{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৩১ - চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা অতীত | Nirobotar Arale Part 31",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৩১ (চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা অতীত)। রাশেদ ব্যাপারীর সাথে মুখোমুখি মাইশা এবং মায়ের শেষ চিঠি উদ্ধার!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৩১, nirobotar arale porbo 31, nirobotar arale part 31, nirobotar arale episode 31, রাশেদ ব্যাপারী, মায়ের চিঠি, সত্য উন্মোচন, মাইশা রায়হান",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3268-8b1de5.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা অতীত",
                    "position": 31,
                    "description": "দূরবর্তী শান্ত পল্লীতে রাশেদ ব্যাপারীর দরজায় কড়া নাড়তেই খুলে যায় ইতিহাসের শেষ রুদ্ধ দুয়ার। মাইশার মুখ দেখে রাশেদের চোখের বাঁধভাঙা জল আর তানিয়ার রেখে যাওয়া শেষ চিঠি তছনছ করে দেয় পুরোনো সব সন্দেহ। তানিয়া কোনোদিন মাইশাকে ত্যাগ করেনি—কিন্তু এত বছর কার ভয়ে সে আড়ালে ছিল?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT11M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:28+00:00",
                    "wordCount": 1670,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3268-8b1de5.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা অতীত",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3268,
        "ep_number": 31,
        "title": "চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা অতীত",
        "slug": "nirobotar-arale-s1-ep31",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31",
        "reading_time": 11,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3268-8b1de5.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:28+00:00"
        },
        "meta": {
            "word_count": 1670,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৩১ - চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা অতীত | Nirobotar Arale Part 31",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৩১ (চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা অতীত)। রাশেদ ব্যাপারীর সাথে মুখোমুখি মাইশা এবং মায়ের শেষ চিঠি উদ্ধার!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৩১, nirobotar arale porbo 31, nirobotar arale part 31, nirobotar arale episode 31, রাশেদ ব্যাপারী, মায়ের চিঠি, সত্য উন্মোচন, মাইশা রায়হান",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী",
                "রাশেদ ব্যাপারী",
                "মোমো"
            ]
        },
        "content": "\"আমি জানি রাশেদ কোথায় আছে।\"\nমিলনের কথাটা ঘরের ভেতর যেন হঠাৎ ভারী হয়ে ঝুলে রইল।\nকেউ কোনো কথা বলল না।\nমাইশা বাবার দিকে তাকিয়ে রইল। তার চোখে অবিশ্বাস, ভয় আর অসংখ্য প্রশ্ন একসঙ্গে।\nকয়েক সেকেন্ড আগেও সে ভাবছিল, হয়তো আজও কোনো উত্তর পাওয়া যাবে না।\nকিন্তু বাবা নিজেই যখন বললেন তিনি জানেন রাশেদ কোথায়—\nতখন যেন এতদিনের অন্ধকারের মধ্যে হঠাৎ একটা ছোট আলো দেখা গেল।\nমাইশা ধীরে ধীরে বলল,\n\"আপনি... সত্যিই জানেন?\"\nমিলন মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকলেন।\nতারপর বললেন,\n\"হ্যাঁ।\"\n\"তাহলে এতদিন বলেননি কেন?\"\nমিলন এবার মেয়ের দিকে তাকালেন।\n\"কারণ আমি নিশ্চিত ছিলাম না, রাশেদ এখনও সেখানে আছে কি না।\"\nমাইশা সঙ্গে সঙ্গে বলল,\n\"কিন্তু আপনি তো জানেন সে কোথায় ছিল!\"\n\"ছিল আর আছে—দুটো এক জিনিস না, মাইশা।\"\n\"তাহলে অন্তত আমাকে বলতে পারতেন!\"\nমাইশার গলায় অভিমান জমে উঠল।\n\"আমি এতদিন ধরে কী কী পেয়েছি জানেন? মায়ের পুরোনো চিঠি, ডায়েরি, ২০১৪ সালের ছবি, রাশেদের ঘড়ি, ২টা ১৭ মিনিটের সেই রেকর্ডিং... তারপর সায়রা আমাকে ফোন করে বলল মা সেদিন বেঁচে ছিল।\"\nমিলন চুপ করে শুনছিলেন।\n\"আর আজ আপনি বলছেন, রাশেদ কোথায় সেটাও জানেন।\"\nমাইশার চোখে পানি চলে এল।\n\"বাবা, আমি কি এতটাই ছোট যে সত্যিটা জানার অধিকারও আমার নেই?\"\nমিলনের মুখটা শক্ত হয়ে গেল।\n\"তুই আমার মেয়ে। তাই তো এতদিন তোকে বাঁচিয়ে রাখতে চেয়েছি।\"\nমাইশা কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর খুব আস্তে বলল,\n\"কিন্তু সত্যি থেকে আমাকে লুকিয়ে রাখলে তো আমি বাঁচব না, বাবা।\"\nমিলনের চোখে কষ্ট ফুটে উঠল।\nতিনি চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন।\nবাইরে বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল।\n\"তোর মা যখন হারিয়ে গেল,\" মিলন বলতে শুরু করলেন, \"আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সবকিছু একদিন শান্ত হয়ে যাবে।\"\nমাইশা নিঃশব্দে শুনছিল।\n\"কিন্তু কিছু ঘটনা সময়ের সঙ্গে শেষ হয় না। শুধু মানুষের চোখের আড়ালে চলে যায়।\"\nরায়হান এতক্ষণ চুপ করে ছিল।\nসে এবার ধীরে বলল,\n\"আঙ্কেল, রাশেদ কি সবটা জানে?\"\nমিলন তার দিকে তাকালেন।\n\"রাশেদ অনেক কিছু জানে।\"\n\"আর কিছু জানে না?\"\nমিলন দীর্ঘশ্বাস ফেললেন।\n\"সে সেদিন সেখানে ছিল। কিন্তু পুরো ঘটনা তার চোখের সামনেও ঘটেনি।\"\nমাইশা তাড়াতাড়ি বলল,\n\"তাহলে সে কী দেখেছিল?\"\nমিলন উত্তর দিলেন না।\n\"বাবা?\"\n\"আগে ওর সঙ্গে কথা বল। তারপর বুঝবি।\"\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"সবকিছুর উত্তর আগে না দিয়ে পরে কেন দেন?\"\nমিলন হালকা একটা দীর্ঘশ্বাস ফেললেন।\n\"কারণ কিছু উত্তর মুখে বললে তার মূল্য থাকে না। যে মানুষ নিজে সেই রাতটা দেখেছে, তার মুখ থেকে শুনলে তুই বুঝতে পারবি।\"\nরায়হান মাথা নেড়ে বলল,\n\"ঠিক বলেছেন।\"\nমাইশা তার দিকে তাকাল।\n\"তুমিও বাবার পক্ষ নিচ্ছ?\"\nরায়হান মৃদু হেসে বলল,\n\"না। শুধু মনে হচ্ছে এবার রাশেদের কাছ থেকেই শোনা উচিত।\"\nমাইশা মুখ ফিরিয়ে নিল।\n\"আচ্ছা।\"\nপুরোনো ঠিকানা\nমিলন টেবিলের ড্রয়ার খুললেন।\nভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন।\nকাগজটা বেশ পুরোনো।\nকোনায় হালকা হলদেটে দাগ।\nতিনি সেটা রায়হানের হাতে দিলেন।\n\"এই ঠিকানায় যাও।\"\nরায়হান কাগজটা খুলে পড়তে লাগল।\nমাইশা তার পাশে এসে দাঁড়াল।\n\"কোথায়?\"\nরায়হান ঠিকানাটা আবার পড়ল।\n\"নোয়াখালীর বাইরে একটা জায়গা।\"\nমাইশার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল।\n\"নোয়াখালী?\"\nমিলন মাথা নেড়ে বললেন,\n\"হ্যাঁ।\"\n\"রাশেদ সেখানে কেন?\"\n\"ও অনেক বছর ধরে জায়গা বদলেছে। তবে শেষবার যখন ওর খবর পেয়েছিলাম, এই ঠিকানাটাই ছিল।\"\nমাইশা বলল,\n\"আমরা কখন যাব?\"\nমিলন মেয়ের দিকে তাকালেন।\n\"এখনই যেতে হবে না।\"\nমাইশা সঙ্গে সঙ্গে বলল,\n\"আমি যাব।\"\n\"মাইশা—\"\n\"আমি যাব, বাবা।\"\nমিলন মেয়ের জেদ বুঝে গেলেন।\n\"ঠিক আছে। কিন্তু একা নয়।\"\nরায়হান সঙ্গে সঙ্গে বলল,\n\"আমি যাব।\"\nমিলন তার দিকে তাকিয়ে বললেন,\n\"তুমি যাবে, কিন্তু একটা কথা মনে রাখবে।\"\n\"জি?\"\n\"রাশেদের সঙ্গে কথা বলার সময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নিও না।\"\nরায়হান কিছুক্ষণ চুপ থেকে বলল,\n\"চেষ্টা করব।\"\nমাইশা মৃদু হেসে বলল,\n\"ও চেষ্টা করবে মানে বুঝতেই পারছেন, কিছু একটা করবেই।\"\nরায়হান তার দিকে তাকাল।\n\"তুমি চুপ করবে?\"\n\"না।\"\n\"তাহলে আমিও চুপ করব না।\"\nমাইশা চোখ ছোট করে তাকাল।\n\"বেশি কথা বলো।\"\n\"তুমিই তো শিখাইছ।\"\nমোমো এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল।\nসে এবার বলল,\n\"তোমরা দুজন রহস্য সমাধান করতে যাচ্ছ নাকি ঝগড়া করতে?\"\nমাইশা তাকিয়ে বলল,\n\"দুটোই হতে পারে।\"\nঘরের পরিবেশে সামান্য হাসি ফুটে উঠল।\nকিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না।\nকারণ মাইশার চোখ আবার কাগজটার দিকে চলে গেল।\nরাশেদ।\nএই মানুষটাই হয়তো তার মায়ের শেষ রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী।\nযাত্রার আগে\nসন্ধ্যার পর মাইশা নিজের ঘরে এসে ব্যাগ গোছাতে শুরু করল।\nখুব বেশি কিছু নিল না।\nএকটা ছোট ব্যাগ।\nকিছু কাপড়।\nফোনের চার্জার।\nমায়ের পুরোনো চিঠিগুলোর ছবি রাখা একটা ফোল্ডার।\nআর সেই ঘড়ির ছবি।\nসবশেষে সে মায়ের পুরোনো ছবিটা হাতে নিল।\nছবিটা কিছুক্ষণ তাকিয়ে দেখল।\n\"মা...\"\nতার চোখে আবার পানি চলে এল।\n\"আমি তোমাকে খুঁজে বের করব।\"\nঠিক তখন দরজায় হালকা শব্দ হলো।\nমাইশা ঘুরে তাকাল।\nরায়হান।\n\"তুমি?\"\n\"হ্যাঁ।\"\n\"এখানে কী করছ?\"\n\"তোমার বাবা বললেন বের হওয়ার আগে তোমার সঙ্গে কথা বলতে।\"\nমাইশা আবার ব্যাগ গোছাতে লাগল।\n\"কী কথা?\"\nরায়হান দরজার পাশে দাঁড়িয়ে বলল,\n\"কাল আমরা যেখানে যাচ্ছি, সেখানে যা শুনবে তার সবটা হয়তো ভালো লাগবে না।\"\nমাইশা থেমে গেল।\n\"আমি জানি।\"\n\"তবুও যাবে?\"\n\"হ্যাঁ।\"\n\"কেন?\"\nমাইশা কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর বলল,\n\"কারণ আমি আর অর্ধেক সত্যি নিয়ে বাঁচতে চাই না।\"\nরায়হান ধীরে মাথা নেড়ে বলল,\n\"ঠিক আছে।\"\nমাইশা তার দিকে তাকাল।\n\"তুমি ভয় পাচ্ছ?\"\nরায়হান একটু হাসল।\n\"তোমার জন্য?\"\n\"হুম।\"\n\"সবসময়।\"\nমাইশা কিছু বলতে গিয়ে থেমে গেল।\nরায়হান কথাটা হালকা করে দেওয়ার জন্য বলল,\n\"তবে একটা শর্ত আছে।\"\n\"কী?\"\n\"ওখানে গিয়ে তুমি একা কোথাও যাবে না।\"\nমাইশা ভ্রু কুঁচকে বলল,\n\"আমি কি এত বাচ্চা?\"\n\"হ্যাঁ।\"\n\"এই!\"\n\"আর তুমি জেদি।\"\n\"তুমি খুব জ্ঞানী?\"\n\"না। কিন্তু তোমাকে চিনি।\"\nমাইশা মুখ ঘুরিয়ে হাসি লুকাল।\n\"বেশি কথা বলো।\"\nরায়হান দরজা থেকে বের হতে হতে বলল,\n\"কাল আবার বলো না, আমি সাবধান করিনি।\"\nমাইশা তার চলে যাওয়া দেখল।\nতারপর খুব আস্তে বলল,\n\"রায়হান...\"\nরায়হান ফিরে তাকাল।\n\"হুম?\"\n\"থ্যাংক ইউ।\"\n\"কিসের?\"\n\"আমার সঙ্গে থাকার জন্য।\"\nরায়হান কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,\n\"তোমার সত্যিটা তোমার একার না।\"\nতারপর সে চলে গেল।\nমাইশা কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল।\nপরদিন\nসকাল থেকেই বাড়িতে একটা অদ্ভুত ব্যস্ততা।\nমিলন আবার ঠিকানাটা দেখে নিলেন।\nমাইশা, রায়হান, মোমো আর সিফাত যাওয়ার জন্য প্রস্তুত হলো।\nমিলন শেষবার মাইশাকে বললেন,\n\"কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি।\"\n\"ঠিক আছে।\"\n\"আর রাশেদের কথায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবি না।\"\n\"ঠিক আছে।\"\n\"মাইশা।\"\n\"হুম?\"\nমিলন মেয়ের কাঁধে হাত রাখলেন।\n\"যা-ই শুনিস, একটা কথা মনে রাখিস—তোর মা তোকে ভালোবাসত।\"\nমাইশার চোখ ভিজে উঠল।\n\"আমি জানি, বাবা।\"\nগাড়ি বেরিয়ে গেল।\nরাশেদের বাড়ি\nঅনেকক্ষণ পথ চলার পর তারা একটা শান্ত এলাকায় পৌঁছাল।\nরাস্তার দুই পাশে পুরোনো গাছ।\nদূরে কয়েকটা ছোট বাড়ি।\nমাইশা জানালার বাইরে তাকিয়ে ছিল।\nতার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ।\nরায়হান সামনে বসে ঠিকানাটা মিলিয়ে দেখছিল।\n\"এটাই জায়গা।\"\nগাড়ি থামল।\nমাইশা নামল।\nসামনে পুরোনো একটা একতলা বাড়ি।\nদেয়ালে সময়ের দাগ।\nদরজার পাশে ছোট একটা নামফলক।\nরাশেদ।\nমাইশা নামটা দেখে স্থির হয়ে গেল।\nএতদিন ধরে যে নামটা শুধু চিঠি, ডায়েরি আর রেকর্ডিংয়ে শুনেছে—\nআজ সেই মানুষটা তার সামনে।\nরায়হান তার পাশে এসে দাঁড়াল।\n\"চলো।\"\nমাইশা ধীরে মাথা নেড়ে দরজার সামনে গেল।\nরায়হান কড়া নাড়ল।\nএকবার।\nদুবার।\nকোনো উত্তর নেই।\nআবার কড়া নাড়ল।\nভেতর থেকে ধীর পায়ের শব্দ শোনা গেল।\nমাইশার বুক ধকধক করতে লাগল।\nদরজার ছিটকিনি খুলল।\nদরজা একটু ফাঁক হলো।\nএকজন বয়স্ক মানুষ দরজায় এসে দাঁড়ালেন।\nচোখে ক্লান্তি।\nমুখে বয়সের ছাপ।\nকিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে পরিচিত।\nলোকটা প্রথমে রায়হানের দিকে তাকাল।\nতারপর মাইশার দিকে।\nমাইশার মুখ দেখেই লোকটার চোখ বড় হয়ে গেল।\nকয়েক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না।\nতারপর খুব আস্তে বলল,\n\"তুমি... মাইশা?\"\nমাইশার বুক কেঁপে উঠল।\n\"আপনি রাশেদ?\"\nলোকটা মাথা নেড়ে বলল,\n\"হ্যাঁ।\"\nমাইশার চোখে পানি চলে এল।\n\"আপনি আমার মাকে চিনতেন?\"\nরাশেদ দরজার হাতলটা শক্ত করে ধরল।\n\"শুধু চিনতাম না।\"\nসে একটু থামল।\n\"তোমার মায়ের শেষ রাতের অনেকটা সময় আমি তার সঙ্গে ছিলাম।\"\nমাইশা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল।\nরায়হানও স্থির হয়ে গেল।\nমোমো আর সিফাত একে অপরের দিকে তাকাল।\nরাশেদ ধীরে দরজা খুলে বলল,\n\"ভেতরে এসো।\"\nরাশেদের ঘরের ভেতর\nঘরটা খুব সাধারণ।\nএকটা পুরোনো কাঠের টেবিল।\nকয়েকটা চেয়ার।\nদেয়ালে পুরোনো ক্যালেন্ডার।\nআর একটা আলমারি, যার দরজায় তালা।\nরাশেদ সবাইকে বসতে বললেন।\nমাইশা বসতে পারছিল না।\nসে দাঁড়িয়েই বলল,\n\"আমার মা কোথায়?\"\nরাশেদ চোখ নামিয়ে ফেলল।\n\"এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে কিছু জানতে হবে।\"\n\"আমি আর কিছু শুনতে চাই না।\"\nমাইশার গলা কেঁপে উঠল।\n\"আমি শুধু জানতে চাই—মা কোথায় গিয়েছিল?\"\nরাশেদ ধীরে বলল,\n\"তোমার মা তোমাকে ছেড়ে যেতে চায়নি।\"\nমাইশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।\n\"তাহলে?\"\n\"ওকে যেতে হয়েছিল।\"\n\"কেন?\"\nরাশেদ উত্তর দেওয়ার আগে অনেকক্ষণ চুপ করে রইল।\nতারপর বলল,\n\"কারণ সে ভয় পেয়েছিল।\"\n\"কিসের?\"\n\"তোমাকে হারানোর।\"\nঘরের বাতাস যেন ভারী হয়ে গেল।\nমাইশা ধীরে বলল,\n\"কেউ কি আমাকে মেরে ফেলতে চেয়েছিল?\"\nরাশেদ সরাসরি উত্তর দিল না।\n\"তখন তোমার মা মনে করেছিল, তুমি বিপদে পড়তে পারো।\"\nরায়হান এবার বলল,\n\"কামাল ইসলাম কি সেই রাতে সেখানে ছিল?\"\nরাশেদ তাকাল।\nকয়েক সেকেন্ড কোনো উত্তর নেই।\nতারপর সে ধীরে বলল,\n\"ছিল।\"\nমাইশার চোখ বড় হয়ে গেল।\n\"কামাল চাচা?\"\nরাশেদ মাথা নেড়ে বলল,\n\"হ্যাঁ।\"\nমাইশা আর রায়হান একে অপরের দিকে তাকাল।\nকিন্তু রাশেদ সঙ্গে সঙ্গে বলল,\n\"তোমরা যা ভাবছ, সেটা পুরো সত্যি নয়।\"\nরায়হান বলল,\n\"তাহলে সত্যিটা কী?\"\nরাশেদ উঠে দাঁড়াল।\nআলমারির কাছে গিয়ে তালাটা খুলল।\nভেতর থেকে একটা পুরোনো কালো ফাইল বের করল।\nফাইলের ভেতর অনেক কাগজ।\nছবি।\nচিঠি।\nআর একটা খাম।\nখামের ওপর লেখা—\n“মাইশার জন্য — ১৫ অক্টোবর”\nমাইশা খামটা দেখেই স্থির হয়ে গেল।\nতার ঠোঁট কাঁপতে লাগল।\n\"এটা...\"\nরাশেদ বলল,\n\"তোমার মায়ের লেখা।\"\nমাইশার চোখে পানি জমে উঠল।\n\"আমার জন্য?\"\n\"হ্যাঁ।\"\nরাশেদ খামটা তার হাতে দিল।\n\"এটা তোমার কাছে পৌঁছানোর কথা ছিল অনেক আগেই।\"\nমাইশা কাঁপা হাতে খামটা নিল।\nরায়হান তার পাশে এসে দাঁড়াল।\nমাইশা ধীরে খামটা খুলল।\nভেতরে ভাঁজ করা কয়েক পৃষ্ঠার চিঠি।\nপ্রথম লাইনটা পড়তেই তার চোখ ঝাপসা হয়ে গেল।\n“মাইশু, যদি তুই এই চিঠি পড়িস, তাহলে বুঝবি—আমি এখনও তোকে ভালোবাসি।”\nমাইশা আর নিজেকে ধরে রাখতে পারল না।\nচিঠিটা বুকের সঙ্গে চেপে ধরে কেঁদে ফেলল।\nরায়হান চুপচাপ তার পাশে দাঁড়িয়ে রইল।\nরাশেদ জানালার দিকে তাকিয়ে খুব ধীরে বলল,\n\"তোমার মা তোমাকে ছেড়ে যায়নি, মাইশা।\"\nমাইশা চোখ মুছে তাকাল।\n\"তাহলে কোথায় গিয়েছিল?\"\nরাশেদ কিছুক্ষণ চুপ করে থাকল।\nতারপর বলল,\n\"সেটা এই চিঠির শেষ পাতায় লেখা আছে।\"\nমাইশার হাত থেমে গেল।\nসে শেষ পাতার দিকে তাকাল।\nরাশেদ আবার বলল,\n\"আর সেই পাতায় শুধু তোমার মায়ের কথা নেই।\"\n\"তাহলে?\"\nরাশেদের চোখ এবার রায়হানের দিকে গেল।\n\"তোমার বাবার কথা আছে।\"\nতারপর ধীরে ধীরে রায়হানের দিকে তাকিয়ে বলল,\n\"আর তোমার পরিবারেরও।\"\nমাইশার বুকের ভেতর আবার অজানা ভয় জমে উঠল।\nরায়হান কিছু বলল না।\nশুধু চিঠিটার দিকে তাকিয়ে রইল।\nকারণ তারা দুজনেই বুঝতে পারছিল—\nএতদিনের রহস্যের শেষ দরজাটা এখন খুলতে শুরু করেছে।\nআর সেই দরজার ওপাশে শুধু মাইশার মায়ের হারিয়ে যাওয়ার গল্প নেই—\nরায়হানের পরিবার, মাইশার পরিবার আর ২০১৪ সালের সেই রাতের সবচেয়ে বড় সত্যিটাও সেখানে লুকিয়ে আছে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3267,
                "ep_number": 30,
                "title": "বাবার চোখে গভীর অনুশোচনা",
                "slug": "nirobotar-arale-s1-ep30",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep30",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3269,
                "ep_number": 32,
                "title": "কুয়াশা ভেদ করে আলোকের স্পর্শ",
                "slug": "nirobotar-arale-s1-ep32",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}