{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৬ - ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি | Nirobotar Arale Part 6",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৬ (ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি)। কেমিস্ট্রি নিয়ে মাইশার ঝাড়ি আর গাড়ির গ্লাসে রায়হানের মিষ্টি হাসি!",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৬, nirobotar arale porbo 6, nirobotar arale part 6, nirobotar arale episode 6, কেমিস্ট্রি ঝাড়ি, রায়হান, মাইশা, রোমান্টিক কমেডি",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3243-b69683.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি",
                    "position": 6,
                    "description": "কেমিস্ট্রির প্রশ্নপত্র হাতে নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে শিক্ষাব্যবস্থাকে তুমুল ঝাড়ি দিতে থাকে মাইশা। ঠিক তখনই গাড়ির গ্লাস নামিয়ে হাজির হয় রায়হান। পুরো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের বিরুদ্ধে মাইশার যুদ্ধ আর রায়হানের মুচকি হাসি কি এক মুহূর্তের জন্য তাদের চারপাশের সব গভীর শঙ্কা ভুলিয়ে দিতে পারল?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT4M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 589,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3243-b69683.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3243,
        "ep_number": 6,
        "title": "ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি",
        "slug": "nirobotar-arale-s1-ep6",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6",
        "reading_time": 4,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3243-b69683.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 589,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৬ - ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি | Nirobotar Arale Part 6",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৬ (ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি)। কেমিস্ট্রি নিয়ে মাইশার ঝাড়ি আর গাড়ির গ্লাসে রায়হানের মিষ্টি হাসি!",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৬, nirobotar arale porbo 6, nirobotar arale part 6, nirobotar arale episode 6, কেমিস্ট্রি ঝাড়ি, রায়হান, মাইশা, রোমান্টিক কমেডি",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "পরদিন বিকেল।\nঢাকার রাস্তায় তখন চিরচেনা ব্যস্ততা।\nএকদিকে গাড়ির হর্ন, অন্যদিকে রিকশার ঘণ্টি—সব মিলিয়ে শহরটা যেন নিজের মতো করেই ছুটে চলেছে।\nমাইশা একটা ফাইল হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।\nফাইলের ভেতর Chemistry-এর কয়েকটা প্রশ্ন।\nসকালে স্যার যে প্রশ্নগুলো দিয়েছিলেন, সেগুলোর দিকে তাকালেই মাইশার মাথা গরম হয়ে যাচ্ছিল।\nসে একটা প্রশ্ন বের করে পড়ল।\nতারপর চোখ বড় বড় করে বলল,\n\"এইটা আবার কী!\"\nপাশে থাকা বান্ধবী অবাক হয়ে তাকাল।\n\"কী হইছে?\"\nমাইশা প্রশ্নপত্রটা দেখিয়ে বলল,\n\"এই প্রশ্নটা স্যার নিজে বানাইছে, নাকি Chemistry-এর বইয়ের সঙ্গে ঝগড়া করে বানাইছে?\"\nবান্ধবী হাসতে শুরু করল।\nমাইশা থামল না।\nআরেকটা প্রশ্ন হাতে নিয়ে বলল,\n\"এইটা দেখ! 'Explain the chemical properties...'\"\nতারপর আকাশের দিকে তাকিয়ে বলল,\n\"স্যার, আমার নিজের property-ই আমি জানি না, আর আমি Chemical property explain করব?\"\n\"মাইশা থাম!\"\n\"থামব কেন? ম্যাডামও কম না!\"\nসে আরেকটা কাগজ বের করল।\n\"ম্যাডাম আবার বলছে, 'এগুলো খুব easy.'\"\nমাইশা চোখ কপালে তুলে বলল,\n\"যার কাছে easy, সে নিজে পরীক্ষা দিক!\"\nবান্ধবী এবার হেসে প্রায় কুঁকড়ে গেল।\nমাইশা একটার পর একটা প্রশ্ন হাতে নিয়ে এমনভাবে স্যার-ম্যাডামদের ঝাড়ি দিতে লাগল, যেন Chemistry-এর সব সমস্যার জন্য তারাই ব্যক্তিগতভাবে দায়ী।\nঠিক তখনই পাশের রাস্তায় একটা কালো গাড়ি এসে ধীরে ধীরে থামল।\nগাড়ির ভেতর বসে থাকা রায়হান প্রথমে মাইশাকে খেয়ালই করেনি।\nকিন্তু হঠাৎ তার কানে গেল—\n\"এই Chemistry-এর মানুষজন আমার জীবনটা শেষ করে দিছে!\"\nরায়হান জানালার বাইরে তাকাল।\nতার চোখ আটকে গেল।\nমাইশা।\nহাতে Chemistry-এর কাগজ।\nআর মুখে এমন এক expression, যেন সে এখনই পুরো Chemistry department-এর বিরুদ্ধে মামলা করবে।\nরায়হানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।\nসে গাড়ির গ্লাসটা নামিয়ে ডাকল,\n\"এই মাইশা!\"\nমাইশা প্রথমে শুনতে পেল না।\nরায়হান আবার বলল,\n\"মাইশা!\"\nএবার সে ঘুরে তাকাল।\nগাড়ির ভেতর রায়হানকে দেখে মাইশার চোখ একটু বড় হয়ে গেল।\n\"আরে! রায়হান ভাই!\"\nরায়হান হেসে বলল,\n\"তুমি কারে এত ঝাড়তাছো?\"\nমাইশা একবার হাতে থাকা Chemistry-এর প্রশ্নগুলোর দিকে তাকাল।\nতারপর রায়হানের দিকে।\n\"বাসায় গিয়ে বলব।\"\nরায়হান হেসে ফেলল।\n\"বাসায় গিয়ে বলবে?\"\n\"হ্যাঁ।\"\n\"এখন বলো না।\"\n\"না। এখন অনেক কাজ।\"\nরায়হান ভ্রু তুলে বলল,\n\"কী কাজ?\"\nমাইশা খুব গম্ভীর মুখ করে কাগজগুলো সামনে ধরল।\n\"Chemistry-এর সঙ্গে যুদ্ধ।\"\nরায়হান এবার সত্যিই হেসে ফেলল।\n\"কী হইছে Chemistry-এর?\"\nমাইশা একটা প্রশ্ন বের করে বলল,\n\"এইটা দেখেন।\"\nরায়হান কাগজটা দেখে বলল,\n\"এটা তো একটা সাধারণ প্রশ্ন।\"\nমাইশা সঙ্গে সঙ্গে চোখ বড় করে বলল,\n\"আপনার কাছে সাধারণ!\"\n\"হ্যাঁ।\"\n\"তাহলে আপনি দেন পরীক্ষা।\"\nরায়হান হেসে মাথা নাড়ল।\n\"তোমার সঙ্গে তর্ক করে লাভ নাই।\"\nমাইশা আবার কাগজের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগল,\n\"এই স্যার-ম্যাডামরা মনে করে আমরা মানুষ না। আমরা Chemistry-এর machine.\"\nরায়হান গাড়ির গ্লাসে হাত রেখে ওর দিকে তাকিয়ে মুচমুচি হাসল।\nকিছুক্ষণ চুপচাপ দেখল মেয়েটাকে।\nতারপর আস্তে করে বলল,\n\"এটা আসলে পাগল।\"\nমাইশা সঙ্গে সঙ্গে তাকাল।\n\"কী বললেন?\"\nরায়হান মুখ সামলে বলল,\n\"কিছু না।\"\n\"না না, কিছু একটা বলছেন।\"\n\"বললাম, Chemistry কঠিন।\"\nমাইশা সন্দেহের চোখে তাকিয়ে বলল,\n\"আপনি আমাকে পাগল বললেন?\"\nরায়হান এবার আর হাসি আটকাতে পারল না।\n\"আমি কিছু বলিনি।\"\nমাইশা ঠোঁট বাঁকিয়ে বলল,\n\"আমি কিন্তু শুনছি।\"\n\"আচ্ছা, ঠিক আছে।\"\nরায়হান একটু থেমে বলল,\n\"তুমি পাগল।\"\nমাইশা চোখ বড় বড় করে তাকাল।\n\"এই!\"\nরায়হান হেসে গাড়ির গ্লাসটা একটু ওপরে তুলতে তুলতে বলল,\n\"পাগল পাগল করতে করতে আমাকেও পাগল বানাইয়া ছাড়লা।\"\nমাইশা কিছুক্ষণ চুপ করে রইল।\nতারপর মুখ বাঁকিয়ে বলল,\n\"আপনি নিজেই পাগল। আমার দোষ কী?\"\nরায়হান মুচকি হেসে বলল,\n\"সেটা পরে দেখা যাবে।\"\nগাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল।\nমাইশা দাঁড়িয়ে রইল।\nহাতে এখনও Chemistry-এর প্রশ্নগুলো।\nসে কাগজগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,\n\"মানুষটাও কম পাগল না।\"\nতারপর আবার একটা প্রশ্ন পড়ল।\nদুই সেকেন্ড চুপ।\nতারপর—\n\"উফফ! এই Chemistry-টাই আসল পাগল!\"\nদূরে গাড়ির ভেতর বসে রায়হান আয়নায় তাকিয়ে মাইশাকে দেখল।\nতার ঠোঁটে আবার সেই ছোট্ট হাসি ফুটে উঠল।\nমেয়েটা সত্যিই অদ্ভুত।\nকিন্তু কেন জানি—\nওর এই অদ্ভুত ব্যাপারগুলোই রায়হানের মনে থেকে যাচ্ছিল।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3242,
                "ep_number": 5,
                "title": "বন্ধ বাক্সের গোপন চাবি",
                "slug": "nirobotar-arale-s1-ep5",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep5",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3244,
                "ep_number": 7,
                "title": "ছবির পেছনের অন্ধকার ছায়া",
                "slug": "nirobotar-arale-s1-ep7",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}