{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ২৪ - পুরোনো ফাইলে লুকানো নাম | Nirobotar Arale Part 24",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২৪ (পুরোনো ফাইলে লুকানো নাম)। পুরোনো বাক্সে তানিয়ার গোপন চিঠি এবং রায়হানের বাবার অতীত নিয়ে বড় ধাক্কা!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২৪, nirobotar arale porbo 24, nirobotar arale part 24, nirobotar arale episode 24, RB ঘড়ি, পুরোনো চিঠি, রায়হানের বাবা, মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3261-b9b505.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "পুরোনো ফাইলে লুকানো নাম",
                    "position": 24,
                    "description": "বাবার পুরোনো বাক্সের ভেতর থেকে পাওয়া যায় তানিয়া ও রাশেদের সাথে রায়হানের বাবার নাম খোদাই করা চিঠি ও সেই ঐতিহাসিক R.B. ঘড়ি। ওপাশের অচেনা কণ্ঠের দাবি—তানিয়ার অন্তর্ধানের রাতে রায়হানের বাবাও নদীর ঘাটে উপস্থিত ছিলেন। এই সত্য কি তাদের সদ্য গড়া বিশ্বাস ভেঙে চুরমার করে দেবে?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT9M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1431,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3261-b9b505.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "পুরোনো ফাইলে লুকানো নাম",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3261,
        "ep_number": 24,
        "title": "পুরোনো ফাইলে লুকানো নাম",
        "slug": "nirobotar-arale-s1-ep24",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep24",
        "reading_time": 9,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3261-b9b505.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1431,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ২৪ - পুরোনো ফাইলে লুকানো নাম | Nirobotar Arale Part 24",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২৪ (পুরোনো ফাইলে লুকানো নাম)। পুরোনো বাক্সে তানিয়ার গোপন চিঠি এবং রায়হানের বাবার অতীত নিয়ে বড় ধাক্কা!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২৪, nirobotar arale porbo 24, nirobotar arale part 24, nirobotar arale episode 24, RB ঘড়ি, পুরোনো চিঠি, রায়হানের বাবা, মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "মোমো",
                "লামিয়া"
            ]
        },
        "content": "রাতটা আর আগের মতো স্বাভাবিক থাকল না।\nউঠানে সবাই তখনও হাসি-ঠাট্টা করছে। BBQ-এর আগুন ধীরে ধীরে কমে এসেছে। কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, কেউ আবার মাইশার হাতে আঁকা মেহেদি আর রায়হানের হাতে আঁকা স্পাইডার নিয়ে মজা করছে।\nকিন্তু মাইশার মাথায় ঘুরছিল শুধু সেই মেসেজটা।\n\"যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি হাসায়, তার কাছেই হয়তো তোমার সবচেয়ে বড় সত্যিটা লুকানো আছে।\"\nসে বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছিল।\nরায়হান সেটা খেয়াল করল।\n\"কী হয়েছে?\"\nমাইশা তাড়াতাড়ি ফোনটা উল্টে রাখল।\n\"কিছু না।\"\nরায়হান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল।\n\"মাইশা, তোমার 'কিছু না' শুনলেই আমার মনে হয় কিছু একটা হয়েছে।\"\nমাইশা একটু চুপ করে বলল,\n\"অচেনা নম্বর।\"\nরায়হানের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।\n\"আবার?\"\nমাইশা মাথা নাড়ল।\n\"হুম।\"\n\"কী বলেছে?\"\nমাইশা ফোনটা এগিয়ে দিল।\nরায়হান মেসেজটা পড়ল।\nতার চোখ কয়েক সেকেন্ড স্ক্রিনে স্থির হয়ে রইল।\nতারপর খুব শান্ত গলায় বলল,\n\"তুমি এখনই রিপ্লাই দেবে না।\"\n\"কেন?\"\n\"কারণ ওরা চায় তুমি ভয় পাও।\"\nমাইশা নিচু গলায় বলল,\n\"কিন্তু যদি সত্যিই তোমার সঙ্গে কিছু সম্পর্ক থাকে?\"\nরায়হান তার দিকে তাকাল।\n\"আমার সঙ্গে অনেক কিছু সম্পর্ক থাকতে পারে। কিন্তু তোমাকে একা কিছু বের করতে হবে না।\"\nমাইশা কিছু বলল না।\nরায়হান আবার বলল,\n\"আর একটা কথা।\"\n\"কী?\"\n\"আজকের পর থেকে কোনো অচেনা নম্বরের সঙ্গে একা কথা বলবে না। আমাকে দেখাবে।\"\nমাইশা একটু বিরক্ত হয়ে বলল,\n\"তুমি সবসময় এত অর্ডার দাও কেন?\"\nরায়হান হেসে ফেলল।\n\"কারণ তুমি কোনো কথা শোনো না।\"\n\"আমি শুনি।\"\n\"হুম। খুব শুনো।\"\n\"বেডা।\"\nরায়হান হাসল।\nকিন্তু তার চোখে হাসি ছিল না।\nকারণ মেসেজটার শেষ লাইনটা তার মাথায় আটকে গিয়েছিল।\nসবচেয়ে বড় সত্যি...\nসত্যিটা কী?\nআর কেন বারবার মাইশার মায়ের নাম, ২০১৪, গুনহাজী ব্যাপারী বাড়ি আর তার নিজের পরিবারকে একই সুতোয় বেঁধে দেওয়া হচ্ছে?\nপরদিন সকাল\nসকালে ঘুম থেকে উঠেই মাইশার প্রথম কাজ ছিল ফোন দেখা।\nকোনো নতুন মেসেজ নেই।\nগত রাতের নম্বরটাও আর কোনো কথা বলেনি।\nমাইশা কিছুটা স্বস্তি পেল।\nকিন্তু স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না।\nঘরের টেবিলের ওপর গতকালকার কিছু জিনিস রাখা ছিল।\nমেহেদির কোন।\nতার পাশে কয়েকটা কাগজ।\nআর একটা পুরোনো কালো খাম।\nমাইশা খামটার দিকে তাকিয়ে থেমে গেল।\nএটা সে আগেও দেখেছে।\nতার মায়ের জিনিসপত্রের মধ্যে পাওয়া সেই কালো খাম।\nযেটার ভেতর থেকে আগেই বের হয়েছিল সেই ছোট্ট কাগজ—\n\"পুরোনো বাড়ির পশ্চিম ঘর।\"\nমাইশা ধীরে ধীরে খামটা হাতে নিল।\nতারপর খামটা উল্টে দেখল।\nপেছনে খুব ছোট করে একটা লেখা।\nআগে খেয়ালই করেনি।\nR.B. — 2014\nমাইশার বুকের ভেতরটা কেঁপে উঠল।\n\"R.B...\"\nসে ফিসফিস করে বলল,\n\"রাশেদ ব্যাপারী?\"\nঠিক তখনই দরজায় টোকা পড়ল।\nমোমো ঢুকতে ঢুকতে বলল,\n\"এই মাইশু, কী করছিস?\"\nমাইশা তাড়াতাড়ি খামটা লুকিয়ে ফেলল।\n\"কিছু না।\"\nমোমো সন্দেহের চোখে তাকাল।\n\"আবার কিছু না?\"\n\"হুম।\"\n\"দেখা।\"\n\"কী?\"\n\"যেটা লুকাইলি।\"\nমাইশা কয়েক সেকেন্ড চুপ করে থেকে খামটা বের করল।\nমোমো লেখা দেখে চুপ হয়ে গেল।\n\"R.B.?\"\nমাইশা মাথা নাড়ল।\n\"হুম।\"\n\"রাশেদ?\"\n\"সম্ভবত।\"\nমোমো ধীরে বলল,\n\"তোর মায়ের গল্পে এই রাশেদ কে?\"\nমাইশা উত্তর দিতে পারল না।\nকারণ সত্যিটা সে নিজেও জানত না।\nদুপুরে\nরায়হানকে সব দেখানো হলো।\nসে খামটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থাকল।\nতারপর বলল,\n\"এটা কোথায় পেয়েছ?\"\n\"পুরোনো জিনিসের মধ্যে।\"\n\"কোন জিনিস?\"\n\"মায়ের।\"\nরায়হান খামটা আবার দেখল।\nতার চোখ এবার আরও গম্ভীর।\n\"R.B.\"\nমাইশা বলল,\n\"তুমি কি রাশেদ ব্যাপারীকে চেনো?\"\nরায়হান সঙ্গে সঙ্গে উত্তর দিল না।\nকিছুক্ষণ পর বলল,\n\"নামটা শুনেছি।\"\n\"কোথায়?\"\n\"বাবার কিছু পুরোনো কাগজে।\"\nমাইশা একদম সামনে এসে দাঁড়াল।\n\"তাহলে আমাকে বলো।\"\nরায়হান মাথা তুলল।\n\"কী বলব?\"\n\"রাশেদ কে?\"\nরায়হান দীর্ঘশ্বাস ফেলল।\n\"আমি যতটুকু জানি, ততটুকুই বলব।\"\n\"ঠিক আছে।\"\n\"রাশেদ ব্যাপারী আমাদের পরিবারের পরিচিত ছিলেন।\"\nমাইশার চোখ সরু হয়ে গেল।\n\"ছিলেন?\"\n\"হুম।\"\n\"এখন নেই?\"\nরায়হান একটু থেমে বলল,\n\"এই জায়গাটাই সমস্যা।\"\n\"মানে?\"\n\"আমি নিশ্চিত না তিনি কোথায়।\"\nমাইশা চুপ।\nরায়হান বলল,\n\"২০১৪ সালের কিছু কাগজে তার নাম বারবার এসেছে। কিন্তু কোথাও পুরো ঘটনা লেখা নেই। শুধু নাম, কিছু তারিখ আর কিছু জায়গার উল্লেখ আছে।\"\n\"গুনহাজী ব্যাপারী বাড়ি?\"\nরায়হান তাকাল।\n\"হ্যাঁ।\"\nমাইশার বুকের ভেতরটা আবার ধক করে উঠল।\n\"তাহলে রাশেদ ২০১৪ সালে আমাদের বাড়িতে ছিল?\"\nরায়হান বলল,\n\"সম্ভবত।\"\n\"সম্ভবত কেন?\"\n\"কারণ আমি তখন খুব ছোট ছিলাম, মাইশা।\"\nসে একটু থামল।\n\"আমি যা জানি, সব পরে পাওয়া কাগজ থেকে।\"\nমাইশা নিচু গলায় বলল,\n\"তাহলে তুমি কি সত্যিই কিছু জানো না?\"\nরায়হান তার দিকে তাকিয়ে বলল,\n\"আমি যদি সব জানতাম, তোমাকে এতদিন ধরে প্রশ্নের মধ্যে রাখতাম না।\"\nমাইশা চুপ করে গেল।\nপুরোনো বাক্স\nরায়হান হঠাৎ বলল,\n\"একটা কাজ করা যায়।\"\n\"কী?\"\n\"আমার কাছে বাবার কিছু পুরোনো কাগজ আছে।\"\n\"কোথায়?\"\n\"ঢাকায়।\"\n\"সেখানে R.B.-এর কিছু আছে?\"\n\"জানি না।\"\n\"তাহলে?\"\nরায়হান মুচকি হাসল।\n\"দেখে বের করব।\"\nমাইশা সঙ্গে সঙ্গে বলল,\n\"আমিও যাব।\"\n\"না।\"\n\"কেন?\"\n\"কারণ তুমি আজও পুরোপুরি সুস্থ না।\"\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"আমার জ্বর তো কমে গেছে।\"\n\"তার মানে এই না যে তুমি সব জায়গায় দৌড়াবে।\"\n\"আমি দৌড়াব না।\"\n\"তোমাকে চিনি।\"\nমাইশা মুখ বাঁকিয়ে বলল,\n\"তুমি আমাকে কতদিন ধরে চেনো যে এত বড় বড় কথা বলো?\"\nরায়হান হেসে বলল,\n\"যতদিন ধরে চিনি, ততদিনেই বুঝেছি তুমি বিপজ্জনক।\"\n\"তাহলে আমাকে নিয়ে ঘোরো কেন?\"\nরায়হান এক মুহূর্ত থেমে গেল।\nতারপর খুব স্বাভাবিক গলায় বলল,\n\"কারণ তোমাকে একা রাখলে আরও বেশি বিপদ হবে।\"\nমাইশা কিছু বলল না।\nসেদিন বিকেলে রায়হান তার বাড়ি থেকে একটা পুরোনো বাক্স নিয়ে এল।\nবাক্সটা খুব সাধারণ।\nকালচে বাদামি রঙের।\nউপরের অংশে ধুলো জমে ছিল।\nরায়হান বাক্সটা টেবিলের ওপর রাখল।\nমাইশা, মোমো, লামিয়া, সিফাত আর আয়ান সবাই আশপাশে দাঁড়িয়ে গেল।\nআয়ান বলল,\n\"এইটা খুললে যদি ভূত বের হয়, কিন্তু আমি দায়ী না।\"\nমোমো সঙ্গে সঙ্গে বলল,\n\"তুই চুপ কর।\"\nরায়হান তালাটা খুলল।\nভেতরে পুরোনো কিছু কাগজ।\nকয়েকটা ছবি।\nএকটা পুরোনো ডায়েরি।\nআর একটা ছোট কাপড়ের প্যাকেট।\nরায়হান প্রথমে কাগজগুলো দেখতে শুরু করল।\nএকটা।\nদুটো।\nতিনটা।\nতারপর হঠাৎ একটা কাগজে চোখ আটকে গেল।\n\"এক মিনিট।\"\nসবাই চুপ।\nরায়হান কাগজটা হাতে নিল।\nউপরে লেখা—\n2014\nতার নিচে তিনটা নাম।\nতানিয়া\nরাশেদ\nরায়হানের বাবা\nমাইশার নিঃশ্বাস আটকে গেল।\n\"আমার মায়ের নাম!\"\nরায়হান ধীরে মাথা নাড়ল।\n\"হুম।\"\nমাইশা কাগজটা নিতে চাইলে রায়হান তাকে দিল।\nকাগজে পুরো ঘটনা লেখা নেই।\nশুধু কয়েকটা লাইন।\n\"যদি তানিয়া চলে যায়, তাকে খুঁজতে যেও না।\nকারণ সে নিজে থেকে যায়নি।\nযে মানুষটাকে সবাই দোষ দেবে, সে আসল মানুষ নয়।\nআর রাশেদকে বিশ্বাস করো না।\"\nমাইশার হাত কাঁপতে শুরু করল।\n\"এটা কে লিখেছে?\"\nরায়হান কাগজটা উল্টে দেখল।\nকোনো নাম নেই।\nশুধু নিচে একটা অদ্ভুত চিহ্ন।\nR\nমোমো ধীরে বলল,\n\"রাশেদ?\"\nসিফাত বলল,\n\"হতে পারে।\"\nরায়হান মাথা নাড়ল।\n\"না।\"\nসবাই তার দিকে তাকাল।\n\"কীভাবে বুঝলে?\"\nরায়হান বলল,\n\"রাশেদ হলে নিজের নামের প্রথম অক্ষর দিয়ে সাইন করার দরকার ছিল না।\"\nমাইশা বলল,\n\"তাহলে কে?\"\nরায়হান কোনো উত্তর দিল না।\nতারপর বাক্সের ভেতর থেকে কাপড়ের প্যাকেটটা তুলে নিল।\nখুলতেই বেরিয়ে এল—\nএকটা পুরোনো হাতঘড়ি।\nঘড়িটা দেখতে পুরোনো।\nচামড়ার স্ট্র্যাপ শুকিয়ে গেছে।\nকিন্তু ডায়ালের নিচে ছোট করে খোদাই করা—\nR.B.\nমাইশার চোখ বড় হয়ে গেল।\n\"এই ঘড়ি!\"\nরায়হান তাকাল।\n\"তুমি আগে দেখেছ?\"\nমাইশা মাথা নাড়ল।\n\"ওই পুরোনো ছবিতে।\"\nসবাই চুপ হয়ে গেল।\nরায়হান ঘড়িটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখল।\nতারপর বলল,\n\"এটাই সেই ঘড়ি।\"\nমাইশা ধীরে বলল,\n\"তাহলে ছবির মানুষটা রাশেদ?\"\nরায়হান বলল,\n\"সম্ভবত।\"\n\"আর সে আমার মায়ের সঙ্গে ছিল?\"\n\"হ্যাঁ।\"\nমাইশার চোখে এবার ভয় স্পষ্ট।\n\"তাহলে আমার মা ২০১৪ সালে আসলে কীসের মধ্যে জড়িয়ে গিয়েছিল?\"\nকেউ উত্তর দিল না।\nহঠাৎ—\nরায়হানের ফোন বেজে উঠল।\nসবাই চমকে তাকাল।\nঅচেনা নম্বর।\nরায়হান ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখল।\nতারপর রিসিভ করল।\n\"হ্যালো?\"\nওপাশ থেকে কোনো কথা নেই।\nশুধু কয়েক সেকেন্ড নিঃশ্বাসের শব্দ।\nরায়হান বলল,\n\"কে?\"\nনীরবতা।\nতারপর খুব নিচু একটা পুরুষ কণ্ঠ শোনা গেল—\n\"ঘড়িটা পেয়েছ?\"\nরায়হানের চোখ স্থির হয়ে গেল।\n\"আপনি কে?\"\nওপাশের মানুষটা বলল,\n\"যার কারণে ২০১৪ সালের গল্পটা আজও শেষ হয়নি।\"\nমাইশা রায়হানের দিকে তাকিয়ে রইল।\nরায়হান গলা শক্ত করে বলল,\n\"আপনি আমার সঙ্গে কথা বলছেন কেন?\"\nলোকটা হেসে বলল,\n\"কারণ তুমি ভুল জায়গায় খুঁজছ।\"\n\"মানে?\"\n\"রাশেদকে খুঁজে লাভ নেই।\"\nরায়হান চুপ।\nলোকটা আবার বলল,\n\"যাকে খুঁজছ, সে তোমাদের খুব কাছেই ছিল।\"\nরায়হানের চোখ ধীরে ধীরে মাইশার দিকে গেল।\nলোকটা শেষবার বলল,\n\"আর মাইশার মা যে রাতে হারিয়ে গিয়েছিল... সেই রাতে তোমার বাবাও সেখানে ছিলেন।\"\nকল কেটে গেল।\nঘরের ভেতর নিস্তব্ধতা।\nকেউ কথা বলছে না।\nমাইশার মুখ সাদা হয়ে গেছে।\nসে ধীরে ধীরে রায়হানের দিকে তাকাল।\n\"রায়হান...\"\nরায়হান ফোনটা নামিয়ে রাখল।\nতার মুখেও এবার কোনো উত্তর নেই।\nমাইশা কাঁপা গলায় বলল,\n\"আমার বাবা না... তোমার বাবা?\"\nরায়হান ধীরে বলল,\n\"আমার বাবা।\"\nমাইশার চোখে পানি চলে এল।\n\"তাহলে এতদিন ধরে তোমার পরিবারও জানত?\"\nরায়হান কিছু বলল না।\nমাইশা এবার এক পা পিছিয়ে গেল।\nতার মাথায় আবার সেই পুরোনো প্রশ্নটা ফিরে এল—\nযাকে সে বিশ্বাস করছে, তার পরিবারই যদি তার মায়ের হারিয়ে যাওয়ার সঙ্গে জড়িত থাকে?\nরায়হান মাইশার দিকে এগিয়ে এসে বলল,\n\"মাইশা, আমার কথা শোনো।\"\nমাইশা থেমে গেল।\nরায়হান খুব শান্ত গলায় বলল,\n\"আমি তখন শিশু ছিলাম। আমি কিছু করিনি।\"\nমাইশার চোখ দিয়ে একটা অশ্রু গড়িয়ে পড়ল।\n\"আমি জানি।\"\nসে একটু থেমে বলল,\n\"কিন্তু আমি এটাও জানতে চাই... তোমার বাবা সেদিন সেখানে কী করছিলেন?\"\nরায়হান উত্তর দিতে পারল না।\nকারণ সেই মুহূর্তে তার নিজের কাছেও প্রথমবারের মতো একটা ভয়ংকর সত্যি পরিষ্কার হয়ে উঠেছিল—\nমাইশার মায়ের হারিয়ে যাওয়ার রাতের সঙ্গে তার নিজের পরিবারের সম্পর্ক শুধু পরিচয়ের ছিল না।\nআর সেই পুরোনো ঘড়ি?\nসেটা হয়তো শুধু রাশেদের পরিচয় নয়।\n২০১৪ সালের সেই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3260,
                "ep_number": 23,
                "title": "হাতের রেখায় আঁকা অধিকার",
                "slug": "nirobotar-arale-s1-ep23",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep23",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3262,
                "ep_number": 25,
                "title": "নানির ফোনে কান্নার প্রতিধ্বনি",
                "slug": "nirobotar-arale-s1-ep25",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep25",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}