{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৪ - ক্যামেরায় বন্দি দ্বিধা | Nirobotar Arale Part 4",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৪ (ক্যামেরায় বন্দি দ্বিধা)। গম্ভীর তদন্তের মাঝে মাইশার চকলেট খাওয়া আর রায়হানের ক্যামেরা ক্লিক!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৪, nirobotar arale porbo 4, nirobotar arale part 4, nirobotar arale episode 4, চকলেট, ছবি তোলা, রায়হান, মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3241-656aa2.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "ক্যামেরায় বন্দি দ্বিধা",
                    "position": 4,
                    "description": "রহস্যের সমাধানের মুখোমুখি বসে গম্ভীর মুখে চকলেট মুখে পুরে নেয় মাইশা। তার এমন শিশুসুলভ জেদ রায়হানের কঠোর মুখেও হাসি ফুটিয়ে তোলে। চকলেটে মগ্ন মাইশার মুখের ছবি নিজের ক্যামেরায় বন্দি করে রায়হান; কিন্তু মাইশার অজান্তেই উচ্চারিত এক সত্য কি রায়হানের বুককে কাঁপিয়ে দিল?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT4M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 524,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3241-656aa2.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "ক্যামেরায় বন্দি দ্বিধা",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3241,
        "ep_number": 4,
        "title": "ক্যামেরায় বন্দি দ্বিধা",
        "slug": "nirobotar-arale-s1-ep4",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4",
        "reading_time": 4,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3241-656aa2.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 524,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৪ - ক্যামেরায় বন্দি দ্বিধা | Nirobotar Arale Part 4",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৪ (ক্যামেরায় বন্দি দ্বিধা)। গম্ভীর তদন্তের মাঝে মাইশার চকলেট খাওয়া আর রায়হানের ক্যামেরা ক্লিক!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৪, nirobotar arale porbo 4, nirobotar arale part 4, nirobotar arale episode 4, চকলেট, ছবি তোলা, রায়হান, মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "সেদিন বিকেলে আবারও রায়হানের সঙ্গে দেখা হয়েছিল মাইশার।\nজায়গাটা ছিল আগের সেই ক্যাফেটা।\nটেবিলের ওপর ছড়িয়ে ছিল কয়েকটা পুরোনো কাগজ, একটা নোটবুক আর মাইশার মায়ের সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য।\nসবকিছুই বেশ সিরিয়াস।\nঅন্তত হওয়ার কথা ছিল।\nরায়হান একটা পুরোনো কাগজ মাইশার দিকে বাড়িয়ে দিয়ে বলল,\n\"এখানে তোমার মায়ের নাম আছে। কিন্তু পরের পাতাটা নেই।\"\nমাইশা কাগজটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে তাকাল।\n\"মানে?\"\n\"মানে, কেউ হয়তো পাতাটা সরিয়ে ফেলেছিল।\"\n\"কে?\"\n\"সেটাই তো খুঁজে বের করতে হবে।\"\nমাইশা কয়েক সেকেন্ড চুপ করে রইল।\nতারপর হঠাৎ বলল,\n\"এক মিনিট।\"\nরায়হান তাকাল।\n\"কী?\"\nমাইশা ব্যাগ খুলে খুব স্বাভাবিকভাবে একটা চকলেট বের করল।\nরায়হান অবাক।\n\"এটা কী?\"\nমাইশা চকলেটের wrapper খুলতে খুলতে বলল,\n\"চকলেট।\"\n\"সেটা তো দেখতেই পাচ্ছি।\"\n\"তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন?\"\nরায়হান হেসে ফেলল।\n\"এই অবস্থায় চকলেট খাচ্ছ?\"\nমাইশা এক টুকরো মুখে দিয়ে খুব সিরিয়াস গলায় বলল,\n\"আমি সিরিয়াস সময় চকলেট খাই।\"\nরায়হান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল।\n\"সিরিয়াস সময়?\"\n\"হ্যাঁ।\"\n\"কেন?\"\nমাইশা কাঁধ ঝাঁকাল।\n\"জানি না। চকলেট না খেলে আরও বিরক্ত লাগে।\"\nরায়হান মাথা নেড়ে বলল,\n\"কিরে ভাই!\"\nমাইশা সঙ্গে সঙ্গে তাকাল।\n\"আবার ভাই বলছেন কেন?\"\n\"তুমি আমাকে ভাই ডাকছ, তাই।\"\n\"আমি তো রায়হান ভাই বলেছি।\"\n\"সেটাও তো ভাই।\"\nমাইশা মুচকি হেসে আবার চকলেট খেতে শুরু করল।\nরায়হান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল।\nমেয়েটা কয়েক মিনিট আগেও মায়ের হারিয়ে যাওয়া রহস্য নিয়ে এত সিরিয়াস ছিল।\nআর এখন চকলেট হাতে এমনভাবে বসে আছে যেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চকলেটটা শেষ করা।\nরায়হানের অজান্তেই মুখে হাসি চলে এল।\nমাইশা সেটা খেয়াল করে ফেলল।\n\"হাসছেন কেন?\"\n\"কই?\"\n\"হাসলেন।\"\n\"না।\"\n\"হ্যাঁ।\"\n\"তুমি ভুল দেখেছ।\"\nমাইশা চোখ ছোট করে তাকাল।\n\"আপনি অনেক মিথ্যা বলেন।\"\n\"আমি?\"\n\"হ্যাঁ।\"\n\"প্রমাণ?\"\nমাইশা কিছু বলতে গিয়ে থেমে গেল।\nতারপর বলল,\n\"প্রমাণ নাই। কিন্তু বুঝি।\"\nরায়হান মাথা নেড়ে আবার কাগজের দিকে তাকাল।\nকিন্তু তার মুখের হাসিটা আর গেল না।\nকিছুক্ষণ পর মাইশা একটা পুরোনো কাগজ পড়তে পড়তে এমন একটা expression দিল যে রায়হানের হাসি আবার চলে এল।\nমাইশা তখন একদম সিরিয়াস।\nভ্রু কুঁচকে আছে।\nএক হাতে চকলেট।\nআর অন্য হাতে কাগজ।\nরায়হান চুপচাপ নিজের ফোনটা বের করল।\nক্যামেরা খুলল।\nক্লিক।\nএকটা ছবি।\nমাইশা কিছুই টের পেল না।\nআরেকটা।\nক্লিক।\nএবার মাইশা হঠাৎ মাথা তুলল।\n\"আপনি কি ছবি তুললেন?\"\nরায়হান খুব স্বাভাবিকভাবে ফোন নামিয়ে বলল,\n\"না তো।\"\n\"আপনার ফোনের ক্যামেরা খোলা কেন?\"\nরায়হান এক সেকেন্ড থেমে বলল,\n\"সময় দেখছিলাম।\"\nমাইশা সন্দেহের চোখে তাকাল।\n\"ক্যামেরা দিয়ে?\"\n\"হুম।\"\n\"ক্যামেরা দিয়ে সময় দেখা যায়?\"\nরায়হান একটু থেমে বলল,\n\"আজকাল অনেক কিছুই যায়।\"\nমাইশা হেসে ফেলল।\n\"আপনি একটা পাগল।\"\nরায়হান মুখ ঘুরিয়ে হাসি লুকাল।\nকিন্তু ফোনের gallery-তে তখন মাইশার দুটো ছবি।\nএকটায় সে ভ্রু কুঁচকে চকলেট খাচ্ছে।\nআরেকটায় কাগজের দিকে তাকিয়ে এমন একটা মুখ করেছে, যেন পৃথিবীর সবচেয়ে কঠিন রহস্যের সমাধান সে এখনই করে ফেলবে।\nরায়হান ছবিগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলল,\n\"এই মেয়েটা সত্যিই অদ্ভুত।\"\nতারপর খুব অল্প করে হাসল।\nমাইশা সেটা আবারও দেখে ফেলল।\n\"আবার হাসছেন!\"\nরায়হান দ্রুত ফোনটা পকেটে রেখে বলল,\n\"তুমি বেশি কথা বলো।\"\nমাইশা চকলেটের শেষ টুকরোটা মুখে দিয়ে বলল,\n\"আর আপনি বেশি লুকান।\"\nকথাটা শুনে রায়হানের হাসি থেমে গেল।\nএক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ল।\nমাইশা বুঝতে পারল না সে কথাটা কতটা সত্যি বলে ফেলেছে।\nকারণ রায়হান সত্যিই অনেক কিছু লুকিয়ে রেখেছে।\nআর মাইশা তখনও জানত না—\nতার মায়ের রহস্যের পাশাপাশি,\nরায়হানের নিজের কাছেও এমন কিছু সত্যি আছে, যেগুলো সে এখনো তাকে বলতে প্রস্তুত নয়।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3240,
                "ep_number": 3,
                "title": "অস্পষ্ট স্মৃতির মায়াজাল",
                "slug": "nirobotar-arale-s1-ep3",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep3",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3242,
                "ep_number": 5,
                "title": "বন্ধ বাক্সের গোপন চাবি",
                "slug": "nirobotar-arale-s1-ep5",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}