{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৩২ - কুয়াশা ভেদ করে আলোকের স্পর্শ | Nirobotar Arale Part 32",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৩২ (কুয়াশা ভেদ করে আলোকের স্পর্শ)। দীর্ঘ বারো বছর পর মায়ের সাথে মাইশার আবেগঘন পুনর্মিলন!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৩২, nirobotar arale porbo 32, nirobotar arale part 32, nirobotar arale episode 32, মা মেয়ের পুনর্মিলন, তানিয়া মাইশা, অশ্রুসিক্ত মিলন, ৩১ ডিসেম্বর",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3269-563c6b.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "কুয়াশা ভেদ করে আলোকের স্পর্শ",
                    "position": 32,
                    "description": "৩১ ডিসেম্বরের সাজানো আলো ঝলমলে প্রেক্ষাগৃহে গাঢ় মেরুন শাড়িতে পা রাখে মাইশা। সামনে দাঁড়িয়ে থাকা এক চিরচেনা নারীর মুখে ফুটে ওঠে একরাশ অশ্রুসিক্ত অপত্য স্নেহ—‘মাইশু!’ বারো বছরের সীমাহীন বিচ্ছেদ কি নিমেষেই বিলীন হয়ে গেল মায়ের এক গভীর আলিঙ্গনে?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT10M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:28+00:00",
                    "wordCount": 1574,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3269-563c6b.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "কুয়াশা ভেদ করে আলোকের স্পর্শ",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3269,
        "ep_number": 32,
        "title": "কুয়াশা ভেদ করে আলোকের স্পর্শ",
        "slug": "nirobotar-arale-s1-ep32",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep32",
        "reading_time": 10,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3269-563c6b.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:28+00:00"
        },
        "meta": {
            "word_count": 1574,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৩২ - কুয়াশা ভেদ করে আলোকের স্পর্শ | Nirobotar Arale Part 32",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৩২ (কুয়াশা ভেদ করে আলোকের স্পর্শ)। দীর্ঘ বারো বছর পর মায়ের সাথে মাইশার আবেগঘন পুনর্মিলন!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৩২, nirobotar arale porbo 32, nirobotar arale part 32, nirobotar arale episode 32, মা মেয়ের পুনর্মিলন, তানিয়া মাইশা, অশ্রুসিক্ত মিলন, ৩১ ডিসেম্বর",
            "characters_involved": [
                "মাইশা",
                "তানিয়া",
                "রায়হান ব্যাপারী",
                "রফিকুল ইসলাম মিলন"
            ]
        },
        "content": "রাশেদের ঘরের ভেতর তখনও অদ্ভুত একটা নীরবতা।\nমাইশার হাতে তার মায়ের চিঠি।\nচিঠির পাতাগুলো এত পুরোনো যে কিছু জায়গায় কাগজের রং বদলে গেছে। তবুও প্রতিটা শব্দ যেন আজও তাজা।\nমাইশা শেষ পাতাটার দিকে তাকিয়ে ছিল।\nতার চোখ বারবার একই জায়গায় আটকে যাচ্ছিল।\n“তোর মা তোকে ছেড়ে যায়নি।”\nএই কথাটা সে গত কয়েকদিনে অনেকবার শুনেছে।\nসায়রা বলেছে।\nরাশেদ বলেছে।\nতার নানিও বলেছে।\nকিন্তু একটা কথাই তার মাথায় ঘুরছিল—\nযদি মা সত্যিই তাকে ছেড়ে না গিয়ে থাকেন, তাহলে এত বছর কোথায় ছিলেন?\nমাইশা ধীরে মাথা তুলল।\n\"রাশেদ চাচা...\"\nরাশেদ তার দিকে তাকালেন।\n\"হুম?\"\n\"আপনি আমার মাকে শেষবার কবে দেখেছিলেন?\"\nরাশেদ কিছুক্ষণ চুপ করে থাকলেন।\nতারপর বললেন,\n\"সেই রাতের পর।\"\nমাইশার বুক কেঁপে উঠল।\n\"মানে ২০১৪ সালের পর?\"\n\"হ্যাঁ।\"\n\"তাহলে আপনি জানতেন মা বেঁচে ছিলেন?\"\nরাশেদ মাথা নিচু করলেন।\n\"জানতাম।\"\nমাইশার চোখে পানি এসে গেল।\n\"তাহলে আমাকে কেউ বলেনি কেন?\"\nরাশেদ ধীরে বললেন,\n\"কারণ তোর মা নিজেই চাইছিল না।\"\n\"কেন?\"\n\"তোর নিরাপত্তার জন্য।\"\nমাইশা কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না।\nরায়হান তার পাশে দাঁড়িয়ে ছিল।\nসে খুব শান্ত গলায় বলল,\n\"রাশেদ চাচা, তাহলে এত বছর ধরে মাইশা যা জানত—তার অনেকটাই ভুল ছিল?\"\nরাশেদ বললেন,\n\"পুরোটা ভুল না। কিন্তু পুরো সত্যিও না।\"\nমাইশা মায়ের চিঠিটা আবার হাতে নিল।\n\"চিঠির এই অংশটা...\"\nসে একটা জায়গা দেখাল।\n\"এখানে লেখা ছিল, 'আরও একজন জানত'। কিন্তু নামটা ছেঁড়া।\"\nরাশেদ মাথা নেড়ে বললেন,\n\"কারণ তোমার মা ইচ্ছা করেই নামটা লিখে রাখেনি।\"\n\"কেন?\"\n\"কারণ সে ভয় পেয়েছিল, চিঠিটা ভুল মানুষের হাতে গেলে সব শেষ হয়ে যাবে।\"\nমাইশা ধীরে বলল,\n\"আর কামাল চাচা?\"\nরাশেদ এবার দীর্ঘশ্বাস ফেললেন।\n\"কামাল ইসলামকে নিয়ে তোমাদের একটা ভুল ধারণা হয়েছে।\"\nরায়হান তাকাল।\n\"কী ধরনের?\"\n\"সে সেদিন সেখানে ছিল। কিন্তু সে তোমার মাকে ক্ষতি করার জন্য যায়নি।\"\nমাইশা বলল,\n\"তাহলে সে কী করেছিল?\"\nরাশেদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন,\n\"সে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল।\"\n\"কী ভুল?\"\n\"তোমার মাকে গাড়িতে উঠতে সাহায্য করেছিল।\"\nমাইশা স্থির হয়ে গেল।\n\"কোন গাড়ি?\"\n\"যে গাড়িটাকে সে নিরাপদ গাড়ি ভেবেছিল।\"\nরায়হান ধীরে বলল,\n\"কিন্তু সেটা নিরাপদ ছিল না?\"\nরাশেদ মাথা নেড়ে বললেন,\n\"না।\"\nঘরের বাতাস যেন আরও ভারী হয়ে গেল।\nযে গাড়িটা সবকিছু বদলে দিয়েছিল\nরাশেদ পুরোনো একটা ফাইল বের করলেন।\nফাইল খুলতেই কয়েকটা ছবি বেরিয়ে এল।\nএকটা ছবিতে নদীর ঘাট।\nএকটা ছবিতে একটা গাড়ির পেছনের অংশ।\nআরেকটা ছবিতে কয়েকজন মানুষ দূরে দাঁড়িয়ে।\nমাইশা ছবিটা হাতে নিয়ে তাকাল।\n\"এই গাড়িটা?\"\nরাশেদ বললেন,\n\"সেদিন রাতের।\"\n\"আপনি ছবি তুলেছিলেন?\"\n\"না। পরে পেয়েছিলাম।\"\nমাইশা ছবিটা আরও কাছে এনে দেখল।\nগাড়ির নম্বর পুরোটা পরিষ্কার না।\nকিন্তু একটা অংশ বোঝা যাচ্ছে।\nরায়হান ছবিটা হাতে নিল।\n\"এটা তো...\"\nসে থেমে গেল।\nমাইশা তাকাল।\n\"কী?\"\nরায়হান বলল,\n\"এই গাড়িটা আমি আগে দেখেছি।\"\n\"কোথায়?\"\nরায়হান কপালে হাত রাখল।\n\"মনে পড়ছে না।\"\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"এখন আবার মনে পড়ছে না কেন!\"\nরায়হান বলল,\n\"একটু সময় দাও।\"\nরাশেদ চুপ করে তাদের দেখছিলেন।\nতারপর বললেন,\n\"তোমরা গাড়িটাকে যতটা গুরুত্বপূর্ণ ভাবছ, আসলে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো—গাড়ির ভেতরে কে ছিল।\"\nমাইশা নিঃশ্বাস আটকে বলল,\n\"কে?\"\nরাশেদ উত্তর দিলেন না।\nবরং ফাইলের ভেতর থেকে আরেকটা কাগজ বের করলেন।\n\"এই কাগজটা তোমার বাবার।\"\nমাইশার চোখ বড় হয়ে গেল।\n\"বাবার?\"\nকাগজে মিলনের হাতের লেখা।\nমাত্র কয়েকটা লাইন।\n\"যদি তানিয়াকে নিরাপদে সরিয়ে নেওয়া যায়, তাহলে মাইশাকে কিছু জানানো যাবে না।\nকারণ যারা তাকে খুঁজছে, তারা এখনও থামেনি।\nরাশেদকে বলেছি নজর রাখতে।\nসায়রাকে বলেছি যোগাযোগ না করতে।\nআর কামালকে বলেছি—গাড়িটা যেন ঠিক জায়গায় যায়।\"\nমাইশা পড়তে পড়তে থেমে গেল।\n\"গাড়িটা যেন ঠিক জায়গায় যায়...\"\nরায়হানও কাগজটার দিকে তাকিয়ে আছে।\n\"মানে মিলন আঙ্কেল জানতেন?\"\nরাশেদ মাথা নেড়ে বললেন,\n\"তোমার বাবা জানতেন তোর মাকে একটা নিরাপদ জায়গায় নিতে হবে। কিন্তু তিনি জানতেন না, শেষ পর্যন্ত গাড়িটা কোথায় নিয়ে যাওয়া হবে।\"\nমাইশা চোখ বন্ধ করল।\n\"তাহলে বাবা আমাকে মিথ্যা বলেননি?\"\nরাশেদ বললেন,\n\"না।\"\n\"রায়হানের বাবা?\"\n\"সেও না।\"\nরায়হান যেন নিজের বুকের একটা ভার নামতে অনুভব করল।\nএতদিন ধরে নিজের বাবাকে নিয়ে যে সন্দেহটা তার মনে ছিল, সেটা ধীরে ধীরে মুছে যাচ্ছিল।\nমাইশার সবচেয়ে বড় প্রশ্ন\nমাইশা হঠাৎ উঠে দাঁড়াল।\n\"আমি একটা জিনিস জানতে চাই।\"\nসবাই তার দিকে তাকাল।\n\"আমার মা এখন কোথায়?\"\nএইবার রাশেদ আর চুপ করলেন না।\nতিনি বললেন,\n\"তোমার মা বেঁচে আছে।\"\nমাইশার চোখে পানি জমে উঠল।\n\"আমি জানি।\"\n\"না।\"\nরাশেদ ধীরে বললেন,\n\"তুই শুধু জানিস সে বেঁচে আছে। কিন্তু তুই জানিস না, সে তোকে কতটা কাছে থেকে দেখেছে।\"\nমাইশা থমকে গেল।\n\"মানে?\"\n\"তোর মা কখনো তোকে পুরোপুরি ছেড়ে যায়নি।\"\nরাশেদ বললেন,\n\"তোর জন্মদিনে সে তোর খবর নিত। তোর স্কুল বদলেছে কি না জানত। তুই কেমন আছিস জানত। তুই কখন চুল কাটছিস, কখন বড় হচ্ছিস—এসবও জানত।\"\nমাইশার চোখ দিয়ে পানি পড়তে লাগল।\n\"তাহলে... সে আমাকে দেখেছে?\"\nরাশেদ ধীরে মাথা নেড়ে বললেন,\n\"হ্যাঁ।\"\n\"কখন?\"\n\"কয়েকবার।\"\nমাইশার গলা কাঁপছিল।\n\"তাহলে আমার সামনে আসেনি কেন?\"\nরাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,\n\"কারণ সে ভয় পেয়েছিল।\"\n\"কিসের?\"\n\"তুই তাকে গ্রহণ করবি কি না।\"\nমাইশা অবাক হয়ে বলল,\n\"আমি?\"\nরাশেদ মৃদু হেসে বললেন,\n\"মা হওয়ার পরও মানুষ কখনো কখনো নিজের মেয়ের কাছে যেতে ভয় পায়। কারণ সে জানে না, এত বছর পর মেয়েটা তাকে কী নামে ডাকবে।\"\nমাইশা মুখ ঢেকে কাঁদতে লাগল।\nরায়হান তার পাশে এসে দাঁড়াল।\nসে কিছু বলল না।\nশুধু পাশে থাকল।\nডিসেম্বরের শেষ দিনগুলো\nএরপর কয়েকটা দিন যেন খুব ধীরে কাটল।\nমাইশা এখন জানে—\nতার মা বেঁচে আছেন।\nতার মা তাকে ভালোবাসেন।\nতার বাবা তাকে মিথ্যা বলেননি।\nরাশেদ তাকে সাহায্য করেছে।\nসায়রা তার মায়ের পাশে ছিল।\nকামাল ভুল করেছিল, কিন্তু সে মূল অপরাধী নয়।\nআর ২০১৪ সালের সেই রাতের সবচেয়ে বড় রহস্যও ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছে।\nকিন্তু একটা জিনিস এখনও বাকি।\nমায়ের সঙ্গে দেখা।\n২৯ ডিসেম্বর রাতে মাইশা বারান্দায় দাঁড়িয়ে ছিল।\nলামিয়া এসে পাশে দাঁড়াল।\n\"মাইশু?\"\nমাইশা তাকাল।\n\"হুম?\"\nলামিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল,\n\"তুই খুশি?\"\nমাইশা মৃদু হাসল।\n\"জানি না।\"\n\"কেন?\"\n\"কারণ আমি মাকে খুঁজে পেয়েছি। কিন্তু এখনও সামনে থেকে দেখিনি।\"\nলামিয়া তার হাত ধরল।\n\"দেখবি।\"\nমাইশা মৃদু হেসে বলল,\n\"তুই এত নিশ্চিত কীভাবে?\"\n\"কারণ তোর জন্য এত মানুষ এতদিন অপেক্ষা করছে।\"\nমাইশা লামিয়ার কাঁধে মাথা রাখল।\n\"তুই আমার সঙ্গে থাকবি তো?\"\nলামিয়া হেসে বলল,\n\"আমি কোথায় যাব?\"\n\"জানি না।\"\n\"বোকা মাইশু।\"\nমাইশা হেসে ফেলল।\nদুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল।\n৩০ ডিসেম্বর\nসকালে রায়হান মাইশাকে ফোন করল।\n\"কী করছ?\"\n\"কিছু না।\"\n\"কাল কী করবা?\"\n\"জানি না।\"\n\"কাল কিন্তু একটা জায়গায় যেতে হবে।\"\nমাইশা সঙ্গে সঙ্গে বলল,\n\"কোথায়?\"\n\"বলব না।\"\n\"রায়হান!\"\n\"হুম?\"\n\"আমি কিন্তু তোমাকে ছাড়ব না।\"\nরায়হান হাসল।\n\"তুমি এমনিতেই ছাড়ো না।\"\n\"বেশি কথা বলো।\"\n\"কাল সময়মতো তৈরি থেকো।\"\n\"কেন?\"\n\"কাল বুঝবে।\"\nফোন কেটে গেল।\nমাইশা ফোনের দিকে তাকিয়ে বলল,\n\"এই মানুষটা না...\"\nপাশ থেকে মোমো বলল,\n\"কী হলো?\"\n\"রায়হান আবার রহস্য করছে।\"\nমোমো হাসল।\n\"তুইও তো কম রহস্য করিস না।\"\nমাইশা তাকিয়ে বলল,\n\"আমি?\"\n\"হ্যাঁ।\"\n\"কী রহস্য?\"\nমোমো শুধু মুচকি হেসে বলল,\n\"সময় হলে বুঝবি।\"\n৩১ ডিসেম্বর — বিকেল\nসকাল থেকেই বাড়িতে অদ্ভুত ব্যস্ততা।\nমাইশা বুঝতে পারছিল কিছু একটা হচ্ছে।\nমোমো ফোন ধরছে না ঠিকমতো।\nলামিয়া বারবার কোথাও যাচ্ছে।\nসিফাত, আয়ান, আয়াত—সবাই যেন কিছু একটা নিয়ে ব্যস্ত।\nএমনকি রায়হানও অস্বাভাবিকভাবে চুপচাপ।\nমাইশা বিরক্ত হয়ে বলল,\n\"সবাই কী লুকাচ্ছ?\"\nলামিয়া হাসল।\n\"কিছু না, মাইশু।\"\n\"তুইও জানিস?\"\n\"আমি কিছু জানি না।\"\n\"মিথ্যা!\"\nলামিয়া হেসে পালিয়ে গেল।\nমাইশা সন্দেহের চোখে তাকিয়ে রইল।\nকিছুক্ষণ পর তার বাবা এসে বললেন,\n\"মাইশু, তৈরি হয়ে নে।\"\n\"কোথায় যাব?\"\n\"একটা অনুষ্ঠান আছে।\"\n\"কিসের?\"\nমিলন মুচকি হাসলেন।\n\"গেলে বুঝবি।\"\nমাইশা নিজের ঘরে গেল।\nআলমারি খুলে অনেকক্ষণ তাকিয়ে রইল।\nশেষ পর্যন্ত সে একটা সুন্দর গাঢ় মেরুন শাড়ি বের করল।\nশাড়ির বর্ডারে রুপালি কাজ।\nহালকা গয়না।\nচুল সুন্দর করে সেট করল।\nমেকআপ খুব বেশি নয়।\nচোখ দুটো একটু বেশি করে সাজাল।\nআয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর নিজের অজান্তেই বলল,\n\"মা যদি আমাকে দেখে...\"\nকথাটা শেষ করতে পারল না।\nচোখে পানি চলে এল।\nসেই জায়গা\nগাড়ি এসে থামল একটা সুন্দর সাজানো জায়গার সামনে।\nচারপাশে আলো।\nফুল।\nসাদা, মেরুন আর গোলাপি রঙের সাজসজ্জা।\nমাইশা গাড়ি থেকে নামতেই থেমে গেল।\n\"এত সুন্দর করে সাজিয়েছে কে?\"\nমিলন শুধু বললেন,\n\"ভেতরে যা।\"\nমাইশা ধীরে ভেতরে ঢুকল।\nসেখানে সবাই আছে।\nনানি।\nমোমো।\nলামিয়া।\nসিফাত।\nআয়ান।\nআয়াত।\nরায়হান।\nআর রায়হানের মা-বাবাও।\nমাইশার চোখ রায়হানের ওপর গিয়ে থামল।\nআজ সে পরেছে কালো পাঞ্জাবি।\nচুল সুন্দর করে সেট করা।\nমাইশা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল।\nরায়হানও তাকে দেখছিল।\nতার চোখে একটা শান্ত হাসি।\nকিন্তু মাইশা তখন অন্য কাউকে খুঁজছিল।\n\"বাবা...\"\nমিলন তার কাঁধে হাত রাখলেন।\n\"চলো।\"\n\"কোথায়?\"\n\"একটু সামনে।\"\nমাইশা ধীরে এগিয়ে গেল।\nসামনের দিকে একটা দরজা।\nদরজার পাশে দাঁড়িয়ে আছেন একজন মহিলা।\nগাঢ় রঙের শাড়ি।\nচোখে পানি।\nমুখে অদ্ভুত পরিচিত একটা কোমলতা।\nমাইশার পা থেমে গেল।\nতার বুকের ভেতর ধক করে উঠল।\nসে মহিলাটার দিকে তাকিয়ে রইল।\nমহিলাটাও তাকিয়ে আছেন তার দিকে।\nকেউ কথা বলছে না।\nমাইশার চোখ ধীরে ধীরে ভিজে গেল।\nসে খুব আস্তে বলল,\n\"মা...?\"\nমহিলাটার ঠোঁট কেঁপে উঠল।\nচোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল।\nতিনি দুই হাত বাড়িয়ে দিলেন।\n\"মাইশু...\"\nএই একটা ডাক—\nএই একটা শব্দ—\nমাইশার শৈশব থেকে হারিয়ে যাওয়া সবকিছুকে যেন এক মুহূর্তে ফিরিয়ে আনল।\nমাইশা আর দাঁড়িয়ে থাকতে পারল না।\nসে দৌড়ে গিয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে দিল।\n\"মা...\"\nতানিয়া মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলেন।\n\"আমার মাইশু...\"\nদুজনের কান্না মিশে গেল।\nমাইশা কাঁদতে কাঁদতে বলল,\n\"তুমি আমাকে ছেড়ে যাওনি?\"\nতানিয়া তার মাথায় হাত রেখে বললেন,\n\"কখনো না।\"\n\"তাহলে এতদিন কোথায় ছিলে?\"\n\"তোর জন্য অপেক্ষা করেছি।\"\n\"আমি তোমাকে অনেক খুঁজেছি...\"\n\"জানি।\"\n\"আমি তোমার ওপর রাগ করেছিলাম...\"\nতানিয়া কাঁদতে কাঁদতে হেসে বললেন,\n\"রাগ করিস। যত খুশি করিস। শুধু আর আমাকে ছেড়ে যাস না।\"\nমাইশা আরও শক্ত করে মাকে জড়িয়ে ধরল।\nদূরে দাঁড়িয়ে মিলন চোখ মুছছিলেন।\nনানি চুপচাপ তাকিয়ে ছিলেন।\nমোমো আর লামিয়ার চোখেও পানি।\nরায়হান কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল।\nতার মুখে মৃদু হাসি।\nকারণ সে জানত—\nআজ মাইশা তার সবচেয়ে বড় হারানো মানুষটাকে ফিরে পেয়েছে।\nআর এত বছরের নীরবতার পর—\nঅবশেষে একটা গল্পের সবচেয়ে সুন্দর উত্তর পাওয়া গেছে।\nমাইশা মায়ের বুকে মুখ লুকিয়ে ছিল।\nআর বাইরে তখন ৩১ ডিসেম্বরের রাত ধীরে ধীরে নামছিল।\nপুরোনো বছর শেষ হতে চলেছে।\nআর মাইশার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টাও।\nকিন্তু রাতটা এখনও শেষ হয়নি।\nকারণ সামনে অপেক্ষা করছিল—\nএকটা পরিবার।\nএকটা নতুন শুরু।\nআর কিছু মানুষ—\nযারা মাইশার জীবনে শুধু রহস্য নিয়ে আসেনি,\nভালোবাসাও নিয়ে এসেছে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3268,
                "ep_number": 31,
                "title": "চৌকাঠের ওপাশে দাঁড়িয়ে থাকা অতীত",
                "slug": "nirobotar-arale-s1-ep31",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep31",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3270,
                "ep_number": 33,
                "title": "নতুন বছরের নীরব অঙ্গীকার",
                "slug": "nirobotar-arale-s1-ep33",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep33",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}