{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ২ - নদীর ঘাটে পুরোনো খাম | Nirobotar Arale Part 2",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২ (নদীর ঘাটে পুরোনো খাম)। নদীর ঘাটে রহস্যময় রায়হানের সাথে মাইশার প্রথম সাক্ষাতে কী উন্মোচিত হলো?",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২, nirobotar arale porbo 2, nirobotar arale part 2, nirobotar arale episode 2, নদীর ঘাট, রাশেদ, রায়হান, মাইশা, bangla suspense story",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3239-76b2ac.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "নদীর ঘাটে পুরোনো খাম",
                    "position": 2,
                    "description": "সকালের নাস্তার টেবিলে রায়হান ব্যাপারীর নাম শুনতেই বাবার চোখের পাতা কেঁপে ওঠে। সত্যের টানে বিকেলে পুরোনো নদীর ঘাটে গিয়ে দাঁড়ায় মাইশা। রায়হানের হাত থেকে পাওয়া হলুদ খামে থাকা ‘রাশেদ’ নামটি কেন মাইশার পরিচিত অতীতকে নতুন কোনো সংকটের মুখে দাঁড় করিয়ে দেয়?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT8M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 1242,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3239-76b2ac.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "নদীর ঘাটে পুরোনো খাম",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3239,
        "ep_number": 2,
        "title": "নদীর ঘাটে পুরোনো খাম",
        "slug": "nirobotar-arale-s1-ep2",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2",
        "reading_time": 8,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3239-76b2ac.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 1242,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ২ - নদীর ঘাটে পুরোনো খাম | Nirobotar Arale Part 2",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ২ (নদীর ঘাটে পুরোনো খাম)। নদীর ঘাটে রহস্যময় রায়হানের সাথে মাইশার প্রথম সাক্ষাতে কী উন্মোচিত হলো?",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ২, nirobotar arale porbo 2, nirobotar arale part 2, nirobotar arale episode 2, নদীর ঘাট, রাশেদ, রায়হান, মাইশা, bangla suspense story",
            "characters_involved": [
                "মাইশা",
                "রফিকুল ইসলাম মিলন",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "সকালের আলোটা জানালার পর্দা ভেদ করে ঘরের মেঝেতে এসে পড়েছে।\nরাতের বৃষ্টির পর ঢাকার আকাশটা আজ অদ্ভুত পরিষ্কার। রাস্তায় এখনো জায়গায় জায়গায় জমে থাকা পানিতে গাড়ির চাকা ছিটকে যাচ্ছে। দূর থেকে স্কুলে যাওয়ার জন্য বের হওয়া ছেলেমেয়েদের কণ্ঠ, রিকশার ঘণ্টা আর গাড়ির হর্ন—সব মিলিয়ে শহরটা আবার নিজের চেনা ব্যস্ততায় ফিরে গেছে।\nকিন্তু মাইশার মাথার ভেতর?\nসেখানে এখনো রাত ২টা ১৭ মিনিট।\nবিছানায় বসে সে অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ছিল।\nস্ক্রিনে একটা নাম।\nরায়হান ব্যাপারী।\nনামটা সে নিজেই সেভ করেছে।\nকেন করেছে, সেটা সে নিজেও জানে না।\nহয়তো নামটা বারবার চোখে পড়ুক বলেই।\nহয়তো নিজেকে বোঝাতে যে গত রাতের ফোনটা স্বপ্ন ছিল না।\nমাইশা ধীরে ধীরে ফোনটা পাশে রেখে আয়নার সামনে দাঁড়াল।\nচোখের নিচে হালকা ক্লান্তি।\nচুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর পড়ে আছে। সে হাত দিয়ে চুল সরিয়ে নিজের চোখের দিকে তাকাল।\nগতকাল পর্যন্ত তার জীবনটা খুব সাধারণ ছিল।\nস্কুল, পড়াশোনা, পরিবার, বন্ধু, ভবিষ্যতের স্বপ্ন—\nআর আজ সকালে উঠে মনে হচ্ছে, তার নিজের মায়ের জীবন নিয়েই সে কিছু জানে না।\nমাইশা নিজের মনেই ফিসফিস করে বলল,\n\"মা... তোমার কী এমন গল্প ছিল, যেটা আমাকে কখনো বলোনি?\"\nকোনো উত্তর এল না।\nশুধু ঘড়ির কাঁটার শব্দ।\nটিক।\nটিক।\nটিক।\n\"মাইশু! নাশতা ঠান্ডা হয়ে যাচ্ছে!\"\nবাইর থেকে বাবার কণ্ঠ ভেসে এল।\nমাইশা দ্রুত ফোনটা হাতে নিল।\nরায়হানের নম্বরটা আরেকবার দেখল।\nতারপর স্ক্রিন বন্ধ করে নিচে চলে গেল।\nডাইনিং টেবিলে বাবা বসে ছিলেন। পাশে সকালের নাশতা সাজানো।\nরফিকুল ইসলাম মিলন সাধারণত সকালবেলা বেশ শান্ত থাকেন। কিন্তু আজ তার মুখটা কেমন যেন গম্ভীর।\nমাইশু চেয়ার টেনে বসতেই বাবা বললেন,\n\"এত দেরি হলো কেন?\"\n\"ঘুম ভাঙতে দেরি হয়েছে।\"\n\"রাত জেগেছিলি?\"\nমাইশা এক মুহূর্ত থেমে গেল।\n\"হুম... একটু।\"\nবাবা আর কিছু বললেন না।\nমাইশা কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ বলল,\n\"আব্বু?\"\n\"হুম?\"\n\"রায়হান ব্যাপারী কে?\"\nচামচটা বাবার হাতে থেমে গেল।\nখুব সামান্য সময়ের জন্য।\nকিন্তু মাইশার চোখ সেটা এড়িয়ে গেল না।\nবাবা ধীরে ধীরে চামচটা নামিয়ে রাখলেন।\n\"এই নামটা কোথায় শুনলি?\"\nমাইশা বাবার চোখের দিকে তাকিয়ে বলল,\n\"কাল রাতে একজন আমাকে ফোন করেছিল।\"\nবাবার মুখের রঙ বদলে গেল।\n\"কে?\"\n\"রায়হান ব্যাপারী।\"\nকিছুক্ষণ কোনো কথা হলো না।\nমাইশা এবার একটু ঝুঁকে এল।\n\"তুমি তাকে চেনো?\"\nবাবা চোখ সরিয়ে নিলেন।\n\"চিনি।\"\nএকটা শব্দ।\nশুধু একটা শব্দ।\nকিন্তু সেই একটা শব্দই মাইশার ভেতরের প্রশ্নগুলো আরও বাড়িয়ে দিল।\n\"কীভাবে চেনো?\"\n\"অনেক পুরোনো পরিচয়।\"\n\"আমার মায়ের সঙ্গে তার পরিচয় ছিল?\"\nবাবা এবার সরাসরি মেয়ের দিকে তাকালেন।\n\"মাইশু, এসব নিয়ে প্রশ্ন করিস না।\"\n\"কেন?\"\n\"কারণ তোর জানার দরকার নেই।\"\nমাইশার ভ্রু কুঁচকে গেল।\n\"আমার মাকে নিয়ে আমার জানার দরকার নেই?\"\nবাবা কিছু বললেন না।\nমাইশার কণ্ঠ একটু শক্ত হয়ে গেল।\n\"কাল রাতে সে আমাকে ফোন করে বলেছে, মায়ের ব্যাপারে আমি নাকি সবটা জানি না।\"\nবাবা এবার যেন হঠাৎ শক্ত হয়ে গেলেন।\n\"সে কী বলেছে?\"\n\"বলেছে, বারো বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল, যেটা তুমি আমাকে কখনো বলোনি।\"\n\"আর কিছু?\"\nমাইশা কিছুক্ষণ চুপ থেকে বলল,\n\"বলেছে, আমাকে তোমাকে জিজ্ঞেস করতে—বারো বছর আগে সেই মেয়েটার কী হয়েছিল, যে সবার চোখের আড়ালে চলে গিয়েছিল।\"\nবাবার চোখে এবার এমন একটা ভয় দেখা গেল, যা মাইশা আগে কখনো দেখেনি।\nকয়েক সেকেন্ড পর বাবা খুব ধীরে বললেন,\n\"রায়হান তোকে আর ফোন করলে আমার সঙ্গে কথা বলতে বলবি।\"\n\"কেন?\"\n\"কারণ তুই এখনো অনেক কিছু বুঝিস না।\"\n\"তাহলে তুমি আমাকে বুঝিয়ে বলো।\"\n\"সময় হলে বলব।\"\n\"কখন সেই সময় হবে?\"\nবাবা এবার কোনো উত্তর দিলেন না।\nমাইশা কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়াল।\nচেয়ারটা সরানোর শব্দে ঘরের নীরবতা ভেঙে গেল।\nযাওয়ার আগে সে থেমে বলল,\n\"আব্বু, একটা কথা।\"\nবাবা তাকালেন।\n\"তুমি যদি কিছু লুকিয়ে থাকো, আমি একদিন না একদিন সেটা খুঁজে বের করব।\"\nবাবার চোখে অদ্ভুত একটা কষ্ট ফুটে উঠল।\nকিন্তু তিনি শুধু বললেন,\n\"সব সত্যি খুঁজে বের করা সবসময় ভালো হয় না, মাইশু।\"\nমাইশু চলে গেল।\nকিন্তু কথাটা তার মাথায় আটকে রইল।\nসব সত্যি খুঁজে বের করা সবসময় ভালো হয় না।\nকেন?\nদুপুরের দিকে মাইশার ফোনে একটা মেসেজ এল।\nঅপরিচিত নম্বর।\nসে স্ক্রিনে তাকাতেই বুকের ভেতরটা কেঁপে উঠল।\nরায়হান ব্যাপারী।\nমেসেজ মাত্র দুই লাইন।\n\"তোমার বাবা সবটা জানেন না।\nআর যা জানেন, তার সবটা তোমাকে বলবেন না।\"\nমাইশা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল।\nতারপর লিখল,\n\"তাহলে তুমি কী জানো?\"\nকিছুক্ষণ কোনো উত্তর এল না।\nতারপর—\n\"তোমার মায়ের রেখে যাওয়া একটা জিনিস আমার কাছে আছে।\"\nমাইশার আঙুল থেমে গেল।\nসে সঙ্গে সঙ্গে লিখল,\n\"কী জিনিস?\"\nউত্তর এল কয়েক সেকেন্ড পর।\n\"সেটা সামনে থেকে বলাই ভালো।\"\nতারপর আরেকটা মেসেজ।\n\"আজ বিকেল ৪টা ৩০ মিনিটে পুরোনো নদীর ঘাটে আসতে পারবে?\"\nমাইশা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nগত রাতেও একই জায়গার কথা বলেছিল রায়হান।\nকিন্তু এবার সে ভয় পেল না।\nবরং তার ভেতরের কৌতূহলটা ভয়কে ছাড়িয়ে গেল।\nসে লিখল,\n\"আমি একা যাব না।\"\nকিছুক্ষণ পর উত্তর এল—\n\"সেটাই চাই। যাকে তুমি বিশ্বাস করো, তাকে সঙ্গে নিয়ে এসো।\"\nমাইশা একটু অবাক হলো।\nসে ভেবেছিল রায়হান হয়তো একা আসতে বলবে।\nকিন্তু লোকটা বরং নিজেই বলছে কাউকে সঙ্গে আনতে।\nআবার একটা মেসেজ এল।\n\"আর একটা কথা—আজ রাতে তোমার বাবাকে কিছু বলো না।\"\nমাইশা সঙ্গে সঙ্গে লিখল,\n\"কেন?\"\nউত্তর আসতে একটু সময় লাগল।\nতারপর—\n\"কারণ আমি নিশ্চিত নই, তোমার বাবা জানেন কি না যে পুরোনো গল্পটা আবার শুরু হয়েছে।\"\nমাইশার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল।\nআবার শুরু হয়েছে?\nকোন গল্প?\nবিকেল ৪টা ২০।\nপুরোনো নদীর ঘাটের আশেপাশে মানুষজন খুব বেশি নেই।\nবৃষ্টির পর নদীর পানি একটু ফুলে উঠেছে। বাতাসে ভেজা মাটির গন্ধ।\nমাইশা দূরে দাঁড়িয়ে থাকা একটা পুরোনো গাছের নিচে এসে দাঁড়াল।\nতার সঙ্গে একজন বিশ্বস্ত বড় মানুষও আছে—তাই অন্তত একা আসার ভয়টা নেই।\nসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল।\n৪টা ২৫।\n৪টা ২৮।\n৪টা ৩০।\nঠিক তখনই পেছন থেকে একটা শান্ত কণ্ঠ ভেসে এল—\n\"তুমি সময়ের আগে চলে এসেছ।\"\nমাইশা ঘুরে দাঁড়াল।\nছেলেটাকে দিনের আলোয় প্রথমবার ভালো করে দেখল।\nরায়হান ব্যাপারী।\nকাল রাতের কণ্ঠটা যতটা রহস্যময় ছিল, মানুষটাকে তার চেয়েও বেশি শান্ত মনে হলো।\nসাদামাটা পোশাক।\nচোখে অদ্ভুত স্থিরতা।\nমাইশা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,\n\"তুমি রায়হান ব্যাপারী?\"\nরায়হান হালকা হাসল।\n\"হুম।\"\n\"তুমি আমার মাকে চিনতে?\"\nরায়হানের মুখের হাসিটা মিলিয়ে গেল।\n\"চিনতাম—এই কথাটা খুব সহজ।\"\n\"তাহলে কঠিন কথাটা বলো।\"\nরায়হান কয়েক মুহূর্ত চুপ করে থাকল।\nতারপর বলল,\n\"তোমার মা আমার পরিবারের পরিচিত ছিলেন।\"\n\"কতটা পরিচিত?\"\n\"তোমার জন্মের আগের সময় থেকে।\"\nমাইশা চুপ।\nরায়হান পকেট থেকে একটা পুরোনো খাম বের করল।\nখামটা বেশ পুরোনো। কাগজের রঙ হলদেটে হয়ে গেছে।\nতার ওপর হাতে লেখা কয়েকটা শব্দ।\nমাইশার চোখ আটকে গেল।\n\"আমার মেয়ের জন্য।\"\nমাইশা ধীরে ধীরে বলল,\n\"এটা কার লেখা?\"\nরায়হান খামটা তার দিকে বাড়িয়ে দিল।\n\"আমার বাবার।\"\nমাইশার হাত কেঁপে উঠল।\n\"আমার জন্য?\"\n\"সম্ভবত।\"\n\"সম্ভবত মানে?\"\n\"আমি নিশ্চিত নই, এই চিঠিটা শেষ পর্যন্ত তোমার হাতে পৌঁছাবে কি না। কিন্তু আমার বাবা এটা রেখে গিয়েছিলেন।\"\nমাইশা খামটা হাতে নিল।\nভেতর থেকে একটা পুরোনো কাগজ বের করল।\nকাগজের ওপর কয়েক লাইন লেখা।\nসে পড়তে শুরু করল।\nপ্রথম কয়েক লাইন স্বাভাবিক।\nতারপর—\nতার চোখ আটকে গেল একটা নামের ওপর।\nরাশেদ।\nমাইশার ভ্রু কুঁচকে গেল।\n\"রাশেদ কে?\"\nরায়হান এবার নদীর দিকে তাকাল।\nতারপর খুব ধীরে বলল,\n\"এই নামটাই হয়তো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে পারে।\"\nমাইশা চমকে তাকাল।\n\"মানে?\"\nরায়হান কোনো উত্তর দিল না।\nশুধু বলল,\n\"আজ এতটুকুই।\"\n\"না।\"\nমাইশার কণ্ঠ এবার দৃঢ়।\n\"তুমি আমাকে এখানে ডেকেছ। আমার মায়ের একটা চিঠি দিয়েছ। তারপর বলছ এতটুকুই?\"\nরায়হান তার দিকে তাকাল।\nকয়েক সেকেন্ড নীরবতা।\nতারপর বলল,\n\"সব উত্তর একসঙ্গে পেলে রহস্য থাকে না, মাইশু।\"\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"আমাকে মাইশু বলে ডাকছ কেন?\"\nরায়হানের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটল।\n\"তোমার মা ডাকতেন।\"\nমাইশার মুখের expression মুহূর্তেই বদলে গেল।\n\"আমার মা?\"\nরায়হান আর হাসল না।\nশুধু বলল,\n\"হ্যাঁ।\"\nতারপর নদীর দিকে তাকিয়ে খুব ধীরে যোগ করল—\n\"আর তোমার মায়ের গল্পটা তুমি যতটা ভাবছ, তার চেয়েও অনেক পুরোনো।\"\nমাইশা খামটা শক্ত করে ধরে রাখল।\nতার মাথায় তখন শুধু একটা নাম ঘুরছে—\nরাশেদ।\nআর একটা প্রশ্ন—\nতার মা আসলে কী লুকিয়ে গিয়েছিলেন?\nদূরে নদীর পানিতে একটা নৌকা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল।\nআর মাইশা তখনও জানত না—\nএই পুরোনো খামের ভেতরের কয়েকটা শব্দই তার জীবনের সবচেয়ে বড় দরজাটা খুলে দিতে চলেছে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3238,
                "ep_number": 1,
                "title": "মধ্যরাতের অচেনা সংকেত",
                "slug": "nirobotar-arale-s1-ep1",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep1",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3240,
                "ep_number": 3,
                "title": "অস্পষ্ট স্মৃতির মায়াজাল",
                "slug": "nirobotar-arale-s1-ep3",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}