আবার বলল,\n\"এমনকি একবার আয়ান মাইশাকে propose-ও করেছিল।\"\nমাইশা দূর থেকে শুনে চিৎকার করে উঠল,\n\"মোমো!\"\nমোমো হেসে বলল,\n\"কী হয়েছে? সত্যিই তো!\"\nরায়হান এবার মাইশার দিকে তাকাল।\nতার চোখে অদ্ভুত একটা কষ্ট।\n\"তারপর?\"\nমোমো বলল,\n\"আমাদের মাইশু ওকে reject করে দিয়েছে।\"\nমাইশা একটু বিরক্ত হয়ে বলল,\n\"ওইটা পুরোনো কথা!\"\nকিন্তু রায়হান আর কিছু বলল না।\nতার চোখের দৃষ্টি বদলে গেছে।\nসে শুধু মাটির দিকে তাকিয়ে রইল।\nরায়হানের আরেক বন্ধু রহমান তখন পাশে দাঁড়িয়ে ছিল।\nসে পরিস্থিতিটা দেখে হেসে বলল,\n\"ভাই, আজকে তো দেখি চেক্কা খাইছো!\"\nআয়ানও হেসে ফেলল।\n\"ভাইয়ের অবস্থা খারাপ।\"\nরহমান মজা করে বলল,\n\"আজকে গান শুনে কান্না করবে।\"\nসবাই হেসে উঠল।\nকিন্তু রায়হান হাসল না।\nসে শুধু বলল,\n\"চুপ কর।\"\nতারপর হঠাৎ গাড়ির দরজা খুলে ভেতরে উঠে গেল।\nকারও দিকে তাকাল না।\nমাইশার সঙ্গেও আর কোনো কথা বলল না।\nমাইশা কিছুই বুঝতে পারছিল না।\nসে মোমোর কাছে গিয়ে বলল,\n\"ও এমন করছে কেন?\"\nমোমো বলল,\n\"তুই সত্যিই বুঝিস না?\"\n\"না!\"\n\"তুই ওর জায়গায় থাকলে বুঝতি।\"\n\"মানে?\"\nমোমো শুধু হেসে বলল,\n\"গাড়িতে ওঠ।\"\nসবাই গাড়িতে উঠে গেল।\nমাইশা জানালার পাশে বসে রায়হানের দিকে তাকাল।\nরায়হান সামনে বসে আছে।\nচোখে কোনো হাসি নেই।\nসে ফোন হাতে নিয়েছে।\nকিন্তু স্ক্রিনের দিকে তাকাচ্ছে না।\nশুধু জানালার বাইরে তাকিয়ে আছে।\nমাইশা কয়েকবার কথা বলার চেষ্টা করল।\n\"রায়হান...\"\nকোনো উত্তর নেই।\n\"রায়হান?\"\nসে এবারও তাকাল না।\nমাইশা একটু অভিমান করে চুপ হয়ে গেল।\nগাড়ি চলতে শুরু করল।\nকিছুক্ষণ পর আয়ান গান চালিয়ে দিল।\nকিন্তু রায়হান বিরক্ত হয়ে বলল,\n\"গানটা বন্ধ কর।\"\nআয়ান অবাক হয়ে বলল,\n\"কেন?\"\n\"ভালো লাগছে না।\"\nগাড়ির ভেতর আবার নীরবতা।\nমাইশা জানালার বাইরে তাকিয়ে রইল।\nতারপর হঠাৎ তার মনে হলো—\nরায়হান হয়তো সত্যিই কষ্ট পেয়েছে।\nকিন্তু কেন?\nআয়ানের সঙ্গে তো তার কিছুই নেই।\nতাহলে?\nমাইশা কিছুক্ষণ ভেবে ফোনটা বের করল।\nতারপর earphone না লাগিয়েই ফোনে একটা গান চালাল।\nগাড়ির ভেতর খুব আস্তে গানটা বাজতে শুরু করল—\n\"শুধু তোমাকে...\"\nরায়হান প্রথমে পাত্তা দিল না।\nকিন্তু কয়েক সেকেন্ড পর গানটা তার কানে গেল।\nসে ধীরে ধীরে ঘুরে তাকাল।\nমাইশা তখন জানালার বাইরে তাকিয়ে বসে আছে।\nতার চোখ এখনও একটু ফোলা।\nচশমার আড়ালে চোখ দুটো আরও মায়াবী লাগছে।\nরায়হান গানটার দিকে তাকিয়ে রইল।\nতারপর মাইশা হঠাৎ তার দিকে তাকাল।\nদুজনের চোখাচোখি হলো।\nমাইশা মৃদু হেসে বলল,\n\"রাগ করছ কেন?\"\nরায়হান কিছু বলল না।\nমাইশা আবার বলল,\n\"আমি আয়ানের সঙ্গে শুধু কথা বলছিলাম।\"\nরায়হান মুখ ঘুরিয়ে নিল।\nমাইশা একটু কাছে এসে বলল,\n\"আর আমাকে আয়ান কখনো propose করলেও আমি তো reject করেছিলাম।\"\nরায়হানের ঠোঁটের কোণে অল্প হাসি ফুটে উঠল।\nমাইশা সেটা দেখে বলল,\n\"হাসলেন?\"\n\"না।\"\n\"হ্যাঁ।\"\n\"না।\"\nমাইশা হাসল।\n\"আপনি jealous হয়েছেন?\"\nরায়হান এবার তার দিকে তাকাল।\nকিছুক্ষণ চুপ থেকে বলল,\n\"হয়তো।\"\nমাইশা অবাক।\n\"কেন?\"\nরায়হান জানালার বাইরে তাকিয়ে খুব আস্তে বলল,\n\"জানি না।\"\nমাইশা হেসে বলল,\n\"মিথ্যা।\"\nরায়হানও এবার হেসে ফেলল।\nমাত্র কয়েক সেকেন্ড আগেও যে মানুষটার মুখ ভার ছিল, তার চোখের সেই কষ্ট যেন এক মুহূর্তে অনেকটাই মিলিয়ে গেল।\nমাইশা গানটা একটু বাড়িয়ে দিল।\nরায়হান চুপচাপ শুনতে লাগল।\nতারপর খুব আস্তে বলল,\n\"গানটা বন্ধ করো না।\"\nমাইশা মুচকি হেসে বলল,\n\"কেন?\"\nরায়হান তার দিকে তাকিয়ে বলল,\n\"ভালো লাগছে।\"\nমাইশা কিছু বলল না।\nশুধু জানালার দিকে তাকিয়ে হাসল।\nকিন্তু রায়হানের চোখ তখন আর জানালার বাইরে ছিল না।\nছিল শুধু—\nমাইশার দিকে।\nআর মাইশা বুঝতে না পারলেও, তার একটা ছোট্ট গানই কয়েক মিনিটের মধ্যে রায়হানের সমস্ত রাগ, অভিমান আর কষ্টকে যেন গলিয়ে দিয়েছিল।\nতবুও—\nরায়হানের মনে একটা প্রশ্ন রয়ে গেল।\nআয়ান যদি একদিন সত্যিই মাইশাকে আবার কিছু বলে?\nআর ঠিক সেই মুহূর্তে রায়হানের ফোনে একটা নতুন মেসেজ এলো।\nUnknown Number:\n\"তুমি যাকে নিয়ে এত ভয় পাচ্ছ, সে তোমার সবচেয়ে কাছের মানুষদের মধ্যেই একজন।\"\nরায়হানের হাসি থেমে গেল।\nসে ফোনটা শক্ত করে ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nআবারও সেই অচেনা নম্বর।\nএবার কি রহস্যটা তার নিজের বন্ধুদের মধ্যেই লুকিয়ে আছে?",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3257,
                "ep_number": 20,
                "title": "বারো বছরের রুদ্ধদ্বার রহস্য",
                "slug": "nirobotar-arale-s1-ep20",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep20",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3259,
                "ep_number": 22,
                "title": "উৎসবের ভিড়ে আকস্মিক পতন",
                "slug": "nirobotar-arale-s1-ep22",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}