{
    "_links": {
        "html": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7",
        "json": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7?format=json",
        "markdown": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7?format=md",
        "rss": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7?format=rss",
        "atom": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7?format=atom"
    },
    "seo": {
        "canonical_url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7",
        "title": "নীরবতার আড়ালে পর্ব ৭ - ছবির পেছনের অন্ধকার ছায়া | Nirobotar Arale Part 7",
        "description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৭ (ছবির পেছনের অন্ধকার ছায়া)। তানিয়া ও সায়রার পুরোনো ছবি এবং গুনহাজী ব্যাপারী বাড়ির রহস্য উন্মোচন।",
        "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৭, nirobotar arale porbo 7, nirobotar arale part 7, nirobotar arale episode 7, সায়রা, গুনহাজী ব্যাপারী বাড়ি, রায়হান, মাইশা",
        "image_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3244-ceb34a.webp",
        "schema": {
            "@context": "https://schema.org",
            "@graph": [
                {
                    "@type": "Chapter",
                    "name": "ছবির পেছনের অন্ধকার ছায়া",
                    "position": 7,
                    "description": "পুরোনো জিনিসের ঘরে পাওয়া যায় মায়ের সাথে ‘সায়রা’ নামের এক অচেনা নারীর ছবি। সেই ছবির পেছনে দেখা যায় এক ভগ্নপ্রায় পুরোনো দালানের ফলক—গুনহাজী ব্যাপারী বাড়ি। গাড়ির পাশে দাঁড়িয়ে রায়হানের কণ্ঠে গাওয়া অস্ফুট গান কি শুধুই সুর, নাকি কোনো গভীর অনুভূতির পূর্বাভাস?",
                    "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7",
                    "inLanguage": "bn",
                    "timeRequired": "PT5M",
                    "datePublished": "2026-10-15T17:23:32+00:00",
                    "dateModified": "2026-10-15T17:29:27+00:00",
                    "wordCount": 765,
                    "image": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3244-ceb34a.webp",
                    "isPartOf": {
                        "@type": [
                            "BookSeries",
                            "CreativeWorkSeries"
                        ],
                        "name": "নীরবতার আড়ালে",
                        "url": "https://golpohub.com/series/nirobotar-arale"
                    },
                    "author": {
                        "@type": "Person",
                        "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                        "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha"
                    }
                },
                {
                    "@type": "BreadcrumbList",
                    "itemListElement": [
                        {
                            "@type": "ListItem",
                            "position": 1,
                            "name": "Golpo Hub",
                            "item": "https://golpohub.com"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 2,
                            "name": "সিরিজসমূহ",
                            "item": "https://golpohub.com/series"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 3,
                            "name": "নীরবতার আড়ালে",
                            "item": "https://golpohub.com/series/nirobotar-arale"
                        },
                        {
                            "@type": "ListItem",
                            "position": 4,
                            "name": "ছবির পেছনের অন্ধকার ছায়া",
                            "item": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7"
                        }
                    ]
                }
            ]
        }
    },
    "filters": [],
    "data": {
        "id": 3244,
        "ep_number": 7,
        "title": "ছবির পেছনের অন্ধকার ছায়া",
        "slug": "nirobotar-arale-s1-ep7",
        "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep7",
        "reading_time": 5,
        "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/episodes/chapter-chapter-3244-ceb34a.webp",
        "yt_video_id": null,
        "yt_video_url": null,
        "timestamps": {
            "published_at": "2026-10-15T17:23:32+00:00",
            "updated_at": "2026-10-15T17:29:27+00:00"
        },
        "meta": {
            "word_count": 765,
            "seo_title": "নীরবতার আড়ালে পর্ব ৭ - ছবির পেছনের অন্ধকার ছায়া | Nirobotar Arale Part 7",
            "seo_description": "পড়ুন নীরবতার আড়ালে পর্ব ৭ (ছবির পেছনের অন্ধকার ছায়া)। তানিয়া ও সায়রার পুরোনো ছবি এবং গুনহাজী ব্যাপারী বাড়ির রহস্য উন্মোচন।",
            "keywords": "নীরবতার আড়ালে পর্ব ৭, nirobotar arale porbo 7, nirobotar arale part 7, nirobotar arale episode 7, সায়রা, গুনহাজী ব্যাপারী বাড়ি, রায়হান, মাইশা",
            "characters_involved": [
                "মাইশা",
                "রায়হান ব্যাপারী"
            ]
        },
        "content": "পরদিন বিকেলটা অদ্ভুতভাবে শান্ত ছিল।\nবৃষ্টির পর আকাশটা পরিষ্কার হয়ে এলেও বাতাসে এখনও ভেজা মাটির গন্ধ। মাইশা বারান্দায় বসে Chemistry-এর খাতা খুলে রেখেছিল। কিন্তু পড়ার চেয়ে খাতার এক কোণে আঁকিবুঁকি করতেই তার বেশি মন বসছিল।\nতার মাথায় বারবার ঘুরছিল সেই ছোট্ট চাবিটা।\nG.B.B — 2014\nএই তিনটা অক্ষর আর চারটা সংখ্যা যেন কোনো একটা বন্ধ দরজার দিকে তাকে টেনে নিয়ে যাচ্ছিল।\nঠিক তখনই ফোনে মেসেজ এল।\nরায়হান ব্যাপারী:\n“চাবিটা নিয়ে কিছু ভেবেছ?”\nমাইশা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল,\nমাইশা:\n“ভেবেছি। কিন্তু আপনি তো কিছুই পরিষ্কার করে বলেন না।”\nকিছুক্ষণ পর উত্তর এল—\nরায়হান:\n“সবকিছু একসাথে পরিষ্কার করে দিলে রহস্য থাকে কোথায়?”\nমাইশা চোখ ছোট করে ফোনের দিকে তাকাল।\nমাইশা:\n“আপনি নিজেই একটা রহস্য।”\nরায়হানের উত্তর এল কয়েক সেকেন্ড পর।\nরায়হান:\n“হয়তো।”\nমাইশা আর কোনো উত্তর দিল না।\nবিকেল গড়িয়ে একটু পরে সে পুরোনো জিনিসপত্র রাখার ঘরের দিকে গেল।\nদরজা খুলতেই ধুলোর গন্ধ নাকে এল। ঘরের এক পাশে পুরোনো বই, অন্য পাশে কয়েকটা কাঠের বাক্স। মাইশা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে তাকগুলো দেখতে লাগল।\nহঠাৎ একটা ছোট কালো বাক্স তার চোখে পড়ল।\nবাক্সটার ওপর ধুলোর আস্তরণ।\nসে হাত দিয়ে ধুলো সরাতেই নিচে লেখা দেখতে পেল—\n২০১৪\nমাইশার বুকটা ধক করে উঠল।\n“আবার ২০১৪…”\nসে মেঝেতে বসে বাক্সটা খুলল।\nভেতরে কয়েকটা পুরোনো ছবি।\nএকটা ছবিতে তার মা—তানিয়া।\nআরেকটায় তার মায়ের পাশে একজন অপরিচিত মহিলা।\nমাইশা ছবিটা হাতে নিয়ে উল্টে দেখল।\nপেছনে লেখা—\n“তানিয়া ও সায়রা।”\n“সায়রা…”\nনামটা তার কাছে নতুন নয়।\nকোথাও যেন এই নামটা সে আগে শুনেছে।\nঠিক তখনই ফোন বেজে উঠল।\nরায়হান।\nমাইশা কল রিসিভ করল।\n“হ্যালো?”\n“কোথায় তুমি?”\n“বাসায়।”\n“কী করছ?”\n“পুরোনো জিনিসপত্র দেখছি।”\nওপাশে কয়েক সেকেন্ড নীরবতা।\nতারপর রায়হান জিজ্ঞেস করল,\n“কিছু পেয়েছ?”\nমাইশা একটু থেমে বলল,\n“একটা ছবি।”\n“কিসের ছবি?”\n“আমার মায়ের সঙ্গে একটা মহিলা। নাম সায়রা।”\nওপাশে আবার নীরবতা।\nএবার মাইশা বুঝতে পারল—নামটা রায়হানের কাছে অচেনা নয়।\n“আপনি সায়রাকে চেনেন?”\nরায়হান সঙ্গে সঙ্গে উত্তর দিল না।\nতারপর ধীরে বলল,\n“চিনি না বললে মিথ্যা হবে।”\nমাইশা ভ্রু কুঁচকাল।\n“তাহলে?”\n“সায়রা তোমার মায়ের খুব কাছের একজন ছিল।”\n“ছিল?”\nরায়হান দীর্ঘশ্বাস ফেলল।\n“মাইশা, সব কথা ফোনে বলা ঠিক হবে না।”\n“আবার শুরু করলেন!”\nরায়হান হালকা হেসে বলল,\n“তুমি রাগ করলে তোমার গলার স্বর বদলে যায়।”\n“আপনার এসব খেয়াল করার দরকার নেই।”\n“ঠিক আছে, করব না।”\n“সত্যি?”\n“না।”\nমাইশা বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে ফেলল।\n“আপনি আসলেই পাগল।”\n“এই কথাটা তুমি আগেও বলেছ।”\n“কারণ আপনি সত্যিই পাগল।”\nরায়হান এবার হেসে ফেলল।\n“আচ্ছা, একটা কথা বলি?”\n“বলেন।”\n“ছবিটা ভালো করে রেখে দিও। আর কারও হাতে দিও না।”\nমাইশার মুখের হাসি মিলিয়ে গেল।\n“কেন?”\nরায়হানের গলা এবার একটু গম্ভীর।\n“কারণ সায়রার নামটা তোমার মায়ের গল্পের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ।”\nকলটা কেটে গেল।\nমাইশা কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল।\nতারপর আবার ছবিটা হাতে নিল।\nছবির পেছনে লেখা নামটার দিকে তাকিয়ে রইল—\nসায়রা।\nপরদিন বিকেলে মাইশা রায়হানের সঙ্গে দেখা করতে বের হলো।\nরায়হান গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। মাইশাকে দেখেই সে ফোনটা পকেটে রেখে বলল,\n“এত দেরি?”\n“আমি দেরি করি নাই। আপনি আগে চলে আসছেন।”\n“ওহ, তাই?”\n“হ্যাঁ।”\nরায়হান হেসে মাথা নাড়ল।\n“ছবিটা এনেছ?”\n“হ্যাঁ।”\nমাইশা ছবিটা তার হাতে দিল।\nরায়হান ছবিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল।\nতার চোখ এবার আগের মতো শান্ত ছিল না।\nমাইশা সেটা খেয়াল করল।\n“কী হয়েছে?”\n“কিছু না।”\n“আপনি যখন ‘কিছু না’ বলেন, তখনই বুঝি কিছু একটা হয়েছে।”\nরায়হান ছবিটা ফেরত দিয়ে বলল,\n“তুমি অনেক বেশি প্রশ্ন করো।”\n“আর আপনি অনেক বেশি লুকান।”\nদুজনেই কয়েক মুহূর্ত চুপ করে রইল।\nহঠাৎ রায়হান গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে খুব আস্তে একটা গান গুনগুন করতে শুরু করল।\nমাইশা ছবিটার দিকে তাকিয়েই ছিল।\nরায়হানের কণ্ঠ খুব নিচু—\n“Secrets I have held in my heart\nAre harder to hide than I thought\nMaybe I just wanna be yours…”\nমাইশা হঠাৎ তার দিকে তাকাল।\n“কী গান গাইতেছেন?”\nরায়হান গুনগুন থামিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল,\n“গান।”\n“সেটা তো বুঝতেই পারছি। হঠাৎ গান কেন?”\n“এমনি। ভালো লাগে।”\nমাইশা চোখ সরু করে তাকাল।\n“আপনার মাথায় সমস্যা আছে।”\nরায়হান মুচকি হাসল।\n“তোমার এই ডায়লগটা নতুন না।”\n“কারণ আপনিও নতুন না।”\nরায়হান হেসে আবার গুনগুন করতে লাগল।\nমাইশা আর কিছু বলল না। সে আবার ছবিটার দিকে মন দিল।\nসে বুঝতেই পারল না—রায়হানের গাওয়া গানটা শুধু একটা গান ছিল না।\nতার নিজের মনে লুকিয়ে রাখা কিছু কথা হয়তো সুরের আড়ালে বেরিয়ে আসছিল।\nকিন্তু মাইশা তখনও সেসব বোঝার মতো জায়গায় পৌঁছায়নি।\nতার চোখ আটকে ছিল ছবির পেছনে দেখা পুরোনো বাড়িটার দিকে।\nহঠাৎ সে ছবিটা রায়হানের সামনে ধরে বলল,\n“এই বাড়িটা কোথায়?”\nরায়হান গান থামিয়ে ছবিটার দিকে তাকাল।\nকয়েক সেকেন্ড তার মুখের হাসি মিলিয়ে গেল।\nছবির এক পাশে পুরোনো কাঠের দরজা।\nদরজার ওপর অস্পষ্ট একটা চিহ্ন—\nG.B.B\nরায়হান ধীরে ধীরে বলল,\n“গুনহাজী ব্যাপারী বাড়ি।”\nমাইশার বুকের ভেতরটা কেঁপে উঠল।\n“তাহলে…”\nরায়হান তার দিকে তাকাল।\n“হ্যাঁ। এবার মনে হয় আমাদের সেখানে যেতেই হবে।”\nআর মাইশা তখনও জানত না—\nগুনহাজী ব্যাপারী বাড়ির সেই পুরোনো দরজার ওপাশেই লুকিয়ে আছে তার মায়ের গল্পের আরও একটা অধ্যায়।",
        "series": {
            "id": 92,
            "title": "নীরবতার আড়ালে",
            "slug": "nirobotar-arale",
            "url": "https://golpohub.com/series/nirobotar-arale",
            "thumbnail_url": "https://cdn.golpohub.com/covers/series-neerbtar-arale-92-7cc1ae.webp",
            "progress_status": "ongoing"
        },
        "author": {
            "id": 69,
            "name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
            "slug": "mehazabin-islam-maisha",
            "url": "https://golpohub.com/authors/mehazabin-islam-maisha",
            "avatar_url": "https://cdn.golpohub.com/avatars/author-mehejabin-islam-maisa-69-4fcdfa.webp",
            "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
            "series_count": 0,
            "meta": {
                "bio": "মেহেজাবিন ইসলাম মাইশা সমকালীন বাংলা ওয়েব ফিকশনের এক সংবেদনশীল ও রহস্যসন্ধানী কণ্ঠস্বর। পারিবারিক সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতা, কৈশোরের অস্ফুট অনুভূতির দোলাচল এবং অতল রহস্যের বুনন তাঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য। তাঁর গল্পে চরিত্রগুলোর দ্বিধাদ্বন্দ্ব, অভিমান ও নিখাদ ভালোবাসার আবেগ অত্যন্ত জীবন্ত ও বিশ্বাসযোগ্য রূপে ধরা দেয়।",
                "pen_name": "মেহেজাবিন ইসলাম মাইশা",
                "aliases": [
                    "Mehazabin Islam Maisha",
                    "মাইশা",
                    "Mehazabin Maisha"
                ]
            },
            "timestamps": {
                "created_at": null,
                "updated_at": null
            }
        },
        "navigation": {
            "previous_episode": {
                "id": 3243,
                "ep_number": 6,
                "title": "ব্যস্ত রাস্তায় ক্ষণিক খুনসুটি",
                "slug": "nirobotar-arale-s1-ep6",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep6",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            },
            "next_episode": {
                "id": 3245,
                "ep_number": 8,
                "title": "অমীমাংসিত প্রশ্নের দোলাচল",
                "slug": "nirobotar-arale-s1-ep8",
                "url": "https://golpohub.com/episodes/nirobotar-arale-s1-ep8",
                "thumbnail_url": "https://golpohub.com/assets/images/og.jpg"
            }
        }
    }
}