{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৩ - অস্পষ্ট স্মৃতির মায়াজাল | Nirobotar Arale Part 3",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৩ (অস্পষ্ট স্মৃতির মায়াজাল)। ক্যাফেতে পুরোনো নোটবুক দেখা আর রায়হান-মাইশার মিষ্টি খুনসুটি নিয়ে দারুণ পর্ব।",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৩, nirobotar arale porbo 3, nirobotar arale part 3, nirobotar arale episode 3, রায়হান, মাইশা, ক্যাফে আড্ডা, bangla novel online",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3240-eaa500.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "অস্পষ্ট স্মৃতির মায়াজাল",
                    "position": 3,
                    "description": "শান্ত ক্যাফের টেবিলে ছড়িয়ে থাকা পুরোনো নোটবুকের পাতার ফাঁকে জন্ম নেয় মিষ্টি খুনসুটি। মাইশার চোখের তিল আর আত্মবিশ্বাস নিয়ে রায়হানের রসিকতা মুহূর্তের জন্য ভুলিয়ে দেয় ভয়ের ছায়া। কিন্তু ‘ভাই’ ডাকের আপত্তির আড়ালে রায়হান কি তার নিজের ভেতরের কোনো গোপন টান ঢেকে রাখছে?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT5M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 641,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3240-eaa500.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "অস্পষ্ট স্মৃতির মায়াজাল",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3240,
        "ep_number": 3,
        "title": "অস্পষ্ট স্মৃতির মায়াজাল",
        "slug": "nirobotar-arale-s1-ep3",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3",
        "reading_time": 5,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3240-eaa500.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 641,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৩ - অস্পষ্ট স্মৃতির মায়াজাল | Nirobotar Arale Part 3",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৩ (অস্পষ্ট স্মৃতির মায়াজাল)। ক্যাফেতে পুরোনো নোটবুক দেখা আর রায়হান-মাইশার মিষ্টি খুনসুটি নিয়ে দারুণ পর্ব।",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৩, nirobotar arale porbo 3, nirobotar arale part 3, nirobotar arale episode 3, রায়হান, মাইশা, ক্যাফে আড্ডা, bangla novel online",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "নদীর ঘাট থেকে ফেরার পরও মাইশার মাথা থেকে সেই পুরোনো চিঠিটার কথা যাচ্ছিল না।\nবিশেষ করে একটা নাম—\nরাশেদ।\nকে এই রাশেদ?\nতার মায়ের সঙ্গে তার সম্পর্ক কী ছিল?\nআর রায়হানের বাবা কেন এমন একটা চিঠি রেখে গিয়েছিলেন, যার ওপর লেখা ছিল—\n“আমার মেয়ের জন্য।”\nপ্রশ্নগুলো যত বাড়ছিল, উত্তর যেন তত দূরে সরে যাচ্ছিল।\nপরদিন বিকেলে মাইশা বারান্দায় বসে ফোন ঘাঁটছিল। হঠাৎ একটা মেসেজ এল।\nরায়হান ব্যাপারী।\n\"চিঠিটা পড়েছ?\"\nমাইশা সঙ্গে সঙ্গে লিখল,\n\"হ্যাঁ। কিন্তু রাশেদ কে?\"\nকিছুক্ষণ পর উত্তর এল—\n\"এখনই সব বলা যাবে না।\"\nমাইশা বিরক্ত হয়ে ফোনটা নামিয়ে রাখল।\nকয়েক সেকেন্ড পর আবার মেসেজ।\n\"রাগ করেছ?\"\nমাইশা লিখল,\n\"না।\"\nউত্তর এল—\n\"তোমার ‘না’টা দেখে মনে হচ্ছে তুমি বেশ রেগে আছ।\"\nমাইশা এবার হেসে ফেলল।\n\"আপনি খুব বেশি বুঝে ফেলেন নিজেকে।\"\nরায়হান লিখল,\n\"তুমি খুব সহজে রেগে যাও।\"\n\"আপনি আমাকে কতদিন ধরে চেনেন যে এমন কথা বলছেন?\"\nকিছুক্ষণ কোনো উত্তর নেই।\nতারপর—\n\"তোমার মায়ের কাছ থেকে তোমার ব্যাপারে কিছু শুনেছিলাম।\"\nমাইশার হাসিটা মিলিয়ে গেল।\nআবার সেই রহস্য।\nসে লিখল,\n\"আমার মা আমার ব্যাপারে কী বলেছিল?\"\nরায়হান এবার উত্তর দিতে একটু বেশি সময় নিল।\n\"সেটা একদিন বলব।\"\nমাইশা ফোনের দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল,\n\"এই লোকটার ‘একদিন বলব’ ছাড়া আর কোনো উত্তর নেই নাকি?\"\nদুদিন পর আবার তাদের দেখা হলো।\nপুরোনো কিছু কাগজ দেখানোর জন্য রায়হান মাইশাকে দেখা করতে বলেছিল। এবার জায়গাটা ছিল নদীর ঘাটের কাছের একটা শান্ত ক্যাফে।\nমাইশা এসে বসতেই রায়হান বলল,\n\"তুমি সবসময় এত দেরি করো?\"\nমাইশা ভ্রু কুঁচকে বলল,\n\"আমি মাত্র পাঁচ মিনিট দেরি করেছি।\"\n\"পাঁচ মিনিটও দেরি।\"\n\"আপনি তাহলে আগে এসেছেন কেন?\"\nরায়হান হেসে বলল,\n\"তোমার জন্য অপেক্ষা করতে হবে জানতাম।\"\nমাইশা চোখ ছোট করে তাকাল।\n\"আপনি আমাকে নিয়ে অনেক কথা বলেন।\"\n\"তুমি সুযোগ দাও।\"\n\"আমি?\"\n\"হুম।\"\nমাইশা আর কথা বাড়াল না।\nরায়হান টেবিলের ওপর কয়েকটা কাগজ রাখল।\n\"এগুলো আমার বাবার পুরোনো নোট। তোমার মায়ের নাম কয়েক জায়গায় আছে।\"\nমাইশা কাগজগুলো দেখতে শুরু করল।\nহঠাৎ রায়হানের চোখ তার মুখের দিকে গেল।\nকয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে বলল,\n\"একটা প্রশ্ন করি?\"\nমাইশা কাগজ থেকে চোখ না তুলে বলল,\n\"করেন।\"\n\"তোমার চোখের পাশে ওই ছোট্ট তিলটা...\"\nমাইশা এবার তাকাল।\n\"কী হয়েছে?\"\nরায়হান ভ্রুয়ের ঠিক ওপরের দিকে ইশারা করে বলল,\n\"ওটা কি তুমি বসিয়েছ?\"\nমাইশা অবাক।\n\"বসাবো কেন?\"\nরায়হান হেসে বলল,\n\"অনেক মেয়েই তো কিউট দেখানোর জন্য, একটু মায়াবী লাগার জন্য চোখের পাশে তিল আঁকে। তাই ভাবলাম—তুমিও হয়তো...\"\nমাইশা সঙ্গে সঙ্গে বলল,\n\"না।\"\nরায়হান হেসে জিজ্ঞেস করল,\n\"তাহলে?\"\nমাইশা একটু গর্বের সঙ্গে বলল,\n\"ন্যাচারাল।\"\n\"সত্যি?\"\n\"হ্যাঁ। আমার এটা বসাতে হয় না।\"\nরায়হান কয়েক মুহূর্ত চুপ করে রইল।\nতারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল,\n\"বুঝলাম।\"\nমাইশা সন্দেহের চোখে তাকাল।\n\"কী বুঝলেন?\"\n\"কিছু না।\"\n\"না, কিছু একটা বুঝছেন।\"\nরায়হান হালকা হাসল।\n\"বুঝলাম, তোমার আত্মবিশ্বাসটা কম না।\"\nমাইশা গম্ভীর মুখে বলল,\n\"আত্মবিশ্বাস থাকলে সমস্যা কী?\"\n\"সমস্যা নেই।\"\n\"তাহলে?\"\nরায়হান কাগজের দিকে তাকিয়ে বলল,\n\"তবে মাঝে মাঝে তোমার এই আত্মবিশ্বাসটা একটু বিপজ্জনক।\"\nমাইশা হেসে ফেলল।\n\"আপনি না, অনেক অদ্ভুত।\"\nরায়হানও হেসে বলল,\n\"তুমি এখনো আমাকে ঠিকমতো চেনো না।\"\nমাইশার হাসি একটু থেমে গেল।\nসে আবার কাগজের দিকে তাকাল।\n\"হয়তো।\"\nকয়েক মুহূর্ত দুজনেই চুপ।\nতারপর মাইশা আস্তে জিজ্ঞেস করল,\n\"রায়হান ভাই...\"\nরায়হান সঙ্গে সঙ্গে তাকাল।\n\"হুম?\"\n\"আপনি কি আমার মাকে ভালোভাবে চিনতেন?\"\nরায়হানের মুখের হাসিটা এবার ধীরে ধীরে মিলিয়ে গেল।\nসে কিছুক্ষণ চুপ থেকে বলল,\n\"আমি তোমার মাকে চিনতাম না যতটা তুমি ভাবছ।\"\nমাইশা অবাক।\n\"তাহলে?\"\n\"আমার বাবা চিনতেন।\"\n\"আর আপনি?\"\nরায়হান একটু নিচু গলায় বলল,\n\"আমি তখন অনেক ছোট ছিলাম।\"\nমাইশা এবার বুঝতে পারল—গত কয়েকদিন ধরে যে মানুষটাকে সে এত প্রশ্ন করছে, সেই মানুষটিও আসলে সবকিছুর সরাসরি সাক্ষী ছিল না।\nরায়হান কাগজগুলো গুছিয়ে নিল।\nতারপর বলল,\n\"আর একটা কথা।\"\n\"কী?\"\n\"আমাকে শুধু ‘ভাই’ বলে ডাকবে না।\"\nমাইশা অবাক হয়ে বলল,\n\"কেন?\"\nরায়হান খুব স্বাভাবিকভাবে বলল,\n\"ভালো লাগে না।\"\nমাইশা মুচকি হেসে বলল,\n\"আচ্ছা, রায়হান ভাই।\"\nরায়হান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল।\nমাইশা হেসে ফেলল।\n\"কী হলো?\"\nরায়হান মাথা নাড়িয়ে বলল,\n\"কিছু না।\"\nকিন্তু তার মুখের বিরক্তিটা দেখে মাইশার হাসি আর থামল না।\nআর ঠিক সেই মুহূর্তে—\nতাদের মাঝের রহস্যের পাশাপাশি\nএকটা অদ্ভুত, নামহীন সম্পর্কও যেন খুব ধীরে ধীরে তৈরি হতে শুরু করল।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3239,
                "ep_number": 2,
                "title": "নদীর ঘাটে পুরোনো খাম",
                "slug": "nirobotar-arale-s1-ep2",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep2",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3241,
                "ep_number": 4,
                "title": "ক্যামেরায় বন্দি দ্বিধা",
                "slug": "nirobotar-arale-s1-ep4",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}