{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ২২ - উৎসবের ভিড়ে আকস্মিক পতন | Nirobotar Arale Part 22",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২২ (উৎসবের ভিড়ে আকস্মিক পতন)। পার্কে সিফাত-লামিয়ার প্রেম নিবেদন এবং মাইশার আকস্মিক অসুস্থতা ও পতন।",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২২, nirobotar arale porbo 22, nirobotar arale part 22, nirobotar arale episode 22, ড্রিম হলিডে পার্ক, অসুস্থতা, জ্বর, রায়হান মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3259-5cb46f.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "উৎসবের ভিড়ে আকস্মিক পতন",
                    "position": 22,
                    "description": "ড্রিম হলিডে পার্কের কোলাহলে সিফাত-লামিয়ার প্রেমের সূচনা যখন সবার মুখে হাসি ফোটায়, রায়হানের চার কাল্পনিক বান্ধবীর জবাবে হঠাৎ স্তব্ধ হয়ে যায় মাইশা। তীব্র জ্বরে ভারসাম্য হারিয়ে রায়হানের বুকেই ঢলে পড়ে সে। রায়হানের আতঙ্কিত দৃষ্টির আড়ালে কি নিছকই অসুখ, নাকি কোনো না-বলা মানসিক পীড়ন?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT5M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 713,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3259-5cb46f.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "উৎসবের ভিড়ে আকস্মিক পতন",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3259,
        "ep_number": 22,
        "title": "উৎসবের ভিড়ে আকস্মিক পতন",
        "slug": "nirobotar-arale-s1-ep22",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22",
        "reading_time": 5,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3259-5cb46f.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 713,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ২২ - উৎসবের ভিড়ে আকস্মিক পতন | Nirobotar Arale Part 22",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২২ (উৎসবের ভিড়ে আকস্মিক পতন)। পার্কে সিফাত-লামিয়ার প্রেম নিবেদন এবং মাইশার আকস্মিক অসুস্থতা ও পতন।",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২২, nirobotar arale porbo 22, nirobotar arale part 22, nirobotar arale episode 22, ড্রিম হলিডে পার্ক, অসুস্থতা, জ্বর, রায়হান মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "ড্রিম হলিডে পার্কে ঢোকার পর থেকেই সবার মধ্যে যেন আলাদা একটা উচ্ছ্বাস কাজ করছিল। চারপাশে মানুষের ভিড়, রাইডের শব্দ, দূর থেকে ভেসে আসা গান আর মাঝে মাঝে বন্ধুদের হাসির শব্দ—সব মিলিয়ে পরিবেশটা একেবারে জমে উঠেছিল।\nমাইশার বাবাএর বন্ধু মুন্নার ড্রিম হলিডে পার্কে আসার পর থেকেই মোমো আর আয়াত একদিকে, সিফাত আর লামিয়া অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছিল।\nকিন্তু সেদিনের সবচেয়ে বড় ঘটনা তখনো বাকি।\nসবাই যখন পার্কের একটু নিরিবিলি একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল, সিফাত হঠাৎ লামিয়ার সামনে গিয়ে দাঁড়াল।\nলামিয়া অবাক হয়ে বলল,\n\"কী হয়েছে?\"\nসিফাত কয়েক সেকেন্ড চুপ থেকে মৃদু হেসে বলল,\n\"একটা কথা বলব?\"\nলামিয়া ভ্রু কুঁচকে বলল,\n\"বলো।\"\nসিফাত এবার একটু নার্ভাস হয়ে গেল।\n\"তোমাকে প্রথম থেকেই আমার অন্যরকম লাগে। কিন্তু এতদিন ঠিক করে বলতে পারিনি।\"\nলামিয়া চুপ।\nসিফাত ধীরে বলল,\n\"তুমি কি... আমার সঙ্গে থাকতে চাও?\"\nলামিয়ার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল।\n\"মানে?\"\nসিফাত হেসে বলল,\n\"মানে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে?\"\nলামিয়া কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে ফেলল।\n\"হুম।\"\n\"সত্যি?\"\n\"হুম।\"\nসিফাতের মুখের হাসিটা আরও বড় হয়ে গেল।\nদূর থেকে পুরো ব্যাপারটা দেখে মোমো প্রায় চিৎকার করে উঠল,\n\"ইয়েসসস! অবশেষে!\"\nমাইশাও হেসে ফেলল।\n\"শেষ পর্যন্ত লামিয়াও মিংগেল হয়ে গেল!\"\nমোমো নিজের বুকে হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল,\n\"আমার সঙ্গে সঙ্গে আরেকজনও মিংগেল! আজকে আমার জীবনের সেরা দিন!\"\nআয়াত হেসে বলল,\n\"তুমি এত খুশি কেন?\"\nমোমো বলল,\n\"কারণ এতদিন আমি একা মিংগেল ছিলাম। এখন লামিয়াও আছে।\"\nআয়াত মাথা নাড়িয়ে বলল,\n\"তোমাদের মেয়েদের যুক্তি আমি কোনোদিন বুঝব না।\"\nমোমো সঙ্গে সঙ্গে আয়াতের হাত ধরে বলল,\n\"চলো, তোমাকে নিয়ে ওইদিকে যাই।\"\nআয়াত অবাক,\n\"কোথায়?\"\n\"নতুন কাপলকে একটু প্রাইভেসি দিতে হবে।\"\nমোমো আয়াতকে নিয়ে অন্যদিকে চলে গেল।\nলামিয়া আর সিফাতও নিজেদের মতো হাঁটতে শুরু করল।\nসবাই যেন ইচ্ছে করেই ওদের একটু আলাদা সময় দিচ্ছিল।\nআর সেই সুযোগে মাইশা আর রায়হানও ধীরে ধীরে বাকিদের থেকে কিছুটা দূরে চলে গেল।\nদুজন পাশাপাশি হাঁটছিল।\nরায়হানের দুই হাত পকেটে।\nমাইশা মাঝে মাঝে চারপাশে তাকাচ্ছিল।\nকিছুক্ষণ নীরবতার পর হঠাৎ মাইশা বলল,\n\"রায়হান।\"\n\"হুম?\"\n\"তোমার গার্লফ্রেন্ড আছে?\"\nরায়হান একবার মাইশার দিকে তাকিয়ে মুচকি হাসল।\n\"হুম।\"\nমাইশা সঙ্গে সঙ্গে থেমে গেল।\n\"কয়টা?\"\nরায়হান একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল,\n\"চারটা।\"\nমাইশার চোখ বড় হয়ে গেল।\n\"চারটা?!\"\nরায়হান মাথা নেড়ে বলল,\n\"হুম।\"\nমাইশা এবার সত্যিই সিরিয়াস হয়ে গেল।\n\"নাম কী ওদের?\"\nরায়হান ঠোঁটের কোণে হাসি লুকিয়ে বলল,\n\"সাদিয়া, নাদিয়া, দালিয়া আর মালিহা।\"\nমাইশা কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর খুব ধীর গলায় বলল,\n\"ওহ।\"\nরায়হান বুঝতে পারল না মাইশা যে কথাটা একেবারে সত্যি ধরে নিয়েছে।\nসে আবার মজা করে বলল,\n\"কী হলো?\"\nমাইশা কোনো উত্তর দিল না।\nতার মুখটা হঠাৎ একটু ফ্যাকাশে লাগতে শুরু করল।\nকয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশটা যেন তার কাছে একটু ঝাপসা হয়ে গেল।\nমাইশা ধীরে বলল,\n\"রায়হান...\"\n\"হুম?\"\n\"আমার একটু...\"\nকথাটা শেষ করার আগেই মাইশার মাথাটা ঘুরে উঠল।\nসে এক পা পিছিয়ে গেল।\nআর ঠিক তখনই শরীরের ভারসাম্য হারিয়ে সামনে পড়ে যেতে নিলে রায়হান দ্রুত হাত বাড়িয়ে তাকে ধরে ফেলল।\n\"মাইশা!\"\nরায়হানের গলার স্বর মুহূর্তেই বদলে গেল।\nসে মাইশাকে শক্ত করে ধরে বলল,\n\"মাইশা, তুমি ঠিক আছো?\"\nমাইশা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকার চেষ্টা করল।\n\"মাথা... অনেক ব্যথা করতেছে।\"\nরায়হান উদ্বিগ্ন হয়ে বলল,\n\"কখন থেকে?\"\n\"জানি না।\"\n\"শরীর খারাপ লাগছে?\"\nমাইশা খুব আস্তে মাথা নাড়ল।\n\"হুম... শরীরটা অনেক খারাপ লাগতেছে।\"\nরায়হানের মুখের হাসি এক মুহূর্তে উধাও হয়ে গেল।\nসে মাইশার দিকে তাকিয়ে বলল,\n\"তুমি আমাকে আগে বলোনি কেন?\"\nমাইশা দুর্বল গলায় বলল,\n\"ভাবছিলাম ঠিক হয়ে যাবে।\"\nরায়হান আর কোনো কথা না বলে মাইশার কপালে হাত রাখল।\nএক মুহূর্তেই তার চোখ বদলে গেল।\n\"মাইশা...\"\n\"হুম?\"\n\"তোমার অনেক জ্বর।\"\nমাইশা চোখ মেলে তাকাল।\n\"সত্যি?\"\nরায়হান এবার আর একটুও মজা করল না।\n\"হুম। অনেক জ্বর।\"\nসে চারপাশে তাকাল।\nমোমো আর আয়াত বেশ দূরে চলে গেছে। লামিয়া আর সিফাতও নিজেদের মতো কথা বলছে।\nরায়হান সঙ্গে সঙ্গে ফোন বের করল।\n\"মোমোকে কল দিচ্ছি।\"\nমাইশা দুর্বলভাবে বলল,\n\"না... ওদের ডাকো না। সবাই তো ব্যস্ত।\"\nরায়হান বিরক্ত হয়ে বলল,\n\"এখন কার কী ব্যস্ততা আছে সেটা আমার দেখার বিষয় না। তুমি অসুস্থ।\"\nমাইশা চুপ করে গেল।\nরায়হান আবার তার কপালে হাত রাখল।\n\"মাইশা, দাঁড়াতে পারবে?\"\nমাইশা চেষ্টা করে বলল,\n\"পারব।\"\nকিন্তু পরের মুহূর্তেই তার শরীরটা আবার দুলে উঠল।\nরায়হান দ্রুত তাকে ধরে ফেলল।\n\"না। তুমি একদম ঠিক নেই।\"\nতার গলায় এবার ভয় স্পষ্ট।\n\"চলো, আগে বসাই তোমাকে। তারপর সবাইকে জানাচ্ছি।\"\nমাইশা কিছু বলতে চাইল, কিন্তু মাথাটা আবার ভারী হয়ে আসছিল।\nআর রায়হানের মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছিল—\nমাইশার এত জ্বর হলো কখন?\nকিন্তু তার চেয়েও বড় প্রশ্ন ছিল—\nএই জ্বরের সঙ্গে কি শুধু শরীর খারাপের সম্পর্ক, নাকি এর পেছনে অন্য কিছু আছে?",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3258,
                "ep_number": 21,
                "title": "চশমার আড়ালে অভিমানে ভরা দৃষ্টি",
                "slug": "nirobotar-arale-s1-ep21",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep21",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3260,
                "ep_number": 23,
                "title": "হাতের রেখায় আঁকা অধিকার",
                "slug": "nirobotar-arale-s1-ep23",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}