{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ২৩ - হাতের রেখায় আঁকা অধিকার | Nirobotar Arale Part 23",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২৩ (হাতের রেখায় আঁকা অধিকার)। রায়হানের হাতে মাইশাকে মেহেদি পরানো আর ‘My Spider Boy’ মুহূর্ত!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২৩, nirobotar arale porbo 23, nirobotar arale part 23, nirobotar arale episode 23, বারবিকিউ রাত, মেহেদি দেওয়া, My Spider Boy, মাইশা রায়হান",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3260-e0c9c7.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "হাতের রেখায় আঁকা অধিকার",
                    "position": 23,
                    "description": "বারবিকিউ পার্টির ধোঁয়ায় মোড়া রাতে মাইশার হাতে গভীর মনোযোগে মেহেদি পরিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় রায়হান। বিনিময়ে নিজের হাতে মাইশার এঁকে দেওয়া ‘My Spider Boy’ আর মাকড়সার নকশা রায়হানের চোখে এনে দেয় অপার তৃপ্তি। কিন্তু আনন্দের চরম শিখরে আসা সেই বিষাক্ত বার্তাটি কার?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT9M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1400,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3260-e0c9c7.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "হাতের রেখায় আঁকা অধিকার",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3260,
        "ep_number": 23,
        "title": "হাতের রেখায় আঁকা অধিকার",
        "slug": "nirobotar-arale-s1-ep23",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23",
        "reading_time": 9,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3260-e0c9c7.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1400,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ২৩ - হাতের রেখায় আঁকা অধিকার | Nirobotar Arale Part 23",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২৩ (হাতের রেখায় আঁকা অধিকার)। রায়হানের হাতে মাইশাকে মেহেদি পরানো আর ‘My Spider Boy’ মুহূর্ত!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২৩, nirobotar arale porbo 23, nirobotar arale part 23, nirobotar arale episode 23, বারবিকিউ রাত, মেহেদি দেওয়া, My Spider Boy, মাইশা রায়হান",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "ড্রিম হলিডে পার্কের বিকেলটা হঠাৎ করেই অন্যরকম হয়ে গিয়েছিল।\nকিছুক্ষণ আগেও সবাই হাসি-ঠাট্টা করছিল, কেউ রাইড নিয়ে ব্যস্ত, কেউ ছবি তুলছিল। আর এখন সবার মুখেই চিন্তার ছাপ।\nরায়হান এক হাত দিয়ে মাইশাকে ধরে রেখেছে। মাইশার শরীরটা তখনও বেশ দুর্বল। চোখ দুটো ভারী হয়ে এসেছে, মাথাটা যেন ঘুরছে।\nরায়হান আবার তার কপালে হাত রাখল।\n\"মাইশু, এখন কেমন লাগছে?\"\nমাইশা আস্তে বলল,\n\"একটু ভালো।\"\n\"একটু ভালো মানে?\"\n\"আগের মতো মাথা ঘুরতেছে না।\"\nরায়হান স্বস্তির নিঃশ্বাস ফেললেও চিন্তা পুরোপুরি কাটল না।\nসে দূরে থাকা মোমো, আয়াত, লামিয়া, সিফাত আর আয়ানকে ডাকল।\n\"এই, সবাই এদিকে আসো!\"\nসবাই প্রায় দৌড়ে চলে এল।\nমোমো মাইশার দিকে তাকিয়ে বলল,\n\"কী হইছে ওর?\"\nরায়হান বলল,\n\"মাইশার অনেক জ্বর। মাথাও ঘুরছিল। একটু আগে পড়ে যাচ্ছিল।\"\nলামিয়া সঙ্গে সঙ্গে মাইশার হাত ধরল।\n\"মাইশু, তুই ঠিক আছিস?\"\nমাইশা দুর্বলভাবে হাসল।\n\"হুম। এখন একটু ভালো লাগতেছে।\"\nসিফাতও চিন্তিত হয়ে বলল,\n\"তাহলে আর এখানে থাকা ঠিক হবে না।\"\nআয়াত মাথা নাড়ল।\n\"হ্যাঁ, আগে বাসায় নিয়ে যাই।\"\nআয়ান বলল,\n\"সবাই থাকলে মজা করার চেয়ে আগে মাইশাকে ঠিক করা দরকার।\"\nরায়হানও আর কোনো কথা না বাড়িয়ে বলল,\n\"চলো।\"\nমাইশা অবশ্য তখনও একটু জেদ করে বলল,\n\"আমি ঠিক আছি। এত চিন্তা করার কিছু নাই।\"\nরায়হান তার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল,\n\"তুমি চুপ করবে?\"\nমাইশা অবাক হয়ে তাকাল।\n\"কী?\"\n\"এখন তোমার কোনো কথা শুনব না। বাসায় যাবে।\"\nমাইশা মুখ বাঁকিয়ে বলল,\n\"আচ্ছা।\"\nমোমো পাশ থেকে হেসে বলল,\n\"ওহ! মাইশু আজকে দেখি কেউ একজনের কথা খুব সুন্দর করে শুনতেছে।\"\nমাইশা চোখ রাঙিয়ে বলল,\n\"মোমো, চুপ কর।\"\n\"আচ্ছা বাবা!\"\nসবাই হেসে ফেলল।\nবাড়ি ফেরার পথে\nপার্ক থেকে বের হওয়ার পর সবাই নিজেদের মতো গাড়িতে উঠে পড়ল।\nমাইশা গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে ছিল।\nরায়হান বারবার তার দিকে তাকাচ্ছিল।\nশেষ পর্যন্ত মাইশা বিরক্ত হয়ে বলল,\n\"এত তাকাচ্ছ কেন?\"\n\"দেখছি।\"\n\"কী দেখছ?\"\n\"তুমি ঠিক আছ কি না।\"\nমাইশা একটু চুপ করে রইল।\nতারপর আস্তে বলল,\n\"আমি ঠিক আছি।\"\nরায়হান বলল,\n\"তোমার শরীরের অবস্থা দেখে 'ঠিক আছি' কথাটা বিশ্বাস হচ্ছে না।\"\nমাইশা এবার একটু হেসে বলল,\n\"তুমি এত চিন্তা করো কেন?\"\nরায়হান জানালার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল,\n\"কারণ তুমি অসুস্থ হলে সবাইকে বিরক্ত করো।\"\nমাইশা সঙ্গে সঙ্গে বলল,\n\"আমি আবার কী বিরক্ত করি?\"\n\"এই যে এখনো কথা বলতেছ।\"\n\"বেডা!\"\nরায়হান হেসে ফেলল।\nমাইশাও হেসে ফেলল।\nকিছুক্ষণ আগের ভয়টা যেন একটু কমে গেল।\nবাসায় ফিরে\nবাড়িতে পৌঁছানোর পর সবাই মাইশাকে আগে ঘরে নিয়ে গেল।\nমাইশা কিছুক্ষণ বিশ্রাম নিল।\nজ্বরটা ধীরে ধীরে কমতে শুরু করল। মাথার ব্যথাটাও আগের তুলনায় কিছুটা কম লাগছিল।\nসন্ধ্যার দিকে মাইশা উঠে বসতেই মোমো এসে বলল,\n\"এই, কেমন লাগছে?\"\nমাইশা বলল,\n\"ভালো।\"\nলামিয়া এসে কপালে হাত দিয়ে দেখল।\n\"জ্বর কমছে মনে হচ্ছে।\"\nমাইশা হাসল।\n\"বলছিলাম না, ঠিক হয়ে যাব।\"\nরায়হান দরজার কাছে দাঁড়িয়ে ছিল।\nসে বলল,\n\"এখন কেমন আছ?\"\nমাইশা তাকিয়ে বলল,\n\"এখন ভালো লাগতেছে।\"\nরায়হান এবার একটু স্বস্তির হাসি দিল।\n\"ভালো।\"\nমাইশা বলল,\n\"কিন্তু...\"\nরায়হান সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল।\n\"কিন্তু কী?\"\nমাইশা কিছু না বলে মুচকি হাসল।\nতারপর বলল,\n\"রাতে কী করবা সবাই?\"\nআয়ান পাশ থেকে বলল,\n\"কী আর করব? বসে বসে চোর পাহারা দেব।\"\nমোমো বলল,\n\"আজকে রাতে BBQ পার্টি করলে কেমন হয়?\"\nসবার চোখ একসঙ্গে চকচক করে উঠল।\nআয়াত বলল,\n\"আইডিয়াটা খারাপ না।\"\nসিফাত বলল,\n\"আমি রাজি।\"\nলামিয়া বলল,\n\"আমিও।\"\nআয়ান বলল,\n\"আমিও রাজি।\"\nসবশেষে রায়হান মাইশার দিকে তাকাল।\n\"তুমি?\"\nমাইশা একটু ভেবে বলল,\n\"আমি রাজি।\"\nরায়হান সঙ্গে সঙ্গে বলল,\n\"তোমার শরীর খারাপ। বেশি রাত জাগা যাবে না।\"\nমাইশা মুখ বাঁকিয়ে বলল,\n\"আচ্ছা বাবা!\"\nসবাই হেসে উঠল।\nরাতের BBQ\nরাত নামতেই বাড়ির উঠানটা যেন ছোট্ট একটা পার্টি স্পটে পরিণত হলো।\nএক পাশে BBQ-এর আয়োজন।\nকেউ মাংস মেরিনেট করছে, কেউ কাঠকয়লা ঠিক করছে, কেউ গান চালিয়েছে।\nআয়ান তো শুরু থেকেই সবচেয়ে বেশি ব্যস্ত।\n\"এই সিফাত, ওইটা ধর!\"\nসিফাত বলল,\n\"আমি কি তোর চাকর?\"\nআয়ান হেসে বলল,\n\"আজকে সবাই সবার চাকর।\"\nমোমো আর আয়াত এক পাশে দাঁড়িয়ে গল্প করছিল।\nলামিয়া আর সিফাতও মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে হাসছিল।\nসবাই মজা করছিল।\nকিছুক্ষণ পর মাইশাও ঘর থেকে বের হয়ে উঠানে এল।\nতাকে দেখেই রায়হান উঠে দাঁড়াল।\n\"এই মাইশা।\"\nমাইশা তাকাল।\n\"হুম?\"\n\"এখন কেমন আছ?\"\nমাইশা হেসে বলল,\n\"ভালো লাগতেছে তো।\"\nরায়হান একটু কাছে এসে বলল,\n\"সত্যি?\"\n\"হুম।\"\n\"মাথা?\"\n\"একটু ব্যথা আছে।\"\n\"জ্বর?\"\n\"মনে হয় কমে গেছে।\"\nরায়হান আবার কপালের দিকে হাত বাড়াতে গিয়েও থেমে গেল।\n\"ঠিক আছে। বেশি দৌড়াদৌড়ি করবে না।\"\nমাইশা বলল,\n\"আমি কি ছোট বাচ্চা?\"\nরায়হান হেসে বলল,\n\"তোমাকে দেখলে মাঝে মাঝে তাই মনে হয়।\"\n\"বেডা!\"\nমাইশা হঠাৎ নিজের হাতের দিকে তাকাল।\nতারপর বলল,\n\"আমার না অনেক মেহেদি লাগাতে ইচ্ছা করতেছে।\"\nমোমো দূর থেকে শুনে বলল,\n\"আমি পারি না!\"\nলামিয়া সঙ্গে সঙ্গে বলল,\n\"আমিও না!\"\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"এই দুই বলদ মেহেদি দিতেই পারে না।\"\nমোমো বলল,\n\"তুই নিজেই দে।\"\nমাইশা নিজের হাতের দিকে তাকিয়ে বলল,\n\"নিজে দিতে পারি। কিন্তু এখন নিজের হাতে দিতে ইচ্ছা করতেছে না।\"\nরায়হান এতক্ষণ চুপ করে শুনছিল।\nহঠাৎ বলল,\n\"আমি দিয়ে দিই।\"\nচারপাশে যেন কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এল।\nমাইশা চোখ বড় করে তাকাল।\n\"তুমি?\"\n\"হুম।\"\n\"তুমি মেহেদি দিতে পারো?\"\nরায়হান একটু আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল,\n\"না।\"\nমাইশা অবাক।\n\"তাহলে?\"\nরায়হান মুচকি হেসে বলল,\n\"ট্রাই করে দেখি।\"\nআয়ান সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল,\n\"ওইইই! আজকে ইতিহাস হবে!\"\nমোমো বলল,\n\"রায়হান মেহেদি দিবে? আমি এই দৃশ্য মিস করব না!\"\nলামিয়া হেসে বলল,\n\"দাও দাও। দেখি কী হয়!\"\nমাইশা নিজের হাত বাড়িয়ে দিল।\n\"আচ্ছা। দেখি কতটুকু পারো।\"\nরায়হান মেহেদির কোনটা হাতে নিয়ে বসে পড়ল।\nচারপাশে সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেল।\nআয়ান তো ফোন বের করেই ফেলেছে।\n\"এইটা রেকর্ড হবে।\"\nরায়হান বলল,\n\"তুই ফোন নামা।\"\nআয়ান বলল,\n\"না ভাই। এটা ইতিহাস।\"\nমাইশা হাসতে হাসতে বলল,\n\"দাও না, তুলুক।\"\nরায়হান এবার মাইশার হাত নিজের হাতে নিল।\nতারপর খুব মনোযোগ দিয়ে মেহেদি দিতে শুরু করল।\nপ্রথমে একটা ছোট ফুল।\nতারপর তার চারপাশে পাতার মতো ডিজাইন।\nএরপর কয়েকটা বাঁকানো লাইন।\nরায়হান এতটাই মনোযোগ দিয়ে কাজ করছিল যে সবাই অবাক হয়ে তাকিয়ে ছিল।\nমোমো ধীরে ধীরে লামিয়ার কানে বলল,\n\"বেডা তো সিরিয়াসলি পারতেছে!\"\nলামিয়া হেসে বলল,\n\"আমিও ভাবিনি।\"\nআয়ান ইতিমধ্যে স্টোরি বানিয়ে ফেলেছে।\nছবিতে দেখা যাচ্ছে রায়হান খুব মন দিয়ে মাইশার হাতে মেহেদি আঁকছে।\nসে স্টোরিতে লিখল—\n\"ভাই আমার প্রেমে হাবু-ডুবু খাইতেছে! \"\nসঙ্গে কয়েকটা হাসির ইমোজি।\nপ্রায় কিছুক্ষণ পর রায়হান মাইশার হাতটা একটু দূরে সরিয়ে দেখল।\n\"হয়ে গেছে।\"\nমাইশা নিজের হাতের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল।\nতারপর চোখ বড় করে বলল,\n\"মাশাআল্লাহ!\"\nরায়হান একটু হেসে বলল,\n\"সুন্দর হইছে?\"\nমাইশা মাথা নাড়ল।\n\"অনেক সুন্দর হইছে তো!\"\nমোমো সঙ্গে সঙ্গে বলল,\n\"সত্যি! আমি ভাবছিলাম ডিজাইন শেষ হওয়ার পর আমরা সবাই হাসপাতালে যাব।\"\nলামিয়া বলল,\n\"কিন্তু ভাই সত্যিই সুন্দর দিছে।\"\nআয়ান বলল,\n\"রায়হান, তুই এতদিন এই প্রতিভা লুকায়া রাখছিলি কেন?\"\nরায়হান বলল,\n\"নিজেও জানতাম না যে পারি।\"\nসবাই হেসে উঠল।\nহঠাৎ লামিয়া বলল,\n\"মাইশু, তুই ওর হাতে কিছু এঁকে দে।\"\nমাইশা রায়হানের দিকে তাকাল।\n\"কী আঁকব?\"\nলামিয়া মুচকি হেসে বলল,\n\"তোর নাম লিখে দে।\"\nমাইশা সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে বলল,\n\"কেন? ওনার তো চারটা গার্লফ্রেন্ড আছে!\"\nরায়হান সঙ্গে সঙ্গে জোরে হেসে উঠল।\n\"আবার শুরু করছ?\"\nমাইশা সিরিয়াস মুখে বলল,\n\"সাদিয়া, নাদিয়া, দালিয়া আর মালিহা—সবাই তো আছে।\"\nরায়হান মাথা নাড়িয়ে বলল,\n\"বোকা মেয়ে। আমি তোমার সাথে মজা করছিলাম।\"\nমাইশা চোখ সরু করে তাকাল।\n\"সত্যি?\"\n\"হুম।\"\n\"মিথ্যা বললে কিন্তু—\"\n\"মাইশা।\"\n\"হুম?\"\nরায়হান হাতটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল,\n\"তুমি চাইলে আমার হাতে যা খুশি আঁকতে পারো।\"\nমাইশা কিছুক্ষণ তার হাতের দিকে তাকিয়ে রইল।\nতারপর মেহেদি হাতে নিল।\n\"ঠিক আছে।\"\nসে রায়হানের হাতের ওপর প্রথমে একটা ছোট্ট স্পাইডার আঁকতে শুরু করল।\nরায়হান অবাক হয়ে তাকিয়ে রইল।\n\"স্পাইডার?\"\nমাইশা বলল,\n\"হুম।\"\n\"কেন?\"\nমাইশা কিছু না বলে নিচে ছোট করে লিখল—\nMy Spider Boy\nরায়হান লেখাটা দেখে একদম চুপ হয়ে গেল।\nতার মুখে এমন একটা হাসি ফুটল, যেটা লুকানোর কোনো উপায়ই ছিল না।\nআয়ান দূর থেকে চেঁচিয়ে উঠল,\n\"ভাইইইই! শেষ! তোর তো আজকে আর কোনো কথা নাই!\"\nমোমো বলল,\n\"ওই মুখটা দেখ! এই মানুষটা মনে হয় এখন মাটিতে পা রাখবে না।\"\nলামিয়া হেসে বলল,\n\"রায়হান ভাই, এত খুশি কেন?\"\nরায়হান হাতের মেহেদির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,\n\"জানি না।\"\nমাইশা বলল,\n\"জানো না মানে?\"\nরায়হান তার দিকে তাকিয়ে বলল,\n\"কিছু জিনিসের কারণ বলতে হয় না।\"\nমাইশা কিছু বুঝল না।\nশুধু নিজের আঁকা স্পাইডারটার দিকে তাকিয়ে মুচকি হাসল।\nআর রায়হান?\nসে বারবার নিজের হাতের দিকে তাকাচ্ছিল।\nMy Spider Boy.\nদুটো ছোট্ট শব্দ।\nকিন্তু তার কাছে সেদিন রাতে ওই শব্দ দুটোই যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হয়ে গেল।\nচারপাশে সবাই হাসছে, BBQ-এর গন্ধে পুরো উঠান ভরে গেছে, মেহেদির গন্ধ বাতাসে মিশে আছে।\nসবকিছু যেন একেবারে স্বাভাবিক।\nকিন্তু সেই আনন্দের মাঝেও—\nমাইশার ফোনটা হঠাৎ কেঁপে উঠল।\nএকটা অচেনা নম্বর থেকে মাত্র একটি মেসেজ।\n\"যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি হাসায়, তার কাছেই হয়তো তোমার সবচেয়ে বড় সত্যিটা লুকানো আছে।\"\nমাইশা কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nতারপর ধীরে ধীরে মুখ তুলে রায়হানের দিকে তাকাল।\nরায়হান তখনও নিজের হাতে আঁকা My Spider Boy দেখে হাসছে।\nমাইশার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ধক করে উঠল।\nকারণ সে বুঝতে পারছিল—এই গল্পে ভালোবাসা যতটা সত্যি, রহস্যটাও ততটাই কাছাকাছি।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3259,
                "ep_number": 22,
                "title": "উৎসবের ভিড়ে আকস্মিক পতন",
                "slug": "nirobotar-arale-s1-ep22",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep22",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3261,
                "ep_number": 24,
                "title": "পুরোনো ফাইলে লুকানো নাম",
                "slug": "nirobotar-arale-s1-ep24",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}