{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৫ - বন্ধ বাক্সের গোপন চাবি | Nirobotar Arale Part 5",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৫ (বন্ধ বাক্সের গোপন চাবি)। স্টাডি রুমের পুরোনো বাক্সে মায়ের চিঠি আর G.B.B 2014 খোদাই করা রহস্যময় চাবি!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৫, nirobotar arale porbo 5, nirobotar arale part 5, nirobotar arale 5, GBB 2014, চাবি, তানিয়া, মাইশা, bangla thriller",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3242-aa6116.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "বন্ধ বাক্সের গোপন চাবি",
                    "position": 5,
                    "description": "বাবার স্টাডি রুমের পুরোনো কাঠের বাক্স খুলতেই বেরিয়ে আসে মায়ের হাতে লেখা একটি অসম্পূর্ণ চিঠি এবং ‘G.B.B — 2014’ খোদাই করা এক অচেনা চাবি। ফোনে রায়হানের উদ্বেগভরা সতর্কবার্তা জানিয়ে দেয়—এই চাবি কোনো সাধারণ দরজার নয়। ২০১৪ সালের কোন রুদ্ধ সত্যের চৌকাঠে এসে দাঁড়িয়েছে মাইশা?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT6M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 891,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3242-aa6116.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "বন্ধ বাক্সের গোপন চাবি",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3242,
        "ep_number": 5,
        "title": "বন্ধ বাক্সের গোপন চাবি",
        "slug": "nirobotar-arale-s1-ep5",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5",
        "reading_time": 6,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3242-aa6116.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 891,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৫ - বন্ধ বাক্সের গোপন চাবি | Nirobotar Arale Part 5",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৫ (বন্ধ বাক্সের গোপন চাবি)। স্টাডি রুমের পুরোনো বাক্সে মায়ের চিঠি আর G.B.B 2014 খোদাই করা রহস্যময় চাবি!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৫, nirobotar arale porbo 5, nirobotar arale part 5, nirobotar arale 5, GBB 2014, চাবি, তানিয়া, মাইশা, bangla thriller",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "কয়েকটা দিন কেটে গেল।\nরায়হানের সঙ্গে দেখা হওয়ার পর থেকে মাইশার মাথার ভেতর যেন সবসময় একটা কথাই ঘুরছিল—\n\"আপনি বেশি লুকান।\"\nসেদিন ক্যাফেতে কথাটা মজা করে বললেও এখন মনে হচ্ছিল, কথাটার ভেতরে সত্যিই কিছু ছিল।\nরায়হান সবকিছু জানে না—এটা সে বুঝতে পেরেছিল।\nকিন্তু সে যে কিছু একটা লুকাচ্ছে, সেটাও মাইশার চোখ এড়ায়নি।\nতার ওপর সেই পুরোনো খাম।\nখামের ভেতরের চিঠিতে শুধু কয়েকটা নাম, কয়েকটা অসম্পূর্ণ কথা আর একটা ঠিকানা—\nগুনহাজী ব্যাপারী বাড়ি।\nআর সবচেয়ে বেশি মাথায় ঘুরছিল একটা নাম।\nরাশেদ।\nকে এই রাশেদ?\nতার মায়ের সঙ্গে তার সম্পর্ক কী?\nআর বারো বছর আগে আসলে কী হয়েছিল?\nসেদিন বিকেলে পড়ার টেবিলে বসে মাইশা পদার্থবিজ্ঞানের বই খুলে বসেছিল।\nবইয়ের একটা পৃষ্ঠা প্রায় দশ মিনিট ধরে খোলা।\nকিন্তু পড়া হচ্ছিল না।\nসে বিরক্ত হয়ে বইটা বন্ধ করে বলল,\n\"Physics আমাকে পড়ছে, আমি Physics-কে না।\"\nতারপর চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে বসতেই ফোনটা হাতে নিল।\nরায়হানের চ্যাট ওপেন করল।\nশেষ মেসেজটা ছিল আগের দিনের।\nরায়হান:\n\"পুরোনো কাগজগুলো ভালো করে দেখো। সব উত্তর একসঙ্গে পাওয়া যাবে না।\"\nমাইশা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nতারপর টাইপ করল—\nমাইশা:\n\"আপনি কি সত্যিই মনে করেন আমার মা সম্পর্কে আমি কিছুই জানি না?\"\nকিছুক্ষণ পর রিপ্লাই এল।\nরায়হান:\n\"তুমি যা জানো, সেটা মিথ্যা নয়।\"\nমাইশার ভ্রু কুঁচকে গেল।\nআরেকটা মেসেজ এল।\nরায়হান:\n\"কিন্তু পুরো সত্যিও নয়।\"\nমাইশার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল।\nসে আর কিছু লিখল না।\nফোনটা পাশে রেখে অনেকক্ষণ চুপ করে বসে রইল।\nতারপর হঠাৎ একটা কথা মনে পড়ল।\nমায়ের পুরোনো জিনিসগুলো।\nবহু বছর ধরে যেগুলো সে খুব একটা ছুঁয়েও দেখেনি।\nমাইশা নিচতলায় বাবার স্টাডি রুমের সামনে গিয়ে দাঁড়াল।\nদরজাটা আধখোলা।\nভেতরে বাবা ছিলেন না।\nসে ধীরে ধীরে ভেতরে ঢুকে পুরোনো আলমারিটার সামনে দাঁড়াল।\nআলমারির নিচের তাকে কিছু পুরোনো ফাইল, কয়েকটা ছবি আর একটা ছোট কাঠের বাক্স রাখা ছিল।\nমাইশা বাক্সটা হাতে তুলে নিল।\nধুলো ঝেড়ে ঢাকনাটা খুলতেই তার চোখ আটকে গেল।\nভেতরে একটা পুরোনো সাদা-কালো ছবি।\nছবিতে তার মা।\nঅনেক ছোট বয়সের।\nচোখে সেই একই শান্ত দৃষ্টি, যেটা মাইশা নিজের চোখেও দেখতে পেত।\nছবিটা হাতে নিয়ে মাইশা আস্তে করে বলল,\n\"আম্মু...\"\nশব্দটা বের হতেই তার বুকটা ভারী হয়ে গেল।\nতানিয়া তার জীবনের একটা অদ্ভুত অধ্যায়।\nমাইশা ছোটবেলায় যতটুকু মনে করতে পারে, তার মায়ের উপস্থিতি ছিল খুব অল্প সময়ের মতো—কিছু অস্পষ্ট স্মৃতি, কিছু ছবি, কিছু কথা।\nতারপর শুধু নীরবতা।\nবারো বছরের নীরবতা।\nমাইশা ছবিটা উল্টে দেখল।\nপেছনে কালো কালিতে লেখা—\n\"যেদিন মাইশু সত্যিটা জানতে চাইবে, সেদিন তাকে এটা দিও।\"\nমাইশার হাত কেঁপে উঠল।\n\"মাইশু...\"\nএই নামে তাকে ডাকতেন মা।\nসে দ্রুত বাক্সটার ভেতরের জিনিসগুলো দেখতে লাগল।\nএকটা পুরোনো রুমাল।\nদুটো ছবি।\nএকটা শুকিয়ে যাওয়া ফুল।\nআর সবশেষে—\nএকটা কালো খাম।\nখামের ওপর কোনো নাম নেই।\nশুধু ছোট করে লেখা—\n\"মাইশুর জন্য।\"\nমাইশা কিছুক্ষণ খামটার দিকে তাকিয়ে রইল।\nতারপর খুব সাবধানে খামটা খুলল।\nভেতরে একটা ভাঁজ করা চিঠি।\nকাগজটা অনেক পুরোনো।\nকালির কিছু অংশ ফিকে হয়ে গেছে।\nমাইশা পড়তে শুরু করল।\n\"মাইশু,\nযদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পৌঁছায়, তাহলে বুঝবে তুমি এমন কিছু প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেছ, যেগুলোর উত্তর তোমাকে কেউ সহজে দেবে না।\nকাউকে অন্ধভাবে বিশ্বাস করো না।\nআবার কাউকে শুধু সন্দেহের কারণে দোষীও ভেবো না।\nসত্যিটা খুঁজবে।\nকিন্তু তাড়াহুড়ো করবে না।\nআর যদি কখনো তোমাকে গুনহাজী ব্যাপারী বাড়ির কথা বলা হয়, তাহলে মনে রেখো—সেখানে এমন কিছু আছে, যা তোমার জন্মেরও আগের গল্পের সঙ্গে জড়িয়ে আছে।\"\nমাইশা থেমে গেল।\nতার বুকের ভেতর ধক করে উঠল।\nগুনহাজী ব্যাপারী বাড়ি।\nএকই ঠিকানা।\nযেটা রায়হানের বাবার পুরোনো চিঠিতেও ছিল।\nচিঠির নিচের অংশটা ছিঁড়ে গেছে।\nশুধু শেষের কয়েকটা শব্দ দেখা যাচ্ছে—\n\"...সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম যাকে...\"\nতারপর কিছু নেই।\nমাইশা চিঠিটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল,\n\"কাকে?\"\nঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ হলো।\nখট।\nমাইশা চমকে পেছনে তাকাল।\nদরজার কাছে কেউ নেই।\nসে দ্রুত উঠে দরজার দিকে গেল।\nকরিডোরটা ফাঁকা।\nকিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর আবার ঘরে ফিরে এল।\nকিন্তু এবার তার চোখ পড়ল টেবিলের ওপর।\nসেখানে সে একটা জিনিস আগে খেয়াল করেনি।\nএকটা পুরোনো ছোট চাবি।\nচাবিটার সঙ্গে কোনো তালা নেই।\nমাইশা চাবিটা হাতে তুলে নিল।\nপেছনে ছোট করে খোদাই করা—\nG.B.B — 2014\nতার নিঃশ্বাস আটকে গেল।\nG.B.B.\nGunhaji Bepari Bari.\n২০১৪।\nঠিক সেই বছর—\nযে বছর তার মায়ের গল্প হঠাৎ অন্ধকার হয়ে গিয়েছিল।\nমাইশা আর দেরি করল না।\nসে ফোনটা হাতে নিয়ে রায়হানকে কল করল।\nএকবার।\nদুবার।\nতৃতীয়বারে রায়হান ফোন ধরল।\n\"হ্যালো?\"\nমাইশার গলা নিচু।\n\"রায়হান ভাই...\"\nওপাশে কিছুক্ষণ নীরবতা।\n\"হুম?\"\n\"আমি একটা জিনিস পেয়েছি।\"\n\"কী?\"\n\"মায়ের একটা চিঠি।\"\nরায়হান কিছু বলল না।\nমাইশা বুঝতে পারল, ওর কথাটা তাকে অবাক করেছে।\nসে আবার বলল,\n\"আর একটা চাবি।\"\n\"কী লেখা আছে?\"\n\"২০১৪... আর G.B.B.\"\nওপাশে দীর্ঘ নীরবতা।\nতারপর রায়হান খুব ধীরে বলল,\n\"মাইশা, চাবিটা এখনই কাউকে দেখিয়ো না।\"\nমাইশার চোখ সরু হয়ে গেল।\n\"কেন?\"\n\"কারণ আমি নিশ্চিত না, ওই চাবিটা ঠিক কোন দরজার।\"\n\"আপনি জানেন?\"\nরায়হান এবারও সরাসরি উত্তর দিল না।\n\"আমি শুধু অনুমান করছি।\"\nমাইশা একটু রেগে গেল।\n\"আপনি সবসময় অনুমান করেন। কিন্তু কিছু বলেন না।\"\nরায়হান নরম গলায় বলল,\n\"কারণ ভুল কিছু বলে তোমাকে বিপদে ফেলতে চাই না।\"\nমাইশা চুপ করে গেল।\nতারপর বলল,\n\"চিঠিতে একটা কথা আছে।\"\n\"কী?\"\n\"মা লিখেছে—'সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম যাকে...'\"\nওপাশে আবার নীরবতা।\nএবার রায়হানের কণ্ঠটা একটু বদলে গেল।\n\"চিঠিটা তোমার কাছে রাখো। কারও হাতে দিও না।\"\n\"আপনার কাছেও না?\"\nরায়হান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল,\n\"না।\"\nমাইশা অবাক হলো।\n\"কেন?\"\nরায়হান ধীরে বলল,\n\"কারণ এবার থেকে তোমার পাওয়া জিনিসগুলোর উত্তর তোমাকেই খুঁজতে হবে।\"\nকলটা কেটে গেল।\nমাইশা ফোনটা নামিয়ে রাখল।\nতার হাতে তখনও সেই পুরোনো চাবি।\nচাবিটা ছোট।\nকিন্তু তার মনে হচ্ছিল—\nএই ছোট্ট চাবিটাই হয়তো বারো বছরের একটা বন্ধ দরজার সামনে নিয়ে যাবে তাকে।\nআর সেই দরজার ওপাশে—\nতার মায়ের গল্পের সবচেয়ে বড় সত্যিটা অপেক্ষা করছে।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3241,
                "ep_number": 4,
                "title": "ক্যামেরায় বন্দি দ্বিধা",
                "slug": "nirobotar-arale-s1-ep4",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep4",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3243,
                "ep_number": 6,
                "title": "ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি",
                "slug": "nirobotar-arale-s1-ep6",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}